Category: হবিগঞ্জ

  • এপ্রিল থেকে সিলেট বিমান বন্দর থেকে সরাসরি লন্ডন যেতে পারবেন যাত্রীরা

    এপ্রিল থেকে সিলেট বিমান বন্দর থেকে সরাসরি লন্ডন যেতে পারবেন যাত্রীরা

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন, সিলেট ওসমানি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দর হিসেবে রূপান্তরিত করা হবে। এই কাজ কিছু দিনের ভিতরেই শুরু হবে। আগামী এপ্রিল থেকে সিলেট বিমান বন্দর থেকে সরাসরি লন্ডন যেতে পারবেন যাত্রীরা।

    আগামী ডিসেম্বরের ভিতরে আমাদের বহরে আরো ২টি অত্যাধুনিক নতুন বিমান সংযুক্ত হবে। তিনি বলেন, দেশের পর্যটন শিল্পের বিকাশে মেঘা প্রকল্প নেয়া হচ্ছে। ঢাকা-সিলেট মহাসড়কে পর্যটন মন্ত্রণালয়ের নিজস্ব পরিবহন থাকবে। যাতে বাইরে থেকে মানুষ এসে এখানে সহজে যাতায়াত করতে পারে। হবিগঞ্জের পর্যটন কেন্দ্রগুলোতে থাকার জন্য সুব্যবস্থা করা হবে। যাতে পর্যটকরা নিরাপদে থাকতে পারেন।

    সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে এ বিভাগের মানুষ সরাসরি ফ্লাইটে বিদেশে যাতায়াত করতে পারবেন। শনিবার দুপুরে বানিয়াচং উপজেলার বিথঙ্গল আখড়া পরিদর্শন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, চিকিৎসা বিজ্ঞান যত উন্নত হোক মানুষকে মৃত্যু দিকে দাবিত হতে হবে। সকল ধর্মের লোকদের মৃত্যু বরণ করতে হবে।

    এই যে মানুষের পরম বিশ্বাস এই বিথঙ্গল আখড়ায় আসলে প্যারালাইসেস রোগী ভাল হয়। সুতাং এখানে হিন্দু মুসমান লাগবে না। সমস্ত মানব কূল এখানে আসবে এবং যারা এসে পূর্ণ ভূমিতে তাদের যে প্রার্থনা, তাদের মনে আংঙ্খাকা, তাদের আকুতি জানানো জন্য। মানুষকে থামানো যাবে না। বিথঙ্গল আখড়াটি আমার বিশ্বের কাছে যাতে তুলে ধরতে পারি সে জন্য আমরা কাজ করবো। তিনি বলেন, বিথঙ্গল আখড়াসহ সারা দেশের প্রত্যেকটি পর্যটন স্পটকে উন্নত করা হবে। এ জন্য আমি নিজে প্রতিটি পর্যটন কেন্দ্র পরিদর্শন করে তার উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করব। এর জন্য প্রধানমন্ত্রী ৩০ কোটি টাকা ব্যয়ে আমরা কনসালন্টেন নিয়োগ করেছি।

    সেখানে দেশী বিদেশী বিশেষজ্ঞরা থাকবেন। তারা সারা বাংলাদেশ ঘুরে দেখবেন। দেখার তারা একটি মহাপরিকল্পনা দেবেন। পরিকল্পনা অনুযায়ী আমাদের পর্যটন শিল্পের যত উন্নয়ন কর্মকান্ড আমরা শুরু করবো। কিন্তু তার আগে সেটি কি ভাবে দ্রুত বাস্তবায়ন করা যায় জন্য সিলেটে এসেছি, সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলের পরামর্শ নিচ্ছি। আমরা লন্ডনে দেখে দৃষ্টি নন্দন বাস পর্যটক নিয়ে ঘুরাফেরা করেন। আমরা ঢাকা থেকে সিলেটে যাতে বিদেশী পর্যটকদের ঘুরাফেরা করতে পারেন ২টি বাস দেয়ার ব্যবস্থা করবো।

    তিনি বলেন, বিথঙ্গল আখড়ায় কি কি কাজ করা যায় তা দেখতে এসেছি। পরবর্তীতে বিথঙ্গল আখড়ার আধুনিকায়নে সরকারের সহযোগিতা থাকবে। এখানে যাতে বিদেশী পর্যটকরা থাকতে পারে তার জন্য উন্নত মানের আবাসন ও খাবারের ব্যবস্থা গড়ে তোলা হবে। প্রতিমন্ত্রী আরো বলেন, বানিয়াচঙ্গের সৌন্দর্য সম্পন্ন আলাদা। বানিয়াচঙ্গের হাওর বাওরের সৌন্দর্য দেখার জন্য বিদেশী পর্যটকরা দেখতে আসবেন। বানিয়াচঙ্গে অনেক কিছু দেখার রয়েছে। তা ১মাস দেখলে শেষ হবে না।

