Category: হবিগঞ্জ

  • ট্রেন দূর্ঘটনায় হবিগঞ্জের নিহত ৬ জন

    ট্রেন দূর্ঘটনায় হবিগঞ্জের নিহত ৬ জন

    নিজস্ব প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ‘তূর্ণা নিশীথা’ ও ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের সংঘর্ষের ঘটনায় হবিগঞ্জের ৬ জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে।

    নিহতরা হলেন- হবিগঞ্জ শহরতলীর আনোয়ারপুরের আলী মো. ইউনুছ (৩০), বহুলা গ্রামের আলমগীর আলমের ছেলে ইয়াছিন আলম (১২), চুনারুঘাট উপজেলার উলুকান্দি পশ্চিম তালুকদার বাড়ির ফটিক মিয়ার ছেলে রুবেল মিয়া (২২), একই উপজেলার পীরের গাঁওয়ের আব্দুল হাসিমের ছেলে সুজন মিয়া (২৫), বানিয়াচং উপজেলার মর্দন মুরত গ্রামের ইউসুফ মিয়ার ছেলে আল আমিন মিয়া (৩৪) ও একই উপজেলার টাম্বলী টুলা গ্রামের সোহেল মিয়ার মেয়ে আদিবা আক্তার (৪)।

    বানিয়াচংয়ের নিহত আল-আমিনের চাচাতো ভাই ফুল মিয়া জানান, চাচা মনু মিয়া ও ভাই শামীমকে সঙ্গে নিয়ে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতে চট্টগ্রাম যাচ্ছিলেন আল-আমিন। পথে ট্রেন দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান আল-আমিন। বাকি দুইজনকে আহত অবস্থায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    চুনারুঘাটের নিহত রুবেলের চাচাতো ভাই ফুল মিয়া বলেন, স্থানীয় শানখলা মাদ্রাসার দাখিল পড়ুয়া ছাত্র ছিলেন রুবেল। ৫ বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় লাশ হয়ে ফিরতে হলে তাকে।

    এ ব্যাপারে হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের সঙ্গে আমার কথা হয়েছে। এখনও পর্যন্ত নিহত সবার নাম অফিসিয়ালি শনাক্ত করা হয়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সহায়তা করা হবে।

    সোমবার (১১ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার মন্দবাগ এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ‘তূর্ণা নিশীথা’র সঙ্গে সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করা ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক।

  • ট্রেন দূর্ঘটনায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি নিহত

    ট্রেন দূর্ঘটনায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি নিহত

    ব্রাহ্মণবাড়িয়া ট্রেন দূর্ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি আলী মোঃ ইউসুফ নিহত হয়েছেন।

    সিলেট থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী আন্ত:নগর ট্রেন উদয়ন এক্সপ্রেসের যাত্রী, মোঃ ইউসুফ ট্রেন দূর্ঘটনায়  রাত্র ৩ টা ৩০ মিনিটের সময় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন।

    মোঃইউসুফ নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব জি কে গউস।

    এই ঘটনায় আরও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

  • হবিগঞ্জে ইদ এ মিলাদুন নবী সঃ উদযাপন

    হবিগঞ্জে ইদ এ মিলাদুন নবী সঃ উদযাপন

    সারা দেশের ন্যায় প্রতিকূল আবহাওয়া  সত্ত্বেও হবিগঞ্জ শহরে উদযাপন করা হলো পবিত্র ইদে  মিলাদুন নবী (সঃ)।      


    হবিগঞ্জ জেলা   মসজিদ  সমন্বয় সুুুন্নি  সংগ্রাম পরিষদ  আয়োজন  করে এক বিরাট জশনে জুলুস৷   জুলুস টি শেষ হয়ে  সমাবেত হয় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে (নিম তলায়)।

    এতে সভাপতিত্ব করেন আহলে সুন্নতের জামাত সমন্বয় সভাপতি আলহাজ্ব মোহাম্মদ রইছ মিয়া।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি। হবিগঞ্জ-৩ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী মোহাম্মদ শাহ্ নওয়াজ মিলাদ গাজী এমপি, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, সদর উপজেলার চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ইসলামি ফাউন্ডেশনের উপ পরিচালক আল্লামা শাহ মোঃ নজরুল ইসলাম, হবিগঞ্জ দারুছুন্নাত কামিল মাদ্রাসা অধ্যক্ষ মুফতি মোহাম্মদ ফারুক মিয়া, সহ জেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার কতৃপক্ষের নেতৃত্বে দলে দলে দয়াল নবীর জুলুছে মিছিলসহ কারে এসে ঘুরি ঘুরি বৃষ্টিতে ভিজে মিলাদুন্নবী উদযাপনে যোগ দেন।

