Author: Habiganj News

  • মেয়েদের স্কুল-কলেজে দেবেন না

    করাঙ্গীনিউজ: হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী মেয়েদের স্কুল-কলেজে না পাঠানোর জন্য ওয়াদা নিয়েছেন। আর পাঠালেও চতুর্থ কিংবা পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানোর কথা বলেছেন।

    শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার বার্ষিক মাহফিলে তিনি এসব কথা বলেন।

    এই মাহফিলে চট্টগ্রাম ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।

    শাহ আহমদ শফী বলেন, আপনাদের মেয়েদের স্কুল-কলেজে দেবেন না। বেশি হলে ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়াতে পারবেন। বিয়ে দিলে স্বামীর টাকা পয়সা হিসেব করতে হবে। চিঠি লিখতে হবে স্বামীর কাছে। আর বেশি যদি পড়ান, পত্রপত্রিকায় দেখছেন আপনারা, মেয়েকে ক্লাস এইট, নাইন, টেন, এমএ, বিএ পর্যন্ত পড়ালে ওই মেয়ে আপনার মেয়ে থাকবে না। অন্য কেহ নিয়ে যাবে। পত্রপত্রিকায় এ রকম ঘটনা আছে কিনা? ওয়াদা করেন। বেশি পড়ালে মেয়ে আপনাদের থাকবে না। টানাটানি করে নিয়ে যাবে আরেকজন পুরুষ।

    আল্লামা শাহ আহমদ শফী আরও বলেছেন, মহানবীর (সা.) আদর্শের মধ্যেই রয়েছে প্রকৃত শান্তি। যাঁরা মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করবেন তাঁরা দুনিয়া ও আখিরাতে শান্তিতে থাকবেন। পরকালে তাঁরাই হবেন সফল ব্যক্তি।

    মাহফিলে অন্যান্যদের মধে বক্তব্য দেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, হাটহাজারী মাদ্রাসার শিক্ষক শেখ আহমদ, মাওলানা আবদুল বাসেত খান সিরাজী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা আজিজুল হক আল মাদানী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আ ফ ম খালিদ হোসেন, মাওলানা ফোরকান আহমদ, মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।

  • হবিগঞ্জে ছাত্রলীগ নেতা আমিনুল ইসলামের পিতার ইন্তেকাল

    নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামের বাবা আনোয়ারুল ইসলাম আর নেই।

    শুক্রবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউজন)। তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে যান।

    মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল ১০টায় শহরের গাউছিয়া জামে মসজিদের তার নামাজে জানাজা শেষ পারিবারিক কবরস্থানে দাফন হবে।

  • নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ যুবক নিহত

    নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আইনগাঁও নামকস্থানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই যুবক নিহত হয়েছেন।

    শুক্রবার (১২ ডিসেম্বর) মধ্যরাতে ঢাকা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- উপজেলার গজনাইপুর গ্রামের আজমত মিয়ার ছেলে শিমুল আহমেদ (২২) ও একই গ্রামের আরজু মিয়ার ছেলে নাঈম আহমেদ (২৫)।

    স্থানীয় সূত্র জানায়- শুক্রবার (১১ জানুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার দেবপাড়া থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে যাচ্ছিলেন দুই যুবক। পথে আইনগাঁও নামকস্থানে পৌঁছামাত্র সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই শিমুল নিহত হন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুত্বর আহত অবস্থায় নাঈমকে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজে নেয়ার পথে মারা যয়।

    এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

    নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • শায়েস্তাগঞ্জে দেশ কালচারাল একাডেমীর বার্ষিক পুরষ্কার বিতরণ

    শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠীর সহযোগী সংগঠন দেশ কালচারাল একাডেমীর সঙ্গীত বিভাগের বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার সন্ধ্যায় দেশ মঞ্চে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এডভোকেট হুমায়ূন কবীর সৈকত।

    সাধারণ সম্পাদক হারুন সাঁইর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লন্ডনস্থ শায়েস্তাগঞ্জ সতিমির সভাপতি এডভোকেট মীর গোলাম মোস্তুফা।

    বক্তব্য রাখেন- সমিতির উপদেষ্ঠা সৈয়দ মাহবুবুর রহমান ভুলু, শিক্ষার্থীদের অভিভাবক শেখ একেএম সুফি, দেশ নাট্যগোষ্ঠীর সহসভাপতি মুখলিছুর রহমান, যুগ্ম সম্পাদক মখছিলু রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক ফখরুল হামিদ প্রমুখ।

    পরে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

  • নবীগঞ্জে এমপি মিলাদ গাজীকে ফুলেল শুভেচ্ছা

    নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি র.প.উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের গর্ভানিং বডির পক্ষ থেকে নবাগত সংসদ সদস্য গাজী মোঃ শাহনেওয়াজ মিলাদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

