Author: Habiganj News

  • হবিগঞ্জে ভোট কেন্দ্রে হামলার ঘটনার গ্রেফতার ৩

    নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলার ঘটনার সাথে জরিত থাকায় ৩ আসামীকে গ্রেফতার করছে পুলিশ।

    বৃহস্পতিবার সকালে শহর থেকে তাদেরকে আটক করা হয়।

    আটকৃরা হলেন- শহরের ইনাতাবাদ এলাকার সিকান্দর আলীর ছেলে আব্দুল রুফ (৪০) ও উমেদনগর এলাকার ধলাই মিয়ার ছেলে শাহিদ(৪৫) ও ছাই মিয়ার ছেলে আব্দুল হাই (৪০)।

    গত ৩০ ডিসেম্বর হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা চালিয়ে দখলের চেষ্টা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

    সদর থানার পুলিশ এসআই লুৎফর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

  • নবীগঞ্জে খাল ভরাটের অপরাধে যুবকের কারাদন্ড

    নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলায় সরকারী খাল মাটি দিয়ে ভরাট করার অপরাধে আমিনুর রহমান (৪০) নামের এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

    বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী এ দন্ডাদেশ দেন।

    আামিনুর রহমান ইনাতগঞ্জ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের তসফ উল্লার পুত্র।

    এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন ইনাতগঞ্জ ফাড়ির অফিসার ইনচার্জ সামছু উদ্দিন, এসিল্যান্ড অফিসের প্রধান সহকারী আসফাকুজ্জ¥ান চৌধুরী।

     

  • হবিগঞ্জে মিষ্টি কিংসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

    করাঙ্গীনিউজ: হবিগঞ্জ শহরের পৌর এলাকায় অভিযান চালিয়ে মিষ্টি কিংসহ ৪ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সাথে শহরের সেলুন ব্যবসায়ীদেরকে সেবাগ্রহীতাদেরকে হয়রানি না করতে অধিদপ্তরের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এ অভিযানে পণ্যের গায়ে মূল্য লেখা না থাকায় শহরের ডাকঘর এলাকার মিষ্টি কিং এন্ড সুইটসকে ৩ হাজার টাকা ও আলম স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

    একই এলাকায় মাধবী মেডিসিন সেন্টারকে মেয়াদউত্তীর্ণ ঔষুধ বিক্রির দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

    এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে ও মিষ্টির পেকেটের ওজন ২ শ গ্রামের অধিক হওয়ায় ধুলিয়াখাল বাইপাস পয়েন্টের দাওয়াত হোটেলকে আরো ২ হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর।

    অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম।

    এসময় তিনি হবিগঞ্জের সেলুন ব্যবসায়ীদেরকে সেবার মূল্য তালিকা প্রদর্শনের জন্য কঠোর নির্দেশ দেন।

    তিনি বলেন, আগামী ৭ দিনের মধ্যে মূল্য তালিকা প্রদর্শন না করলে সেলুনগুলোর বিরুদ্ধে লাগাতর অভিযান পরিচালিত হবে। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

  • জুনের মধ্যেই ঢাকা-সিলেট চার লেনের কাজ

    করাঙ্গীনিউজ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমার চ্যালেঞ্জ হবে চলমান কাজগুলো সমাপ্ত করার পাশাপাশি আরো দুটি গুরুত্বপূর্ণ রোড প্রজেক্ট। একটা হলো ঢাকা সিলেট আরেকটা হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজার চার লেনের কাজ। এই দুটি খুবই ইমপোরটেন্ট। এই বছরের জুনের আগে বিশেষ করে ঢাকা সিলেট চার লেনের কাজ শুরু হবে। আর চট্টগ্রাম থেকে কক্সবাজারেরটা একটু সময় লাগবে।

    বৃহস্পতিবার সচিবালয়ে তার নিজ দফতরে এ কথা বলেন তিনি।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উন্নয়ন হচ্ছে। বিশ্ব ব্যাংক যখন চলে গেল তখন আপনারা ভাবতে পারতেন পদ্মা সেতু হবে? হচ্ছে তো। আপনারা ভাবতে পারতেন মেট্রোরেল হবে? হচ্ছে তো। অসম্ভবের কিছু নেই। আই লাভ দ্য ইমপসিবল।

