Category: হবিগঞ্জ

  • ১০২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

    ১০২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ১০২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার হরষপুর স্টেশন বাজার থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলো- উপজেলার ধর্মঘর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের আবু তাহেরের ছেলে আ. রাজ্জাক (৩০) ও একই ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের খুর্শেদ আলীর ছেলে আ. ওহাব (২৮)।

    মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুর্শেদ আলম হরষপুর স্টেশন বাজারে অভিযান চালিয়ে দুই যুবককে তল্লাশি করে তাদের কাছ থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করেন। ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকায় তাদের আটক করা হয়েছে।

  • ২০ অক্টোবর শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন

    ২০ অক্টোবর শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন

    সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) ত্রি-বার্ষিক ৫ম কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ২০ অক্টোবর। নির্বাচনের আর মাত্র ৬ দিন বাকি।

    ২০ অক্টোবর সকাল ৯ টা হইতে বিকাল ৪টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে করে নির্বাচনের তফসীল ঘোষণার পর সরগরম হয়ে উঠেছে মাঠ।

    নির্বাচনে সভাপতি পদে ১ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন, সহ-সম্পাদক পদে ১ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১ জন, প্রচার ও দপ্তর সম্পাদক পদে ১ জনসহ মোট ৯ জনকে নিয়ে ৫ম কার্যকরী পরিষদ গঠন করা হবে। এতে মোট ভোটার সংখ্যা ৬৩৬ জন।

    নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা লড়াই মধ্যে রয়েছে সভাপতি পদে ব্যকস সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম শিবলু (ছাতা), ব্যকস সাবেক উপদেষ্টা মোঃ শাহিন মিয়া (মোমবাতি)।

    সহ-সভাপতি পদে মেসার্স নূর এন্টার প্রাইজ স্বত্বাধিকারী মোঃ সোহেল আহমদ ভান্ডারী (বিমান), মোঃ টেনু মিয়া ভান্ডারী (আনারস), সুকড়িপাড়া উচ্চ বিদ্যালয় এর সাবেক শিক্ষক ও বর্তমান ব্যবসায়ী মোঃ শফিউল আলম শফিক (আম), মুসলিম উদ্দিন তালুকদার ধনী (গোলাপ ফুল), মতিউর রহমান (রিক্সা), মোঃ আব্দুল করিম জুয়েল (টেবিল)।

    সাধারণ সম্পাদক পদে মেসার্স মা এন্টার প্রাইজ স্বত্বাধীকারী হাজ্বী মোঃ মতিউর রহমান (মোরগ), পানাহার হোটেল এন্ড রেস্টুরেন্ট স্বত্বাধীকারী মোঃ আব্দুল মুকিত (মই)।

    সহ-সাধারণ সম্পাদক পদে সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইয়াসির খাঁন (হাতপাকা), মোঃ জবরু মিয়া (হরিণ)।

    কোষাধ্যক্ষ পদে সাবেক কোষাধ্যক্ষ মোঃ বিলাল মিয়া (বই), মেসার্স রিফাত এন্টার প্রাইজ স্বত্বাধীকারী তরিক উল্লাহ (প্রজাপতি), মুজিবুর রহমান ফারুক (বাই সাইকেল)।

    সাংগঠনিক সম্পাদক পদে রানা টেলিকম স্বত্বাধীকারী ব্যকস সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল হক তালুকদার রানা (টিউবওয়েল), জাকারিয়া সু-ষ্টোর স্বত্বাধীকারী মোঃ মুহিত মিয়া তালুকদার (ঘোড়া), চেয়ারম্যান কনট্রাকশন রাজ ষ্টোন ক্রাশার মিল স্বত্বাধীকারী ও প্রয়াত চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক রাজা মিয়া এর একমাত্র সুযোগ্য সন্তান এম.এ.জে. টুটুল (চশমা) প্রতীক নিয়ে দাড়িয়েছেন।

    এর মধ্যে প্রচার ও দপ্তর সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় জামাল আহমেদ একক ভাবে নির্বাচিত হয়েছেন।

    এদিকে প্রত্যেক প্রার্থী বিজয় নিশ্চিত করতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। স্ব-স্ব পদে প্রচার-প্রচারণা, গণসংযোগ চালিয়ে যাচ্ছে হাট-বাজার ও দোকান গুলোতে।