  • ঘুর্ণিঝড় বুলবুলের প্রভাবে হবিগঞ্জে থেমে থেমে বৃষ্টি

    ঘুর্ণিঝড় বুলবুলের প্রভাবে হবিগঞ্জে থেমে থেমে বৃষ্টি

    সুন্দরবনের বাংলাদেশ অংশে শনিবার রাত সাড়ে ১০টার দিকে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বুলবুল’। এর প্রভাবে গত দুইদিন ধরেই হবিগঞ্জে বৃষ্টি হচ্ছে। শুক্রবার দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি শুরু হয়। গতকাল শনিবার বিকেল থেকে বৃষ্টি পরিমাণ বৃদ্ধি পায়।

    এতে ভুগান্তিতে পড়েন সাধারণ মানুুষ। সবেচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছেন দিন মজুর ও খেটে খাওয়া মানুষজন। বৃষ্টির কারণে স্বাভাবিক কর্মব্যস্ততায় মারাত্বক বেঘাত ঘটেছে।আবহাওয়া অফিস সূত্রে জানা যায়- শনিবার রাত সাড়ে ১০টার দিকে সুন্দরবনের বাংলাদেশ অংশে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল’। অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার।

    যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বেড়ে আঘাত করে।এদিকে, ঘুর্ণিঝড় বুলবুলের প্রভাবে শুক্রবার দুপুরে হবিগঞ্জেও থেকে থেমে থেমে বৃষ্টি শুরু হয়। যার পরিমাণ শনিবার বিকেলের দিকে বেড়ে যায়। ঘুর্ণিঝড় ‘বুলবুল না যাওয়া পর্যন্ত এ বৃষ্টি অব্যহত থাকবে বলে জানায় আবহাওয়া অফিস।

    ঘুর্ণিঝড় বুলবুলের আতঙ্ক হবিগঞ্জে না থাকলেও বৃষ্টির কারণে ভুগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বৃষ্টিপাতের কারণে রাস্তা-ঘাট অনেকটা ফাঁকা হয়ে পড়ে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হননি। এছাড়া বৃষ্টির কারণে অন্যদিনের তুলনায় শীতের প্রভাবও বৃদ্ধি পায়। যার ফলে রাস্তায় গণপরিবহণের তীব্র সংঙ্কট দেখা দেয়। তবে ঘুর্ণিঝড়ের প্রভাবে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করায় শিক্ষার্থীদের ভুগান্তির শিকার হতে হয়নি।

    আরও পড়ুন:

    কিছুটা দুর্বল হয়েছে বুলবুল, অতিক্রম করছে খুলনা উপকূল

     

  • দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নেই

    দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নেই

    বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়য় যুগ্ম আহ্বায়ক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন-দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নেই। ইতিহাস প্রমাণ করে, গণতান্ত্রিক আন্দোলনের বিজয় সুনিশ্চিত। কিন্তু আওয়ামীলীগ ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে দেশে একদলীয় শাসন কায়েম করেছে।

    অতি শীঘ্রই গণআন্দোলনের মুখে আওয়ামীলীগ সরকারের পতন নিশ্চিত করা হবে। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।তিনি গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে হবিগঞ্জ পৌর বিএনপির এক আলোচনা সভায় এসব কথা বলেন।

    সভায় জি কে গউছ আরও বলেন- ক্ষমতা হারানোর ভয়ে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে। সারাদেশে হাজার হাজার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। পুলিশ পাহারায় একদল শহরে মিছিল করছে, আরেকদলকে রাস্তায় নামতে দেয়া হচ্ছে না। এই পুলিশ প্রশাসনের উপর নির্ভর করেই আওয়ামীলীগ দেশের ক্ষমতা আকড়ে ধরে আছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্র হরণ করেছে। আওয়ামীলীগের এই অপকর্মের জবাব দেশবাসীর কাছে দিতে হবে। পৃৃথিবীর কোন স্বৈরশাসকই আজীবন ক্ষমতায় থাকতে পারেনি, আওয়ামীলীগও পারবে না। তাদের পতন হবেই।

    হবিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে ও বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-জেলা বিএনপির সদস্য আব্দুল হান্নান ফরিদ, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা কৃষকদলের আহ্বায়ক মাহবুবুর রহমান আউয়াল, জেলা বিএনপি নেতা নুরুল আনাম খান টিপু, এডভোকেট কামরুল হাসান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ক্বারী কবির হোসেন, তোফায়েল ইসলাম কামাল প্রমুখ।

    আরও পড়ুন:

