Author: Habiganj News

  • হবিগঞ্জে গউছসহ ৪৮ নেতাকর্মীর জামিন

    হবিগঞ্জে চারটি মামলায় ঐক্যফ্রন্ট প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছসহ ৪৮ বিএনপি নেতাকর্মীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

    রবিবার বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের চার সপ্তাহের আগাম জামিন দেন।

    এর আগে তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তাদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট মাসুদ রানা, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন, অ্যাডভোকেট শামছুল ইসলাম ও অ্যাডভোকেট হারুনুর রশিদ।

    গত ৩০ ডিসেম্বর ভোটের দিন হবিগঞ্জ শহরের জেকে অ্যান্ড এইচকে হাইস্কুল ভোট কেন্দ্র, যশেরআব্দা এলাকায় সওদাগর কৃষ্ণধন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ও শহরতলীর তেতৈয়া ভোট কেন্দ্রে পুলিশের ওপর হামলা, নির্বাচনী কাজে আইনশৃঙ্খলা বাহিনীকে বাধা, গাড়ি ভাঙচুর ও মারপিটসহ বিভিন্ন অভিযোগে হবিগঞ্জ সদর থানায় চারটি মামলা দায়ের করা হয়। আওয়ামী লীগের কয়েকজন সমর্থক বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।

  • মুসলিম সাপোর্ট বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দুঃস্থ-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

    আর্থ মানবতায় সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন মুসলিম সাপোর্ট বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দুঃস্থ-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার দুপুরে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইটাখোলা সিনিয়র আলিম মাদ্রাসায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও মুসলিম সাপোর্ট বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি শেখ তারেক হাসান মাহদী।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটাখোলা সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ এবং অত্র সংস্থার উপদেষ্টা মাওলানা আমীর হোসেন জাকারী। বিশেষ অতিথি ছিলেন সংস্থার সহ-সভাপতি মো. ইকবাল হোসেন পাঠান।

    অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মতিউর রহমান রায়হানী, সহ-সভাপতি শায়ের মাওলানা মোঃ তানভীর হোসাইন আরিফ, সাধারণ সম্পাদক মোঃ রায়হানুজ্জামান, প্রচার, প্রকাশনা ও অর্থ বিষয়ক সম্পাদক মো. ইবরাহীম আহমেদ ইমতিয়াজ, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম মাছুম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সমাজসেবা ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ নাঈম উদ্দিন রাফি প্রমুখ।

    অনুষ্ঠান শেষে দরিদ্র মাদ্রসার শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবির কাপরড় ও অসহায় দরিদ্রদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।

  • পুত্র সন্তানের মা হলেন টিউলিপ সিদ্দিক

    পুত্র সন্তানের মা হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ পার্লামেন্টের সদস্য (এমপি) টিউলিপ সিদ্দিক। তার নাম রাখা হয়েছে রাফায়েল মুজিব সেন্ট জন পার্সি।

    গত বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে লন্ডনের হ্যাম্পস্টিড এলাকার রয়্যাল ফ্রি হসপিটালে এই পুত্র সন্তানের জন্ম দেন টিউলিপ। সুখবরটি দিয়েছে ব্রিটিশ বিভিন্ন সংবাদমাধ্যম।

    অবশ্য মঙ্গলবার (১৫ জানুয়ারি) টিউলিপের অস্ত্রোপচারের সময় নির্ধারণ করা ছিল। কিন্তু ব্রেক্সিট ইস্যুতে ওইদিন পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ভোট থাকায় সন্তান জন্মের সময় পিছিয়ে দেন হ্যাম্পস্টিড ও কিলবার্নের এই এমপি। মঙ্গলবার হুইলচেয়ারে করে স্বামী ক্রিস্টিয়ান উইলিয়াম জন পার্সির সঙ্গে পার্লামেন্টে গিয়ে প্রধানমন্ত্রী টেরিজা মে’র উত্থাপিত ব্রেক্সিট ইস্যুতে ভোট দেন তিনি।

    এদিকে, টিউলিপ সিদ্দিক ও তার স্বামী ক্রিস্টিয়ান পার্সি রয়্যাল ফ্রি হসপিটালের ডাক্তার ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।

    বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ ২০১৬ সালে প্রথম কন্যা সন্তানের মা হন। তার নাম আজালিয়া জয় পার্সি।

