Category: হবিগঞ্জ

  • শায়েস্তাগঞ্জে বাসযাত্রী হয়রানী নিরসনে বিআরটিএ কতৃক যাত্রীদের সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ

    এমএইছ চৌধুরী জুনাইদ, শায়েস্তাগঞ্জঃ শায়েস্তাগঞ্জে বাসযাত্রী হয়রানী নিরসনে বিআরটিএ কতৃক যাত্রীদের সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়েছে। নতুন ব্রীজ বাসষ্ট্যাণ্ডসহ জেলার সকল বাস ষ্ট্যান্ডে বাস চালক, হেল্পার ও অন্যদের বিরুদ্ধে যাত্রী হয়রানীসহ যে কোন অভিযোগ পুলিশকে জানাতে ৯৯৯ নাম্বারে ফোন করে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

    বুধবার (১৭ এপ্রিল) যাত্রী সাধারণের সচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী নতুন ব্রীজ বাস ষ্ট্যান্ডে স্টিকার স্থাপন ও লিফলেট বিতরণ কার্যক্রম চালানো হয়েছে।

    জানা যায়, জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে বিআরটিএ’র একটি টিম যাত্রী হয়রানী নিরসনে জনসাধারণের সচেনতা বৃদ্ধির লক্ষে জেলার সকল বাস ষ্ট্যান্ডে লিফলেট বিতরণ ও স্টিকার স্থাপন করেছে।

    লিফলেটে বাসের চালক ও অন্যদের বিরুদ্ধে যাত্রী হয়রানীসহ যে কোন অভিযোগ পুলিশকে জানানোর জন্য যাত্রী সাধারণের মোবাইল থেকে বাসের নাম্বার উল্লেখ করে ৯৯৯ নম্বরে ফোন করার জন্য অনুরোধ করা হয়েছে।

    এতে যাত্রীদের সহিত বাসের চালক ও হেল্পারের অসদাচরণের ফলে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হলে যে কোন সচেতন নাগরিক তার মোবাইল থেকে বাস নম্বর উল্লেখ পূর্বক  ৯৯৯ নাম্বারে পুলিশকে ফোন করলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যবস্থা নেবে।

    এর ফলে বাসের চালক ও হেল্পার কর্তৃক যাত্রীদের হয়রানী করার প্রবনতা অনেকাংশে হ্রাস পাবে বলে ধারণা করছেন বাসযাত্রী ও সচেতন লোকজন।

  • প্রধান শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

    বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচঙ্গের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে বানিয়াচং উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

    অভিযোগে জানা যায়, মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে বানিয়াচং উপজেলার চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেন খানের নিকট প্রাইভেট পড়তে যায় ওই স্কুলের ৫ম শ্রেনীর এক ছাত্রী। এ সময় তার অন্য সহপাঠীরা প্রাইভেটে আসতে একটু বিলম্ব হওয়ায় মোজাম্মিল হোসেন খান তাকে একা পেয়ে তার স্পর্শকাতর জায়গায় হাত দেয়াসহ আরো বিভিন্ন ধরণের যৌন হয়রানি করেন।

    এক পর্যায়ে ওই ছাত্রী ভয়ে বই খাতা পেলে পাশের একটি বাড়িতে দৌড়ে গিয়ে আশ্রয় নেয়। পরে ছাত্রীর মা-বাবাকে খবর দিলে তারা তাৎক্ষনিক ওই বাড়িতে ছুটে আসেন। পরে তাদের সবকিছু খুলে বলে ওই ছাত্রী।

    অভিযোগে আরো উল্লেখ করা হয়, ওই শিক্ষকের বিরুদ্ধে ইতিপূর্বেও এ ধরনের কয়েকটি ঘটনা রয়েছে। যা বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অবগত। বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

    এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার ছাইফুল আলম বলেন, ‘অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে’।

    হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার আব্দুর রেজ্জাক বলেন, ‘অভিযোগ পেয়েছি, বিষয়টি উর্ধ্বতন মহলে অবগত করা হয়েছে’। তিনি বলেন, ‘প্রাথমিক ভাবে জানা গেছে ঘটনার সত্যতা রয়েছে’।

    এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকার বলেন, ‘এ ধরনের একটি অভিযোগ পাওয়ার পর আমি ভিকটিমের বাড়িতে গিয়ে তার বক্তব্য গ্রহন করেছি। কিন্তু অভিযুক্ত শিক্ষক ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। যে কারনে তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি’। তিনি বলেন, ‘ঘটনা তদন্তের পর অবশ্যই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে’।

  • শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের বাংলা নববর্ষ বরণ

    শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়েজিত বাংলা বর্ষবরণ  উৎসব ও মঙ্গল শোভাযাত্রা পালন করা হয়েছে। রবিবার ১৪ এপ্রিল সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠনের অংশ গ্রহনে বাংলা নববর্ষ  উৎসব পালিত হয়।

    ওই দিন সকালে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফেরদৌস ইসলাম। মঙ্গল শোভাযাত্রা শেষে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফেরদৌস ইসলামের সভাপতিত্বে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলা নববর্ষ  উদযাপন উপলক্ষে সাংষ্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

