Category: হবিগঞ্জ

  • আজ ‘বিশ্ব হিজাব দিবস’

    আজ ১ ফেব্রুয়ারি শুক্রবার ‘বিশ্ব হিজাব দিবস’। গত ছয় বছর থেকে নিউ ইয়র্ক সিটিতে এ দিবস পালিত হচ্ছে নানা কর্মসূচির মধ্য দিয়ে। এবারো সিটি হলের বারান্দায় ওই দিন দুপুর ১২টায় সবাই জড়ো হবেন। মিলিত হবেন সংবাদ সম্মেলনে। দাবি জানাবেন হিজাববিরোধী মনোভাব পরিহারের, ধর্ম ও জাতিগত বিদ্বেষমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার।

    এ কর্মসূচির প্রবক্তা বাংলাদেশী অ্যাক্টিভিস্ট মাজেদা এ উদ্দিন বলেন, কয়েক বছর আগে নাজমা খান নামক এক বাংলাদেশী ছাত্রী জ্যামাইকায় আক্রান্ত হন। বাংলাদেশী পোশাকে তিনি পথ পাড়ি দিচ্ছিলেন বলেই বিদ্বেষমূলক আচরণের কবলে পড়েন। সেই ঘটনার প্রতিবাদ, নিন্দা এবং সর্বসাধারণকে সচেতন করার লক্ষ্যে শুরু হওয়া হিজাব ডে এবারো উদযাপিত হবে ওই একই চেতনায়। কারণ, এখনো ধর্মীয় পোশাক, জাতিগত কারণে বৈষম্যের ঘটনা অব্যাহত রয়েছে সর্বত্র। এবারের কর্মসূচিতে নাজমা খানও থাকবেন।

    উল্লেখ্য, নাজমা খানই হচ্ছেন এই কর্মসূচির উদ্যোক্তা। তার পাশে ঢাল হিসেবে দাঁড়িয়েছেন মাজেদার মতো নারী জাগরণের কর্মীরা।

    ১ ফেব্রুয়ারি বিশ্ব হিজাব দিবস
    আজ বিশ্ব হিজাব দিবস

    মাজেদা বলেছেন, যুক্তরাষ্ট্রের সংবিধান প্রদত্ত অধিকার খর্ব করার বিরুদ্ধে নীরবতা অবলম্বনের সুযোগ নেই। ন্যায় বিচারের স্বার্থে আমাদের রুখে দাঁড়াতে হবে। হিজাব ডে-তে সেই সুযোগ দেয় সব অধিকারসচেতন মানুষকে। আপনি কোন ধর্মের-বর্ণের-গোত্রের সেটি বড় কথা নয়, আপনি একজন মানুষ এ চেতনায় জড়ো হোন হিজাব ডে’র কর্মসূচিতে।

    মাজেদা বলেছেন, আমরা নিউ ইয়র্ক স্টেট পার্লামেন্টে ‘ওয়ার্ল্ড হিজাব ডে’র দাবি জানিয়েছিলাম। ২০১৬ সালে সেই বিল উঠিয়েছিলেন স্টেট সিনেটর রোকসানা জে পারসুয়াদ। সেটি পাস হয়েছে ‘জাতীয় সেলিব্রেশন ডে’ (‘ওয়ার্ল্ড হিজাব ডে’) শিরোনামে। হিজাব ডে’র সাথে ইতোমধ্যেই সংহতি প্রকাশ করেছেন ৪৫ দেশের ৭০ জনের অধিক রাষ্ট্রদূত, খ্যাতনামা রাজনীতিক, স্কলারসহ টাইম ম্যাগাজিন, সিএনএন-এর মতো বিশ্বখ্যাত গণমাধ্যম।

  • ভাসমান বেডে তলাবিহীন পদ্ধতিতে শীতকালীন সবজী চাষ

    মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকেঃ অধিক লাভের আশায় ভিন্ন রকম সবজী চাষ করেছেন নবীগঞ্জের চার কৃষক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে নবীগঞ্জ পৌরসভার পিরোজপুর গ্রামের একটি মাছ চাষের ফিসারীর উপর ভাসমান বেডে তলাবিহীন পদ্ধতিতে শীতকালীন সবজী চাষ করা হয়েছে। এতে স্বল্প খরছে অধিক পারিশ্রমিক রয়েছে বলে কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে।

    ভাসমান বেডে তলাবিহীন সবজী চাষ করে ১৭-১৮ সালে নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামের মোঃ আজহার আলী সাফল্য খরচের চেয়ে প্রায় ১২ গুনের অধিক অর্থ অর্জন করেছেন বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী জানান।

    ভাসমান সবজী চাষের মধ্যে রয়েছে শসা ফসলের জাত (এলীন),মরিচ ফসলের জাত (বিন্দু), ঢেড়ষ ফসলের জাত (আনন্দ), কলমি শাক ফসলের জাত (এভারগ্রীন), চাষ করা হয়েছে।

    পিরোজপুর গ্রামের চার কৃষক, এমদাদুর রহমান লেবু, মেহেদী হাসান, আবীর, শাকীব হাসান, নবীগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তর এর পরামর্শে এ পদ্ধতি অবলম্বন করে ভাসমান বেডে তলাবিহীন সবজী চাষ করেছেন।

    কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী বলেন, ভাসমান বেডে তলাবিহীন সবজী চাষ করে স্বল্প খরছে কৃষকরা অধিক লাভবান হতে পারবেন। এজন্য আমরা এই প্রজেক্ট হাতে নিয়ে কৃষকদের জন্য কাজ করছি।

