Home হবিগঞ্জমাধবপুরে পুকুর থেকে লাশ উদ্ধার

মাধবপুরে পুকুর থেকে লাশ উদ্ধার

by Habiganj News
০ comments

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে যমুনা স্পিনিং মিলের রহিম বাদশাহ (৩৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার বেজুড়া গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রহিম বাদশাহ চুয়াডাঙ্গা জেলার দামুর হুদা উপজেলার আজমপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, সোমবার ২টার পর থেকে রহিম বাদশাহকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে বেজুড়া গ্রামবাসী তার মরদেহ একটি পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

You may also like