Category: হবিগঞ্জ

  • বাহুবলে নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে খাদিজা খাতুন নামের এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার মিরপুর ইউনিয়নের ফদ্রখলা গ্রামের তার স্বামীর বাড়িতে ঘরের তীরে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

    জানা যায়, বাহুবল উপজেলার ফদ্রখলা গ্রামের শেখ শামছুল আলমের পুত্র এনামুল হক রুমন সাতক্ষীরা জেলা সদরের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আতিকুর রহমানের কন্যা গার্মেন্টস কর্মী খাদিজা খাতুন (২১) কে ভালবেসে বিয়ে করেন। বিয়ে পর নববধূ খাদিজা খাতুনকে বাড়িতে রেখে স্বামী রুমন ঢাকা সাভারে হামিম কোম্পানিতে শ্রমিকের কাজে যোগ দেয়।

    ব্রেইন টিউমারে আক্রান্ত ছাত্রলীগ নেতা রিপন আর নেই

    বিয়ের পর থেকে তাদের সংসার সুন্দর ভাবেই চলছিল। রুমন ২/১ মাস পরপর ঢাকা থেকে ছুটিতেও আসতো। এর মাঝে বৃহস্পতিবার খাদিজা খাতুনের লাশ উদ্ধার করা হয়। এটা হত্যা না অাত্নহত্যা এ নিয়ে চলছে  বিশ্লেষণ।

    কোন অভিযোগ না থাকায় বাহুবল মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

    বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) অালমগীর হোসেন লাশ উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

  • হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামের সম্মুখস্থ সড়কের দুই পাশে আবর্জনার পাহাড়

    হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামের সম্মুখস্থ সড়কের দুই পাশে আবর্জনার পাহাড় । পৌরসভার আবর্জনা ফেলায় ঐ এলাকায় পরিবেশ বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে।

    গত ২/৩ বছর যাবত পৌর সভার বিভিন্ন আবাসিক এলাকা, হোটেল-রেস্তোরা, ব্যবসা প্রতিষ্ঠান, ক্লিনিকের বর্জ্য ফেলায় সড়কের পাশ্বস্থ খাল ভরাট হয়ে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে।

    ফলে ঐ সড়ক দিয়ে পাশ্ববর্তী বৃন্দাবন সরকারি কলেজ, দি রোজেস কেজি স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতকারী ছাত্র-ছাত্রীসহ পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

    প্রতিদিনই অব্যাহতভাবে ময়লা ফেলায় এখানে ময়লা-আবর্জনার পাহাড় জমেছে। ময়লা-আবর্জনার দুর্গন্ধে এলাকায় বসবাসকারী নাগরিকেরাও স্বাস্থ্য ঝুকির মধ্যে দিন কাটাচ্ছেন। একই কারণে আধুনিক স্টেডিয়ামের সম্মুখস্থ এলাকার সৌন্দর্য্যহানি ঘটেছে।

    সিয়াম সাধনায় আউলিয়া কেরাম

    এ ব্যাপারে হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বানিয়াচং উপজেলার আতুকুড়া মৌজায় দুই একর বিশ শতক ভুমি পৌরসভার ময়লা ফেলার ডাম্পিং স্পট হিসেবে ক্রয় করা হয়েছিল। কিন্তু স্থানীয় জনসাধারণের আপত্তির কারণে উক্ত ভুমির দখল না পাওয়ায় আধুনিক স্টেডিয়ামের পাশে ময়লা ফেলতে হচ্ছে।

    তিনি জানান, প্রয়োজনীয় ভুমি পাওয়া গেলে ময়লা আবর্জনা ব্যবস্থাপনার জন্য রি-সাইক্লিং প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। তিনি এ সমস্যা সমাধানের ব্যাপারে সংশ্লিষ্টদের সহায়তা কামনা করেন।

  • ব্রেইন টিউমারে আক্রান্ত ছাত্রলীগ নেতা রিপন আর নেই

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে ব্রেইন টিউমারে আক্রান্ত ছাত্রলীগ নেতা রিপন আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।

    বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় ঢাকার নিউরো সায়েন্স ইন্সটিটিউট এন্ড হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু কোলে ঢলে পড়েন।