    শুক্রবার সকালে তার বাস ভবনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, আউশকান্দি র,প,উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ গর্ভানিং বডির সভাপতি সুহুল আমিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আউশকান্দি র,প,উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ গর্ভানিং বডির সদস্য এম.এ আহমদ আজাদ, প্রধান শিক্ষক লুৎফুর রহমান, গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জুল হক, অধ্যাপক ইকবাল বাহার তালুকদার, জেলা যুবলীগের সদস্য সৈয়দ শাহ দরাজসহ শতাধিক নেতাকর্মী।

    এসময় সিন্ধান্ত হয় আগামী ২৭ জানুয়ারি আউশকান্দি ও,প,উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এর ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও গর্ভানিং বডির সদস্যদের পক্ষ থেকে নব নির্বাচিত এমপি কে বিশাল সংবর্ধনা প্রদান করার হবে।

  • শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণই উপকৃত হন

    সাঈদ আহম্মদ, (হবিগঞ্জ) প্রতিনিধি : এবার ডিজিটাল হলো হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ‘জারুলিয়া ইসলামীয়া দাখিল মাদরাসা’। ১০/০১/২০১৯ মাদরাসায় ডিজিটাল কার্যক্রম বাস্তবায়নের লক্ষ‌্যে মাদরাসা কর্তৃপক্ষ ও নেটিজেন আইটি লি: এর মাঝে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। মাদরাসার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মাদরাসার সুপার মাওলানা আনোয়ার হোসেন ও কোম্পানীর পক্ষে স্বাক্ষর করেন প্রতিনিধি সাঈদ আহমদ। এসময় উপস্থিত ছিলেন মাদরাসার সহকারী শিক্ষক (ইংরেজী) হারুনুর রশীদ, সহকারী শিক্ষক সা্ইদুর রহমান।
    উল্লেখ্য, ইতিপূর্বে চুনারুঘাট উপজেলার রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়, শ্রীকুটা আদর্শ হাইস্কুল, গোগাউড়া দাখিল মাদরাসা, নুরপুর রহমানীয়া ফাজিল মাদরাসা, হাজী আফছর আহমদ মহিলা দাখিল মাদরাসা ডিজিটালে রূপান্তর করা হয়। এরও আগে বাহুবল উপজেলায় নুর-ই মুহাম্মদীয়া (সাঃ) দাখিল মাদ্রাসা, মিরপুর সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল, দি হোপ ইন্টারন্যাশনাল হাই স্কুল, মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজ, আদর্শ বিদ্যানিকেতন ভূলকোট, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গার্লস হাই স্কুল, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, নুরপুর হাই স্কুল নেটিজেন আইটি লি: এর সাথে চুুক্তির মাধ্যমে ডিজিটালে রূপান্তরিত হয়।

    =======কি কি সুবিধা সমূহ এসব প্রতিষ্ঠান পাচ্ছে?========
    =====================================

    # স্টুডেন্ট ও টিচারদের পূর্ণাঙ্গ ডাটাবেস
    # স্টুডেন্ট ও টিচারদের এট-এ-গ্লান্স সহ পূর্ণাঙ্গ প্রোফাইল
    # স্টুডেন্ট ও গার্ডিয়ান অনলাইন প্যানেল
    # স্টুডেন্ট এটেন্ডেন্স (অটোমেটিক ও ম্যানুয়াল)
    # টিচার ও স্টাফ এটেন্ডেন্স (অটোমেটিক ও ম্যানুয়াল)
    # কমিটি বা গভর্নিং বডির তথ্য
    # ক্লাস ও এক্সাম রুটিন
    # অটোম্যাটিক আইডি কার্ড (রেডি ডাটা)
    # অটোম্যাটিক এডমিট কার্ড ও সিট প্ল্যান
    # অনলাইন নোটিশ
    # একাডেমিক ক্যালেন্ডার
    # এসএমএস (ক্লাসিক ও রেগুলার)
    (এডমিশন, পেমেন্ট কনফার্মেশন, অ্যাবসেন্ট, রেজাল্ট,
    নোটিশ- টিচার ও গার্ডিয়ান, বার্থডে গ্রিটিংস, এক্সেল ফাইল আপলোড)
    # এক্সাম রেজাল্ট প্রসেসিং ও পাবলিশিং
    (মার্কলিষ্ট, টেবুলেশন, প্রগ্রেস রিপোর্ট, মেরিট লিষ্ট,
    সাবজেক্ট বেসিস এসেসমেন্ট, সামারী রিপোর্ট, ড্যাশবোর্ড ইত্যাদি)
    # ক্লাশ টেস্ট ও মডেল টেস্ট
    # স্টুডেন্ট একাউন্টস ও পে-স্লিপ (মোবাইল ব্যাংকিং বিক্যাশ, এমক্যাশ, শিওরক্যাশ এ ফিস পেমেন্ট (এডুম্যান এ বকেয়া সহ সকল রিপোর্ট ইন্টিগ্রেটেড)
    # শিক্ষক-কর্মচারীদের পে রোল
    # জেনারেল একাউন্টস (প্রফেশনাল)
    (ভাউচার, ডেবুক, ক্যাশবুক, ব্যাংকবুক, ক্যাশফ্লো,
    ইনকাম স্টেটমেন্ট, ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স শিট,
    ফান্ড স্ট্যাটাস সহ সব ধরনের লেনদেনের হিসাব )
    # ইনভেন্টরী (ইন্টিগ্রেটেড জেনারেল একাউন্টস)
    # মাল্টি ব্রাঞ্চ ড্যাশবোর্ড (সুপার এডমিন প্যানেল)
    # লাইভ ট্রেনিং ও ভিডিও টিউটোরিয়াল

  • কমলগঞ্জে ধলাই সেতুর সাইড স্লিপার ভাঙন

    পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গল-শমশেরনগর-ব্রাহ্মণবাজার ব্যস্ততম সড়কের ২৬ তম কিঃমিঃ এলাকায় কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের অধীনে ধলই নদীর উপর প্রায় ১৪ বছর আগে নির্মিত সেতুটি হঠাৎ করে পূর্ব অংশের সাইড স্লিপার ভেঙ্গে পড়েছে। এই পথ দিয়ে এখন জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। ফলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে।

    বৃহস্পতিবার (১০ জানুয়ারী) সকাল থেকেই ঝুঁকি নিয়েই যান চলাচল করছে। সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে লাল নিশানা টাঙিয়ে বিপদজনক হিসেবে চিহিুত করলেও এখন পর্যন্ত যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি।

    এদিকে কয়েক বছরের মধ্যে ব্রীজটি এভাবে ভেঙ্গে পড়ায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কমলগঞ্জের ধলাই সেতুর পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানা খন্দ।

    শ্রীমঙ্গল-শমশেরনগর-ব্রাহ্মণবাজার সড়কের কমলগঞ্জের ধলাই সেতুটির ১৯৯৮ সালের ১লা ডিসেম্বর তৎকালিন যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর উপস্থিতিতে তৎকালিন হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

    ঢাকার রূপায়ন নামক একটি কোম্পানী ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ধলাই সেতুর নির্মাণ কাজ পায়। রাজনৈতিক কারণে পরে কাজটি সাব কণ্ট্রাক হিসাবে হাতিয়ে নেন আওয়ামী ঘরণার সিলেটের জনৈক ঠিকাদার।

    সেতু নির্মাণের কাজের শুরুতেই নানা অনিয়মের অভিযোগ উঠে। নির্মাণ কাজের সিডিউলের নিয়ম কানুনের তোয়াক্কা না করে সাব ঠিকাদার রাজনৈতিক প্রভাব কাটিয়ে কাজ করায় কাজের মান নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছিল। এ বিষয়ে তখন যোগাযোগ মন্ত্রণালয়, সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরে স্থানীয়রা লিখিত অভিযোগ করলেও রহস্যজনক কারণে কোন ব্যবস্থা নেয়া হয়নি। এ নিয়ে স্থানীয় পত্রপত্রিকায় লেখালেখি হলেও টনক নড়েনি সংশ্লিষ্ট দপ্তরের।

    ২০০৫ সালের ২৫ ডিসেম্বর তৎকালিন অর্থমন্ত্রী এম, সাইফুর রহমান ধলাই সেতুটির উদ্বোধন করেন। উদ্বোধনের ৬ বছরের মাথায় গত বছরের ডিসেম্বর মাস থেকেই সেতুটির পূর্ব অংশের পিচ উঠে গিয়ে গর্তের সৃষ্টি হলে রাতের আধারে পাথর গালা দিয়ে তা সংস্কার করে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ। বর্তমানে সেই সংস্কারকৃত গর্ত গুলোর পিচ উঠে যাওয়ার পাশাপাশি পাশে আরো ৪-৫টি স্থানে পিচ উঠে গিয়ে ছোট-বড় নতুন গর্তের সৃষ্টি হয়েছে। বড় বড় সেতুগুলোর স্থায়ীত্ব ৬৫-৭০ বছর হলেও কমলগঞ্জের ধলাই সেতুটি উদ্বোধনের ৬ বছরের মাথায় একাধিক স্থানে গর্ত সৃষ্টি ও পিচ উঠে গেলেও মাথাব্যথা নেই সংশ্লিষ্ট বিভাগের।

    সড়ক ও জনপথ বিভাগ, মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী শেখ সোহেল বলেন, আমরা এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।