    তিনি বলেন, এদেশে মেট্রোরেল হবে কেউ কি ভেবেছিল? সেটা হচ্ছে তো। কর্নফূলী টানেলে ফান্ডিং নেই, ভেবেছিল এটা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু বন্ধ হয়নি। কাজ চলছে। অলরেডি চট্টগ্রামে বোডিং মেশিনও চলে এসেছে। কাজেই হবে, হবে না এমন নয়। ফলে আই লাভ দ্য ইমপসিবল, আই ইনজয় দ্য চ্যালেঞ্জ। তবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনাই চ্যালেঞ্জ বলে জানান তিনি।

    মন্ত্রী বলেন, এই দুটি বিষয় আমার প্রধান অগ্রাধীকার। কারণ সড়ক এবং পরিবহনে শৃঙ্খলাটা জিয়ে রেখে যত কাজই করি না কেনো তাতে কোনো লাভ হবে না। আট লেনের রাস্তা করলাম কিন্তু শৃঙ্খলা নেই সেক্ষেত্রে কোনো লাভ হবে না। আমি মন্ত্রণালয়ের বাকীদের নিয়ে বসেছি। সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছি। এ বিষয়ে প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়েছেন। এই কাজগুলো শুরুতে করতে হবে। তাছাড়া পরে এসব করা যাবে না। প্রথম রাতেই বিড়াল মারার মতো কাজ সেরে ফেলতে হবে।

    কিভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনবেন এজন্য কোনো ফরমেট তৈরি করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনবো সেটাতো আমার নিজস্ব কিছু কৌশল আছে। আর এগুলো জেনারেল কিছু বিষয় আছে যা সবার জানা। ছোট ছোট যানগুলো হাইওয়েতে চলছে, লাইসেন্সবিহীন ছোট ছোট গাড়ি চলছে এসব বেশি বিশৃঙ্খলা।

    মোটরসাইকেল একটি নতুন আতঙ্ক আখ্যা দিয়ে তিনি বলেন, তবে ঢাকা শহরে আমরা অনেকটা শৃঙ্খলা ফিরিয়ে এনেছি, কিন্তু ঢাকার বাইরে মোটরসাইকেলগুলো বেপরোয়া চলছে। এক মোটরসাইকেলে তিনজন চলছে, তারপর আবার লাইসেন্স বিহীন চলছে।

  • মাধবপুরে ১৫০ কেজি গাঁজা উদ্ধার

    করাঙ্গীনিউজ: হবিগঞ্জের মাধবপুরের ভারতীয় সীমান্তবর্তী নিজনগর এলাকা থেকে ১৫০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    বৃহস্পতিবার সকালে ধর্মঘর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী নিজনগর গ্রাম থেকে উল্লেখিত পরিমাণ গাঁজা উদ্ধার করে।

    ৫৫ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল জাহিদুর রশিদ জানান-ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিলদার সায়েদুর রহমান এর নেতৃত্বে বিজিবি টহলদল অভিযান চালিয়ে ১৫০ কেজি গাঁজা উদ্ধার করেন। এ সময় কাউকে আটক করা যায়নি ।

    বিজিবির অভিযানের টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

     

  • মেয়রবিহীন হবিগঞ্জ পৌরসভা

    করাঙ্গীনিউজ: জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি.কে গউছ সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করায় মেয়র পদ থেকে পদত্যাগ করলে মেয়রবিহীন হয়ে পড়ে পৌরসভা। এমনকি এখন পর্যন্ত কাউকে ভারপ্রাপ্ত মেয়রও করা হয়নি। ফলে ব্যাহত হচ্ছে পৌরসভার স্বাভাবিক কার্যক্রম।

    পৌর নাগরিকগণ পৌরসভায় বিভিন্ন সেবা পেতে গিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন বারবার।
    অতীতেও মেয়র না থাকায় প্যানেল মেয়রকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দেয়া হতো। ভারপ্রাপ্ত মেয়র পৌরসভার যাবতীয় কার্যক্রম পরিচালনা করতেন।

    পৌরসভা থেকে বলা হয় মেয়রের দায়িত্বে কেউ না আসা পর্যন্ত এখন কোন সেবা দেয়া সম্ভব হবে না। তবে শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।

    পৌরসভা সূত্র জানায়, গত ২৮ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবরে মেয়র জি কে গউছ পদত্যাগপত্র জমা দেন।

    স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোঃ সফিউল আলম বলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব বরাবরে আবেদন করে পদত্যাগ করেছেন। নিয়মমাফিক তা গৃহিত হবে, তবে এব্যাপারে পরবর্তীতে কোনো সিদ্ধান্তের চিঠি আমাদের কাছে আসেনি।

    একটি সূত্র জানায়, স্থানীয় সরকার মন্ত্রণালয় জি কে গউছের পদত্যাগপত্র গ্রহণ করলে তারা নির্বাচন কমিশনকে বিষয়টি চিঠির মাধ্যমে জানিয়ে দেবে। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন মেয়র পদশূন্য ঘোষণা করে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে। আর স্থানীয় সরকার মন্ত্রণালয় পদত্যাগপত্র গ্রহণ না করলে পৌরসভার মেয়র হিসেবে জি কে গউছ বহাল থাকবেন।

    মেয়র জি কে গউছ বলেন, রিটার্নিং অফিসারসহ নির্বাচনের সাথে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে পরামর্শ করলেও তারা আমাকে জানিয়েছিলেন মেয়র পদ থেকে পদত্যাগ না করে মনোনয়নপত্র দাখিল করলে মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে। নির্বাচন কমিশনের মৌখিক নির্দেশেই আমি পৌরসভার মেয়রের পদ থেকে পদত্যাগ করেছি।

  • আ’লীগের উন্নয়নের কথা মনে রেখেছে জনগণ

    নিজস্ব প্রতিনিধি: আরটিভি’র নিয়মিত অনুষ্ঠান ‘গোলটেবিল’ বুধবার রাত ১১টা ২০ মিনিটে অনুষ্ঠিত হয়। বিষয় ছিল রাজনীতির ভবিষ্যত। এতে আওয়ামী লীগের পক্ষ থেকে অংশ নেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও টানা ৩য়বার নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।

    তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে প্রায় ৬ হাজার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবগুলো নির্বাচন নিরপেক্ষ হওয়ায় এগুলোতে বিএনপি’র প্রার্থীরাও বিজয়ী হয়। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনটিও ছিল অত্যন্ত উৎসবমুখর। এর আমেজ ছিল সারাদেশ জুড়ে। বিশ্বের বিভিন্ন দেশের প্রধানরা বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। নির্বাচনের পর আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এই নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে বলে মন্তব্য করেছেন। বিএনপির জনপ্রিয়তা না থাকায় তারা নির্বাচিত হতে পারেনি।

    তিনি আরো বলেন, দেশের বিভিন্ন স্থানে নির্বাচনে ১ হাজার ভোটের ব্যবধানেও বিএনপি’র প্রার্থী বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ ইচ্ছে করলেই সেখানে কারচুপি করে জয় পক্ষে নিয়ে আসতে পারতো। কিন্তু আমরা তা করিনি। হবিগঞ্জে ২০০৮, ২০১৪ এবং এবার অনুষ্ঠিত হওয়া নির্বাচনের কথা উল্লেখ করে আওয়ামী লীগের জনপ্রিয়তার উদাহরণ দিয়ে তিনি বলেন, বিভিন্ন নির্বাচনে বিএনপি’র জয় হয়েছে, আবার পরাজয়ও হয়েছে। নির্বাচিত না হতে পারলেই তারা মিথ্যা অভিযোগ করে। অতীতে বিএনপি’র আগুন সন্ত্রাসের কথা জনগণ ভুলে যায়নি। আর আওয়ামী লীগের উন্নয়নের কথাও দেশবাসী মনে রেখেছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই জনগণ নৌকায় ভোট দিয়েছে।

    রোবায়েত হোসেনের সঞ্চালনায় রাজনীতির ভবিষ্যতে শিরোনামে গোলটেবিল অনুষ্ঠানের অন্যান্যের মাঝে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক এম অহিদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন খান, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট তৈমুর আলম খন্দকার ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা নাসরিন মুন্নী উপস্থিত ছিলেন।