Category: হবিগঞ্জ

  • লাখাইয়ে মরমী কবি শেখ ভানু শাহ স্মৃতিফলক উন্মোচন

    লাখাইয়ে মরমী কবি শেখ ভানু শাহ স্মৃতিফলক উন্মোচন

    লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় তত্তজ্ঞানী মরমী কবি শেখ ভানু শাহ স্মৃতিফলক উন্মোচন করা হয়েছে। সেই সাথে শেখ ভানু শাহ কমপ্লেক্সের সমাধিসৌধের সংস্কার কাজও উদ্বোধন করা হয়।

    বুধবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ভাদিকারা গ্রামে স্মৃতিফলক উন্মোচন করেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহীনা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকার প্রমুখ।

    লাখাইয়ে আহত এক মহিলার মৃত্যু

    মরমী সাধক শেখ ভানু শাহ ১৮৪৯ মতান্তরে ১৮৫৯ সনে উপজেলার ভাদিকারা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর রচিত গজল, মুর্শিদী ও আধ্যাত্ম চিন্তাভাবনা সমৃদ্ধ মরমী সংগীত ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

  • সাইফুর তালুকদারকে শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা

    সাইফুর তালুকদারকে শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা

    জাতীয় অনলাইনে প্রেসক্লাবের সিলেট অঞ্চলের সমন্বয়কের দায়িত্ব পাওয়ায় আজকের সিলেট ডটকম এর প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার কে শুভেচ্ছা জানিয়েছেন শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর কোষাধ্যক্ষ মীর আব্দুল কাইয়ুম।

    বুধবার (১৬ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব নেতৃবৃন্দ তার সাথে সৌজন্য সাক্ষাত করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় নেতৃবৃন্দ শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের কমিটির তালিকা হস্তান্তর করেন।

    শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাব কমিটি গঠন

    শুভেচ্ছার জবাবে সাইফুর তালুকদার দায়িত্বপালনকালে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।

  • ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

    ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ পৌর শহরের হরিপুর এলাকা থেকে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

    সোমবার (১৪ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

    এসময় তাদের কাছ থেকে ২০৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    আটককৃতরা হল, উমেদনগর গ্রামের এনামুর রশদি এনাম (৩৬) ও তার স্ত্রী ফুল বানু (২৮)।

    জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমান জানান, এনাম ও তার স্ত্রী দীর্ঘদিন যাবত ওই এলাকায় গাজা, ইয়াবাসহ মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। তারা বিভিন্ন স্থান থেকে মাদক এনে মাদকসেবীদের কাছে বিক্রি করত।

    হবিগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

    মিজানুর রহমান আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • আজমিরীগঞ্জে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

    আজমিরীগঞ্জে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

    আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ শিক্ষার্থীর নিজ বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকাবাসীর মাঝে শুরু হয়েছে নানা ধরণের গুঞ্জন।

    কিশোরগঞ্জের ইটনার মৃগা ইউনিয়নের আন্দাইর গ্রামের বাসিন্দা কিনাই মিয়ার কণ্যা ও আজমিরীগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী কেয়া আক্তার (১৮) এর লাশ সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বাড়ির পিছনের একটি গাছে ঝুলন্ত দেখে শোর চিৎকার শুরু করে বাড়ির লোকজন।

    পরে বাড়ির লোকজনই গাছ থেকে লাশ নামিয়ে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। বিষয়টি নিয়ে সন্দেহ সৃষ্টি হলে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

    সিলেটে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

    আজমিরীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোশারফ হোসেন তরফদার বিষয়টি নিশ্চিত করে জানান, ইটনা থানাকে অবহিত করা হয়েছে। আজ মঙ্গলবার ময়নাতদন্তের জন্য লাশটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরন করা হবে। এদিকে ওই শিক্ষার্থীকে হত্যা না সে আত্মহত্যা করেছে এ নিয়ে এলাকার লোকজনের মধ্যে নানা ধরণের গুঞ্জন শুরু হয়েছে।

  • শায়েস্তাগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

    শায়েস্তাগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

    শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুদরত আলী (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় ডিবি পুলিশের দুই এসআইসহ ৬ পুলিশ আহত হয়েছেন।

    মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী পুরাসুন্ধা বাঁশ বাগান এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

    নিহত কুদরত আলী হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের ওমর আলীর ছেলে। এসময় ঘটনাস্থল থেকে পাইপ গানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

    শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, কুদরত আলীসহ ১০/১২ জনের একদল ডাকাত ওই স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতদল পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই মারা যায় ডাকাত কুদরত।

    হবিগঞ্জে ডাঃ আলা উদ্দিন আর নেই

    বন্দুকযুদ্ধ চলাকালে হবিগঞ্জ ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) আবুল কালাম ও মোজাম্মেল হক এবং কনস্টেবল রনি, জয়নুল হক, নুরুল ইসলাম ও রিপন আহত হন। তারা হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

    ওসি মোজাম্মেল হক আরও জানান, নিহত কুদরতের বিরুদ্ধে হবিগঞ্জের বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে।