    নির্বাচন এলাকা ঘুরে দেখা যায় থানা রোড, স্টেশন রোড, হাসপাতাল রোড, রেল-পার্কিং, রেল স্টেশন প্লার্টফর্ম ও রেল গুদাম মসজিদ এলাকা জুড়ে রাস্তার উপর ও দোকান গ্রলোতে ব্যানার, পেস্টুন ও পোষ্টারে ছেয়ে গেছে।

    ভোটাররা প্রার্থীদের নিয়ে করছেন চুল ছেড়া-বিশ্লেষণ। কে হাসছেন বিজয়ের হাসি এই অপেক্ষায় দিন গুনছেন ব্যকস এর সাধারণ ভোটাররা।

  • চুনারুঘাটে দুর্যোগ প্রশমন দিবস পালিত

    চুনারুঘাটে দুর্যোগ প্রশমন দিবস পালিত

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে চুনারুঘাট পৌর শহরে রোববার সকাল ৯টায় এক র‌্যালী বের হয়।

    র‌্যালী শেষে উপজেলা সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর চুনারুঘাট হবিগঞ্জের উদ্যোগে রবিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুসরাত ফাতিমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রমিজ উদ্দিন, শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পল্লব পাল, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন সিদ্দিকী, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খুর্শেদ আলম, প্রধান শিক্ষক আলহাজ্ব আমিনুল ইসলাম, আলহাজ্ব আইয়ূব আলী, শারমিন জাহান, সাংবাদিক মোস্তাক আহমদ তরফদার মাসুম, খন্দকার আলাউদ্দিন, রায়হান আহমদ প্রমুখ। আলোচনা সভা শেষে চুনারুঘাটের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

  • ভারতে পাচারকালে ১২শ কেজি রসুন জব্দ

    ভারতে পাচারকালে ১২শ কেজি রসুন জব্দ

    নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২৪ বস্তায় ১২শ কেজি রসুন জব্দ করেছে বার্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

    শনিবার (১২ অক্টোবর) রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মানিকভাণ্ডার গ্রাম থেকে এসব রসুন জব্দ করা হয়।

    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের সাবেক সদস্য, কালা মণ্ডল গ্রামের বাসিন্দা আইয়ূব আলী পাচারের উদেশ্যে একটি পিকআপে করে ২৪ বস্তা রসুন সীমান্তবর্তী মানিকভাণ্ডার গ্রামে নেন। পরে রাতে খবর পেয়ে বিজিবি সেগুলো জব্দ করে।

    জানা যায়, মানিকভাণ্ডার দিয়ে পাচার করে এসব রসুন নেওয়া হয় ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার বেলচর এলাকায়। চীন থেকে আমদানি করা এ রসুন পাচারকারীরা স্থানীয়ভাবে পাইকারী মূল্যে ১১৫ টাকা কেজি হিসেবে কেনেন। পরে এগুলো ভারতের চোরাকারবারীদের কাছে বিক্রি করেন ১৫০ টাকা কেজিতে। ত্রিপুরার বাজারে তা বিক্রি হয় ১৮০ থেকে ১৯০ টাকায়।

    বিজিবি গুইবিল সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার হাবিবুর রহমান ২৪ বস্তা রসুন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার (১৩ অক্টোবর) সকালে বিজিবি ৫৫ ব্যাটালিয়ানের মিডিয়া উইং থেকে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

  • মাধবপুরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

    মাধবপুরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে প্রত্যাতন্ত অঞ্চলের ২টি প্রাথমিক বিদ্যালয়ের গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

    শনিবার দুপুরে উপজেলার বরুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে এ স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে পরিচালনা কমিটির সভাপতি আবিদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আপন মিয়া।

    প্রধান শিক্ষক কামরুজামান কামাল এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক আঃ রাজ্জাক, উপজেলা জাতীয় পার্টির আহব্বায়ক আক্তার হোসেন মনির ,অভিভাব সদস্য কাজী আঃ হান্নান,ইউ/পি সদস্য সেলিনা আক্তার,জরিনা আক্তার,আঃ ওহাব,আপন মিয়া,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুসলে উদ্দিন ভূইয়া শিপন,সাংগঠনিক সম্পাদক দুলাল সিদ্দিকী,বাংলা টিভির মাধবপুর প্রতিনিধি হামিদুর রহমান,আওয়ালীগের সভাপতি আঃ আলী,সুলতান আহম্মদ,প্রধান শিক্ষিকা রেহেনা আক্তার,আঃ ছাত্তার প্রমুখ।

