Category: হবিগঞ্জ

  • মাধবপুরে নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল স্কুল ছাত্র

    মাধবপুরে নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল স্কুল ছাত্র

    মাধবপুর প্রতিনিধিঃ বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল শিশু শিক্ষার্থী অচিন্দ্র (৮)। গতকাল শুক্রবার সন্ধ্যায় মাধবপুর বাজার সংলগ্ন সোনাই নদী থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

    শিশুটির চাচা শ্যামলাল দাস জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের শ্রীনন্দ দাসের ছেলে সাতবর্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অচিন্দ্র দাস গতকাল শুক্রবার দুপুরে বাবার সঙ্গে সোনাই নদীতে মাছ ধরতে যায়। অচিন্দ্রের বাবা নৌকার মধ্যে বসে জাল সেলাই করার সময় হঠাৎ অচিন্দ্র নৌকা থেকে নদীতে পড়ে যায়।

    খবর পেয়ে স্থানীয় লোকজন ও মাধবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট সোনাই নদী থেকে তল্লাশী করে সন্ধ্যার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করে।

    মাধবপুরে তথ্য সেবা কেন্দ্রে চুরি

    মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, “শুনেছি এমন একটি ঘটনা হয়েছে। নদীর যে অংশে ঘটনা ঘটেছে এটি বিজয়নগর উপজেলায়।”

  • হবিগঞ্জে আলা হযরত কনফারেন্স অনুষ্ঠিত

    হবিগঞ্জে আলা হযরত কনফারেন্স অনুষ্ঠিত

    হবিগঞ্জে আলা হযরত কনফারেন্সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান ড. আল্লামা এ.এস. এম বোরহান উদ্দিন বলেছেন, আলা হযরত এমন একজন মনিষী যিনি ভারত উপমহাদেশের মুসলমানদের জন্য ছিলেন আশির্বাদ স্বরূপ। যার তীব্রধার লেখনীর মাধ্যমে এই উপ-মহাদেশের মুসলমানগণ বিট্রিশ শাসকদের অত্যাচার ও নিপীড়ন থেকে মুক্তির পথ খোঁজে পেয়েছিল। আলা হযরতের গ্রন্থাবলি অধ্যায়নের অনুরোধ জানিয়ে এই খ্যাতিমান প্রফেসর বলেন, ইংরেজদের ষড়যন্ত্রের ফাঁদে পড়ে উপ-মহাদেশের মুসলমানগণ যখন সামাজিক অধঃপতনের দিকে এগিয়ে গেলে অর্থনৈতিক অবস্থার পতন ঘটতে শুরু হয়। তখন ইমাম আহমদ রেযা খাঁন (রহ.) তার তীব্রধার লেখনীর মাধ্যমে সামাজিক অবক্ষয় ও অর্থনৈতিক পতন রোধের পন্থা দেখিয়ে দেন উপমহাদেশের মুসলমানদের। তাই সামাজিক অধপতন ও অর্থনৈতিক পতন রোধে আলা হযরতের গ্রন্থাবলি চর্চার বিকল্প নেই।
    গতকাল বিকাল ৪টায় হবিগঞ্জ পৌর টাউন হলে হিজরি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দীদ আ’লা হযরত ইমাম আহমদ রেযা খাঁন রাহমাতুল্লাহি আলাইহির ১০১ তম পবিত্র ওরস মোবারক উপলক্ষে অনুষ্ঠিত আলা হযরত কনফারেন্সে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। আ’লা হযরতের নিকট মুসলমানরা ঋণী উল্লেখ করে তিনি আরো বলেন, জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখায় ৭৪টিরও অধিক বিষয়ে দেড়-শতাধিকেরও বেশি গ্রন্থ রচনা করে আ’লা হযরত দুনিয়ার মানুষকে ঋণী করে গেছেন। মুসলিম ঐক্যের প্রতীক হিসেবে আ’লা হযরত ইমাম আহমদ রেযা খাঁন (র.)’র জীবন দর্শনের ব্যাপক চর্চা ও গবেষণা বিশ্ববাসীর সংকট মুক্তির পাথেয়। তিনি ৬৭ বছরের জীবনে ১০ লক্ষ ৬৫ হাজার ৮৪৩ পৃষ্ঠা লিখে গেছেন, যা বিশ্বের এক অনন্য নজির। আ’লা হযরতকে এক বিস্ময়কর আসাধারণ প্রতিভা উল্লেখ্য করে মিশর আল-আযহার শরিফ সহ প্রাচ্য থেকে পাশ্চাত্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষা দর্শন ও জীবনকর্ম নিয়ে ৩৬টি পি এইচ ডি ডিগ্রী সম্পন্ন হয়েছে ও ২৭ জন গবেষক এম.ফিল ডিগ্রী সম্পন্ন করেছে। আ’লা হযরত ইমাম আহমদ রেযা খাঁন (রহ.) ফাউন্ডেশন হবিগঞ্জ’র ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি। ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা নাছির উদ্দীন ও ইমাম আহমদ রেযা সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মুফতি মুজিবুর রহমান আলক্বাদরীর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত কনফারেন্সে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা গোলাম মস্তোফা নবীনগরী, মুফতি আবু সাফওয়ান মুহাম্মদ আশরাফুল ওয়াদুদ, মুফতি বদরুর রেযা সেলিম, মুফতি আব্দুল আলী ক্বাদেরী, মাওলানা সোলাইমান খাঁন রাব্বানী, মাওলানা আজিজুল ইমলাম খাঁন, নবীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, লাখাই উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, মাওলানা সাইফুল মোস্তফা, সেলিম, মুফতি ফজলুল হক, মাওলানা জহিরুল ইসলাম, মুফতি মুজিবুর রহমান, মাও. খলিল হাসান রেযা, মাও. মোয়াজ্জেম হোসেন রজভী, মাও. সাইদুর রহমান, মাও. রোকন উদ্দিন আশরাফি, তৈয়বুর রহমান রাসেল আত্তারী, শামিম আহমদ, মুফতি আব্দুল হামিদ ক্বাদেরী, প্রভাষক আহসানুল হক, মাওলানা বেলায়েত উল্লাহ, মাওলানা মঈন উদ্দিন আশরাফি, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা এম,এ জলিল, হাফেজ শফিকুল ইসলাম আল-ক্বাদরী প্রমূখ।