    এতে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল, এড. হুমায়ুন কবির সৈকত, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজুল হাছান চৌধুরী শাহীন, অধ্যক্ষ জালাল উদ্দিন রুমী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমীর প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক মঈনুল হাসান রতন, বাংলাদেশ মানবাধিকার কমিশন শায়েস্তাগঞ্জ শাখার সভাপতি মোঃ আব্দুর রকিব, হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান পরিষদের সভাপতি অসিত রঞ্জন দাস মন্টু, দৈনিক ইত্তেফাক পত্রিকার শায়েস্তাগঞ্জ প্রতিনিধি আবদুল হক রেনু, দৈনিক মানবজমিন পত্রিকার শায়েস্তাগঞ্জ প্রতিনিধি শাহ্ মোস্তফা কামাল প্রমূখ।

  • আসন্ন পবিত্র মাহে রমজানের সেহরি ও ইফতারের সময়সূচী প্রকাশ

    ১৪৪০ হিজরি সনের আসন্ন পবিত্র মাহে রমজানের সেহরি ও ইফতারের সময়সূচী প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ অথবা ৮ মে থেকে শুরু হবে পবিত্র মাহে রমজান।

    আগামী ৭ মে রমজান শুরুর সময় ধরে সোমবার এ সময়সূচি প্রকাশ করে ইসলামিক ফাউন্ডেশন।

    সূচী অনুযায়ী- আগামী ৭ মে হবে প্রথম রমজান। প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় রাত ৩টা ৫২ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৩৪ মিনিট। তবে দূরত্ব অনুযায়ী, ঢাকার সময়ের সাথে ১১ মিনিট যোগ ও ১০ মিনিট বিয়োগ করে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন।

    সূচীতে ৭ মে থেকে ৫ জুন পর্যন্ত সেহরি ও ইফতারের সময় উল্লেখ করা হয়েছে। সর্বশেষ রমজান হবে ৫ জুন। শেষ রমজানে সেহরির শেষ সময় উল্লেখ করা হয়েছে রাত ৩টা ৩৯ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিট।

    সারা বিশ্বের মুসলিম উম্মাহর কাছে রহমত, বরকত ও মাগফিরাতের মাস মাহে রমজান। এই মাস মুসলমানদের কাছে অনেক তাৎপর্যপূর্ণ। গুণাহের মাফ চেয়ে, মহান আল্লাহর সান্নিধ্য অর্জনের উপযুক্ত সময় এই মাস।

  • বাহুবলে দুই গ্রামের মধ্যে ব্যাপক সংঘর্ষ

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ বাহুবল উপজেলার দ্বিমুড়া ও বশিনা (বশিনা বাস স্ট্যান্ড এ) গ্রামের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে ।

    জানা যায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে দু গ্রামের মধ্যে বিরাট উত্তেজনা বিরাজ করে। পরবর্তীতে রাত ০৭:০০ মসজিদের মাইকে লোকজনকে আহব্বান করে সংঘর্ষে লিপ্ত হয়।

    খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্হলে এসে পরিস্হিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে।

    দু পক্ষের প্রায় ১০-১৫ জন আহত হয়েছে। দু পক্ষের  চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।  পরিস্হতি এখন সাভাবিক রয়েছে।

    সংঘর্ষের ঘটনা  ঢাকা-সিলেট মহাসড়ক এক ঘন্টা বিশ মিনিটের মত বন্ধ ছিল । পরবর্তীতে  যান চলাচল স্বাভাবিক হয়।

  • মাধবপুরে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বাংলাদেশ বার্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

    সোমবার (৮ এপ্রিল) বিকেলে বিজিবি ধর্মঘর সীমান্ত ফাঁড়ির একদল জোয়ান অভিযান চালিয়ে উপজেলার হরষপুর রেলস্টেশন এলাকা থেকে এগুলো জব্দ করে।

    বাংলাদেশ বার্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) হাবিলদার সায়েদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালায় বিজিবি। এ সময় পরিত্যক্ত অবস্থায় ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। অভিযান টের পেয়ে মাদক বিক্রেতারা পালিয়ে যায়।

    এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় বিজিবি।

  • লাখাইয়ে এইচএসসি পরীক্ষার চতুর্থ দিনে ৯ পরীক্ষার্থীকে বহিস্কার

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাইয়ে এইচএসসি পরীক্ষার চতুর্থ দিনে মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করার অপরাধে ৯ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

    সোমবার (৮ এপ্রিল) লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজ কেন্দ্রে তাদেরকে বহিস্কার করা হয়।

    বহিস্কৃতরা হলেন- লক্ষন সরকার, এনামুল হক, মো. রবিউল মিয়া, রনি পাল, সুজন সরকার, অঞ্জন গোপ, খোকন সরকার, কাজল দাস, সাইফুল ইসলাম। তারা সকলেই লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের ছাত্র বলে জানা গেছে।

    লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজ কেন্দ্র সচিব মো. জাবেদ আলী জানান- পরীক্ষার্থীদের কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষেধ। কিন্তু ওই শিক্ষার্থীরা মোবাইল ফোন লুকিয়ে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। এ অপরাধে ওই ৯ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।