  • সাত ম্যাচ ছয়টিতে পরাজয় মাহমুদুল্লার খুলনা

    ক্রীয়া ডেক্স : হারের বৃত্ত থেকে বেরই হতে পারছে না মাহমুদউল্লাহর খুলনা টাইটান্স। সাত ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে খুলনা। ফলে বিপিএল’র ষষ্ঠ আসরে এখনো পয়েন্ট টেবিলের তলানিতেরই দলটির অবস্থান। এ আসরের ২২তম ম্যাচে চিটাগং বাইকিংসের ২১৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করেতে যেয়ে নির্ধারিত ওভারে ১৮৮ রানেই থামতে হয় জুনায়েদ সিদ্দিক-স্টারলিংদের। ফলে ২৬ রানের বড় জয় পায় ৫ ম্যাচ খেলে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকা মুশফিকের চিটাগাং বাইকিংস।

    ৩৩ বলে ৫২ রান করা দলপতি মুশফিকুর রহিমকে দেওয়া হয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচ।

    ২১৫ রানের পাহাড়সম রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথমেই ধাক্কা খায় বিপিএলের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা খুলনা টাইটান্স। ইনিংসের দ্বিতীয় বলেই আউট হয়ে ফেরেন ওপেনার পল স্টারলিং। আবু জায়েদ রাহির বলে খালেদ আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

    ৮ বলে ৫ রান করে রাহির দ্বিতীয় শিকার হন আল আমিন। পরের ওভারেই আরেক ওপেনার জুনায়েদ সিদ্দিকিও আউট হয়ে ফেরেন। এছাড়া শরিফুল ইসলামকেও বোল্ড করে সাজঘরে ফেরান রাহি।

    আগের ম্যাচে দারুণ এক হাফসেঞ্চুরি করা জুনায়েদ এ ম্যাচে ৮ বলে মাত্র ১২ রান করে খালেদের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

    বড় স্কোরের আভাস দিয়েও পারেননি জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর। অধিনায়ক মাহমুদউল্লার সঙ্গী হয়ে অনেকটা সময় কাটিয়ে ১৬ বলে ২৮ রান করে ফেরেন তিনি। নাঈম হাসানের বলে বোল্ড হয়ে ফিরে যান।

    এক প্রান্ত আগলে রেখে হাফসেঞ্চুরি পূর্ণ করেন খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ। অবশ্য ২৫ বলে ৫০ পূর্ণ করেই ডেলপোর্টের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। তার এ হাফ সেঞ্চুরির ইনিংসে ৩টি চার ও ৪টি ছক্কার মার ছিলো।

    দলকে বিপদে রেখে ১৩ বলে ১১ রান করে ফেরেন আরিফুল হক। তাকেও ফেরান ডেলপোর্ট।

    চিটাগংয়ের হয়ে দুটি করে উইকেট নেন রাহি ও ডেলপোর্ট। আর একটি করে উইকেট পান খালেদ ও নাঈম।

    এর আগে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ২২তম ম্যাচে মুখোমুখি চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটান্স। শনিবার (১৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া ম্যাচে প্রথমে ব্যাট চিটাগং ভাইকিং চলতি আসরের সর্বোচ্চ স্কোর করে। খুলনার সামনে ২১৫ রানের বড় লক্ষ্য দিয়েছে মুশফিকরা।

    টসে জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেন খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সিলেটে বিপিএলের দ্বিতীয় পর্বে এটিই শেষ ম্যাচ।

    ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালো করতে পারেনি চিটাগং। দলীয় ১৭ রানে শরিফুল ইসলামের বলে বিদায় নেন ওপেনার ক্যামেরন ডেলপোর্ট। ১২ বলে ১৩ রান করেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।

    তবে ক্রমেই ভয়ংকর হয়ে ওঠা আরেক ওপেনার মোহাম্মদ শাহাজাদকে ব্যক্তিগত ৩৩ রানে ফেরান তাইজুল ইসলাম। ১৭ বলে দুটি চার ও সমান ছক্কায় নিজের ইনিংস সাজান এই আফগান।

    এরপর জুটি গড়ে দলকে সামাল দেন ইয়াসির আলী ও অধিনায়ক মুশফিকুর রহিম। দ্বিতীয় উইকেট জুটিতে তারা ৮৩ রান তোলেন।

    দারুণ খেলে হাফসেঞ্চুরি তুলে নেন দেশীয় তরুণ ইয়াসির। মাত্র ৩৪ বলে দেখা পান টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটির। পরে ৩৬ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৫৪ করে ডেভিড উইসির বলে আউট হন এই ডানহাতি।

    ২৯ বলে ঝড়ো হাফসেঞ্চুরির দেখা পান দলনেতা মুশফিকুর রহিম। আগের ম্যাচের মতো এ ম্যাচেও দারুণ ব্যাটিং করে ফিফটি তুলে নেন তিনি। প্রোটিয়া পেসার উইসির শিকারেই ৩৩ বলে আটটি চার ও এক ছক্কায় ৫২ করে বিদায় নেন মুশি।