    বহুলা গ্রামবাসীর উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

    সুকুমার মোহন্ত এর সভাপতিত্বে ও প্রমোত সরকার ও অ্যাডভোকেট মনমোহন দেবনাথের যৌথ পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, হবিগঞ্জ-২ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মো. মহিবুল হক, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান রামচন্দ্র দাশ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলাম, হবিগঞ্জ রামকৃষ্ণ মঠ ও মিশন এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বেদময়ানন্দ মহারাজ, হবিগঞ্জ শ্রীশ্রী নরসিংহ জিউর আখড়া ইসকন মন্দির পরিচালনা কমিটির অধ্যক্ষ শ্রী উদয় গৌর ব্রহ্মচারী,

    আখড়া সংস্কার কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ শংকর পাল, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি জগদীশ চন্দ্র মোদক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্বরাজ বিশ্বাস, জেলা আওয়ামীলীগ নেতা অনুপ কুমার দেব মনা, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তজমুল হক চৌধুরী, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) রঞ্জন কুমার সামান্ত, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান খান, মোহন্ত সাধন প্রমুখ। গীতাপাঠ করেন সুভাষ দাস মোহন্ত গোসাই। পরে তিনি বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী সাগড়দিঘিসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন।

  • বহুলা গ্রামবাসীর উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

    বহুলা গ্রামবাসীর উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

    বহুলা গ্রামবাসীর উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

    বহুলা গ্রামবাসীর উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত। শনিবার সকাল ১১টার দিকে ২নং পুল এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউপি ১নং ওয়ার্ড মেম্বার মোঃ ফজল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এডভোকেট চৌধুরী আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র আইনজীবি চৌধুরী আশরাফুল বারী নোমান, ৫ং গোপায়া ইউপি চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন।

    আরো বক্তব্য রাখেন, আব্দুল মান্নান সর্দার, আব্দুল মন্নাফ (মনা), আতর আলী, ওয়াহিদ মিয়া, শাহ আলম, এডঃ শাহিন, মোঃ মহিউদ্দিন, জালাল সর্দার, আরজত আলী, নুরুল হক সর্দার, সালেহ আহমেদ, হাজী সিরাজ উদ্দিন খা, মোঃ রফিক মিয়া সর্দার, এসএম মতিউর রহমান, তাজুল ইসলাম টেনু, মোঃ আলতাব সর্দার, হাজী উম্মেদ আলী, মোঃ নাছির উদ্দিন, মোঃ ফরিদ মিয়া, মোঃ নুর আলম, মোঃ ফরহাদ আহমেদ, সাবেক মেম্বার আব্দুল খালেক, এডঃ জামাল আহমেদ, বুলবুল চিশতী, মোঃ শাহিনুর রহমান শাহিন, নুরুজ্জামান চৌধুরী, নুরুল হক টিপু, আলমগীর প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী আব্দুল হাই বলেন, মাদক ব্যক্তি জীবন ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক বিক্রেতা ও সেবনকারীদের কোন ছাড় নয়। তাদের শক্তহাতে দমন করতে হবে।

    বাহুবলে মাদক সম্রাট হামিদ গ্রেফতার

    বক্তারা বলেন, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজু, আব্দার ও রুবেল গংদের বিরুদ্ধে আমাদের সোচ্ছার হয়ে উঠবে হবে। তাহলে এই ব্যক্তিরা অপরাধ করতে সাহস পাবে না।

  • মাধবপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

    মাধবপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে ১০ টায় একটি শোভাযাত্রা বের করা হয়।

    শোভাযাত্রাটি ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

    পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (মাধবপুর – চুনারুঘাট) সার্কেল নাজিম উদ্দিন।

    থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্টিত সভায়
    বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনূভা নাশতারান, মুক্তিযোদ্ধা সুকোমল রায় , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান ফারুক পাঠান, আরিফুর রহমান, ইন্সকপেক্টর কামরুল ইসলাম  প্রমুখ।

