হবিগঞ্জের তিন কৃতি সন্তান সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেছেন। তারা হচ্ছেন, মোঃ শফিউল হক, মোঃ ফারুকুজ্জামান ও মোঃ আনোয়ার হোসেন। গতকাল রাতে জন প্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাদের এ পদোন্নতি দেওয়া হয়। মোঃ শফিউল হক হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার বাসিন্দা। গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার বাগাউড়া গ্রামে। তার পিতা মরহুম সিরাজুল হক বৃন্দাবন সরকারী কলেজের উপাধ্যক্ষ ছিলেন। পদোন্নতির পূর্বে তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য পদে কর্মরত ছিলেন। অপর দিকে মোঃ ফারুকুজ্জামান হবিগঞ্জ সদর উপজেলার উচাইল শান্তিষা গ্রামের বাসিন্দা। তার পিতা মরহুম আঃ রহমান। তিনি রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে কর্মরত ছিলেন। এছাড়া মোঃ আনোয়ার হোসেন মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের বাসিন্দা। তিনি সড়ক ও জনপথ বিভাগে যুগ্ম-সচিব পদে কর্মরত ছিলেন। তারা তিনজন ১১তম বিসিএস পরীক্ষায় উর্ত্তীণ হয়ে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
Category: হবিগঞ্জ
-

অসুস্থ আল্লামা তোফাজ্জল হককে দেখতে গেলেন পুলিশ সুপার
অসুস্থ শায়খুল হাদিস হাফেজ আল্লামা তোফাজ্জল হককে দেখতে যান হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম-পিপিএম। গতকাল বুধবার বিকেলে আল্লামা তোফাজ্জল হকের বাসভবনে তিনি তাকে দেখতে যান। এ সময় পুলিশ সুপার তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। আল্লামা তোফাজ্জল হক তাকে দেখতে আসায় পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন। এ সময় তার সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী প্রমূখ।
-

হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জনাব কামরুল হাসান
হবিগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জনাব মো.কামরুল হাসান।
২৩ অক্টোবর ২০১৯ ইং রোজ বুধবার, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

জনাব কামরুল হাসান, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব।
হবিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
হবিগঞ্জের ডিসি হিসেবে দায়িত্ব চালিয়ে আসা উপ-সচিব মাহমুদুল কবির মুরাদ সাহেবকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক করা হয়েছে।
-

নারীর উন্নয়ন অগ্রযাত্রায় কাজ করছে সরকার
হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকার নারীবান্ধব সরকার। এই সরকার নারীদের সন্তান লালন পালনের জন্য ভাতা প্রদানেরও ব্যবস্থা করেছে। ভালো কাজের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নারীদের অংশগ্রহণে হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির মধ্যে কর্মজীবী মহিলাদের ল্যাকটেটিং মাদার সহায়তায় তহবিল কর্মসূচির আওতায় হবিগঞ্জ পৌরসভাধীন নির্বাচিত ১ হাজার ২শ’ উপকারভোগীর মাঝে সাবান, গুড়ো দুধ ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
বিতরণের পূর্বে আলোচনা সভায় এমপি আবু জাহির আরো বলেন, নারীরা হচ্ছে উন্নয়নের চালিকা শক্তি। বিশ্বের সঙ্গে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের নারীরাও এগিয়ে যাচ্ছে। পূর্বের যেকোনো সরকারের তুলনায় বর্তমান সরকার নারীদের জন্য অনেক সুযোগ সুবিধা চালু করেছে। নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। উন্নয়নে নারী-পুরুষ পাশাপাশি কাজ করতে হবে। নারীরা পিছেয়ে থাকলে উন্নয়ন সম্ভব নয়।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার, হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের বিশেষজ্ঞ ফেরদৌসী ইসলাম, হবিগঞ্জ অগ্রণী ব্যাংকের ম্যানেজার কাজী মোখলেছুর রহমান, মহিলা কাউন্সিলর পিয়ারা বেগম, চুক্তিবদ্ধ এনজিও নির্বাহী শেখ সুমা জামান প্রমুখ। -

হবিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
হবিগঞ্জে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ’র উদ্যোগে শহরে একটি র্যালি বের করা হয়।
র্যালি পূর্বে নিমতলায় এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব এডভোকেট আবু জাহির। জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, হবিগঞ্জ বিআরটিএর সহকারী পরিচালক মোঃ নুরুজ্জামান প্রমুখ।
“হবিগঞ্জ অনলাইন এক্টিভিস্ট ফোরাম এর কমিটি পুনর্গঠন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মোঃ জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা বেগম, হবিগঞ্জ মটর মালিক গ্র“পের সভাপতি আলহাজ্ব সফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শঙ্ক শুভ্র রায়, হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলীসহ বিভিনন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন যানবাহনের চালক ও শ্রমিকরা অংশ গ্রহন করেন। বিকেলে হবিগঞ্জ বাস টার্মিনালে চালকদের সচেতনতা সৃষ্টির লক্ষে বিভিন্ন ধরনের ডিসপ্লে প্রদর্শন করা হয়।
-

চুনারুঘাটে ওসিসহ ৪ পুলিশের বিরুদ্ধে মামলা
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হকসহ ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত মামলাটি দায়ের করেন নির্যাতনে শিকার হাজী দুলাল আহমেদ দুলনের স্ত্রী নবীউন নাহার মৌসুমী।
মামলায় যাদের আসামী করা হয়েছে তারা হলেন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, ওসি (তদন্ত) মোঃ আলী আশরাফ, এসআই শহিদুল ইসলাম, এসআই বাতেন।
মামলার বিবরণে জানা যায়, গত ১৯ অক্টোবর রাত ১টা ৩০ মিনিটে ওসি নাজমুল হকের নেতৃত্বে একদল পুলিশ দুলনের বাড়িতে হানা দেয়।
এসময় দুলনকে আটক করে এবং তার ব্যবহৃত একটি মোটর সাইকেল থানায় নিয়ে যায় পুলিশ। আটকের সময় পুলিশের সাথে কোন ধস্তাধস্তারি ঘটনা ঘটেনি।
পরে দুলনকে থানায় নিয়ে পুলিশ নির্মম ভাবে নির্যাতন করে। এক পর্যায়ে আহত অবস্থায় তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
মামলায় আরো উল্লেখ করা হয়, গত ২৭ সেপ্টেম্বর বাল্লা সীমান্ত এলাকা দিয়ে চা পাতা ও টায়ারসহ প্রায় দেড় কোটি টাকার অবৈধ মালামাল চুনারুঘাটে প্রবেশ করে।
যা চুনারুঘাট থানার ওসি নাজমুল হকের প্রত্যক্ষ তত্বাবধানে আসে। মালামালগুলো চুনারুঘাটে এসে পৌছামাত্রই দুলনসহ এলাকাবাসি বিষয়টি বিজিবিকে অবগত করে।
পরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে মালামাল আটক করে। এর পর থেকেই ওসিসহ চোরাকারবারীরা দুলনের বিরুদ্ধে উঠেপড়ে লেগে।
এরই প্রেক্ষিতে দুলনকে আটক করে নির্যাতনের পর গরু চুরির মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়। এদিকে, দুলনকে গরু চুরির মামলা দিয়ে কারাগারে প্রেরণের ঘটনায় ফুসে উঠেছে ব্যবসায়ীসহ এলাকাবাসি।
উল্লেখ্য দুলাল আহমেদ দুলন উপজেলার গুচাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মেসার্স আল হাসান এন্ড দিহান ট্রেডার্স-এর ব্যবসায়ী এবং আমরোড বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক।
-

বানিয়াচং থানার নতুন ওসি কে “বাসাস” এর শুভেচ্ছা
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিঃ বানিয়াচং থানায় নবাগত “অফিসার ইনচার্জ” মহোদয় এর সাথে “বাসাস” সংগঠকদের শুভেচ্ছা বিনিময়।
সমাজ উন্নয়নমূলক সংস্থা বানিয়াচং সাংস্কৃতিক সংসদ (বাসাস) এর সংগঠকরা বানিয়াচং থানায় নবাগত অফিসার ইনচার্জ জনাব রঞ্জন সামন্তের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
বিগত ২০ অক্টোবর সন্ধ্যা ৭ টার সময় ওসি (বানিয়াচং) এর কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় হয়।
এই সময় উপস্থিত ছিলেন সংগঠনটির পরিচালক ও সমাজকর্মী আব্দুল হাকিম, সহকারী পরিচালক ও শিশু সংগঠক নুরুল হুদা আফজাল, অর্থ সম্পাদক ও ছাত্রনেতা ইয়াকুব হাশমী মারজান, সংগঠক ও ব্যবসায়ী আমিনুল ইসলাম খান, ব্যাংকার জাকির হুসাইনসহ প্রমুখ।
এ সময় বাসাস সংগঠকরা তাদের সার্বিক কার্যক্রমে ওসি (বানিয়াচং) এর সহযোগিতা কামনা করেন।
এবং ওসি মহোদয়ও তাদেরকে সর্বদা সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
