Author: Habiganj News

  • গাড়ীতে বসে কোরআন পাঠ করছেন এমপি মিলাদ গাজী

    নবিগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী গাড়ীতে বসে পবিত্র কোরআন শরীফ পাঠ করছেন।

    রবিবার দিবাগত গভীর রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ফিলিং স্টেশনে  গাড়িতে গ্যাস নেয়ার জন্য অযথা সময় নষ্ট না করে পবিত্র কোরআন শরীফ পাঠ করে সময় ব্যয় করেন আওয়ামী লীগের নব নির্বাচিত এ সাংসদ।

    তার কোরআন পাঠের এ ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসছেন তিনি। অনেকে মিলাদ গাজীর দীর্ঘজীবী ও সুসাস্থ্য কামনা করছেন।

    বিষয়টি নিয়ে মিলাদ গাজী এমপির সাথে যোগাযোগের চেষ্টা করা হলে কল রিসিভ করেন তার একান্ত সহকারী মহিবুর রহমান। তিনি জানান, আজ আইনশৃংখলা বাহিনীর সাথে একটি মিটিংয়ে উপস্থিত হতে গভীর রাত ১২টা ২৫ মিনিটে ঢাকা থেকে রওয়ানা দেন মিলাদ গাজী স্যার।

    নরসিংদীর একটি ফিলিং স্টেশনে দীর্ঘক্ষণ বসে থাকতে হয় আমাদের। এসময় আমি গাড়ীর পিছনে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম। স্যার কোরআন শরীফ পড়তে ব্যস্ত ছিলেন। কে এই ছবি তুলেছে তাও আমি জানিনা।

     

  • শায়েস্তাগঞ্জে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা

    শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দুই দিন ব্যাপী ৪০ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

    সোমবার (২১ জানুয়ারী ) সকাল ১১টায় বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।

    মেলা উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার এসএম ফেরদৌস ইসলাম।

    এসময় উপস্থিত ছিলেন- শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক প্রমুখ।

  • চুনারুঘাটে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

    চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাটে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক ও প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার বিকাল ৩টায় উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    মাওলানা মোশাহিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল।

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুক মিয়া মাস্টার।

    সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার সৈয়দ জিয়াউর রহমান।

    এতে বক্তব্য রাখেন আমকান্দি মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল ওয়াজেদ, কালাপুর আজিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোশাহিদুল ইসলাম, মাওঃ তায়্যিব আলী, শিক্ষক মোঃ নুহু মিয়া, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক মিয়া,। ইমাম আহমেদ রেজা শাহ্ শামছুদ্দীন আখঞ্জী সুন্নিয়া দাখিল মাদ্রাসার ছাত্র নাজমুল ইসলাম, মিনহাজ আলী, সুমি আক্তার, মোছাঃ সুমাইয়া জান্নাত তানহা, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

  • চুনারুঘাটে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

    চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিন ব্যপী ,বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

    সোমবার সকাল ১১টায় উপজেলা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে এর উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, মুক্তিয্দ্ধোা সাবেক কমান্ডার আঃ সামাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা আঃ সামাদ মাষ্টার।

    এতে শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় ২০টি স্টল অংশ নিচ্ছে। আজ মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানে বিজয়ী স্টলকে পুরস্কার প্রদান করা হবে।

  • মন্ত্রী মাহবুব আলী ৪ দিনের সফরে হবিগঞ্জ আসছেন

    আবুল কালাম আজাদ, চুনারুঘাট: হবিগঞ্জ-৪ (চুনারুঘাট মাধবপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী মন্ত্রী হওয়ার পর ৪ দিনের সফরে হবিগঞ্জ আসছেন আগামীকাল।

    মঙ্গলবার বিকেলে মন্ত্রীর নিজ উপজেলা মাধবপুর পৌছাবেন। সেখানে সড়ক ও জনপথের সার্কিট হাউজে অবস্থান করবেন তিনি। সেখান থেকে সাড়ে ৫টায় তার নিজবাড়ি উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ্বর গ্রামে যাবেন। মরহুম পিতা মাওলানা আসাদ আলীর কবর জিয়ারত শেষে সার্কিট হাউজে রাত যাপন করবেন।

    পরদিন বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও গণমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করবেন। সকাল সাড়ে ১১টায় জেলা বারে আইনজীবিদের সাথে এবং সাড়ে ১২টায় মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে। বিকেল আড়াইটায় জেলায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে নির্বাচনী এলাকা চুনারুঘাট যাবেন। বিকেল সাড়ে ৩টায় চুনারুঘাট উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে মাধবপুর সার্কিট হাউজে গিয়ে রাতযাপন করবেন।

    বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি মাধবপুর উপজেলা সভাকক্ষে প্রশাসনের কর্মকর্তাসহ গনমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করবেন। দুপুর ১২টায় উপজেলার তেলিয়াপাড়া স্মৃতিসৌধে শহীদদের স্মরনে পুস্পস্তবক অর্পন করবেন। দুপুর ২টায় চুনারুঘাট উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও গনমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় শেষে মাধবপুর সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।

    শুক্রবার সারাদিন মাধবপুর উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন। ঐদিন বিকেলে তিনি ঢাকায় ফিরে যাবেন।

    প্রতিমন্ত্রীর হবিগঞ্জে আগমনকে কেন্দ্র করে এখন হবিগঞ্জে সাজ সাজ রব। দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছ্।ে

  • বাহুবলে ৩ জুয়ারিকে কারাদন্ড

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলে তিন জুয়ারিকে কারাদন্ড দিয়েছেন ভ্র্যামান আদালত।

    রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার  মো. জসীম উদ্দিন তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন।

    দন্ডিতরা হলো- হবিগঞ্জ সদর থানার ওমেদনগর গ্রামের সিতু রায়ের ছেলে লিটন রায় (২৬) ও সুলতান মাহমুদপুর গ্রামের আলী হোসেন এর ছেলে আলকাছ মিয়া (২৯) কে ১৫ দিন এবং বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের আইন উল্লার ছেলে আবুল হোসেনকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড।

    এর আগে শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানা অফিসার ইনচার্জ মো. মাসুক আলী ও এসআই সজিব এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার স্নানঘাট গ্রামে জুয়াঘরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

     

  • ২৭ জানুয়ারি থেকে সব কোচিং সেন্টার বন্ধ

    এসএসসি ও সমমান পরীক্ষার কারণে আগামী ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

    রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি পরীক্ষার সুষ্ঠু ও নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

    শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। এ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও নিরাপত্তাজনিত কারণে ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

    তিনি বলেন, এবার প্রত্যেকটি কেন্দ্রে প্রশ্নপত্র ফাঁস রোধে প্রশ্নপত্র বক্সের অ্যালুমনিয়ামের সিলগালা করা হবে। কেউ সেটি খুলে নেই এটি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও সব পদ্ধতি অবলম্বন করা হবে।

    ডা. দীপু মনি বলেন, এবারও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। যদি বিশেষ কোনো কারণে কারও দেরি হয় সেই ক্ষেত্রে দেরির কারণ ও পরীক্ষার্থীর নাম ঠিকানা লিখে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

    এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২১ লাখ ৩৭ হাজার ৩৬০জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। সারাদেশে মোট ৩৪৯২টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করা হবে।