Author: Habiganj News

  • হবিগঞ্জে এশিয়ান টিভির ৬ষ্ঠ বর্ষপূতি উদযাপন

    করাঙ্গীনিউজ: হবিগঞ্জে এশিয়ান টেলিভিশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

    শুক্রবার সকালে  হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ (বিপিএম সেবা)।

    পুলিশ সুপার বলেন-দাঙ্গা প্রতিরোধ সচেতনা মূলক বিভিন্ন কর্মকান্ড হাতে নিয়েছে। এ মধ্যে নাটিকা তৈরী, সাংস্কৃতিককর্মকান্ডসহ বিভিন্ন কার্যক্রম করা হবে।

    তিনি বলেন-হবিগঞ্জের দাঙ্গা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সাংবাদিকদের বলিষ্ট ভূমিকা রাখতে হবে। যারা কৃষক জমি চাষ করেন তাদের মস্তিকে জঙ্গিবাদ নেই। কোথায় জঙ্গিবাদ হলে তা প্রতিরোধ করতে হবে।

    সভায় বক্তারা বলেন-এশিয়ান টেলিশনের বিভিন্ন অনুষ্ঠান ইতিমধ্যে দর্শকদের মন কেঁড়েছে। এ টেলিভিশনের হবিগঞ্জ জেলা হিসেবে এসএম সুরুজ আলী মাঠ পর্যায়ে বস্ত্রনিষ্ট সংবাদ পরিবেশন করে যাচ্ছে। বক্তারা এশিয়ান টেলিভিশনের উত্তোর সাফল্য কামনা করেন। সভায় বক্তারা আরো বলেন- দেশে অসংখ্য টিভি চ্যানেল প্রতিষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি টেলিভিশন স্বাধীনভাবে কাজ করছে। গণমাধ্যমে হবিগঞ্জের সমগ্র উন্নয়ন কর্মকান্ড ও বিভিন্ন সমস্যা তুলে ধরতে হবে।

    হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিশনের সভাপতি প্রদীপ দাশ সাগরের সভাপতিত্বে এবং এশিয়ান টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সৈয়দ এখলাছুর রহমান খোকন, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, আডভোকেট শাহ ফখরুজ্জামান, সাংবাদিক ফোরাম এর সভাপতি মোঃ শাকিল চৌধুরী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার সদস্য সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সতিমির উপদেষ্ঠা অ্যাডভোকেট মাসুদ করিম আখনজী তাপস, অ্যাডভোকেট আবু নাঈম মোল্লা মোঃ শিবলী খায়ের, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ মোঃ ছানু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম, দৈনিক খোয়াই’র বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, রতœা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ তাহের, হবিগঞ্জ নাট্য নিকেতনের সভাপতি সৈয়দ রাশিদুল হাসান রুজেন, দর্পণ হবিগঞ্জের সাধারণ সম্পাদক সিএম রায়হান উজ্জল, মাদক বিরোধী শক্তি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল মোচ্ছাব্বির চৌধুরী রাব্বী, এসএ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, দৈনিক দিনের শেষে জেলা প্রতিনিধি এসকে সাগর, বাংলা টিভির জেলা প্রতিনিধি কাজল সরকার, বিজয় টিভির জেলা প্রতিনিধি ইলিয়াছ আলী মাসুক, প্রজন্ম ডটকমের সাহিবুর রহমান, দৈনিক মাতৃভূমির জেলা প্রতিনিধি সৈয়দ ইব্রাহিম মিজান, আলোর জগত এর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, পল্লী টিভির জেলা প্রতিনিধি অপু আহমেদ রওশন, প্রিয়ডট কম এর জেলা প্রতিনিধি এম সজলু, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার কাজী মিজানুর রহমান, হবিগঞ্জ সমাচার স্টাফ রিপোর্টার জাহেদ আলী মামুন, দৈনিক প্রভাকরের বার্তা সম্পাদক কামরুজ্জামান এমরান, নবীগঞ্জ প্রতিনিধি হামির হামজা, মাদক বিরোধী শক্তি হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সমির দাস, সদস্য টুটন চন্দ্র পাল, নাট্য অভিনেতা শাহ রাসেল, সংগীত শিল্পী রাসেল, জেলা ছাত্রলীগ নেতা সায়েম, কলেজ ছাত্রলীগ নেতা আরিফ চৌধুরী, তাজুল ইসলাম, দৈনিক খোয়াইয়ের সার্কলেশন ম্যানেজার সাইফুল ইসলাম, শাওন, দর্পনের সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা তানজি চৌধুরী, নুরুজ আলী, হাসানুজ্জামান, আসাদুজ্জামান রকি প্রমূখ।

    অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য এক র‌্যালী বের করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জহর আহমেদ ফাহদী।

  • বাহুবলে সমাজ কল্যান-যুব ফোরামের শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা মিরপুর সমাজ কল্যান যুব ফোরামের উদ্যোগে গরীব অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭/০১/১৯) দুপুর ১ টায় উপজেলার লামাতাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শীতবস্ত্র, সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।এসময় পাঁচগ্রাম নেতা ফয়সল আহমদ এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক জমির হোসেন এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন,বিশিষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও লামাতাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আসকার আলী, মিরপুর এফএন হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আরজু মিয়া, মিরপুর আলিফ সোবাহান চৌধুরী সরকারি কলেজের প্রভাষক রতন চন্দ্র দেব, মিরপুর ইউনিয়ন পরিষদের মেম্বার শামীম আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আহাদ কাজল, দিদার আলী মাষ্টার, নাজন মিয়া, হুমায়ুন রশীদ জাবেদ, শাহীন মিয়া, ইব্রাহিম মুন্সি, মুফতি বদরুর রেজা সেলিম।আলোচনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপ-সহকারি কৃষি অফিসার রথীন্দ্র দেব। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সমাজ কল্যান যুব ফোরাম এর সভাপতি খলিলুর রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক সুমন আহমদ, সদস্য মিনহাজ আহমেদ, রুমন মিয়া, টিপলু দেব, বিজয় দেব, বিল্পব দেব, মামুন মিয়া, রেদওয়ান আহমেদ প্রমুখ।আলোচনা সভা শেষে এলাকার গরীব অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্টএবং মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন ও অতিথিবৃন্ধ।

  • বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো ছেলের

    সিলেট, সংবাদদাতা : প্রতিপক্ষের লোকজন বাড়ির পাশ থেকে বাঁশ কেটে নিচ্ছিলো। তাতে বাধা হয়ে দাঁড়ান বৃদ্ধ আমজাদ আলী। প্রতিপক্ষ আমজাদ আলীকে ঘেরাও করে রাখে। ঘর থেকে বেরিয়ে ঘটনাটি দেখতে পেরে বৃদ্ধ বাবাকে রক্ষায় এগিয়ে যান কুতুব আলী। প্রতিপক্ষের শরিফ নামে একজন কুড়াল দিয়ে কুতুবের মাথায় আঘাত করে। এসে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    এ হত্যাকাণ্ড ঘটেছে ভারত সীমান্তঘেঁষা সিলেটের গোয়াইনঘাট উপজেলার লাফনাউট আলীর গাঁওয়ে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন কুতুব। এ ঘটনায় তার ছেলেসহ আরও পাঁচজন আহত হয়ে একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

    সকাল ৭টায় কুতুব আলীর বাড়ির বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নিচ্ছিলেন একই এলাকার শরিফ উদ্দিন, জলিল ও তার ছেলে আলা উদ্দিন, এনামসহ ৬-৭ জন। তাদের বাধা দিতে গিয়ে হামলার মুখে পড়েন কুতুবের বাবা আমজাদ আলী। তাকে বাঁচাতে গিয়ে শরিফ নামের এক প্রতিবেশীর কুড়ালের আঘাতে গুরুতর আহত হন কুতুব। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ৮টায় মারা যান তিনি।

    গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, বাঁশ কাটতে বাধা দেওয়ায় প্রতিবেশী প্রতিপক্ষের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে কুতুব নিহত হন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • হজযাত্রীদের বিমান ভাড়া কমালো সরকার

    ২০১৯ সালে হজযাত্রীদের ১০ হাজার ১৯১ টাকা কমিয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতবছর বিমানের ভাড়া ছিলো এক লাখ ৩৮ হাজার ১৯১ টাকা; এবার তা কমিয়ে এক লাখ ২৮ হাজার টাকা করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এ কথা জানান।

    তিনি বলেন, এবছর হজে যাওয়া যাত্রীদের বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার প্রত্যেক হজযাত্রীকে ভাড়া দিতে হবে এক লাখ ২৮ হাজার টাকা। যা গতবছরের চেয়ে ১০ হাজার ১৯১ টাকা কমেছে।

    ‘সবাই যাতে সুন্দরভাবে পবিত্র হজব্রত পালন করতে পারেন সেজন্য বিমানের যা যা করার এবং দায়িত্ব তা পালন করা হবে।’

    এ সময় হজ পালনে জড়িত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থাকে মুসল্লিদের পরিবহনে ভালোমানের প্লেন ব্যবহারের আহ্বান জানান প্রতিমন্ত্রী মাহবুব আলী৷

    এ সময় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে তিনি বলেন, সারাদেশের হজযাত্রীরা যাতে সুন্দরভাবে হজ পালন করতে পারেন সেই পদক্ষেপ নিতে হবে। আর এর মাধ্যমে শেখ হাসিনার সরকারের সম্মানকে ধরে রাখতে হবে।

    বিমানের টিকিটের দাম কমানোর প্রসঙ্গ তুলে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আমি জানি বিমান প্রতিমন্ত্রী অনেক বেশি দয়ালু এবং ভদ্র মানুষ। তিনি আমাদের দাবি রেখেছেন, এজন্য তাকে অনেক ধন্যবাদ।

    হজ এজেন্সিসহ সংশ্লিষ্ট সবার প্রতি উদ্দেশ্য করে শেখ মো. আব্দুল্লাহ বলেন, যারা হজব্রত পালনে যান, তারা আল্লাহর মেহমান। তাদের চোখে যেন পানি না ঝড়ে-সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ ব্যতয় ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না।

    ‘এক্ষেত্রে আশা করি হজ সংশ্লিষ্ট সবাই সতর্ক থাকেন। আমরা আল্লাহর মেহমানদের খেদমত করার সুযোগ নিতে চাই। এটা আমাদের দায়িত্ব,’ যোগ করেন ধর্ম প্রতিমন্ত্রী।

  • হবিগঞ্জে শেখ কামাল অনুর্ধ-২০ খেলোয়ার বাছাই অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধি: সারাদেশে শেখ কামাল অনুর্ধ-২০ বিভাগীয় পর্যায়ে ফুটবল টুর্ণামেন্টে অংশ নিতে সিলেট বিভাগের ৩০ জন খেলোয়ার ইয়েস কার্ড পেয়েছেন।

    বৃহস্পতিবার হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে খেলোয়ার বাছাই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন সাইফ পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।

    বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান নিপু, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন আলমগীর।

    বক্তৃতা করেন- সুনামগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন, মৌলভীবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আক্তারুজ্জামান, হবিগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো. আব্দুর রহমান প্রমূখ।