  • মাধবপুরে চলন্তবাসে শিশু ধর্ষনের চেষ্টা: আসামী কারাগারে

    মাধবপুরে চলন্তবাসে শিশু ধর্ষনের চেষ্টা: আসামী কারাগারে

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে চলন্ত বাসে তৃতীয় শ্রেনীর ছাত্রী কে ধর্ষনের চেষ্টার অভিযোগে এনা পরিবহনের সুপার ভাইজার মানিক মোল্লা (৪৫) কে কারাগারে পাঠিয়েছে বিচারক।

    রোববার দুপুরে সুপার ভাইজার কে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত (৬) হাজির করলে বিজ্ঞ বিচারক তাহমিনা আক্তার সুপার ভাইজারের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

    আদালতে ভিকটিমের ২২ ধারা রেকর্ড করা হয়েছে। এদিকে ভিকটিমের বয়স নির্ধারনের জন্য হবিগঞ্জের সিভিল সার্জনের কার্য্যালয়ে পাঠানো হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবপুর থানার উপ-পরিদর্শক(এসআই) আবুল কাশেম নিশ্চিত করেছেন।

    শনিবার বিকেলে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস থেকে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে বাসের সুপার ভাইজার মানিক মোল্লা কে গ্রেফতার করে মাধবপুর থানা পুলিশ।

    গ্রেফতার মানিক মোল্লা নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কাবিলপুর গ্রামের নাজির মিয়ার ছেলে।

    মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, বিকাল ৩ টায় হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের গাড়ীতে করে বানিয়াচং উপজেলার কর্চা গ্রামের একটি দরিদ্র পরিবার ঢাকা যাচ্ছিল।

    গাড়িটি অলিপুর অতিক্রম করার পর বাসের সুপার ভাইজার ওই পরিবারের শিশু সদস্য স্কুল ছাত্রীকে পিছনে সিট দেওয়ার কথা বলে পরিবরের লোকজনদের কাছ থেকে নিয়ে যায়। এক পর্যাায়ে শিশু টিকে সুপার ভাইজার ধর্ষানের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে শিশুটির মা, বাবা সহ গাড়ীতে থাকা যাত্রীরা সুপার ভাইজার কে মারধোর করে।

    খবর পেয়ে পুলিশ ইটাখোলা এলাকায় গাড়ীটি আটক করে ধর্ষনের চেষ্টার অভিযোগে সুপার ভাইজার মানিক মোল্লা কে গ্রেফতার করে।

    সন্ধ্যা ৭ টার দিকে শিশুটির পিতা অশ্বিনী বৈষ্ণব বাদি হয়ে সুপার ভাইজার কে আসামী করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় তদন্তভার দেওয়া হয় থানার উপ-পরিদর্শক(এসআই) আবুল কাশেম কে।

    তদন্ত কর্মকর্তা জানান, আসামীর নাম ঠিকানা যাচাই বাচাই করার জন্য নোয়াখালি সোনাইমুড়ি থানায় একটি বার্তা পাঠানো হয়েছে।

  • দুর্যোগ প্রশমন দিবসে নতুন ঘর পেল ৮৮ টি পরিবার

    দুর্যোগ প্রশমন দিবসে নতুন ঘর পেল ৮৮ টি পরিবার

    নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসে ৮৮ টি পরিবার পেল নতুন ঘর।

    রোববার (১৩ অক্টোবর) সকালে বিয়াম ল্যাবরেটরি স্কুলে র‌্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মহড়া ও পুরস্কার বিতরণ করা হয়। পরে দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের কার্যক্রম প্রদর্শন করা হয়।

    জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার।

    এসময় উপস্থিত ছিলেন- জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নজরুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি, পুলিশের ওসি ক্রাইম হামিদুর রহমান, জেলা রেড ক্রিসেন্ট এর ভাইস প্রেসিডেন্ট সফিকুল বারী আউয়াল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান ও বিদ্যালয়ের অধ্যক্ষ সৈয়দা রৌশন সুলতানা। দুর্যোগ প্রশমন প্রদর্শনীতে ফায়ার সার্ভিস কর্মী ও রেড ক্রিসেন্ট অংশ নেয়।

    এদিকে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রোববার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ হাজার ২৭৩টি ঘর হস্তান্তর করেন। এর মাঝে হবিগঞ্জ জেলায় ঘর হস্তান্তর করা হয় ৮৮টি পরিবারের মাঝে। প্রতিটি ঘর তৈরিতে সরকারের ব্যয় হয় ২ লাখ ৫৮ হাজার ৫৩১টাকা।

    হবিগঞ্জ জেলার লাখাই, নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলায় ১১টি করে, চুনারুঘাট ও বাহুবল উপজেলায় ১০টি করে, আজমিরীগঞ্জ উপজেলায় ১৪টি, হবিগঞ্জ সদর উপজেলায় ৭টি এবং শায়েস্তাগঞ্জ উপজেলায় ৩টি ঘর হস্তান্তর করা হয়।