Category: হবিগঞ্জ

  • সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশুর মৃত্যু

    সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশুর মৃত্যু

    রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশু মারা গেছে।

    আজ বুধবার বিকেল পৌনে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।

    নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

    বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. রাসেল বলেন, রূপনগরের ১১ নম্বর সড়কে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এটি বাসা-বাড়িতে ব্যবহারের সিলিন্ডার নয়। বেলুন ফোলানোর জন্য যে গ্যাস ব্যবহার করা হয়, সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে চার শিশুর লাশ উদ্ধার করে। এ ছাড়া একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এ ছাড়া স্থানীয়রা বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করেন।

  • শহরে সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করলেন এমপি আবু জাহির

    শহরে সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করলেন এমপি আবু জাহির

    হবিগঞ্জ শহরকে গ্রীণ ও ক্লিন শহরে রুপান্তরের লক্ষ্যে বাংলাদেশের সুন্নামধন্য কোম্পানি বিএসআরএম এর অর্থায়নে হবিগঞ্জ মুক্তিযোদ্ধা চত্বর ও রোড ডিভাইডার সৌন্দর্য বর্ধন ও সবুজায়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

    গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ কাজের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির।

    হবিগঞ্জের আলোকিত কৃতিসন্তান আনোয়ার হোসেন চৌধুরী

    এসময় হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমানসহ হবিগঞ্জ শহরের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ প্রকল্পে রয়েছে আকর্ষণীয় পানি ঝর্ণা, ডিভাইডারের দেশী-বিদেশী ফুলগাছ, ঝলমলে আলোকিত বাতি, যা হবিগঞ্জসহ দর্শনার্থীদের দৃষ্টি কেড়ে নেয়ার মতো সৌন্দর্যবর্ধন। প্রকল্পটি বাস্তবায়ন করছেন ইত্যাদি এ্যাড।

  • জেলা প্রশাসকের প্রতি প্রতিবন্ধি তাহির মিয়ার ভালোবাসা

    জেলা প্রশাসকের প্রতি প্রতিবন্ধি তাহির মিয়ার ভালোবাসা

    নাম তাহির মিয়া। বাহুবল উপজেলার বাসিন্দা হলেও জেলার সকল স্থানে রয়েছে তার পরিচিতি। জন্ম থেকেই দুটি পা নেই। দুটি হাতও অস্বাভাবিক। তবে মাথা, চোখ, নাক, মুখ অন্য দশজনের মতোই। শুধুমাত্র সৎ সাহস আর মনের জোর দিয়েই জয় করেছেন প্রতিবন্ধীতা। অস্বাভাবিক দুটি হাতের সাহায্যেই চলাফেরা করেন দিব্যি।

    উপজেলা কিংবা জেলায় প্রতিবন্ধিদের নিয়ে কোন সভা সেমিনারের খবর পেলেই হাজির হন তাহির মিয়া। সমাজ সচেতন এ মানুষটির ফেসবুকেও রয়েছে সরব উপস্থিতি। তাহির মিয়া জেলা প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি ও বাহুবল উপজেলা প্রতিবন্ধি অধিকার ও সুরক্ষা আইন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

    সম্প্রতি হবিগঞ্জের জনপ্রিয় জেলা প্রশাসক ও জেলা প্রতিবন্ধি অধিকার ও সুরক্ষা আইন কমিটির সভাপতি (পদাধিকার বলে) মাহমুদুল কবির মুরাদকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বদলী করা হয়েছে। বিদায় লগ্নে ভালবাসার স্বীকৃতি স্বরুপ বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন থেকে জেলা প্রশাসককে দেয়া হচ্ছে বিদায় সংবর্ধনা। এ সুযোগটিও হাতছাড়া করেননি প্রতিবন্ধি তাহির মিয়া। সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটি ক্রেষ্ট নিয়ে হাজির হন তাহির মিয়া। খবর পেয়ে বিদায়ী জেলা প্রশাসক মাহমদুল কবির মুরাদ ২য় তলা থেকে নেমে তার ক্রেষ্টটি গ্রহণ করেন। প্রকৃত অর্থে এরই নাম অকৃত্রিম ভালবাসা। যে ভালবাসায় নেই কোন রং।

    হবিগঞ্জ পৌরসভায় বিদায়ী জেলা প্রশাসকের সম্মানে নাগরিক সংবর্ধনা ॥ মানুষের কল্যাণকর কাজগুলো করার চেষ্টা করেছি ॥ জেলা প্রশাসক

