Author: Habiganj News

  • আধুনিক শিক্ষায় এগিয়ে আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুল

    পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) : ২০০১ সালে স্থাপিত হয় কমলগঞ্জে আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুল। হাঁটিহাঁটি পা পা করে সফলতার দেড় যুগ পেরিয়ে আধুনিক শিক্ষায় মানসম্পন্ন বিকাশে এক ধাপ এগিয়ে কমলগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে রুপ নিয়েছে এ বিদ্যাপীঠ।

    আধুনিক ও উন্নত শিক্ষার পরিবেশ বজায় রাখতে ২০১৯ সালে জানুয়ারী থেকে পাঠদান শুরু হয়েছে শিফট পদ্ধতিতে।

    প্লে-গ্রুপ হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত চালুকৃত আম্বিয়া কিন্ডার গার্টেন মাত্র ২৩ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে প্রায় আড়াইশত ছাত্রছাত্রী অধ্যয়নরত। যাত্রা শুরুর পর থেকেই অসামান্য অবদান রেখে চলেছে নিজ এলাকায়। শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষিত জাতি ছাড়া পৃথিবীতে মাথা উচুঁ করে দাঁড়ানো সম্ভব নয়।

    সঙ্গত কারনেই প্রত্যেক শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসা যেমন সরকারের দায়িত্ব তেমনি সমাজের প্রত্যেক নাগরিকেরও অবশ্য করনীয় একটা কাজ।

    এরই ধারাবাহিকতাই প্রতিটা পরিবারে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নিজ উদ্যোগে কমলগঞ্জের প্রাণ কেন্দ্র কলেজ রোডে নছরতপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ব্যাংকার মোঃ সালাহ উদ্দীন তার মা মরহুম আম্বিয়া খাতুনের নামে স্কুলটি প্রতিষ্টা করেন।

    ২০০১ ইং প্রতিষ্ঠাকাল থেকে একটি শাখা নিয়ে কাজ করলেও চলতি বছর জানুয়ারী হতে এক সাথে দু’টি শাখা নিয়ে কাজ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। শিক্ষার মান প্রসারে সৃজনশীলতার আঙ্গীকে অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা দীর্ঘ দেড় যুগ ধরে সেবা দিয়ে যাচ্ছে মেধাবী সুবিধা বঞ্চিত শিশুদের মাঝেও।

    শিক্ষার পাশাপাশি প্রতিটি কার্য দিবসসহ সাংস্কৃতিক আঙ্গীনায়ও পিছিয়ে নেই স্কুলের ছাত্রছাত্রীরা। স্কুলের লেখাপাড়ার বাহিরেও শিক্ষাসফর, মা সমাবেশ, ক্লাস পার্টি, বার্ষিক মিলাদ, সরস্বতী পুজা, বার্ষিক ক্রীড়া অনুষ্টান ও জাতীয় দিবসগুলো পালন করা হয়। ভালো ফলাফলের পাশাপাশি প্রতিবছর কমলগঞ্জ উপজেলায় শতভাগ পাসের পাশাপাশি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৪/১৫জন শিক্ষার্থী এ+ পেতে সক্ষম হয়। কমলগঞ্জের সর্বত্র মানুষের শিক্ষার অন্যতম শিক্ষা প্রতিষ্টান হিসাবে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। অভিভাবক ও ম্যানেজিং কমিটির সম্বন্মিত প্রচেষ্টায় আম্বিয়া কিন্ডার গার্টেন দিন দিন এগিয়ে যাচ্ছে।

    কমলগঞ্জ উপজেলার বি এ এফ শাহীন স্কুলের পরই এলাকাবাসী আম্বিয়া কে,জি স্কুলের অবস্থান মনে করেন । বিগত সময়ে ৫ম শ্রেনী উত্তীর্ণ একজন শিক্ষার্থীও ঝড়ে পড়ার কোন নজির নেই। সবাই ভাল স্কুলে সুযোগ পেয়েছে।