    আবরার হত্যার প্রতিবাদে হবিগঞ্জে বিএনপির সমাবেশ

  • কাজের মান বজায় রেখে উন্নয়ন কাজ বাস্তবায়ন হবে-মেয়র মিজান

    কাজের মান বজায় রেখে উন্নয়ন কাজ বাস্তবায়ন হবে-মেয়র মিজান

    হবিগঞ্জ পৌরসভায় ১২ কোটি টাকার উন্নয়ন কাজ শুরু হচ্ছে। তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প ইউজিআইআইপি’র আওতায় বাস্তবায়িত হবে এ কাজগুলো। রাস্তা ও ড্রেন নির্মাণের এ উন্নয়ন কাজের দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে।

    ইউজিআইআইপি-৩ এর প্রকল্প পরিচালক এ কে এম রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে হবিগঞ্জ পৌরসভার প্রস্তাবিত ১২ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়। পৌরএলাকার রাস্তা ও ড্রেন উন্নয়নে প্রকল্প অনুমোদন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান। তিনি বলেন ‘এ উন্নয়ন কাজগুলো গুরুত্ব বিবেচনা করে একে একে বাস্তবায়ন করা হবে।’ মেয়র মোঃ মিজানুর রহমান বলেন ‘উন্নয়ন কাজগুলোর গুনগত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে যাতে বাস্তবায়িত হয় সেব্যাপারে আমি ও আমার পরিষদ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো।’

    ১২ কোটি টাকার উন্নয়ন কাজগুলো মধ্যে রয়েছে উমেদনগর বড় কবরস্থান হতে বানিয়াচং রোড পর্যন্ত আরসিসি রাস্তা, উমেদনগর বানিয়াচং রোড হতে শাহপরান মাদ্রাস হয়ে বানিয়াচং রোড পর্যন্ত আরসিসি রাস্তা, ২নং পুল সড়ক ও জনপথ রাস্তা হতে মসজিদ হয়ে বাইপাস পর্যন্ত আরসিসি রাস্তা, কোর্ট স্টেশন পৌরসভা রোড হতে শুরু হয়ে মোঃ ফজলুর রহমান চৌধুরীর বাসা হয়ে শেখের মহল্লা রোড পর্যন্ত আরসিসি রাস্তা, কোর্ট স্টেশন পৌরসভা রোড হতে কোর্ট স্টেশন মসজিদ হয়ে বাইপাস রোড পর্যন্ত আরসিসি রাস্তা, শায়েস্তনগর এলাকার জেকে এন্ড এইচকে হাইস্কুলের পাশে এডভোকেট মোঃ আব্দুল্লাহ সাহেবের বাসার পাশে আরসিসি রাস্তা, শায়েস্তানগর কবরস্থানের রাস্তা হতে পৌরকাউন্সিলর শেখ মোঃ উম্মেদ আলী শামীম সাহেব ও মোঃ নিজাম সাহেবের বাসার পাশে আরসিসি রাস্তা, যশের আব্দা খোয়াই বাধের পার্শ্ব হতে মাদ্রাসা পর্যন্ত রাস্তা সংস্কার। চৌধুরী বাজার ট্রাফিক পয়েন্ট হতে সেকেন্ডারী ড্রেইন (আউটফল) তিনকোণা পুকুরপাড় পর্যন্ত, বাজার পুরাতন রেলওয়ে পুকুর হতে রাজনগর কালভার্ট হয়ে আনসার ও ভিডিপি পর্যন্ত আরসিসি বড় ড্রেন নির্মাণ, কর্মকার পট্টি হতে নোয়াবাদ পর্যন্ত আরসিসি ড্রেন।

