Category: হবিগঞ্জ

  • সাংবাদিক টিপু সুলতান জাহাঙ্গীরের কন্যা লামিয়ার জন্মদিন পালন

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলের সাংবাদিক টিপু সুলতান জাহাঙ্গীরের কন্যা লামিয়ার জন্মদিন পালন করা হয়েছে।

    সোমবার ( 8 এপ্রিল) রাতে প্রথম জন্ম দিনের কেক কাটেন পরিবারের সদস্যরা।

    সাংবাদিক টিপু সুলতান অনলাইন নিউজ পোর্টাল করাঙ্গীনিউজ এর স্টাফ রিপোর্টার হিসাবে দায়িত্ব পালন করে অাসছেন।

    সাংবাদিক কন্যা নওশিন তাবাস্সুম লামিয়া গত বছরের অাজকের দিনে নানার বাড়ী পুটিজুরী গ্রামে জন্ম গ্রহন করেন।

  • কুকুরের সন্ধান চেয়ে কাঁদতে কাঁদতে থানায় এসে জিডি

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জে হারিয়ে যাওয়া কুকুরের সন্ধান চেয়ে কাঁদতে কাঁদতে থানায় এসে জিডি করেছেন এক ব্যক্তি। গত ৫ এপ্রিল হবিগঞ্জ সদর থানায় তিনি সাধারণ ডায়রী করেন (জিডি নং-২৪৪)।

    জিডির পর থেকে পুলিশ কুকুরের সন্ধানে মাঠে কাজ করছে বলে জানায় পুলিশ।

    জিডি সূত্রে জানা যায়, কয়েক মাস আগে ভারত থেকে একটি গর্ভবতী কুকুর কিনেন আনেন হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ গ্রামের বাসিন্ধা মো. আবাবিল (৩২)। মাসখানেক পুর্বে কুকুরটি দু’টি বাচ্চা দেয়।

    গত ২ এপ্রিল হঠাৎ কুকুরটি বাচ্চাসহ হারিয়ে যায়। অনেক স্থানে খোঁজেও কুকুরগুলোকে না পেয়ে অবেশেষ তিনি হবিগঞ্জ সদর থানায় জিডি করেন।

    এ ব্যপারে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতাউর রহমান জানান, ‘কুকুর কিংবা মানুষ। যে কোন প্রাণী হারালে একজন সাধারণ মানুষ জিডি করতে পারেন। এবং পুলিশের দায়িত্ব সেটিকে খোঁজে দেয়া। সেই মোতাবেক কুকুরগুলোর সন্ধানে আমরা কাজ করছি।’

  • আজমিরীগঞ্জে হত্যা মামলায় ৬ আসামীর যাবজ্জীবন

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের তুতন মিয়া হত্যা মামলায় ৬ আসামীর যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া অভিযুক্ত প্রমাণ না হওয়ায় আরো ১৪ আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়।

    সোমবার (৮ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাসিম রেজা এই রায় প্রদান করেন।

    দন্ডাদেশ প্রাপ্তরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের সফর আলীর ছেলে মোশাহিদ মিয়া, একই গ্রামের সামছুল হকের ছেলে মোহন মিয়া, গোলাম মাওলার ছেলে জিয়াউর মিয়া, রহমান উল্লাহ্ ছেলে ওয়াহাব উল্লাহ্, আবুল হোসেনের ছেলে চাঁন মিয়া ও দিলু মিয়া।

    হবিগঞ্জের আদালত পরিদর্শক মো. আল আমিন এই তথ্য নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত সকল আসামিই আদালতে উপস্থিত ছিলেন। তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

    মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৩০ অক্টোবর রাতে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ও পিরিজপুর গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত ‘হাকদাইড়’ বিলে জলসুখা গ্রামের তুতন মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন সকালে স্থানীয় লোকজন তার খন্ড খন্ড মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

    একই বছরের ১৫ নভেম্বর তুতনের স্ত্রী আনোয়ারা বেগম ২০ জনকে আসামী করে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। মামলা না করার জন্য তাকে হাত পা বেধে কয়েকদিন রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন আনোয়ারা।

    পরবর্তীতে আজমিরীগঞ্জ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি বড়ুয়া ২০০৬ সালের ১৯ মার্চ ২০ জনেকেই অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরই পরিপ্রেক্ষিতে আদালত এ রায় প্রদান করে।

  • মাহদী জেডিসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

    আহমদ রেজা হাসান মাহদী জেডিসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে । মাহদী ২০১৮ সালে ছালেহাবাদ মুহিয়্যুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসা হতে জেডিসি পরীক্ষায় অংশগ্রহন করে গোল্ডেন এ+ সহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।

    সে বিগত ২০১৫ সালের পিএসসি পরীক্ষায় আল মদিনা ক্যাডেট একাডেমী এন্ড মাদ্রাসা হতে অংশগ্রহন করে গোল্ডেন এ+ সহ বৃত্তি পেয়েছিল। এছাড়াও সে বেসরকারী একাধিক বৃত্তি পেয়েছে।

    আহমদ রেজা হাসান মাহদী হবিগঞ্জ সদর পশ্চিম ভাদৈ আল মদিনা ক্যাডেট একাডেমী এন্ড মাদ্রাসার পরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক সমিতির সভাপতি ও আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা মোঃ আবু তৈয়্যব মোজাহিদী সাহেব ও মোছাঃ তাহমিনা বেগমের জৈষ্ঠ পুত্র।

