Author: Habiganj News

  • আলোর ফেরিওয়ালা এখন মাধবপুরে

    নিজস্ব প্রতিনিধি: ‘প্রধানমন্ত্রীর উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ প্রকল্প বাস্তবায়ন করতে আলোর ফেরিওয়ালা’ এখন মাধবপুরে।

    ফোন করার ৫ মিনিটেই বিদ্যুৎ দেয়ার প্রতিশ্রুতি নিয়ে মঙ্গলবার দুপুরে মাধবপুরে ‘আলোর ফেরিওয়ালা’ উদ্বোধন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পল্লীবিদ্যু সমিতি নোয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম মো. মোশারফ হোসেন, সমিতির সভাপতি মিজানুর রহমান চকদার, জুনিয়র ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, ওয়ারি ইন্সপেক্টর আব্দুল সালাম, সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম, লাইনম্যান ফয়েজ হোসেন, প্রেসক্লাব সম্পাদক সাব্বির হাসান, বঙ্গবন্ধু পরিষদ উপজেলার সাধারণ সম্পাদক মাখন চকদার প্রমুখ।

    বিদ্যুৎ কর্মকর্তারা জানান- ভ্যান অথবা টমটম (অটোরিক্স) দিয়ে বিদ্যুৎ ফেরি করে রাজপথে ঘুরছেন কয়েকজন লোক। তাদের কাছে বৈদ্যুতিক নানান সরঞ্জাম। কাগজপত্র রেডি করে ফোন করার ৫ মিনিটেই বিদ্যুৎ নিয়ে হাজির হন সবুজ কোকিলরা। মিটারের জামানত বাবদ সরকার নির্ধারিত ৪৫০ টাকা দিলেই সাথে সাথে দেয়া হয় বিদ্যুৎ সংযোগ।

  • মাধবপুরে মাদ্রাসা শিক্ষক নিখোঁজ

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে আবু কাউছার নামে এক মাদ্রাসা শিক্ষক ২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার বেজুড়া গ্রামের আবু তাহেরের ছেলে।

    নিখোঁজ আবু কাউছারের পিতা আবু তাহের জানান, ২০ জানুয়ারী ঢাকায় একটি পরীক্ষা দেওয়ার জন্য আবু কাউছার বাড়ি থেকে বের হয়। ২১ জানুয়ারী দুপুর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।

    আবু কাউছার আশুগঞ্জ উপজেলার আড়াইসিদা গ্রামের একটি মাদ্রাসার ইমামতির পাশাপাশি মসজিদ ভিত্তিক গণশিক্ষায় শিক্ষকতা করতেন।

    মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরীর আবেদন করেছেন নিখোজের পিতা আবু তাহের।

  • কানাইঘাটে সীমান্তে বিজিবির সাথে গোলাগুলিতে কিশোর নিহত

    সিলেট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট সীমান্তে চোরাচালানিদের সঙ্গে বিজিবির গোলাগুলিতে এক কিশোর নিহত হয়েছেন।

    সোমবার রাতে সুনাতনপুঞ্জি এলাকায় এ ঘটনা ঘটে। এতে বিজিবির চার সদস্যও আহত হয়েছেন বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

    নিহত সিরাজ আহমদ (১৫) উপজেলার সুনাতনপুঞ্জি গ্রামের আবদুল মুতলিবের ছেলে।

    কানাইঘাট থানার ওসি আবদুল আহাদ বলেন, সন্ধ্যা ৭টার দিকে সুরইঘাট বিজিবি ক্যাম্পের একটি দল সীমান্তবর্তী সুনাতনপুঞ্জি এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে চোরাকারবারীদের আনা ২৫ কার্টন বিদেশি ব্র্যান্ডের সিগারেট জব্দ করেন। এ সময় শতাধিক চোরাকারবারী একত্রিত হয়ে সিগারেট ছিনিয়ে নিতে বিজিবির ওপর পাথর ও গুলি ছুড়ে হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি ছোঁড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় সিরাজ আহমদ নামের ওই কিশোর।

    নিহত সিরাজের বাবা আব্দুল মুতলিব সাংবাদিকদের বলেন, বিকালে সিরাজকে সুরইঘাট বাজারে কেনাকাটা করতে পাঠিয়েছিলেন তিনি। সন্ধ্যার পরে তিনি তার ছেলের মৃত্যুর খবর পান।
    ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ পড়ে থাকতে দেখেন।

    সংঘর্ষে আহত বিজিবির এসিপি সাইদ, নায়েক ইমাম, নায়েক নুর নবীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে বিজিবি জানায়।

  • আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই

    করাঙ্গনিউজ: প্রখ্যাত সংগীত পরিচালক, গীতিকার, সুরকার ও বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল মারা গেছেন (ইন্না লিল্লাহি…. রাজিউন)।

    মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোর ৪টার দিকে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

    আহমেদ ইমতিয়াজ বুলবুল দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গত বছরের মাঝামাঝি তার হার্টে আটটি ব্লক ধরা পড়ে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নেন। তখন তার হার্টে দুটি রিং পরানো হয়। এরপর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেন তিনি।