    এ প্রসঙ্গে প্রতিবন্ধি তাহির মিয়া জানান, জেলাবাসির আপনজন ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল করির মুরাদ। তিনি অনেক গুত্বপূর্ণ বিষয়ে রেখেছেন জোরালো ভূমিকা। বিশেষ করে পুরাতন খোয়াই নদী উদ্ধারের উদ্যোগটি ছিল সর্বমহলে প্রশংসিত। যে কারণে বিশাল মহৎ কাজের ক্ষুদ্র স্বীকৃতি স্বরুপ ক্রেষ্ট দিয়ে সম্মানিত করার চেষ্টা করেছেন তিনি।

  • সাকিবকে ছাড়া ভারত সফরে যারা যাচ্ছেন

    সাকিবকে ছাড়া ভারত সফরে যারা যাচ্ছেন

    দীর্ঘ অপেক্ষার পর ভারতের বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়ছে বাংলাদেশ। কিন্তু দলে নেই দেশের ক্রিকেটের প্রাণভোমড়া সাকিব আল হাসান। আজ মঙ্গলবারই আইসিসি জানিয়েছে, দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে সাকিবকে। তবে ভুল স্বীকার করায় সাজার মেয়াদ কমেছে এক বছর।

    ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর তা গোপন করার অপরাধে সাকিব আল হাসানকে ওই সাজা দেওয়া হয়। অথচ তিনি বাংলাদেশের টেস্ট ও টি টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক।

    সাকিবের পরিবর্তে আসন্ন ভারত সফরের জন্য টি-টোয়েন্টিতে অধিনায়ক করা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। আর টেস্টে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে মুমিনুল হককে।
    এ ছাড়া টি- টোয়েন্টি সিরিজের জন্য সাকিবের পরিবর্তে জায়গা পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। আর ওপেনার তামিম ইকবাল ও মোহাম্মদ সাইফউদ্দিনের পরিবর্তে সুযোগ পেয়েছেন মোহাম্মদ মিঠুন ও আবু হায়দার।

    এ ছাড়া টেস্ট দলে ফিরেছেন ইমরুল কায়েস ও আল আমিন।

    অসুস্থ আল্লামা তোফাজ্জল হককে দেখতে গেলেন পুলিশ সুপার

    টি-টোয়েন্টি দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, আবু হায়দার, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।
    টেস্ট সিরিজের দল :  মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফ হাসান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন।

  • মাধবপুরে বড় ভাই খুনের ঘটনায় ছোট ভাই ও তার স্ত্রী গ্রেফতার

    মাধবপুরে বড় ভাই খুনের ঘটনায় ছোট ভাই ও তার স্ত্রী গ্রেফতার

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার চাঞ্চল্যকর এবদাল মিয়া হত্যা মামলার দুই পলাতক আসামীকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব।

    র‌্যাব – ৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার বিকেলে আসামীদের আখাউড়া থেকে গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতারকৃত আসামীরা হল মাধবপুর উপজেলার জয়পুর গ্রামের মৃত হাজী গোলাম ফজল এর ছেলে মোঃ আবুল বাশার ওরফে কামাল (৪০) ও তার স্ত্রী কোহিনুর আক্তার (৩৫)।

    র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের উইং কমান্ডার মোঃ আসাদুজ্জামান, মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও এএসপি মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার জাঙ্গাল এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়।

    তিনি আরও জানান, মৃত এবদাল মিয়ার সঙ্গে তার ছোট ভাই কামাল মিয়ার জমিজায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল।

    গত ২২ অক্টোবর নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। পরে একই দিনে বিকেলে স্থানীয় চৌমুহনী বাজার থেকে একটি মোটরসাইকেলে এবদাল মিয়া বাড়িতে ফিরছিলেন।

    পথে ঘাতক তার ছোট ভাই কামাল মিয়ার নেতৃত্বে একদল লোক তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে প্রচন্ড রকমের মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।

    হবিগঞ্জের ডাবল মার্ডারের রহস্য উদঘাটন

    এ অবস্থায় এবদাল মিয়াকে এলাকার লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    গ্রেফতারকৃত আসামীদেরকে মঙ্গলবার সকালে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, তারা মাধবপুর থানার নিয়মিত মামলার আসামী। তাদেরকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