  • হবিগঞ্জের আলোকিত কৃতিসন্তান আনোয়ার হোসেন চৌধুরী

    হবিগঞ্জের আলোকিত কৃতিসন্তান আনোয়ার হোসেন চৌধুরী

    মোঃ ওবায়দুল্লাহঃ হবিগঞ্জের আলোকিত কৃতিসন্তান আনোয়ার হোসেন চৌধুরী। তিনি ১৯৬৪ সালে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের এক সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে জন্ম গ্রহন করেন। তাঁর পিতার নাম মরহুম আব্দুল মালেক চৌধুরী ও মাতা মরহুমা উম্মেতুন নেছা চৌধুরী।

    আনোয়ার চৌধুরী পড়াশুনা করেন আন্দিউড়া উম্মেতুননেছা হাই স্কুল, মুরারি চাঁদ কলেজ ( এমসি কলেজ) ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রী লাভ করেন যথাক্রমে ১৯৮৬ ও ১৯৮৭ সালে। ২০১৪ সালে নর্দার্ন ইউনিভার্সিটি থেকে তিনি এমপিপিএম ডিগ্রী অর্জন করেন।

    আনোয়ার চৌধুরী ১৯৯৩ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। চাকরী জীবনে ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসাবে মাঠ প্রশাসনে দীর্ঘ ২০ বছর কাজ করেছেন। তিনি বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব, যোগাযোগ মন্ত্রনালয়ের উপ সচিব, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রনালয়ের যুগ্ম সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। সদ্য তিনি অতিরিক্ত সচিব হিসাবে পদোন্নতি পান।

    আনোয়ার চৌধুরী পেশাগত ও উচ্চতর প্রশিক্ষণ লাভের জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান, চীন, মিয়ানমার, ভারত, নেপাল, স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, ও তুরস্ক সফর করেন।

    সরকারী দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও জনকল্যাণ মুলক দায়িত্ব পালনে সচেষ্ট আছেন।

    তিনি জালালাবাদ এসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক, ঢাকাস্থ মাধবপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্টাতা সভাপতি, সৈয়দ মজতবা আলী সৃতি পরিষদের সভাপতি, সিলেট বিভাগীয় চাকরিজীবি পরিষদের সহ সভাপতি, সিলেট রত্ন ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক, তরফ সাহিত্য পরিষদের উপদেষ্টা, Chittagong University Public Administration Ex Students Forum, Dhaka এর সাধারন সম্পাদক, হবিগঞ্জ নাগরিক কমিটি, হবিগঞ্জ এসোসিয়েশন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, ঢাকা অফিসার্স ক্লাব, ব্রাক্ষণবাড়ীয়ার পৌর পাঠাগার, নেত্রকোনা সাহিত্য পরিষদ, নেত্রকোনা ডায়াবেটিস এসোসিয়েশন প্রভৃতি সংগঠনের আজীবন সদস্য ।

    সোনাগাজী উপজেলায় কর্মরত থাকাকালে তিনি সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে একটি দৃষ্টিনন্দন মুক্তিযোদ্ধের সৃতিসৌধ নির্মান করেন।

    আনোয়ার চৌধুরী নামে তিনি ভ্রমণকাহিনী ও সিলেট অঞ্চলের ইতিহাস – ঐতিহ্য নিয়ে বিভিন্ন সাময়িকি পত্রে লেখালেখি করেন।

    তাঁর আগ্রহের ক্ষেত্র বৃহত্তর সিলেট তথা আসাম অঞ্চলের ইতিহাস, শিক্ষাবিস্তারের ইতিহাস, বৃটিশ বিরোধী আন্দোলন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং আলোকিত মানুষের জীবন ও কর্ম।

    তাঁর লেখা বই “মেঘের দেশে পাহাড়ের দেশে”, “এশিয়ার দেশে দেশে”, “সিল্ক রুটের সন্ধানে: বংগ থেকে চীন”, “মাধবপুরের গুণীজন : জীবন ও কর্ম”, “হবিগঞ্জ প্রতিভা” ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।

    সিভিল সার্ভিসে শ্রীহট্টের অবদান, হবিগঞ্জের আলোকিত মানুষ ইত্যাদি প্রকাশের অপেক্ষায় আছে।

    তিনি বেশকিছু ম্যাগাজিন / সাময়িকী সম্পাদনার সাথে সংশ্লিষ্ট আছেন।

    ভ্রমন সাহিত্যে অবদানের জন্য সম্প্রতি তিনি সৈয়দ মজতবা আলী পদক লাভ করেন।

    আরো পড়ুনঃ  শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক

    আনোয়ার চৌধুরীর স্ত্রী ইশরাত জাহান শিক্ষকতা পেশায় নিয়োজিত এবং দুই সন্তান আব্দুল্লাহ শাবাব আনোয়ার চৌধুরী ও আব্দুল্লাহ সাবিত আনোয়ার চৌধুরী ঢাকার নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত।