    সে ভবিষ্যৎে পক্ষাত আলেম হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করতে চায়। সে জন্য সকলের নিকট সে দোয়াপ্রার্থী।

  • শিশু ধর্ষণের চেষ্টায় ধর্ষক আটক

    নিজস্ব প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই পৌর এলাকার আরামবাগে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

    আটককৃত ব্যক্তি মুহিত মিয়া (৩৫) হবিগঞ্জের লাখাই উপজেলার বাসিন্দা। সে বর্তমানে দিরাই পৌর শহরের আরামবাগ এলাকায় বসবাস করছিল।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে আরামবাগস্থ মুজিব নিবাস সংলগ্ন মুহিত মিয়ার বসত ঘরে পার্শ্ববর্তী ঘরের ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তি। এ সময় শিশুটি কান্নাকাটি ও চিৎকার শুরু করলে এলাকাবাসীরা টের পেয়ে মুহিত মিয়া নামের ওই ব্যাক্তিকে আটক করে পুলিশে খবর দেয়।

    দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির জবানবন্দির উপর ভিত্তি করে মুহিত মিয়া কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

  • রাজপথে আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে হবে – গউছ

    নিজস্ব প্রতিনিধিঃ গণঅনশন আর মানববন্ধনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব না। রাজপথে আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে হবে। একথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ

    মিষ্টার গউছ বলেন, স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল খালেদা জিয়ার হাত ধরেই। মানুষের ভোটাধিকার ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির বিকল্প নেই।

    তিনি রবিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গণঅনশন কর্মসূচিতে এসব কথা বলেন।

    সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বিকেল ৪টায় গণঅনশন কর্মসূচি শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদের নেতাদের পানি পান করিয়ে এ অনশন ভাঙান।

    সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মুল কথাটি হচ্ছে যে কোনো মূলে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি করতে হবে। সে জন্য আমাদের আন্দোলন শুরু করতে হবে।

    তিনি বলেন, দেশনেত্রীর চিকিৎসা হচ্ছে না। আমরা বিশেষায়িত হাসতাপাতালে তার পছন্দ মত হাসপাতালের কথা বলেছি। কারণ সরকারি হাসপাতালে সরকারের নিয়ন্ত্রণ থাকে তাই চিকিৎসাও সেইভাবে দেয়া হয়।

  • তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

    বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দিপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

    তীব্র প্রতিদ্বন্ধিতামূলক প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে আজমিরীগঞ্জের আজিমনগর মাদরাসার ছাত্র নুরুল ইসলাম নাঈম। ২য় স্থান অর্জন করেছে বড়ইউড়ি মাদরাসার ছাত্র মাহমুদুল হাসান এবং ৩য় স্থান অর্জন করেছে একই মাদরাসার ছাত্র আরিফুল ইসলাম মাসুম।

    নগদ টাকা ক্রেস্টসহ মোট ১০টি পুরস্কারের মধ্যে শায়খ আবু নছর কোরাইশী দাখিল মাদরাসার ছাত্র মনিরুজ্জামান ৬ষ্ঠ ও আবু হাসান ৯ম স্থান অর্জন করেছেন।

    জামেয়া সাদিয়া বাসিয়া পাড়া মাদরাসার ছাত্র নজরুল ইসলাম ৪র্থ ও আবু সালমান ১০ম স্থান অর্জন করেছেন। তাছাড়া আজিমনগর মাদরাসার ছাত্র তাফাজ্জুল হক ৫ম, আব্দুল্লাহ আল মাহবুব ৭ম ও সাইফুল জহির ৮ম।

    শনিবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় হিফজুল কোরআন প্রতিযোগিতা। বিকাল ৩টায় ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ সাংবাদিক শিব্বির আহমদ আরজু’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ উমেদনগর টাইটেল মাদরাসার মোহাদ্দিস হাফেজ মাওলানা তাফহিমুল হক। হাফেজ তাওহীদুল ইসলাম ও হাফেজ সুহাইল আহমদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মুফতি আতাউর রহমান, ৩নং ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, দারুল কোরআন টাইটেল মাদরাসার শিক্ষা সচিব মাওলানা গোলাম কাদির, বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল জলিল ইউসূফী, বানিয়াচং ইমাম সমিতির সেক্রেটারি মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, বানিয়াচং পল্লী বিদ্যুতের পরিচালক খায়রুল বাশার সোহেল, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি মখলিছ মিয়া।

    এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শায়খ আবু নছর কোরাইশী দাখিল মাদরাসার সুপার মাওলানা নজরুল ইসলাম, দারুন নাশাতের পরিচালক হাফেজ মাওলানা হামিদুর রহমান চৌধুরী সুমন ও মাওলানা মখলিছ মিয়া, বিশিষ্ট সমাজসেবক শেখ আজিজুর রহমান, হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ।

    বক্তাগণ বলেন, পৃথিবীতে যত রকমের প্রতিযোগিতা আছে তন্মধ্যে শ্রেষ্ঠতম প্রতিযোগিতা হচ্ছে কোরআনের প্রতিযোগিতা। বিশ্বের বড় বড় দেশকে পেছনে ফেলে বারংবার এ দেশের ক্ষুদে হাফেজরা বিশ্ব চ্যাম্পিয়ন হলেও রাষ্ট্রীয়ভাবে কোন সংবর্ধনা না দেওয়ায় বিস্ময় প্রকাশ করেন বক্তারা।