  • হবিগঞ্জে ভেজাল পণ্য তৈরির কারখানায় অভিযান

    হবিগঞ্জে ভেজাল পণ্য তৈরির কারখানায় অভিযান

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল মাহমুদপুর এলাকায় ভেজাল পণ্য তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ডিবি পুলিশ।

    অভিযানে বিপুল পরিমাণ ভেজাল মালামাল জব্দ এবং প্রতিষ্ঠানের মালিক ইসমাইল মিয়াকে (২৭) আটক করা হয়েছে। ইসমাইল ওই গ্রামের মর্তুজ আলীর পুত্র।

    সোমবার (২৮ অক্টোবর) রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

    ডিবি পুলিশের উপ-পরিদর্শক দেবাশীষ তালুকদার বলেন, “প্রায় ২ বছর ধরে ইসমাইল মিয়া স্কোর কনজুনা প্রোডাক্ট নামের একটি লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান খুলে ভেজাল পণ্য সরবরাহ করে আসছিল। এরই প্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে মালিক ইসমাইলকে আটক করা হয়েছে।”

    দেবাশীষ তালুকদার আরো বলেন, “সেখান থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ বিভিন্ন ধরণের ভেজাল পণ্য। যার মধ্যে রয়েছে ৩ শত লিটার ভেজাল সয়াবিন তেল, ৪ শত লিটার সরিষার তেল ও ৮ শত লিটার নারকেল তেল। এছাড়াও আরো বিভিন্ন ধরণের স্টেশনারি সামগ্রী জব্দ করা হয়েছে।”

    তিনি আরো বলেন, “আটক ইসমাইলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    এ বিষয় নিয়ে আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম)।

    এ সময় তিনি উদ্ধারকৃত মালামালের বিবরণ দেন এবং আটক ইসমাইলের সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, এস এম রাজু আহমেদ, ডিবির ওসি মো. মানিকুল ইসলাম, মো. এমরান হোসেনসহ পুলিশের কর্মকর্তারা।

  • চুনারুঘাটে চেয়ারম্যানদের আইন শৃঙ্খলা সভা বয়কট

    চুনারুঘাটে চেয়ারম্যানদের আইন শৃঙ্খলা সভা বয়কট

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে (ভারপ্রাপ্ত) ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতিমার দুর্ব্যবহার করায় মঙ্গলবার উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভা ও সমন্বয় সভা বয়কট করে এক জরুরী সভা করেন থানার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

    গত রবিবার ৫ নং শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক তরফদার সবুজের বাড়িতে একটি দাওয়াতের আয়োজন ছিল।

    এতে ভারপ্রাপ্ত ইউএনও দাওয়াত না পাওয়ায় তিনি চুনারুঘাটের সকল চেয়ারম্যানদেরকে ভদ্রতা শেখার কথা বললে চেয়ারম্যানরা ক্ষুব্ধ হন। এ নিয়ে ভারপ্রাপ্ত ইউএনও ও চেয়ারম্যানদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়।

    মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা আইনশৃঙ্খলা সভায় চেয়ারম্যানগণ বিষয়টি উত্থাপন করলে ভারপ্রাপ্ত ইউএনও জরুরী কাজ দেখিয়ে সভা ত্যাগ করেন।

    এতে সকল চেয়ারম্যানরা আরো ক্ষুব্ধ হয়ে আইনশৃঙ্খলা মিটিং ও সমন্বয় সভা বর্জন করেন।

    তারা বলেন, যতক্ষণ পর্যন্ত ইউএনও এসে ক্ষমা না চাইবেন সে পর্যন্ত তারা ভারপ্রাপ্ত ইউএনওর সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন।

    যুগের সাথে তাল মিলিয়ে চলা কিছু স্পিকার ও এর ইতিহাস

    এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ৮নং সাটিয়াজুরী ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মাস্টার বলেন, ভারপ্রাপ্ত ইউএনও এভাবে একজন সরকারি কর্মচারি হয়ে জনপ্রতিনিধির সাথে দুর্ব্যহার করতে পারেন না এবং সভা ত্যাগ করে যেতে পারেন না। আমরা উনার সাথে সকল কার্যক্রম থেকে বিরত থাকব।

    ভারপ্রাপ্ত ইউএনও নুসরাত ফাতিমার সাথে মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।