  • ৮ উইকেটে ২৬৪ রান ওয়েস্ট ইন্ডিজের

    ইংল্যান্ডের বিপক্ষে ব্রিজটাউন টেস্টের প্রথম দিন শেষে ৮ উইকেটে ২৬৪ রান করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে তিন ব্যাটসম্যান হাফ-সেঞ্চুরির দেখা পেয়েছেন।

    সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধণী জুটিতে ৫৩ রান যোগ করেন দুই ওপেনার ক্রেইগ ব্রার্থওয়েট ও জন ক্যাম্পবেল। দুই ওপেনারই ৪০-এর ঘরে ফিরেছেন। ব্রার্থওয়েট ৪০ ও ক্যাম্পবেল ৪৪ রান করেন।

    তবে শাই হোপ-রোস্টন চেজ ও শিমরোন হেটমায়ার হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। হোপ ৫৭ ও চেজ ৫৪ রানে ফিরলেও ৫৬ রানে অপরাজিত থাকেন হেটমায়ার। ইংল্যান্ডের বেন স্টোকস ৪৭ রানে ৩ উইকেট নেন।

    সূত্রঃ বাসস

  • চুনারুঘাটে সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর আর নেই

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলী আকবর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)।

    বুধবার দিবাগত রাতে বয়স্ক জনিত কারণে মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর।

    তার মৃত্যুতে চুনারুঘাট উপজেলার বিভিন্ন মহল শোক প্রকাশ করেন।

    বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

    সাবেক ইউপি চেয়ারম্যান হোসাইন আলী রাজন বিষয়টি নিশ্চিত করেন

  • প্রতিমন্ত্রী মাহবুব আলীর সাথে আ’লীগের মতবিনিময়

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি’র সাথে চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার রাত ৮টায় উপজেলা বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মস্তুফা শহীদ অডিটরিয়ামে আলোচনা উপজেলা আওয়ামীলীগে সভাপতি এম আকবর হোসেন জিতু ও সাধারণ সম্পাদক আবু তাহেরসহ নেতৃবৃন্দরা প্রতিমন্ত্রী মাহবুব আলীকে ফুলেল শুভেচ্ছা জানান।

    পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী এমপি। বিশেষ অতিথি ছিলের উপজেলা চেয়ারম্যান আবু তাহের, উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল, থানার অসিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ লতিফ, সাংগঠনিক সম্পাদক রজব আলী, সজল দাস, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা সাংবাদিক ফারুক মাহমুদ, উপজেলা কৃষকলীগের সেক্রেটারী মুজিবুর রহমান, উপজেলা তাতীলীগের সভাপতি কবির মিয়া খন্দকার, উপজেলা তথ্য প্রযুক্তিলীগের আহবায়ক মাহবুবুল আলম মিজান, উপজেলা ছাত্রলীগের আহবায়হ সুহেল আরমান প্রমুখ।

  • চুনারুঘাট সাংবাদিক ফোরামের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিল চুনারুঘাট পৌরসভা

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট সাংবাদিক ফোরামের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিল চুনারুঘাট পৌরসভা ।

    বুধবার দুপুর ১২টায় পৌর ভবনে আয়োজিত অনুষ্ঠানে মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু উক্ত সংবর্ধনা প্রদান করেন।

    আলোচনা সভায় চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন এর সভাপতিত্বে ও পৌরসভার অফিস সহকারী আবু তাহেরের পরিচালনায় বক্তব্য রাখেন- পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি আঃ রাজ্জাক রাজু, সহ-সভাপতি আব্দুল হাই প্রিন্স, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, ব্যবসায়ী নেতা সাজিদুল ইসলাম প্রমুখ। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-পৌরসভার কাউন্সিলর লাল মিয়া, পৌরসভার সচিব মোবারক হোসেন, ইঞ্জিনিয়ার কাজী আবু ওবায়েদ, একাউন্স অফিসার ছিদ্দিক আলী, এমকে ডায়াগনষ্টি সেন্টারের পরিচালক জালাল আহমেদ, সাংবাদিক ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিরুজ্জামান শিফন, দপ্তর সম্পাদক কাজী মিজান, সদস্য মোতাব্বির হোসেন কাজল, শেখ মোঃ হারুনুর রশিদ, শাহজাহান জলি, লিটন মুন্ডা সহ আরও অনেকই।

    মেয়র নাজিম উদ্দিন বলেন, সাংবাদিকরা হল জাতীর আয়না। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ দেশ ও জাতির সামনে তুলে ধরবেন।

  • মাধবপুরে কিশোরী ধর্ষনের অভিযোগে ৩ যুবক আটক

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ১৬ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৩ যুবককে আটক করেছে পুলিশ।

    বুধবার ভোররাতে তাদেরকে আটক করা হয়। দুপুরে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

    আটকরা হলো উপজেলার বেলাপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে খুরশেদ আলী (১৬), বানিয়াপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মনির হোসেন (২০) ও বহরা গ্রামের রঙ্গু মিয়ার ছেলে আবদাল মিয়া (২০)।

    ভিকটিমের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামের জনৈক ১৬ বছর বয়সী কিশোরী একই উপজেলার চৌমুহনী ইউনিয়নের বেলাপুরে তার নানার বাড়িতে থাকতো। বুধবার (২৩ জানুয়ারি) রাতে মেয়েটিকে ফুসলিয়ে স্থানীয় একটি ব্রীজের পাশে নিয়ে ধর্ষণ করে লম্পটরা। পরে স্থানীয় লোকজন ওই তিনজকে আটক করে পুলিশে সোপর্দ করে।

    মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।