  • যমজ ভাই-বোনসহ একই পরিবারের ৩ শিশু বিষাক্রান্ত

    যমজ ভাই-বোনসহ একই পরিবারের ৩ শিশু বিষাক্রান্ত

    হবিগঞ্জ সদর উপজেলার উচালইল চারিনাও গ্রামে একই পরিবারের ৩ শিশু বিষাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সাথী আক্তার (৬) নামে এক শিশু মারা গেছে। সাথী স্থানীয় ব্রাক স্কুলের ১ম শ্রেণীর ছাত্রী। এছাড়াও আশংকা জনক অবস্থায় অপর দুই শিশু তোফাজ্জুল (৮) ও রবিউল ইসলাম (৬) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার রাত ৮টায় এ ঘটনাটি ঘটে। তারা ওই গ্রামের সিরাজুল ইসলামের সন্তান।

    সাথী আক্তারের মা ফাহিমা আক্তার জানান, সন্ধার পর তাদের সন্তানরা ঘরে বসে খেলাধুলা করছিল। এসময় তিনি একটি কাজে অন্যত্র ছিলেন। হঠাৎ তাদের বাড়ির একজন লোক তাদের সন্তানদের বিষয়ে বলেন তারা যেন কি খেয়েছে। শুধু বমি করছে। এসময় তিনি দ্রুত বাড়িতে গিয়ে তাদেরকে মুমূর্ষ অবস্থায় দেখতে পান। পরে তিনি তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে সাথীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মোঃ মাসুক আলী জানান, ‘ঘটনার খবর পেয়ে দ্রুত শিশুদের দেখতে হাসপাতালে যাই এবং তাদের তথ্য সংগ্রহ করি। প্রথমিক ভাবে এ ঘটনার কারণ সম্পর্কে কোন কিছু জানা যায়নি। তবে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে’। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ হায়দার আলী জানান, ‘প্রাথমিক ভাবে মনে হচ্ছে শিশুরা বিষাক্রিয়ায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে। অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে’। এদিকে, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটিদল হাসপাতালে পৌছে বিভিন্ন তথ্যাদি ও আলামত সংগ্রহ করে।