    প্রতিষ্ঠানটি সম্পর্কে অভিভাবকরা জানান, শুধু প্রতিষ্ঠান নয়, উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা তাদের সাধ্যমতো খুবই যতœ সহাকারে স্কুলের সকল শিক্ষার্থীকে সৃজনশীলতার আঙ্গীকে নিত্য নতুনভাবে শিখিয়ে যাচ্ছেন। তারা আরও জানান, শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার উপরও বেশ জোড় দেয় প্রতিষ্ঠানটি। সকল অভিভাবকই প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।
    স্কুলটিতে সরকারী সকল নিয়ম কানুন মেনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ১১ সদস্য বিশিষ্ট স্কুল পরিচালনা কমিটি রয়েছে। কমিটিতে জেলা পরিষদ সদস্য ও পৌরসভার মেয়রসহ গন্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন। বিশিষ্ট গবেষক ও লেখক আহমদ সিরাজ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে স্কুলটিকে একটি মডেল স্কুলে পরিণত করতে দিনরাত কাজ করে চলেছেন।

    কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, আধুনিক ও যুগোপযোগী মানসম্মত পাঠদানে আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুল একটি মডেল স্কুলে পরিণত হয়েছে এলাকাবাসীর কাছে। শিক্ষকদের আন্তরিক পাঠদান ও অভিভাবকদের মনিটরিং এর কারণে দিন দিন এ প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পড়ছে।

    আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতা রানী সিনহা বলেন, স্কুলটি প্রতিষ্টার পর হতে নানা প্রতিকুলতাকে ডিঙ্গিয়ে আজ সুনামের সাথে লেখাপড়া চলছে। এটা সম্ভব হয়েছে অভিভাবক ও স্কুলের সাথে জড়িত সংশ্লিষ্টদের আন্তরিকতা ও সমন্বয়নের কারনে। আমরা চেষ্টা করছি উন্নত ও আধুনিক শিক্ষায় ছাত্রছাত্রীদের গড়ে তুলতে।

  • টসে সাকিবকে হারালেন মাহমুদউল্লাহ

    করাঙ্গীনিউজ ডেস্ক: ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছে খুলনা টাইটানস। টস ভাগ্যে জিতে সাকিব বাহিনীকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

    টুর্নামেন্টে দুদলের শুরুটা হয়েছে দুই রকম। উদ্বোধনী দিনে রাজশাহী কিংসকে উড়িয়ে আসর শুরু করেছে ঢাকা । সেখানে রংপুর রাইডার্সের বিপক্ষে হারে সূচনা হয়েছে খুলনার। ফলে ম্যাচটি জয়ের ধারা বজায় রাখার মিশন ঢাকার। আর মৌসুমে প্রথম জয়ের খোঁজে খুলনা।

    নিজেদের দ্বিতীয় ম্যাচে উইনিং কম্বিনেশন ধরে রেখেছে ঢাকা। রাজধানীর দলটির হয়ে বিদেশি ক্রিকেটার খেলছেন হযরতউল্লাহ জাজাই, সুনিল নারাইন, কাইরন পোলার্ড ও আন্দ্রে রাসেল। তবে এক পরিবর্তন এনেছে খুলনা। কার্লস ব্রাথওয়েটের বদলে ঢুকিয়েছে ডেভিড উইজকে। দলের বাকি তিন বিদেশি হচ্ছেন পল স্টার্লিং, জহির খান ও আলি খান।

    ঢাকা ডায়নামাইটস একাদশ: হযরতউল্লাহ জাজাই, সুনিল নারাইন, কাইরন পোলার্ড, সাকিব আল হাসান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মিজানুর রহমান, শুভাগত হোম, রনি তালুকদার, রুবেল হোসেন ও মোহর শেখ অন্তর।

    খুলনা টাইটানস একাদশ: পল স্টার্লিং, জুনায়েদ সিদ্দিকী, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, জহুরুল ইসলাম, শরীফুল হক, তাইজুল ইসলাম, ডেভিড উইজ, জহির খান ও আলি খান।

