Category: হবিগঞ্জ

  • মাধবপুরে পুকুর থেকে লাশ উদ্ধার

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে যমুনা স্পিনিং মিলের রহিম বাদশাহ (৩৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার বেজুড়া গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

    নিহত রহিম বাদশাহ চুয়াডাঙ্গা জেলার দামুর হুদা উপজেলার আজমপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

    মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, সোমবার ২টার পর থেকে রহিম বাদশাহকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে বেজুড়া গ্রামবাসী তার মরদেহ একটি পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

  • চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় আহত ৩

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন।

    মঙ্গলবার (২২ জানুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চান্দপুর ব্রীজের কাছে এ দুঘর্টনাটি ঘটে।আহতদের মধ্যে সৈকত মিয়া, মানিক মিয়া ও সুমন

    আহতদেরকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • বানিয়াচংয়ে চান্দেরগাড়ী উল্টে আহত ১৫

    নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জীপ (চান্দের গাড়ী) উল্টে ১৫ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    মঙ্গলবার(২২ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় হবিগঞ্জ-বানিয়াচং সড়কের সুনারু নামক স্থানে এ দূঘর্টনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

    স্থানীয় সূত্র জানায়, বানিয়াচং উপজেলার বড় বাজার থেকে যাত্রীবাহী জীপ (চান্দের গাড়ী) হবিগঞ্জের উদ্দেশ্য রওনা দেয়। গাড়িটি সুনারু নামক স্থানে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

    হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) দেবাশীষ দাস দূঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন।

  • বাহুবলে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের

    নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে প্রাণ গেল সাব্বির আহমেদ (১৮) নামের এক যুবকের।

    মঙ্গলবার(২২ জানুয়ারী) দুপুরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত সাব্বির আহমেদ উপজেলার গোয়ারুয়া গ্রাামের মুখলেছ মিয়ার পুত্র এবং স্থানীয় বাজারের মুদিমাল কর্মচারী।

    বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুক আলী জানান, সোমবার বিকেলে সাব্বির আহমেদ নামে ওই যুবক উপজেলার জাঙ্গালিয়া নামক স্থানে মোটরসাইকেল চালানো শিখতে যায়। এসময় সে দুর্ঘটনার কবলে পড়ে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

    হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মিঠুন রায় তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

  • আলোর ফেরিওয়ালা এখন মাধবপুরে

    নিজস্ব প্রতিনিধি: ‘প্রধানমন্ত্রীর উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ প্রকল্প বাস্তবায়ন করতে আলোর ফেরিওয়ালা’ এখন মাধবপুরে।

    ফোন করার ৫ মিনিটেই বিদ্যুৎ দেয়ার প্রতিশ্রুতি নিয়ে মঙ্গলবার দুপুরে মাধবপুরে ‘আলোর ফেরিওয়ালা’ উদ্বোধন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পল্লীবিদ্যু সমিতি নোয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম মো. মোশারফ হোসেন, সমিতির সভাপতি মিজানুর রহমান চকদার, জুনিয়র ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, ওয়ারি ইন্সপেক্টর আব্দুল সালাম, সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম, লাইনম্যান ফয়েজ হোসেন, প্রেসক্লাব সম্পাদক সাব্বির হাসান, বঙ্গবন্ধু পরিষদ উপজেলার সাধারণ সম্পাদক মাখন চকদার প্রমুখ।

    বিদ্যুৎ কর্মকর্তারা জানান- ভ্যান অথবা টমটম (অটোরিক্স) দিয়ে বিদ্যুৎ ফেরি করে রাজপথে ঘুরছেন কয়েকজন লোক। তাদের কাছে বৈদ্যুতিক নানান সরঞ্জাম। কাগজপত্র রেডি করে ফোন করার ৫ মিনিটেই বিদ্যুৎ নিয়ে হাজির হন সবুজ কোকিলরা। মিটারের জামানত বাবদ সরকার নির্ধারিত ৪৫০ টাকা দিলেই সাথে সাথে দেয়া হয় বিদ্যুৎ সংযোগ।

  • মাধবপুরে মাদ্রাসা শিক্ষক নিখোঁজ

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে আবু কাউছার নামে এক মাদ্রাসা শিক্ষক ২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার বেজুড়া গ্রামের আবু তাহেরের ছেলে।

    নিখোঁজ আবু কাউছারের পিতা আবু তাহের জানান, ২০ জানুয়ারী ঢাকায় একটি পরীক্ষা দেওয়ার জন্য আবু কাউছার বাড়ি থেকে বের হয়। ২১ জানুয়ারী দুপুর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।

    আবু কাউছার আশুগঞ্জ উপজেলার আড়াইসিদা গ্রামের একটি মাদ্রাসার ইমামতির পাশাপাশি মসজিদ ভিত্তিক গণশিক্ষায় শিক্ষকতা করতেন।

    মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরীর আবেদন করেছেন নিখোজের পিতা আবু তাহের।

  • চুনারুঘাটে ইয়াবাসহ আটক ১

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:  হবিগঞ্জের চুনারুঘাট ৯০পিস ইয়াবাসহ সবুজ মিয়া (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

    সোমবার সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করা হয়।

    চুনারুঘাট থানার এসআই শেখ আলী আজহার এর নেতৃত্বে একদল পুলিশ সন্ধ্যায় ৭টার দিকে শানখলা ইউনিয়নের নিজ মাগুরুন্ডা থেকে ইয়াবাসহ সবুজকে গ্রেফতার করা হয়।

    ওসি কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।