Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে সন্ত্রাস দমনে পুলিশের করণীয় শীর্ষক সভা

    হবিগঞ্জে সন্ত্রাস দমনে পুলিশের করণীয় শীর্ষক সভা

    নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশে সন্ত্রাস ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (১৭ নভেম্বর) সকালে পুলিশ লাইনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ।

    সহকারী পুলিশ সুপার তৃপ্তি মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম ফজলুল হক, কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার রহমত উল্লাহ চৌধুরী।

    শায়েস্তাগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

    এতে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, জেলার মো. শওকত হোসেন মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, পুলিশ ইন্সপেক্টর শাহরিয়ার প্রমুখ।

  • সিলেট বিভাগীয় সমন্বয়কের সাথে শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের মত বিনিময় সভা

    সিলেট বিভাগীয় সমন্বয়কের সাথে শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের মত বিনিময় সভা

    প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় অনলাইন প্রেসক্লাবের সিলেট বিভাগীয় সমন্বয়ক ও আজকের সিলেট’র প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার বলেছেন, “তথ্য-প্রযুক্তির এই যুগে অনলাইন গণমাধ্যম প্রত্যেকের জীবনের অবিচ্চেদ্য অংশ। বর্তমান সময়ে সব চেয়ে দ্রুত সময়ে সঠিক ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করছে অনলাইন গণমাধ্যম।”

    “অনলাইন সাংবাদিকতা এখন প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। তাই এখন সময় এসেছে অনলাইন সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার। আর সারা দেশের অনলাইন সাংবাদিকদের একই প্লাটফর্মে আনতে কাজ করছে জাতীয় অনলাইন প্রেসক্লাব। তাই অনলাইন সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে।”

    শনিবার (১৬ নভেম্বর) বিকেলে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এম সাইফুর রহমান তালুকদার এসব কথা বলেন।

    এম সাইফুর রহমান আরো বলেন, “অনলাইন গণমাধ্যমে যারা কাজ করেন তাদের বেশীর ভাগই বয়সে তরুণ। অনেকেই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আবার মফস্বলে প্রবীন যারা কাজ করেন তাদের অনেকেই প্রযুক্তির সাথে খুব বেশী অভ্যস্থ নন। তাই পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষনের বিকল্প নেই। আমাদেরকে আরো বেশী বেশী করে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত মানোন্নয়ন করতে হবে।”

    শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনজুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুরের সঞ্চালনায় এ সভা অনুষ্টিত হয়।

    উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শায়েস্তাগন্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় সাপ্তাহিক জনতার দলিল সম্পাদক ও প্রকাশক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, চুনারুঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও অনলাইন প্রেসক্লাবের আহবায়ক মুহিদ আহমদ চৌধুরী, সাংবাদিক শেখ আফরোজ আলী রিপন, সিলেট বসন্ত টিভির জেলা প্রতিনিধি আলাউদ্দিন, মোহাম্মদ আলী সরকার।

    এতে বক্তব্য রাখেন- শায়েস্তাগন্জ অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি দেওয়ান সৈয়দ সারোয়ার রেজা, মো. হাছান আলী, কোষাধ্যক্ষ মীর আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার সেলিম, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাহাব উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক নাদিয়া সুলতানা, নির্বাহী সদস্য সানিউল হক, আব্দুল মোতালিব, প্রমুখ।

    অনুষ্টানে বক্তাগন অনলাইন প্রেসক্লাবের দায়িত্ব পালনের সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

    এর আগে ১৪ অক্টোবর জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহবায়ক অধ্যাপক আকতার চৌধুরী ও সদস্য সচিব রোকমুনুর জামান রনি স্বাক্ষরীত এক চিঠিতে জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কের দায়িত্ব দেওয়ায় শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে এম সাইফুর রহমানকে সংবর্ধনা ক্রেষ্ট হাতে তুলে দেন।

    উল্লেখ্য, ২০১৪ সালের ৬ জুলাই বার্তা সংস্থা আব্বাসের প্রতিষ্ঠাতা ও বর্তমান আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বারকে আহবায়ক ও বিজয় নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক শামসুল আলম স্বপনকে সদস্য সচিব করে জাতীয় অনলাইন প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়।

  • শহরের কিবরীয়া ব্রীজ যেন ভয়ানক মৃত্যুফাঁদ

    শহরের কিবরীয়া ব্রীজ যেন ভয়ানক মৃত্যুফাঁদ

    হবিগঞ্জ শহরে খোয়াই নদীর উপর স্থাপিত কিবরিয়া বেইলি ব্রীজটি এখন যেন মৃত্যুফাদে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দূর্ঘটনা। অথচ বিষয়টি নিয়ে নেই কারো ভাবনা।