    ধারাবাহিক ভাবে পর্যায়ক্রম উপজেলার চৌমুহনী ইউনিয়নের প্রত্যাতন্ত অঞ্চলের ২৪টি প্রাথমিক বিদ্যালয়ের গরীব অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হবে। একই দিন বিষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যায়ের ছাত্র-ছাত্রীদের মাঝে এ স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

  • দেবপাড়া ইউনিয়ন: রাত পোহালেই ভোট

    দেবপাড়া ইউনিয়ন: রাত পোহালেই ভোট

    সাদিকা তাসনিম স্বপ্না, নবীগঞ্জ: রাত পোহাইলেই নবীগঞ্জে দেবপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। আনুষ্টানিক প্রচার প্রচারনা বন্ধ হলেও বসে নেই প্রার্থী বা তাদের সর্মথকরা।

    শেষ মুহুর্তের প্রচারনায় ৫ প্রার্থীর মধ্যে মুল প্রতিদ্বন্ধিতা হতে পারে নৌকার প্রার্থী ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত চৌধুরী এবং প্রয়াত চেয়ারম্যান এড. জাবিদ আলীর ছেলে শাহ রিয়াজ নাদির সুমন (চশমা) প্রতীকের মধ্যে। এমন ধারনা সাধারন ভোটারদের। কে হাসঁবে বিজয়ের হাসিঁ এনিয়ে চলছেূ মূখ রোচক আলোচনা।

    আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকার) আব্দুল মুহিত চৌধুরীর বিপরীতে স্বতন্ত্র চার প্রার্থী মাঠে সরব রয়েছেন। উপ-নির্বাচনে জমে উঠেছে ভোটের লড়াই। প্রেস্টিজ ইস্যু হিসেবে নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন বিগত পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান আ ক ম ফখরুল ইসলাম কালাম।

    সরকারের উন্নয়নমূখী কর্মকান্ডকে জনগনের সামনে তোলে ধরে নির্বাচনী বৈতরনী পাড় হওয়ার প্রাণপন চেষ্টা করছেন নৌকার প্রার্থী আব্দুল মুহিত চৌধুরী। এছাড়াও সদ্য প্রয়াত চেয়ারম্যান এডভোকেট মাসুম আহমদ জাবেদ আলীর পুত্র শাহ রিয়াজ নাদির সুমন, বিএনপি নেতা এডভোকেট জালাল আহমদ, মাওলানা ফখরুল ইসলাম প্রচারণা মাঠে রয়েছেন।

    গত ২০১৬ সালের ২৮শে মে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রয়াত এডভোকেট জাবেদ আলীর মৃত্যুতে চলতি বছরের ১৭ জুলাই ওই ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য হয়। রাত পোহালেই (১৪ ই অক্টোবর) উপ-নির্বাচনে ১৮২৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০৪৮ মহিলা ভোটার রয়েছেন ৯২৬৬ জন।

    উপজেলা নির্বাচন কমিশন ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের গোপলার বাজার টোল প্লাজা এলাকা বেষ্ঠিত ইউনিয়নের উপ-নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে মাঠে গণসংযোগ করছেন আব্দুল মুহিত চৌধুরী। তার সমর্থনে ৯টি ওয়ার্ডে ক্ষমতাসীনদল আওয়ামী লীগ, সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগ একাট্টা হয়ে মাঠে নেমেছে।

    বিগত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তৃতীয়স্থান অর্জন করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মুহিত চৌধুরী। সদ্য প্রয়াত এডভোকেট মাসুম আহমদ জাবেদ আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আ ক ম ফখরুল ইসলাম কালাম। সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। মরহুম প্রয়াত অর্থমন্ত্রী এএসএম কিবরিয়া এবং প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী আলহাজ্ব দেওয়ান ফরিদগাজীর নিজ ইউনিয়ন হিসেবে দেবপাড়া ইউনিয়নের বিশেষ মর্যাদা রয়েছে।

    এছাড়া ওই ইউনিয়নের কৃতি সন্তান গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বিগত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন। সব দিক মিলিয়ে আওয়ামীলীগের ঘাটি হিসেবে খ্যাত ওই ইউনিয়নের উপ নির্বাচন গুরুত্বপুর্ণ হয়ে উঠে। অপর দিকে সম্প্রতি ওই ইউনিয়নের নিজ বাড়িতে এসে নৌকাকে পরাজিত করতে মাঠে থাকার নির্দেশনা দেন বিগত জাতীয় নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ও জাতীয় গণফোরাম সাধারন সম্পাদক ড. রেজা কিবরিয়া। এরপর থেকেই প্রচারণায় ভিন্নমাত্রা যুক্ত হয়।