    মুশফিক ফিরলেই ব্যাটে ঝড় চলতে থাকে দাসুন সানাকার। তাকে সঙ্গ দেন নজিবুল্লাহ জাদরান। দুজনেই অপরাজিত থেকে দলকে দেন চলতি আসরের সর্বোচ্চ ও বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। সানাকা ১৭ বলে ৪২ ও জাদরান ৫ বলে ১৬ রান করেন।

    খুলনার হয়ে দু’টি উইকেট নেন ডেভিড ওয়াইজ। আর একটি করে উইকেট নেন শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

  • সিলেট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন

    সিলেট সংবাদদাতা : অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলো সিলেটের উপকন্ঠ কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কেন্দ্র। আগুনে পুড়েছে ক্যাবল তার ও রক্ষিত কাঠের বাক্স।

    শুক্রবার (১৯ জানুয়ারি) মধ্যরাত সোয়া ১২টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে আগুন লাগার ঘটনাটি ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

    দমকল বাহিনীর সিলেটের সিনিয়র স্টেশন অফিসার শিমুল মো. রফি এ প্রতিনিধিকে জানান, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লাগার ঘটনায় অন্তত লাখ টাকা মূল্যের ক্যাবল ও বাক্স পুড়ছে। উদ্ধার করা হয়েছে আরো অন্তত ৫০ লাখ টাকার মালামাল। তবে কি কারণে আগুন লাগার ঘটনাটি ঘটেছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

    বিদ্যুৎ ও বিতরণ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী প্রবীর দে জানান, শুস্ক মৌসুম, তাই বিদ্যুৎ লাইনের সংযোগস্থলে স্পার্ক করে স্ফুলকি থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে স্টোর রুমের পাশে ক্যাবল তারের একটি ড্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তারের পুরো লেয়ারটা ক্ষতিগ্রস্ত হয়েছি কিনা, তা খুলে দেখা হচ্ছে। অবশ্য অগ্নিকাণ্ড বড় ধরনের ক্ষতির কারণ হতে পারতো বলেন তিনি।

  • কমলগঞ্জে পৌরাণিক কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

    কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে চা-বাগান এলাকা থেকে একটি পৌরাণিক কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। যার বাজার মূল্য প্রায় চার লাখ টাকা।

    শনিবার (১৯ জানুয়ারি) ভোরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরুঞ্জ চা-বাগান থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

    মামলার সূত্রে জানা যায়, ইসলামপুর ইউনিয়নের কুরুঞ্জি গ্রামের জগদীশ রাজধরের বসতঘরে কষ্টিপাথর ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩ কেজি ৮৫০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি জব্দ করে বিজিবি’র কুরমা বিওপি’র সদস্যরা। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে মূর্তি পাচারকারীরা ঘটনাস্থলে মূর্তিটি ফেলে রেখে পালিয়ে যান।

    কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, ওই মূর্তিটি পাচারের উদ্দেশে নিয়ে আসা হয়। তবে কোথায় থেকে এটি এসেছে তা জানা যায়নি।

  • সেই শাহনাজ পাচ্ছেন সেরা মা পদক

    সেরা মা পদক পাচ্ছেন বাইক চালিয়ে অর্থ উপার্জন করে দুই সন্তানের পড়াশোনা চালিয়ে যাওয়া আলোচিত সেই শাহনাজ আক্তার। ‘এ আর কিডস মিডিয়া’ এ পদক দিচ্ছেন তাকে।

    বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কিডস মিডিয়ার সিইও আরিফ রহমান শিবলী। তিনি বলেন, ছয়জন মায়ের হাতে তুলে দেয়া হবে ‘এ আর কিডস সেরা মা-২০১৯’ এর পদক।

    দিন কয়েক আগেই ফেসবুকের মাধ্যমে আলোচনায় আসেন লড়াকু নারী শাহনাজ। তিনি এক সাহসী নারী বাইকার। রাইড শেয়ারিংয়ে তিনি নারী-পুরুষ সবাইকেই পাশে বসান। উবার ও পাঠাওয়ের সহায়তায় রাজধানীতে বাইক চালিয়ে অর্থ উপার্জন করেন তিনি।

    সংগ্রামী নারী শাহনাজ আক্তার সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। রাজধানীর মিরপুরেই জন্ম তার। বাবা নেই। স্বামী থাকলেও তিনি আলাদা থাকেন। শাহনাজের সঙ্গে তার দুই মেয়েও থাকে। বড় মেয়ে নবম ও ছোট মেয়ে প্রথম শ্রেণিতে পড়ে।