    উল্লেখ্য হবিগঞ্জের আলোবাতাসের ঝলমলে এ কৃতিসন্তান সদ্য পদোন্নতি পেয়ে বাংলাদেশ সরকারে অতিরিক্ত সচিব হয়েছেন।

    লেখকঃ সম্পাদক, হবিগঞ্জ ডাইরেক্টরি।
  • ভারতে পাচারকালে বাংলাদেশী রসুন জব্দ

    ভারতে পাচারকালে বাংলাদেশী রসুন জব্দ

    চুনারুঘাট উপজেলার নালুয়া চা-বাগান এলাকা থেকে ভারতে পাচারের সময় ৫শ কেজি রসুন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে বিজিবি চিমটিবিল বি.ও.পি’র নায়েক আব্দুল মান্নান এর নেতৃত্বে একদল জোয়ান এ অভিযান পরিচালা করে। এ বিষয়ে বিজিবি ৫৫ ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্ণেল জাহিদুর রশীদ জানান, জব্দকৃত রসুনের মূল্য ৮০ হাজার টাকা। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও সীমান্ত দিয়ে যে কোন ধরণের মালামাল পাচাররোধের তৎপর রয়েছে বিজিবি।

  • মাধবপুরে কলা গাছে উঠার প্রতিযোগিতা খেলা অনুষ্ঠিত

    মাধবপুরে কলা গাছে উঠার প্রতিযোগিতা খেলা অনুষ্ঠিত

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে শান্তি নিকেতন যুব সংঘের উদ্যোগে কলা গাছে উঠার প্রতিযোগিতা ফাইনাল খেলাটি ২৫ অক্টোবর ( শুক্রবার) বিকাল ৩ ঘটিকার সময় গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত খেলায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব মোঃ মজিবুর রহমান তালুকদার (ওয়াসিম) উপজেলা ভাইস চেয়ারম্যান মাধবপুর।

    সভাপতি অতিথির আসন অলংকৃত করেন জনাব শামসুল ইসলাম (কামাল) চেয়ারম্যান ১ নং ধর্মঘর ইউপি।

    বিশেষ অতিথির আসন অলংকৃত করেন জনাব মোঃ আশিকুর রহমান মামুন সদস্য ১ নং ধর্মঘর ইউপি।

    উক্ত খেলায় দূর-দূরান্ত থেকে আসা দর্শক ছিল মাঠে কানায় কানায় ভরপুর। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

    খেলাটি পরিচালনা করেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান সজিব এ সময়ে খেলায় আরো উপস্থিত ছিলেন বিডিলাইভ টিভির সাংবাদিক মাধবপুর প্রতিনিধি মোঃ জাকির হোসেন।

  • ফুলকুঁড়ি আসর হবিগঞ্জ শাখার পরীক্ষার উপকরণ বিতরণ

    ফুলকুঁড়ি আসর হবিগঞ্জ শাখার পরীক্ষার উপকরণ বিতরণ

    ফুলকুঁড়ি আসর হবিগঞ্জ শাখার জেএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও পরীক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

    শাখা সহকারী পরিচালক আহমদ তালহা এর ব্যবস্থাপনায় এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক নয়ন আব্দুর রউফ। আরও উপস্থিত ছিলেন শাখার অন্যান্য কর্মী পরিষদ ও সংগঠক বৃন্দ

    ফুলকুঁড়ি-হবিগঞ্জ

    ২০১৯ সালের জেএসসি পরীক্ষার সময়সূচী অনুসারে এবারের পরীক্ষা ২ নভেম্বর থেকে শুরু হবে। জেএসসি পরীক্ষা ১১ নভেম্বর ও জেডিসি পরীক্ষা ১৩ নভেম্বর ২০১৯ পর্যন্ত চলবে।

    লাখাইয়ে মরমী কবি শেখ ভানু শাহ স্মৃতিফলক উন্মোচন

    নির্ধারিত দিনগুলোতে ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ১০ম বারের মতো এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কক্ষে উপস্থিত হওয়া এবার বাধ্যতামূলক করা হয়েছে। তবে ব্যতিক্রম কিছু থাকলে কর্তৃপক্ষ বিবেচনায় নেবে।