    জানা যায়, ২০০৫ সালে প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার নামে ব্রীজটি উদ্বোধন করেন আরেক প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। উদ্বোধনের মাত্র কয়েক বছরের ব্যবধানেই ব্রীজটি দুর্বল হয়ে পড়ে। একপর্যায়ে বন্ধ করে দেয়া হয় ভারী যানবাহন চলাচল।

    এরপর থেকে চলাচল করতে থাকে শুধুমাত্র হালকা যানবাহন। তারপরও ধীরে ধীরে ব্রীজটির বিভিন্ন স্থানে দেখা দেয় ছোট বড় ফাটল। প্রায়ই ঘটতে থাকে ছোট বড় দূর্ঘটনা। বিভিন্ন দূর্ঘটনায় আহত হন অনেক যাত্রী ও পথচারী। বিষয়টি নিয়ে স্থানীয় ও জাতীয় মিডিয়ায় একাধিক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। কিন্তু এরপরও টনক নড়েনি কর্তৃপক্ষের। ফলে এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে ঘটে আরেকটি দূর্ঘটনা।

    এতে অল্পের জন্য রক্ষা পান এক কলেজ ছাত্রী। রিপা আক্তার নামে ওই কলেজ ছাত্রী উল্লেখিত সময়ে ব্রীজটির উপর দিয়ে হেটে যাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত একটি ফাটলে আটকে যায় তার পা। উপস্থিত লোকজন প্রায় আধাঘন্টা ধরে প্রাণপন চেষ্টা করে তাকে উদ্ধার করেন। পরে তাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়। রিপা আক্তার বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের হাসু মিয়ার কন্যা। সে শচীন্দ্র ডিগ্রী কলেজের শিক্ষার্থী।

  • ২০ লাখ টাকা ফেরত দিলেন রিকশা চালক

    ২০ লাখ টাকা ফেরত দিলেন রিকশা চালক

    রিকশায় ফেলে যাওয়া ২০ লাখ টাকার ব্যাগ ফিরে পেলেন রাজীব প্রসাদ (৩৫) নামে এক সার ব্যবসায়ী। শুক্রবার সকালে রিকশাচালক লাল মিয়া (৫৫) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাজারে তার রিকশায় ফেলে যাওয়া টাকাসহ ব্যাগটি মালিককে ফেরত দেন। এদিন বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা তার কার্যালয়ে উদ্ধার হওয়া টাকার ব্যাগ আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ী রাজীব প্রসাদের হাতে তুলে দেন।

    জানা গেছে, টাকার ব্যাগ পাওয়া রিকশাচালক লাল মিয়া শহরের মালগ্রাম মধ্যপাড়ার মৃত মমতাজ উদ্দিনের ছেলে। ওই ব্যাগ পাওয়ার পর শহরের বিভিন্ন স্থানে টাকার মালিককে খুঁজতে থাকেন তিনি। টাকার মালিককে না পেয়ে লাল মিয়া টাকাগুলো বাড়িতে রেখে আবারো টাকার মালিককে খুঁজতে থাকেন। এক পর্যায়ে তিনি সদর থানা পুলিশের মোবাইল নম্বর সংগ্রহ করে মোবাইলে যোগাযোগ করে পুলিশকে জানায়, টাকাগুলো তার বাড়িতে হেফাজতে আছে। পরে বাড়িতে গিয়ে পুলিশ টাকাগুলো উদ্ধার করে।

    এ বিষয়ে টাকার মালিক ব্যবসায়ী রাজীব প্রসাদ জানান, তিনি নন্দীগ্রামের রনবাঘা বাজারে সারের ব্যবসা করেন। বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় বসবাস করেন। শুক্রবার সকাল সোয়া ৭ টার দিকে জলেশ্বরীতলা কালীবাড়ি মোড় এলাকা থেকে একটি রিকশায় উঠে সাতমাথায় রাজশাহী রুটের বাস ধরার জন্য নামেন। তার সঙ্গে ছিল তিনটি ব্যাগ। কিন্তু ভুলবশত এর মধ্যে ২০ লাখ টাকা ভর্তি ব্যাগটি তিনি রিকশায় ফেলে যান। ১০ মিনিট পর ব্যাগটির কথা মনে হলে তিনি সাতমাথা এলাকায় রিকশাচালককে খুঁজতে থাকেন। না পেয়ে এরপর তিনি দ্রুত বিষয়টি বগুড়া সদর থানা পুলিশকে জানান।