  • মাধবপুরে ভারতীয় ফেন্সিডিল জব্দ

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকা থেকে ১৫২ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
    বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে তেলিয়াপাড়া বিওপির নায়েব সুবেদার দুরুল হুদার নেতৃত্বে বিজিবির একটি টহল দল উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ১৫নং সেকশন এলাকায় চোরাকারবারিদের ধাওয়া করে ১৫২ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেন।
    বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশিদ পিএসসি জানান, এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে ১৫২ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।
  • তেল কম দেয়ার অপরাধে আখনঞ্জী ফিলিং স্টেশনকে জরিমানা

    তেল কম দেয়ার অপরাধে আখনঞ্জী ফিলিং স্টেশনকে জরিমানা

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার আখনঞ্জী ফিলিং স্টেশনকে তেল কম দেয়ার অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

    বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক এ জরিমানা আদায় করেন।

    দীর্ঘদিন ধরে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় অবস্থিত আখঞ্জী ফিলিং স্টেশন কাস্টমারদের তেল কম দিয়ে আসছিল।

    এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার অভিযান চালিয়ে ১০ লিটারে ৭০ মিলি তেল কম পান। এজন্য ফিলিং স্টেশনের মালিক হেলার উদ্দিন আখঞ্জীকে ৮০ হাজার টাকা জরিমানা করেন।

    এ সময় তিনি আরো দুটি দোকানে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করেন।

    বাহুবলে ব্যবসায়ীর টাকা ছিনতাই, পুলিশসহ আটক ৩

    বাহুবল বাজারে অবস্থিত লিটন গোপের মিষ্টির দোকানে ৫ শত টাকা ও কাপড়ের দাম বেশি রাখার অপরাধে জাকারিয়া স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

    এ সময় ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন বিএসটিআই পরিদর্শক শাহজাহান ও বাহুবল মডেল থানা পুলিশ।

  • আজমিরীগঞ্জে মসজিদে বসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

    আজমিরীগঞ্জে মসজিদে বসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

    আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জে মসজিদে ইমামের পেছনে বসা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

    মঙ্গলবার উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কুমেদনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    গুরুতর আহত অবস্থায় হাবিবুর রহমান, রিজিয়া আক্তার, কাশেম মিয়া ও আবু বকর মিয়াকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এলাকাবাসী জানান, ওই গ্রামের মৃত মনফর মিয়ার ছেলে জাহির মিয়া মসজিদে ইমামের পেছনে মুয়াজ্জিনের স্থানে নামাজ পড়তে চান। তখন অন্য মুসল্লিরা জানান, এতে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতে অসুবিধা হবে। মসজিদের ইমাম তাকে ওই স্থানে না বসার জন্য অনুরোধ করেন।

    কিন্তু জাহির মিয়া ইমামের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় একই গ্রামের মৃত চান মিয়ার ছেলে মো. রফিক মিয়া ইমামের কথায় সায় দিলে জাহির ও তার ভাই রউফ মিয়া ক্ষিপ্ত হয়ে উঠেন।

    পরে উপস্থিত মুসল্লিগণ তাদের শান্ত করেন। জোহরের নামাজের পর রফিক মিয়াকে মারধর করেন জাহির মিয়ার পক্ষের লোকজন।

    হবিগঞ্জে দু’গ্রামের সংঘর্ষে আহত ৫০

    এ সময় রফিক মিয়ার চিৎকারে তার ভাই, বোন, ভাতিজারা এগিয়ে এলে দুই পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। এতে উল্লিখিত সংখ্যক লোক আহত হন।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

    আজমিরীগঞ্জ থানার ওসি মো. মোশারফ হোসেন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • হবিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

    হবিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

    নিজস্ব প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে হবিগঞ্জে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১২ টার দিকে বিএনপির জেলা কার্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল।

    মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাণিজ্যিক এলাকায় এক পথসভার মাধ্যমে শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক এমরান।

    গউছের মুক্তির দাবীতে শায়েস্তাগঞ্জে বিক্ষোভ

    বক্তব্য রাখেন- সিনিয়র সহসভাপতি মোঃ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন, জি কে ঝলক প্রমুখ।