    আহমেদ ইমতিয়াজ ১৯৭০ সালের শেষ লগ্ন থেকে আমৃত্যু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পসহ সংগীত শিল্পে সক্রিয় ছিলেন। ১৯৭১ সালে মাত্র ১৫ বছর বয়সে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। যুদ্ধ থেকে ফেরার পর টানা দেড় দশক শুধু দেশের গান তৈরি করেছেন তিনি। বুলবুল ১৯৭৮ সালে ‘মেঘ বিজলি’ বাদল ছবিতে সংগীত পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন। স্বাধীনভাবে গানের অ্যালবাম তৈরি করেছেন এবং অসংখ্য চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন। সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাদি, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, খালিদ হাসান মিলু, আগুন, কনক চাঁপা-সহ বাংলাদেশি জনপ্রিয় সংগীতশিল্পীদের নিয়ে কাজ করেছেন তিনি।

    সংগীতে অবদানের জন্য বুলবুল রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতির পুরস্কার-সহ অন্যান্য অসংখ্য পুরস্কার পান।

  • চুনারুঘাটে ইয়াবাসহ আটক ১

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:  হবিগঞ্জের চুনারুঘাট ৯০পিস ইয়াবাসহ সবুজ মিয়া (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

    সোমবার সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করা হয়।

    চুনারুঘাট থানার এসআই শেখ আলী আজহার এর নেতৃত্বে একদল পুলিশ সন্ধ্যায় ৭টার দিকে শানখলা ইউনিয়নের নিজ মাগুরুন্ডা থেকে ইয়াবাসহ সবুজকে গ্রেফতার করা হয়।

    ওসি কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

  • শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন হচ্ছে না চলতি বছরে!

    শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: বিভিন্ন জটিলতার কারণে সিলেট বিভাগের ৪০টি উপজেলার মধ্যে ৪টি উপজেলার নির্বাচন ২০১৯ সালে হচ্ছে না, এরমধ্যে রয়েছে হবিগঞ্জের নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা।

    সোমবার (২১ জানুয়ারী) নির্বাচন কমিশন (ইসি) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

    ইসি জানায়- সিলেটের ফেঞ্জুগঞ্জ উপজেলা, ওসমানীনগর, সুনামগঞ্জের জগন্নাথপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদে এবছর ভোট হবে না।

    দেশের ৪৯২টি উপজেলার মধ্যে ৪৮০টি উপজেলা পরিষদে ৫ ধাপে ভোট করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের তফসিল ৩ অথবা ৪ ফেব্রুয়ারি ঘোষণা করে মার্চে ভোট করার পরিকল্পনা রয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটির।

    শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার এসএম ফেরদৌস ইসলাম বলেন, নির্বাচন কবে হবে ইসি থেকে কোনো নির্দেশনা পাইনি, যেহেতু নতুন উপজেলা ইসি ভাল জানেন কবে নির্বাচন হবে।

  • জালালাবাদ এসোসিয়েশনে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত

    করাঙ্গীনিউজ: সিলেটবাসীর বৃহৎ সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ইতালী শাখার সভাপতি অলিউদ্দিন শামীম, ফ্রান্স শাখার সভাপতি হেনু মিয়া ও বাহরাইন শাখার সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিনের সাথে কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার সন্ধ্যায় ঢাকা জালালাবাদ এসোসিয়েশন ভবন  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত

    কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. এ কে আব্দুল মুবিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এড. জসিম উদ্দিন আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি জালাল আহমেদ, সহ সভাপতি আব্দুল মজিদ চৌধুরী, সাবেক সভাপতি ডা. সি এম দিলওয়ার রানা, যুগ্ম-সম্পাদক-১ বেগম ফাহিমা খানম চৌধুরী মনি, সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক আ ফ ম সিরাজুল ইসলাম শামীম, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নুরুল আমীন, কার্যনির্বাহী সদস্য দেলওয়ার হোসেন, দপ্তর সম্পাদক  সফিকুল ইসলাম সজল, কার্যনির্বাহী সদস্য  সেলিম চৌধুরী, আজীবন সদস্য এমাদ আহমেদ মোর্তাজা রনি প্রমূখ।

    এর আগে ইতালী, ফ্রান্স, বাহরাইনের নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরন করা হয়। শেষ পর্যায়ে সভাপতি অতিথীদেরকে উত্তোরীয় পড়িয়ে দেন এবং তার বক্তব্যে তিনি বলেন- আমরা অনেক আনন্দিত ও গর্বিত আপনারা যেভাবে বিশ্ব জুড়ে জালালাবাদকে প্রতিষ্ঠিত করেছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ।

    পরে ইতালীর সভাপতি অলিউদ্দিন শামীমকে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আফম সিরাজুল ইসলাম শামীমসহ বিভিন্ন সদস্যরা উপহার সামগ্রী প্রদান করেন।

    নৈশভোজের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি হয়।