    কিবরিয়া পরিবারের ঘনিষ্ঠভাজন আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত সাবেক চেয়ারম্যান আ ক ম ফখরুল ইসলাম কালামকে (আনারস) নিয়ে নতুন মেরুকরণ তৈরী হয়। এনিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। দলীয় সংসদ সদস্য প্রয়াত দেওয়ান ফরিদগাজী তন্বয় শাহ নওয়াজ গাজী মিলাদের আশীর্বাদ নিয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে মরিয়া ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

    ওদিকে, প্রয়াত দুই বারের চেয়ারম্যান এডভোকেট মাসুম আহমদ জাবেদ আলীর পুত্র শাহ রিয়াজ নাদির সুমন (চশমা) তারণ্যের জোয়ার আর প্রয়াত পিতার ইমেজ নিয়ে বিজয়ের লক্ষ্যে গণসংযোগ করছেন। এছাড়াও উপজেলা বিএনপি নেতা এডভোকেট জালাল আহমদ (ঘোড়া), মাওলানা ফখরুল ইসলাম চৌধুরী (মোটর সাইকেল) প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।

    স্বতন্ত্র প্রার্থী আ.ক.ম ফখরুল ইসলাম কালাম (আনারস) ৯৩-৯৪ সালে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণ পদক লাভ করেন। তিনি একধারে ১৯৮৪-২০১১ সাল পর্যন্ত ৪ বার চেয়ারম্যান নির্বাচিত হন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মুহিত চৌধুরী (নৌকা) বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকা-ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে জনগণের দ্বারে দ্বারে ঘুরছেন।

    স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এডভোকেট জালাল আহমেদ (ঘোড়া)বর্তমান সরকারের বিভিন্ন ব্যর্থতা, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। এদিকে শেষ মুহুর্তের প্রচারনায় দ্বী-মূখী লড়াই পরিলক্ষিত হচ্ছে বলে সাধারন মানুষের অভিমত। রিপোর্ট লেখা পর্যন্ত শেষ মুহুর্তের প্রচানায় মুল প্রতিদ্বন্ধিতায় রয়েছেন নৌকার প্রার্থী আব্দুল মুহিত চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী সদ্য প্রয়াত চেয়ারম্যান এড. জাবিদ আলীর ছেলে শাহ রিয়াজ নাদির সুমন (চশমা)। তবে শেষ পর্যন্ত কে হাসঁেব বিজয়ের হাসিঁ ? সেটা দেখার অপেক্ষায় ইউনিয়ন বাসী।

    উল্লেখ্য, গত ১৭ই জুলাই বুধবার সকালে দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এড. মাসুম আহমেদ জাবেদ (জাবিদ আলী) হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয় দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য করে তফসিল ঘোষণা করে।

  • আবরার হত্যার প্রতিবাদে হবিগঞ্জে বিএনপির সমাবেশ

    আবরার হত্যার প্রতিবাদে হবিগঞ্জে বিএনপির সমাবেশ

    নিজস্ব প্রতিনিধি: আবরার হত্যার প্রতিবাদে হবিগঞ্জে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ করা হয়।

    হবিগঞ্জে বিএনপির সমাবেশে জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি কে গউছ বলেছেন, পুলিশ ও মিথ্যা মামলা দিয়ে জনগণকে দমিয়ে রাখা যাবে না। অতীতে কোন স্বৈরশাসকই বন্দুকের নল দিয়ে জনগণের কন্ঠরোধ করতে পারেনি। আজও পারবে না। গণআন্দোলনের মুখেই শেখ হাসিনার পতন নিশ্চিত করা হবে।

    গউছ বলেন, যুবলীগ ঢাকা শহরকে ক্যাসিনো শহরে পরিণত করেছে, ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছে। আওয়ামীলীগ নেতারা সারাদেশকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে। জনগনের সম্পদ লুটপাট করে দেশে-বিদেশে বাড়ি-গাড়ির মালিক হচ্ছেন।

    বাড়তি ফি আদায় করলেই প্রতিষ্ঠানপ্রধানসহ সংশ্লিষ্টদের চাকরি যাবে

    জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হকের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম জি মুহিত, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমাস কাজল, জেলা কৃষকদলের আহ্বায়ক মাহবুবুর রহমান আউয়াল, জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াছ, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী প্রমুখ।