Home হবিগঞ্জশায়েস্তাগঞ্জে দেশ কালচারাল একাডেমীর বার্ষিক পুরষ্কার বিতরণ

শায়েস্তাগঞ্জে দেশ কালচারাল একাডেমীর বার্ষিক পুরষ্কার বিতরণ

by Habiganj News
০ comments

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠীর সহযোগী সংগঠন দেশ কালচারাল একাডেমীর সঙ্গীত বিভাগের বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় দেশ মঞ্চে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এডভোকেট হুমায়ূন কবীর সৈকত।

সাধারণ সম্পাদক হারুন সাঁইর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লন্ডনস্থ শায়েস্তাগঞ্জ সতিমির সভাপতি এডভোকেট মীর গোলাম মোস্তুফা।

বক্তব্য রাখেন- সমিতির উপদেষ্ঠা সৈয়দ মাহবুবুর রহমান ভুলু, শিক্ষার্থীদের অভিভাবক শেখ একেএম সুফি, দেশ নাট্যগোষ্ঠীর সহসভাপতি মুখলিছুর রহমান, যুগ্ম সম্পাদক মখছিলু রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক ফখরুল হামিদ প্রমুখ।

পরে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

You may also like