    হবিগঞ্জ পৌরএলাকায় ইউজিআইআইপি’র আওতায় ১২ কোটি টাকার উন্নয়ন কাজ ছাড়াও বর্তমানে প্রায় ৩৩ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। এগুলোর মধ্যে অনেকগুলো কাজ বাস্তবায়ন হয়েছে এবং বাকীগুলো বাস্তবায়ন হওয়ার পথে। এ কাজগুলোর মধ্যে গরুরবাজার রোড হতে বগলা বাজার ও চৌধুরীবাজার হয়ে কিবরিয়া ব্রীজ পর্যন্ত আরসিসি রাস্তা ঢালাইকাজসহ বিভিন্ন এলাকার আরসিসি রাস্তা, ড্রেন নির্মাণ ইত্যাদি রয়েছে। বাংলাদেশ সরকার এশিয়ান ডেভেলপম্যান্ট ব্যাংক এবং ওপেন ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপম্যান্টের যৌথ অর্থায়নে ২০১৪ সালের জুলাই মাসে দেশের ৩৬টি পৌরসভায় তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প গ্রহণ করে। ২০২১ সালের জুন মাসে এ প্রকল্পের মেয়াদ শেষ হবে। এ প্রকল্পের আওতায় রয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পানি নিস্কাশনের ড্রেন নির্মাণ, ঘাটলা, প্যালাসাইডিং, পানির মিটার স্থাপন, বস্তি উন্নয়ন, সড়ক বাতি ও সামাজিক উন্নয়ন কর্মকান্ড। সামাজিক কর্মকান্ডের মধ্যে রয়েছে জেন্ডার এ্যাকশন প্ল্যান (গ্যাপ) ও পভার্টি রিডাক্শান এ্যাকশান প্ল্যান (প্রাপ) এর আওতায় নানা কর্মসূচী। এ কর্মসূচীর আওতায় হবিগঞ্জ পৌরসভা মহিলাদের জন্য ঘাটলা নির্মাণ ও শিক্ষা প্রতিষ্ঠানে মাদার কর্নার বাস্তবায়নসহ অন্যান্য কর্মসুচী পালন করেছে।

    ইউজিআইআইপি-৩ এর মধ্যে টিকে থাকাতে হবিগঞ্জ পৌরসভাকে নিয়মিত নানা শর্তাবলী পালন করতে হয়। শর্তাবলীর মধ্যে অন্যতম হচ্ছে নগর সমন্বয় কমিটি গঠন ও কার্যকর, পৌরকর, পানির বিল ও ননট্যাক্স আদায়, বিদ্যুৎ বিল পরিশোধ, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা, ড্রেন পরিস্কার, রক্ষনাবেক্ষন ও বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক বাতি, স্থানীয় সম্পদ আহরণ ও বৃদ্ধি, অডিট এন্ড একাউন্টস, পৌরসভার কর্মকান্ডে নাগরিকের অংশগ্রহণ, স্থায়ী কমিটির কার্যক্রম ইত্যাদি।

    হবিগঞ্জ পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্রমতে, ২০১৪ সাল হতে এ পর্যন্ত ইউজিআইআইপি’র আওতায় হবিগঞ্জ পৌরসভায় প্রায় ৫০ কোটি টাকার কাজ বাস্তবায়ন ও চলমান রয়েছে। ২০২১ সালের জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এ প্রকল্পের কাজে সাফল্যের ভিত্তিতে পরবর্তীতে আরো প্রকল্পে অন্তর্ভূক্ত হওয়ার প্রত্যাশা রয়েছে হবিগঞ্জ পৌরসভার।

    আরও পড়ুন:

    কিছুটা দুর্বল হয়েছে বুলবুল, অতিক্রম করছে খুলনা উপকূল

  • উচ্চ শিক্ষার জন্য কাজ করছে সরকার // এমপি আবু জাহির

    উচ্চ শিক্ষার জন্য কাজ করছে সরকার // এমপি আবু জাহির

    হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, একটি দেশের উন্নয়নের মূল চাবিকাঠি শিক্ষা। তাই সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিতে কাজ করছে বর্তমান সরকার। প্রতি বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। দেশে শিক্ষার মানও বেড়েছে। বেড়েছে মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন।
    গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার আলাপুরস্থ নুরুন্নেছা খাতুন বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক এবং সুধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি একথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, হবিগঞ্জের শিক্ষাক্ষেত্রে আমরা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছি। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তবে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের উচিত নিজ নিজ এলাকার শিক্ষার অগ্রগতির জন্য কাজ করা।
    এ সময় হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জ-৩ আসনে জেলার সর্বোচ্চ সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তকরণসহ শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি করায় এমপি আবু জাহির এর প্রতি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানান অন্যান্য বক্তারা। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ইংল্যান্ড প্রবাসী মোঃ তাহের উদ্দিনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক জালাল উদ্দিন রুমীর পরিচালনায় সুধী সমাবেশে বক্তব্য রাখেন, ভাদৈ আইডিয়াল হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান এমএ রাজ্জাক, গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, সুরবিতানের সাধারণ সম্পাদক আবুল ফজল, গোপায়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিসবাহুল বারী লিটন, ইংল্যান্ড প্রবাসী আমিনুর রহমান ও স্কুল প্রতিষ্ঠাতার কন্যা ইংল্যান্ড প্রবাসী ডা. তাসলিমা আলী, লীগ নেতা আব্দুল মালেক, সৈয়দ আতাউর রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সেবুল আহমেদ প্রমুখ। সভার শুরুতেই অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি আবু জাহিরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।