    বাহুবলে ‘সৃষ্টির জয়যাত্রা’ কাব্য গ্রন্থের মোড়ক উন্মেচন

    বাহুবল উপজেলা সদরের উজিরপুর গ্রামের মোঃ ফুল মিয়া-এর পুত্র আমিনুল ইসলাম রিপন ৪ ভাইয়ের মধ্যে সবার বড়। ছেলেকে হারিয়ে বার বার মুর্ছা যাচ্ছিনেন পিতামাতা। শোকের ছায়া নেমে এসেছে পুরো উপজেলায়।

    কিছুদিন পূর্বে সে মাথায় প্রচন্ড ব্যথা অনুভুত করলে তাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠেন। পরে তার দৃষ্টিশক্তি কমতে শুরু করলে চোখের চিকিৎসকের পরামর্শ নেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে নিউরো সার্জারী চিকিৎসকের কাছে প্রেরণ করা হয়। ঢাকার ধানমন্ডীস্থ মেডিনোভা হাসপাতালের নিউরো সার্জন ডা. আনোয়ার উল্লার তত্ত্ববধানে চিকিৎসা নিতে গিয়ে তার ব্রেইন টিউমার ধরা পড়ে।

    সম্প্রতি এলাকার লোকজন ও স্থাণীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে চিকিৎসার জন্য ভর্তি হন হাসপাতালে। করা হয় অপারেশন। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থান মারা যান তিনি।

  • হবিগঞ্জ পৌর এলাকার ব্যস্ততম সময়ে ট্রাক-ট্রাক্টরের বেপরোয়া চলাচল

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ পৌর এলাকার ব্যস্ততম সময়ে ট্রাক-ট্রাক্টরের বেপরোয়া চলাচল । বিভিন্ন গুরুত্বপূর্ন সড়কে ব্যস্ততম সময়ে ট্রাক-ট্রাক্টরের বেপরোয়া চলাচলে জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে।

    শহরের চৌধুরী বাজার থেকে রাজনগর হয়ে শায়েস্তানগর পর্যন্ত সড়কের দুই পাশে ১৩/১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী যাতায়াত করে।

    কিন্তু ভোর না হতেই মাটি কিংবা বালুবাহী ট্রাক-ট্রাক্টর এমনকি মালবাহী বড় বড় কার্গো ভ্যান এই গুরুত্বপূর্ন সড়ক দিয়ে বেপরোয়া গতিতে চলাচল করে থাকে। এতে যে কোন সময়ে বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। এছাড়া রয়েছে টমটম (ইজি বাইক) এর দৌরাত্ব্য।

    বিবিয়ানা গর্ভে বিলিন হয়ে গেছে সড়ক

    পৌর এলাকায় বর্তমানে ৫ সহস্রাধিক টমটম চলাচল করায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। প্রায়ই এই টমটমগুলোর কারণে বিভিন্ন দুর্ঘটনাও ঘটছে।

    এ ব্যাপারে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পৌর এলাকায় ১২শ টমটম চলাচলের অনুমতি দেয়া হয়েছে। কিন্তু তা লঙ্ঘন করে কয়েকগুন বেশি টমটম চলাচল করায় যানজট ও দুর্ঘটনা ঘটছে।

    তিনি বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ে ট্রাক-ট্রাক্টরের চলাচলের ব্যাপারে বিধি নিষেধ রয়েছে। কিন্তু চালকরা তা না মানায় বিষয়টি পুনরায় আইনশৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করা হবে।

  • নবীগঞ্জ উপজেলার দ্বিতীয় শ্রেনীর ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা

    নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দ্বিতীয় শ্রেনীর ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা । উপজেলার পানিউমদা ইউনিয়নে দ্বিতীয় শ্রেনীর ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় একমাত্র আসামী জাকারিয়া আহমেদ(১৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (১৮এপ্রিল) সকালে উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার থেকে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ তাকে গ্রেফতার করে ।

    গ্রেফতারকৃত জাকারিয়া আহমেদ(১৮) উপজেলার পানিউমদা ইউনিয়নের আলীপুর গ্রামের আব্দুল ওয়াহিদ এর পুত্র।

    জানা যায়, গত ২০ মার্চ উপজেলার পানিউমদা ইউনিয়নের শংকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির মেধাবী ওই ছাত্রীর পিতা একজন কৃষক। তিনি কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকেন। তার পিতা বাড়িতে না থাকলে ওই ছাত্রীই নিকটবর্তী হাওরে চড়ানো গরু-বাছুর বাড়িতে নিয়ে আসেন।