  • বিশ্ব ডায়াবেটিক দিবস পালন হয়েছে হবিগঞ্জে

    বিশ্ব ডায়াবেটিক দিবস পালন হয়েছে হবিগঞ্জে

    সারা বিশ্বের ন্যায় হবিগঞ্জেও ডায়াবেটিক দিবস পালন করা হয়েছে।

    এবারের প্রতিপাদ্য হচ্ছে “আসুন, পরিবারকে ডায়াবেটিসমুক্ত রাখি” এ উপলক্ষে বৃহস্পতিবার হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রথম পর্যায়ে সকাল ৭টায় কোর্ট স্টেশন চাষী বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয়। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে সহশ্রাধিক রোগীদের ডায়াবেটিক রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা কার্যক্রম দেওয়া হয়। মেডিকেল ক্যাম্পে অংশগ্রহন করেন হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সুদীপ রায়, হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য নিয়াজুল বর চৌধুরী, অফিস সেক্রেটারী ফজলুল করিম, ল্যাব টেকনোলজিষ্ট পলাশ চন্দ্র সরকার ও আব্দুল্লাহ মিন্টু প্রমুখ। দ্বিতীয় পর্যায়ে সকাল ১০টায় হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে সমিতির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও অফিস সেক্রেটারী মোঃ ফজলুল করিমের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ডায়াবেটিক বিশেষজ্ঞ হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, সমিতির কোষাধ্যক্ষ ফণী ভূষন দাস, সমিতির সদস্য ডাঃ জমির আলী, মেডিকেল অফিসার ডাঃ শফিকুল ইসলাম, ডাঃ এস এস আল আমিন সুমন, ডাঃ সুদীপ রায়, ডাঃ নিলুফা ইয়াছমিন (সুমি) প্রমুখ। অনুষ্ঠানে তথ্য প্রকাশ করা হয় যে, হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে সপ্তাহে প্রতি শনিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত আউটডোরে রোগী দেখা হয়। কিডনী ডায়ালাইসিস সহ গাইনি বিভাগ চালু হয়েছে এবং অত্যাধুনিক যন্ত্রাপাতি দ্বারা অত্যান্ত সূলভ মূল্যে সকল ধরনের পরিক্ষা-নিরিক্ষা করা হয়।

  • পরিবেশ দূষন রোধে কঠোর হুশিয়ারী জেলা প্রশাসকের

    পরিবেশ দূষন রোধে কঠোর হুশিয়ারী জেলা প্রশাসকের

    হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান পরিবেশ দূষণে শিল্প প্রতিষ্ঠান গুলোকে কঠোর হুশিয়ারী প্রদান করেছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত হবিগঞ্জের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি তার এই অবস্থান ঘোষনা করেন।

    জেলা প্রশাসক বলেন, তিনি হবিগঞ্জে যোগদান করার পরই ছদ্মবেশে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে গিয়ে পরিবেশ দূষনের আলামত পেয়েছেন। এই দূষণের কারনে কিভাবে সুতাং নদীর মাছ শেষ হয়ে গেছে তারও বর্ণনা দেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘বর্তমান সরকারের কঠোর নির্দেশনা রয়েছে পরিবেশ রক্ষার জন্য। হবিগঞ্জে ব্যাপক শিল্পায়ন হওয়ায় পরিবেশ অধিদপ্তরের অফিস প্রতিষ্ঠার দাবী উঠেছে। আমরা সবাইকে নিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান করতে চাই। এতে না হলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এ সময় আমি ডান-বাম কোন দিকেই থাকাব না। এখানে আমার অবস্থান হবে জিরো টলারেন্স’।

    তিনি আরও বলেন, ‘পানি সরবরাহ ও পয়ঃনিস্কাশন ব্যবস্থার প্রতি মনোযোগ দিতে হবে। শিল্প প্রতিষ্ঠান আমাদের সবার জন্য। এর মাধ্যমে আমরা বৈদেশীক মুদ্রা পাই। ব্যাপক কর্মসংস্থান হয়। আমরা আপনাদের নিরাপত্তা দিব। কিন্তু আপনারা আমাদের পরিবেশকে অবশ্যই রক্ষা করবেন। আর না হলে আমরা পরিবেশ দূষণকারী শিল্প প্রতিষ্ঠানকে চলতে দিতে পারি না’।

    জেলা প্রশাসকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক ইসরাত জাহান পান্না, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তার, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার ও হবিগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মাসুদ রানাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিল্প এলাকার জনপ্রতিনিধিগণ।

  • ছাত্রদল নেতা ইউসুফের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    ছাত্রদল নেতা ইউসুফের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি আলী মোঃ ইউসুফের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল বৃহস্পতিবার বাদ এশা শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে জেলা ছাত্রদলের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ,

    জেলা বিএনপির সাবেক সভাপতি সফিকুর রহমান ফারছু, সাবেক সহ সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান চৌধুরী ও এডভোকেট হাজী নুরুল ইসলাম সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাস এবং শ্রমিকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।