  • মাহবুব আলী প্রতিমন্ত্রী হওয়ায় চুনারুঘাটে শোকরানা দোয়া

    আবুল কালাম আজাদ, চুনারুঘাট (হবিগঞ্জ):  হবিগঞ্জ-৪ চুনারুঘাট মাধবপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হওয়ায় সোমবার সন্ধায় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    এতে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সহ-সভাপতি আব্দুর রশিদ চেয়ারম্যান, সদস্য সচিব ও যুগ্ন সম্পাদক আনোয়ার আলী, সহ সভাপতি মদরিছ মিয়া মহালদার, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ আলী মাষ্টার, সজল দাশ, দপ্তর বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মাষ্টার, গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হুমায়ূন কবির খান চেয়ারম্যান, সম্পাদক আব্দুল মালেক, আহমদাবাদ ইউনিয়ন সেক্রেটারি প্রফেসর আবু নাসের, দেওরগাছ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহরম আলী, সেক্রেটারি সত্যেন্দ্র দেব, পাইকপাড়া ইউনিয়ন সভাপতি ময়না মিয়া তালুকদার, সেক্রেটারি মোতাহার হোসেন তালুকদার কদ্দুছ, শানখলা ইউনিয়ন সভাপতি শফিক মিয়া তরফদার, সেক্রেটারি আবুল কালাম এখলাছ চৌধূরী, উবাহাটা ইউনিয়ন সভাপতি হাজী আকবর আলী, সেক্রেটারি প্রফেসর আব্দুর রউফ, সাটিয়াজুরী ইউনিয়ন সভাপতি ডা. হাবিবুর রহমান, সেক্রেটারি ফরিদ মিয়া, রানীগাও ইউনিয়ন সভাপতি আব্দুল জলিল, মিরাশী ইউনিয়ন সেক্রেটারি আঃ সামাদ মাষ্টার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম বাহার, দেওয়ান লুৎফুর রহমান, গিয়াস উদ্দিন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার নৌকার ক্ডাারী সাইফুল আলম রুবেল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক রায়হান শামীম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি খালেদ তরফদার. সেক্রেটারি আব্দুল কাদির সুমন, জেলা শ্রমিকলীগ নেতা মিজানুর রহমান সেলিম, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান চৌধুরী, সেক্রেটারি মুজিবুর রহমান, উপজেলা তাতী লীগের সভাপতি কবির খন্দকার, সেক্রেটারি মিজানুর রহমান, তাতীলীগের আক্কাছ আলী মন্ডল, ছাত্রলীগের আহবায়ক সোহেল আরমান, যুগ্ন আহবায়ক ইফতেখারুল আলম রিপন, সাইদুর আলমগীরসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মতিউর রহমান হেলালী।

    এদিকে এডভোকেট মাহবুব আলী মন্ত্রী হওয়ায় এলাকার মানুষ আনন্দে ভাসছে। ফেসবুকসহ নানা যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছার পাশাপাশি উপজেলা সদরে মিষ্টি বিতরণ করা হয়েছে। এতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও খুশি।

    সভায় আওয়ামীলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ হোসেন এর মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং তার জন্য মিলাদ ও দোয়া করা হয়।

    সভায় দেশনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মতিউর রহমান হেলালী।

  • চুনারুঘাটে সাংবাদিক ফোরামের কমিটি গঠন

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম এর অর্ন্তভুক্ত চুনারুঘাট উপজেলা শাখার কমিটির পূনঃগঠন করা হয়েছে।

    সোমবার রাতে জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল চৌধুরী ও সাধারণ সম্পাদক শরিফ চৌধুরী এ কমিটির অনুমোদন দিয়েছেন।

    দৈনিক সংবাদ এর চুনারুঘাট প্রতিনিধি খন্দকার আলাউদ্দিনকে সভাপতি ও দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি রায়হান আহমেদ সাধারণ সম্পাদক ও মীর জুবায়ের আলমকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।

    ফোরামের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জেলা সাংবাদিক ফোরামের সেক্রেটারি শরিফ চৌধুরী।

    বিশেষ অতিথি ছিলেন, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মোঃ মামুন চৌধুরী, যুগ্ম সম্পাদক মোঃ কাউছার আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক কাজী সুজন, চুনারুঘাটের ব্যবসায়ী নেতা সাজিদুল ইসলাম, সদস্য হারুনুর রশীদ চৌধুরী, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ সহ আরো অনেকে।

    কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক সমকালের চুনারুঘাট প্রতিনিধি আলহাজ্ব মোস্তাক আহমেদ তরফদার মাসুম ও মোঃ আব্দুল হাই প্রিন্সকে সহ-সভাপতি, বিবিয়ানার এসএম শওকত আলীকে যুগ্ম-সাধারণ সম্পাদক, চ্যানেল এস এর এসএম জিলানী আখনজিকে অর্থ সম্পাদক, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের নাজিরুজ্জামান শিপনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, জনমত নিউজের শেখ ইসমাইল হোসেন তুহিনকে সমাজকল্যাণ সম্পাদক, হবিগঞ্জ প্রতিদিন.কমের কাজী মিজানকে দপ্তর সম্পাদক, পদাধীকার বলে একাত্তর টিভির আব্দুর রাজ্জাক রাজুকে সদস্য ও মোঃ ওয়াহেদ আলী, মোঃ মামুন চৌধুরী সদস্য করা হয়েছে।

  • সিলেটে অজগর অবমুক্তর নামে খাঁচা বন্দি

    নিজস্ব প্রতিনিধি: সিলেটে অবমুক্ত থাকা পশু, পাখি, সাপ আর অবমুক্ত নয়। কোনো না কোনো অযুহাতে এ সব প্রানী ধরে নিয়ে আসা হচ্ছে টিলাগড় ইকোপার্ক চিড়িয়াখানায়। অবমুক্তর নামে টিলাগড় ইকোপার্ক চিড়িয়াখানায় খাঁচায় রাখা হচ্ছে প্রানীদের।

    সোমবার সকালে সিলেট সদর উপজেলার খাদিমনগর থেকে একটি বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়। খাদিমনগর জাতীয় উদ্যানের হিসাব রক্ষক আব্দুল কাদির, পিএম আঙ্গুর মিয়াসহ অন্যান্যরা সাপটি অবমুক্তের নামে টিলাগড়স্থ ইকো পার্ক চিড়িয়াখানার দেন।

    সকাল সাড়ে দশটার দিকে ১২ ফুট লম্বা আর ১৫ কেজি ওজনের এই অজগর সাপটি খাদিমনগরস্থ বুরজান চা বাগান থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে দুপুর ১২টার দিকে সাপটি টিলাগড় ইকোপার্কে ‘খাঁচায়’ অবমুক্ত করেন খাদিমনগর জাতীয় উদ্যানের বিট কর্মকর্তা চয়ন ব্রত চৌধুরী।

    এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদিমনগর জাতীয় উদ্যানের হিসাবরক্ষক আব্দুল কাদির, পিএম আঙ্গুর মিয়াসহ অন্যান্যরা।

    এদিকে, বিশালাকৃতির এই অজগর সাপটি ইকোপার্কে ‘খাঁচায়’ অবমুক্ত করার পর সাপটিকে দেখতে দর্শনার্থীরা ভীড় জমিয়েছেন বলে জানা গেছে।

  • ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশী নিহত

    সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সুপারি চুরির সময় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে।

    সোমবার সন্ধ্যায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

    এঘটনায় খাদিম মিয়া (৩০) নামের আরো একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। নিহত নূর মিয়া(৩৬) উপজেলা বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা কলোনীর মফিজ মিয়ার ছেলে।

    স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার বাঁশতলা সীমান্তবর্তী ভারতীয় মৌলবস্তি এলাকায় খাসিয়াদের সুপারি বাগান রয়েছে। সোমবার বিকেলে দুই বাংলাদেশী অবৈধভাবে ভারতে প্রবেশ করে সুপারি চুরি করতে যায়। এসময় বাগানের মালিক খাসিয়ারা বাংলাদেশীদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই নূর মিয়া নিহত হয় এবং গুলিবিদ্ধ আহত হয়ে খাদিমা মিয়া বাংলাদেশে চলে আসে। বাংলাদেশে প্রবেশ করে আহত খাদিম মিয়া পলাতক রয়েছে। ঘটনার পর নিহতের লাশ আটকে রেখেছে ভারতীয় খাসিয়ারা।

    সুনামগঞ্জ বিজিবি ২৮ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মাদ মাকসুদুল আলম বলেন, আমরা স্থানীয়দের কাছ থেকে শুনেছি অবৈধভাবে ভারতে প্রবেশ করে সুপারি চুরি করতে গেলে খাসিয়ারা দুই বাংলাদেশী গুলি করে, এর মধ্যে একজন মারা গেছে। স্থানীয়ভাবে দুই দেশের নাগরিকরা লাশ ফেরত ব্যাপারে আলাপ-আলোচনা করছেন বলে তিনি জানান।

  • বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম’র পদত্যাগ

    করাঙ্গীনিউজ ডেস্ক: বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ পদে তিনি ছয় বছর ধরে দায়িত্ব পালন করে আসছিলেন।

    যদিও ২০১৭ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর তার মেয়াদ পূর্ণ হতে এখনও তিন বছর বাকি আছে। ২০২২ সাল পর্যন্ত তার দায়্ত্বি পালনের কথা ছিল। আগামী ১ ফেব্রুয়ারি থেকে তার পদত্যাগ কার্যকর হবে বলে জানিয়েছে বিবিসি।

    বিশ্বব্যাংক জানিয়েছে, তিনি একটি ফার্মে যোগ দিতে যাচ্ছেন এবং উন্নয়নশীল দেশগুলোতে অবকাঠামো বিনিয়োগ বৃদ্ধি নিয়ে জিম ইয়ং কিম কাজ করবেন।

    জলবায়ু পরিবর্তন এবং উন্নয়নে অর্থায়নসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার মতবিরোধ ছিল। এর মধ্যেই সোমবার বিশ্বব্যাংকের এক বিবৃতিতে জিম ইয়ং কিমের পদত্যাগের এ ঘোষণা আসে।

    বিবিসির এক খবরে বলা হয়, আপাতত বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিয়েভা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সময় বিশ্বব্যাংকের দায়িত্ব পাওয়া জিম পরিবেশবান্ধব জ্বালানি প্রকল্পে অর্থায়নের ওপর জোর দিয়ে আসছিলেন।

    তার সময়ে কয়লা বিদ্যুতে বিশ্বব্যাংকের অর্থায়নও অনেক কমিয়ে আনা হয়েছিল। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের বর্তমান প্রশাসন যুক্তরাষ্ট্রের কয়লা খাতকে পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্ব দিচ্ছে।

    জিম এক ইমেইলে বিশ্বব্যাংকে তার সহকর্মীদের জানিয়েছেন, দায়িত্ব ছাড়ার পর একটি বেসরকারি ফার্মে তিনি যোগ দেবেন, যারা উন্নয়নশীল দেশগুলোতে অবকাঠামো খাতে বিনিয়োগ নিয়ে কাজ করে।

    এক বিবৃতিতে জিম বলেন, বিশ্ব থেকে চরম দারিদ্র্য দূর করার চেষ্টায় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন ছিল তার জন্য অনেক বড় সম্মানের বিষয়।

    বিশ্ব থেকে মহামারী, দুর্ভিক্ষ, শরণার্থী সংকট এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কাজ করা বিশ্বব্যাংকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলেও মন্তব্য করেছেন জিম ইয়ং কিম।

    তবে কিম কখনোই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্বে আসেননি। কিন্তু জলবায়ু পরিবর্তন নিয়ে মার্কিন প্রেসিডেন্টের নীতির সঙ্গে তার বেশ অমিল চলছিল।

    সূত্র : যুগান্তর