    প্রধান অতিথি সাইফ পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন বলেন, বাংলাদেশ ফুটবল র‌্যাংকিংয়ে ১৪০ থেকে ১৫০তম অবস্থানে ছিল। কিন্তু আজ সেটি ১৯৩তম অবস্থানে গিয়ে পৌছেছে। আজ বাংলাদেশ টিম ভুটানের সাথে পরাজিত হয়। এর কারণ ফুটবলকে অবহেলা করা হয়েছে। যারাই দায়িত্বে ছিলেন তারা সঠিক পৃষ্ঠপোষকতা করেননি। তারা এ বিষয়ে চরম উদাসিন ছিলেন। এ লজ্জা আমাদের পুরো জাতির। আমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। ফুটবলকে এগিয়ে নিতে হলে সারা দেশে প্রতিযোগিতা করতে হবে। বাছাই করতে হবে। তা হলেই নতুন খেলোয়ার তৈরী হবে। প্রতিযোগিতার মাধ্যমে ফুটবল এগিয়ে যাবে।

  • দুর্নীতিমুক্ত সেবা প্রদানের তাগিদ প্রধানমন্ত্রীর

    দক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়তে দুর্নীতিমুক্ত সেবা প্রদানের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি এমন তাগিদ দেন প্রধানমন্ত্রী।

    তিনি বলেন, সরকার গঠনের পর থেকে সবসময় মন্ত্রণালয়গুলো সরেজমিন দেখার চেষ্টা করেছি। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানো নিশ্চিত করতে কাজ করছে সরকার। তাই দক্ষ সেবামুখী ও জবাবদিহিমূলক প্রশাসন গড়তে কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি বিভাগে সুশাসন নিশ্চিত করতে হবে। দুর্নীতিমুক্ত সেবা প্রদান নিশ্চিত করতে হবে। কোনো পর্যায়েই যাতে দুর্নীতি না হয় তা ভালোভাবে দেখতে হবে।

    তিনি আরও বলেন, সারা দেশের ও প্রশাসনের কেন্দ্রবিন্দু বা হার্ট হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কাজেই এই মন্ত্রণালয়ের আপনাদের অনেক সুচারুভাবে কাজ করতে হবে।

    এ সময় আগামী ৫ বছরে প্রবৃদ্ধি ১০ শতাংশে উন্নীত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। আজ পর্যায়ক্রমে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

  • শায়েস্তাগঞ্জে রেল লাইনে ঝুঁকিপূর্ণ বাজার

    শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন পাশে দাউদনগর এলাকায় রেল লাইনের পাশে জীবনের ঝুঁকি নিয়ে বাজার বসিয়েছেন ব্যবসায়ীরা।

    খোঁজ নিয়ে দেখা যায়, পৌরসভাধীন হাট বাজারগুলোতে উন্নয়ন ও পুননির্মাণ কাজ চলছে। এরই ধারাবাহিকতায় পৌরসভার প্রাণকেন্দ্র দাউদনগর বাজারে অবকাঠামোগত উন্নয়ন ও পুননির্মাণ করা হচ্ছে। তাই ব্যবসায়ী অস্থায়ী বাজার বসিয়েছেন রেল লাইনের পাশে।

    ব্যবসায়ীরা জানান- ট্রেনের আসার সময় হলে তারা রেল লাইনের একপাশে সরে যান। এভাবেই প্রতিদিন চলছে বাজার।

    বিশেষ করে বাজারে আসা শিশু ও বয়স্কদের জন্য এটা অত্যান্ত ঝুঁকিপূর্ণ ও জীবনহানীকর বলে মনে করেন বাজারে আসা ক্রেতা-বিক্রেতারা।

    ব্যবসায়ীরা বলেন, বাজারে উন্নয়ন কাজ হচ্ছে, তাই বলে ঘরে বসে থাকলেতো সংসার চলবে না। কিছুটা ঝুঁকি নিয়েই ব্যবসা করতে হচ্ছে, তবে এটা সাময়িক।

    দাউদনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ করম আলী বলেন, দাউদনগর বাজারে পৌরসভা থেকে উন্নয়ন কারজ হচ্ছে। তাই ব্যবসায়ীরা অস্থায়ীভাবে রেল লাইনের পাশে বাজার বসিয়েছেন। আশাকরি শীঘ্রই বাজার উন্নয়ন কাজ শেষ হবে এবং ব্যবসায়ীরা বাজারে বসবেন।