    বিশ্ব হিমোফিলিয়া দিবস

    গত ২০ মার্চ বিকেলে পিতা বাড়িতে না থাকায় মা তাকে গরু আনতে বাড়ির পশ্চিমে মাঝের কান্দি হাওরে ওই ছাত্রীকে পাঠান। সেখানে তাকে একা পেয়ে জাকারিয়া নামের এক জোরপূর্বক ধর্ষণ করে। জনৈক ব্যক্তি দূর থেকে ঘটনা দেখে এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়।

    সাথে সাথে ওই ব্যাক্তি ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ওসিসিতে ভর্তি করা হয়। এ ঘটনায় ২৬ মার্চ ধর্ষিতা শিশুর মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

    মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার(১৮ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কাওছার আলমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারে অভিযান চালিয়ে আসামী জাকারিয়াকে গ্রেফতার করে।

    নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণ মামলার আসামী জাকারিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • আকল মিয়া হত্যাকান্ডের অন্যতম আসামী কুতুব আলীর রিমান্ড মঞ্জুর

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাটের ব্যবসায়ী নেতা আবুল হোসেন আকল মিয়া হত্যাকান্ডের অন্যতম আসামী কুতুব আলীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

    বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকালে আদালতে প্রেরণ করে পুলিশ ৬ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    এর আগে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করেন হবিগঞ্জের পিবিআই সদস্যরা। এ হত্যা মামলার প্রধান আসামী রঞ্জন পাল পলাতক রয়েছেন।

    হত্যা মামলার দুই নাম্বার আসামী গ্রেফতারকৃত কুতুব আলী চুনারুঘাট পৌরসভার ধলাইপাড় গ্রামের বাসিন্দা। তিনি চুনারুঘাট পৌরসভার কাউন্সিলর।

    বর্তমান সরকার কৃষকদের জন্য বছরে হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে

    গত বছরের ১মার্চ ভোরে চুনারুঘাট শহরের বাল­া রোড এলাকায় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল হোসেন আকল মিয়া নামাজ আদায় করে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে রাস্তায় সকাল সাড়ে ৮টায় তিনি মারা যান।

    তার মৃত্যুর ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা চুনারুঘাটে সদরে হরতাল পালন করে। ঘটনার পর থেকেই পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে মরিয়া হয়ে উঠে। উক্ত ঘটনায় ৩০ মার্চ জসিম উদ্দিন চৌধুরী শামীমকে ঢাকার তেজকুনিপাড়ার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

    ৩১ মার্চ তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপরই শনিবার সন্ধ্যায় সাইফুল ইসলাম রুবেলকে চুনারুঘাট বাজার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম রুবেল গত পৌর নির্বাচনে চুনারুঘাট পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। রুবেল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের ভাতিজা।

  • বর্তমান সরকার কৃষকদের জন্য বছরে হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে

    নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান সরকার কৃষকদের জন্য বছরে হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে । যে কারণে দেশের কৃষকরা এখন লাভবান। ৪৮ বছরে দেশের মানুষ বেড়েছে সাড়ে ১০ হাজার কোটি। দিন দিন কমছে কৃষি জমি। এই প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেও কৃষিতে বৈপ্লবিক উন্নতি সাধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    তিনি আরো বলেন, বিএনপি’র আমলে সারের জন্য আন্দোলন করে জীবন দিতে হয়েছিল কৃষকদেরকে। কিন্তু শেখ হাসিনার সরকার বিনামূল্যে সার তুলে দিচ্ছে। আওয়ামী লীগের আমলে কৃষকদের ভাগ্যের উন্নয়ন হয়।

    হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বৃহস্পতিবার দুপুরে লাখাই উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ ও ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় তিনি হবিগঞ্জে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে সবসময় নৌকার পক্ষে থাকার অনুরোধ জানান উপস্থিত কৃষকদের প্রতি।

    বাংলা বছরের একাল সেকাল

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. শাহীনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া আক্তার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক মামুন, রফিকুল ইসলাম মলাই, ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল প্রমুখ।

    উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, খরিপ-১ (২০১৯-২০২০) মৌসুমে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এই সার-বীজ বিতরণ করা হয়েছে। প্রতিজন কৃষককে ১৫ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি করে বীজ প্রদান করা হয়। এছাড়াও ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে ৫টি কম্বাইন্ড হারভেস্টার, ৫টি রিপার এবং ১টি ধান রোপন যন্ত্র বিতরণ করা হয় বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা।