Category: হবিগঞ্জ

  • শায়েস্তাগঞ্জে ফিটনেস বিহীন গাড়ী চাপায় শিশু নিহত

    শায়েস্তাগঞ্জে ফিটনেস বিহীন গাড়ী চাপায় শিশু নিহত

    শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার মহা সড়কের নূরপুর নামক স্থানে ফিটনেস বিহীন সেভেন সিটার চান্দের গাড়ী (জিপ) চাপায় চাদঁনী আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

    বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) সকাল- সাড়ে ১০ টায় দিকে ঢাকা-সিলেট মহা-সড়কের পার্শ্বে দাড়িয়ে ছিল শিশু চান্দনী আক্তার।

    এ সময় শায়েস্তাগঞ্জ-সুতাং (শাহ্জীবাজার) যাবার পথে নূরপুর নামক স্থানে পুরাতন ফিটনেস বিহীন সেভেন সিটার বা চান্দের গাড়ী (জিপ) একটি লেগুনা গাড়ীকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পার্শ্বে দাড়ানো চান্দনী আক্তারকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। ঘটনা স্থলেই চান্দনী আক্তারের মৃত্যু হয়।

    এ ঘটনায় স্থানীয় শতশত জনতা এসে চান্দের গাড়ীকে আটক করলে চালক ও হেলপার পালিয়ে যায়।

    প্রতিদিন এ মহা সড়কের আইন শৃংখলা আইন অমান্যকরে ফিটনেস বিহীন লক্কর ঝক্কর সেভেন সিটার চান্দের গাড়ী (জিপ)যাত্রী বোঝাই করে মহা সড়ক দিয়ে চলাচল করছে এবং এসব গাড়ীর চালক ও হেলপাররা অদক্ষ।

    নিহত চাদনী আক্তার নূরপুর (লম্বাহাটি) গ্রামের প্রবাসী ফরহাদ মিয়ার কণ্যা। এ ঘটনার হাইওয়ে থানার অফিসার ইনর্চাস (ওসি) লিয়াকত আলী নেতৃত্বে এক দল পুলিশ নিয়ে ঘটনার স্থল পরির্দশন করে স্থানীয় জনতা ও নিহত শিশু চাদনী আক্তার পরিবারকে সান্তনা দেন।

    ফিটনেস বিহীন সেভেন সিটার চান্দের গাড়ী (জিপ) থানায় জব্দ রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

  • শায়েখ আতিক উল্লাহর সন্ধান চায় পরিবার

    শায়েখ আতিক উল্লাহর সন্ধান চায় পরিবার

    রাজধানী শ্যামলীর আদাবর মাদ্রাসাতুল কুরআনিল কারীম মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলা আতীক উল্লাহ একমাস ধরে নিখোঁজ। তার সন্ধান চেয়ে বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবারের সদস্যরা।

    নিখোঁজ আতীক উল্লার ছোট ভাই এমদাদ উল্লাহ লিখিত বক্তব্যে বলেন, গত ৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় সায়েন্সল্যাব মোড় থেকে বাড্ডায় যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিকট আত্মীয় স্বজন ও পরিচিত জায়গায় খোঁজ-খবর নিয়ে না পেয়ে ৫ অক্টোবর আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

    আতীক উল্লাহ দীর্ঘ ১২ বছর যাবত ওই মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। এছাড়া, তিনি বিভিন্ন গবেষণা নিয়ে কাজ করছেন। তার লেখা ‘আই লাভ কোরআন’সহ প্রায় ৩০টিরও অধিক বই আছে। যার অধিকাংশই ইসলামী সাহিত্য ও কোরআন সুন্নাহ ঘেষাঁ বলে দাবী করেন তার পরিবার।

    তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে নিখোঁজ মাওলানা আতীক উল্লার সন্ধানে সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আয়েজ বিল্লাহ, আমাতুর রউফ, আমাতুর রহমান, বৃদ্ধা মা মনছুরা তাহের, বড় ছাই নেয়াজ উল্লাহ রিপন।

  • প্রধান শিক্ষকদের সাথে মোতাচ্ছিরুল ইসলামের মতবিনিময়

    প্রধান শিক্ষকদের সাথে মোতাচ্ছিরুল ইসলামের মতবিনিময়

     আগামী ১৭ নভেম্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পিএসপি/সমাপনী পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষা কার্যক্রমকে সুষ্ট ও সুন্দরভাবে সম্পন্ন করতে হবিগঞ্জ সদর উপজেলার ১৪৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচিছরুল ইসলাম। 

    গতকাল সকালে উপজেলা পরিষদের হল রুমে এই সভা অনুষ্টিত হয়।
    সভায় প্রধান অতিথি মোতাচ্ছিরুল ইসলাম বলেন, মেধাবী নতুন প্রজন্ম পেতে আমাদের শিশুদের প্রতি যত্নশীল হতে হবে। তাহলে আমরা তাদের সুন্দর ভবিষ্যত নির্মাণ করতে পারব। কারণ এরাই আমাদের আগামী দিনের পথপ্রদর্শক, রাষ্ট্র নায়ক, দেশ পরিচালক। তাই এদের ভবিষ্যতে নিয়ে আমাদের গুরুত্বের সাথে চিন্তা করতে হবে। মনে রাখতে হবে আজকের শিশু আগামীদের বাংলাদেশে।
    এ সময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সরকার আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার দাশ, কাজী মোঃ জাফর, মাহমুদ হাসান, প্রনয় কান্তি দাস প্রমূখ।

  • নোয়াপাড়া সায়হামে চাকুরীর নামে দালাল চক্র হাতিয়ে নিচ্ছে টাকা

    নোয়াপাড়া সায়হামে চাকুরীর নামে দালাল চক্র হাতিয়ে নিচ্ছে টাকা

    স্টাফ রির্পোটার: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া সায়হাম নীট কম্পোজিট লিমিটেডে যুবক-যুবতিদের চাকুরী দেওয়ার নামে কোম্পানির পি এম ও এলাকার দালাল চক্র সহযোগীতায় বিভিন্ন প্রলোভন দিয়ে অর্থ আদায় সহ যুবতীদের যৌন হয়রানির অভিযোগ পাওয়া যায়।

    স্থানীয় সূত্রে জানাযায়, নোয়াপাড়া সায়হাম নীট কম্পোজিট লিমিটেড এর নাম দিয়ে এলাকার কিছু দালাল চক্র হাতিয়ে নিচ্ছে টাকা। কোম্পানির সামনে নিয়োগ বিজ্ঞপ্তি টানিয়ে দিচ্ছে।

    কোম্পানি কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে জেলা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা পেটের দায়ে বেকার যুবক-যুবতী আবেদন দিতে আসলে ঘুষ বাণিজ্য হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমান টাকা।

    কোম্পানি এলাকার বেঙ্গেডোবা গ্রামের মৃত মস্তব আলীর ছেলে আব্দুর রউফ (৪৫) দালাল চক্র ও কোম্পানির পি এম সাইদুল (৫৫) যোগসাজসে বিপুল পরিমাণ ঘুষ বাণিজ্যর বিরোদ্ধে প্রতিবাদ করার কেউ নেই।

    উল্লেখ্য নোয়াপাড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের লিপি আক্তার (২২) নামে এক যুবতী জানান যে, তিনি সায়হাম নীট কম্পোজিট প্রাইভেট লিমিটেডে চাকুরী পাওয়ার জন্য এলাকার দালাল চক্র আব্দুর রউফকে ৪ হাজার টাকা দেয়। আব্দুর রউফ উক্ত টাকা কোম্পানির পিএম সাইদুলের হাতে পৌছে দেয়। কিন্তু এখন পর্যন্ত লিপি আক্তারের চাকুরী হয়নি।

    উক্ত টাকা গত ৪ নভেম্বর কোম্পানির পিএম সাইদুলের কাছ থেকে টাকা আদায় করতে গেলে লিপি আক্তারকে মারধর করে।

    স্থানীয় বিচারকদেরকে এ বিষয়ে অবগত করলেও এখনো সুষ্ঠ বিচার পায়নি লিপি আক্তার, এবং তার দেয়া ৪ হাজার টাকাও উদ্ধার হয়নি। সাইদুলের বাড়ী একই উপজেলার হরষপুর গ্রামে।

    সূত্রে আরো জানাযায় বানিয়াচং উপজেলার লাল মিয়ার কন্যা শিউলী আক্তার (২১), মাধবপুর উপজেলার রফিক মিয়ার কন্যা ফাহিমা আক্তার (২৮), সবুর হোসেনের পুত্র আব্দুল হাসিম(২৩) ও চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের মোঃ ইউসুফ উল্লাহর পুত্র তাহির মিয়া (২৮) কে বিভিন্ন প্রলোভন দিয়ে কোম্পানিতে চাকুরী দেওয়ার নামে প্রচুর অর্থ হাতিয়ে নিয়েছে।

    শায়েস্তাগঞ্জের বাজারে আগাম শীতের সবজি

    অভিযোগ রয়েছে এসব দালাল চক্র সুযোগে ফেলে যুবতীদেরকে নিয়ে কোম্পানির বাহিরে যৌন হয়রানি করে। কখনো হোটেল কখনো বা বাড়াটিয়া ঘরে। লজ্জ্বায় মুখ খুলছেনা কেউ।

    এসব প্রতারকরা কোম্পানীর সামনে, কম্পিউটারের দোখানে কিংবা হোটেল বা চার দোকানে ছদ্দবেশে বসে থাকে। সুযোগে হাতিয়ে নেয় টাকা-পয়সা। এব্যাপারে আইন প্রয়োগকারী নজর দিলে প্রতারকদের হাত থেকে রক্ষা পাবে অসহায় হাজারো নারী-পুরুষ বলে জানায় এলাকা বাসী।

  • শায়েস্তাগঞ্জের বাজারে আগাম শীতের সবজি

    শায়েস্তাগঞ্জের বাজারে আগাম শীতের সবজি

    শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ শীতের আগমন বার্তার পাশাপাশি প্রকৃতিতে আবহাওয়ার আচরণ বারবার মনে করিয়ে দিচ্ছে শীত আসন্ন। এরই মধ্যে বাজারে পর্যাপ্ত শীতের সবজির আমদানী হয়েছে।

    বাজারে নতুন সবজি আসায় দাম একটু চড়া। তবে সপ্তাহান্তে সবজির দাম অনেকটাই হ্রাস পেয়েছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা।

    তবে ক্রেতারা বলছেন অন্য কথা। শীতের নতুন সবজি বাজারে আসায় মূল্য তুলনামূলক একটু কম। তবে অন্যান্য সবজি পুর্বের দামেই বিক্রি হচ্ছে।

    শীতকালীন সবজি হিসেবে বাজারে পাওয়া যাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, মুলা, শিম, বরবটি, লাউ, খীরা, লালশাক, পালংশাক ইত্যাদি।

    বাজারে নতুন আসা সবজিগুলো দোকানের চেহারাই বদলে দিয়েছে। মাসের ব্যবধানে বাজারে ১৫০ টাকার শিম বিক্রি হচ্ছে ৮০ টাকায়। ফলে বাজারে দামী সবজির তালিকায় থাকা শিম এখন সকলের ক্রয় করার মতো মুল্যে নেমে এসেছে।

    ইতিমধ্যে বাজারে আসা শীতের আগাম সবজি ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ প্রায় সব সবজির দাম সপ্তাহের ব্যবধানে কমেছে।

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন সবজি বাজার ঘুরে দেখা যায়, বাজারে দামি সবজির তালিকায় রয়েছে টমেটো, গাজর ইত্যাদি।

    বাজারভেদে টমেটো বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। গাজর বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। শীতের অন্যতম আগাম সবজি ফুলকপি ও বাঁধাকপি বাজার ও মানভেদে প্রতি কেজি ৬০ টাকা মুল্যে বিক্রি হচ্ছে।

    শায়েস্তাগঞ্জের প্রাচীনতম ঐতিহ্যবাহী দাউদনগর বাজারে টমেটো বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। গাজর বিক্রি হচ্ছে ৫০/৬০ টাকা কেজি দরে। শীতের অন্যতম আগাম সবজি ফুলকপি ও বাঁধাকপি, বাজার ও মানভেদে ফুলকপি প্রতি কেজি ৫০/৬০ টাকা, বাঁধাকপি ৬০/৭০ টাকা মুল্যে বিক্রি হচ্ছে।

    শীতের সবজির পাশাপাশি বাজারে এসেছে শীতের শাক। বাজারভেদে পালং শাক ৫০ টাকা, লালশাক ৪০ টাকা কলমি শাক ২৫ টাকা,পুঁই শাক ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    এছাড়া দেখা গেছে প্রতি কেজি ডায়মন্ড আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা, পটল ৫০ টাকা, বেগুন ৪০ টাকা, করলা ৪০ টাকা, কচুর লতি ৪০ টাকা, কচুর মুখি ৫০ টাকা, ভেন্ডি প্রতি কেজি ৪৫ টাকা, মুলা ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, পেঁপে প্রতি কেজি ২০ টাকা, জলপাই ৪০ টাকা, ক্ষিরা প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

    নিয়ন্ত্রণহীন মসলার বাজারে বর্তমানে সবচেয়ে আলোচিত/সমালোচিত পিঁয়াজ প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে উঠানামা করছে। তবে রসুন প্রতি কেজি ১২০ টাকা ও দেশি আদা ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    দাউদনগর বাজারের সবজি ক্রেতা আব্দুল কাশেম বলেন, “অনেকদিন ধরেই বাজারে নতুন সবজির দাম উর্দ্ধমুখী ছিল। এখন বাজারে প্রচুর শীতের সবজি আসায় দাম কিছুটা কমেছে। ক্রেতাদের জন্য এটা ভালো লক্ষণ।”

    আরেক সবজি বিক্রেতা হাফিজ উল্লা বলেন, “বাজারে শীত আসার আগেই শীতের সবজিতে ভরপুর। শীতের সবজি বাজারে আসার ফলে সবজির দাম কিছুটা কমেছে। এতে করে শীতকালিন সবজির প্রতি ক্রেতাদের চাহিদা বেশি দেখা যাচ্ছে।”

    আব্দুল কাইউম নামে একজন সবজি ক্রেতা বলেন, “অনেকদিন ধরেই বাজারে সবজির দাম বাড়তি ছিল। এখন বাজারে শীতের সবজি আসার দরুন দাম কিছুটা কমছে। এটা ভালো লক্ষণ।”

    সবজি বিক্রেতা মোহাম্মদ হাফিজ উদ্দিন বলেন, “শীত আসার আগেই শীতের সবজিতে ভরে গেছে বাজার। আর শীতের সবজি বাজারে আসার ফলে সবজির দাম কিছুটা কমেছে। এতে করে ক্রেতাদের শীতকালীন সবজির প্রতি চাহিদা বেশি দেখা যাচ্ছে। এসময় তিনি সবজির দাম আরো কমবে বলে জানান।”

  • শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাঁটা পড়ে যুবক নিহত

    শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাঁটা পড়ে যুবক নিহত

    শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পৌর শহরে পশ্চিম বড়চর নামক স্থানে জালালাবাদ ট্রেনের নিচে কাঁটা পড়ে নজরুল ইসলাম (২০) নামে এক যুবক নিহত হয়েছে।

    জানাযায়, মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে সিলেট-আখাউড়া রেলপথে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের এক কিলোমিটার দূরে পশ্চিম বড়চর নামক স্থানে জালালাবাদ ট্রেনের নিচে কাঁটা পড়ে এ দূরঘটনাটি ঘটে।

    নিহত হলেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের হারুন মিয়ার ছেলে মোঃ নজরুল ইসলাম।

    শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান এ প্রতিনিধিকে এবিষয়টি নিশ্চিত করে বলেন, কর্তব্যরত স্টেশন মাস্টারের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থল থেকে এ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

  • ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন দূর্ঘটনায় হবিগঞ্জের নিহত ৭ জন

    ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন দূর্ঘটনায় হবিগঞ্জের নিহত ৭ জন

    নিজস্ব প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ‘তূর্ণা নিশীথা’ ও ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের সংঘর্ষের ঘটনায় হবিগঞ্জের ৭ জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে।

    নিহতরা হলেন- হবিগঞ্জ শহরতলীর আনোয়ারপুরের আলী মো. ইউনুছ (৩০), বহুলা গ্রামের আলমগীর আলমের ছেলে ইয়াছিন আলম (১২), চুনারুঘাট উপজেলার উলুকান্দি পশ্চিম তালুকদার বাড়ির ফটিক মিয়ার ছেলে রুবেল মিয়া (২২), একই উপজেলার পীরের গাঁওয়ের আব্দুল হাসিমের ছেলে সুজন মিয়া (২৫), এবং আব্দুস সালামের স্ত্রী পিয়ারা বেম (৬২),  বানিয়াচং উপজেলার মর্দন মুরত গ্রামের ইউসুফ মিয়ার ছেলে আল আমিন মিয়া (৩৪) ও একই উপজেলার টাম্বলী টুলা গ্রামের সোহেল মিয়ার মেয়ে আদিবা আক্তার (৪)।

    বানিয়াচংয়ের নিহত আল-আমিনের চাচাতো ভাই ফুল মিয়া জানান, চাচা মনু মিয়া ও ভাই শামীমকে সঙ্গে নিয়ে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতে চট্টগ্রাম যাচ্ছিলেন আল-আমিন। পথে ট্রেন দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান আল-আমিন। বাকি দুইজনকে আহত অবস্থায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    চুনারুঘাটের নিহত রুবেলের চাচাতো ভাই ফুল মিয়া বলেন, স্থানীয় শানখলা মাদ্রাসার দাখিল পড়ুয়া ছাত্র ছিলেন রুবেল। ৫ বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় লাশ হয়ে ফিরতে হলে তাকে।

    ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন দূর্ঘটনায় হবিগঞ্জের নিহত ৬ জন

    এ ব্যাপারে হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের সঙ্গে আমার কথা হয়েছে। এখন পর্যন্ত নিহত ৭ জনের নাম-পরিচয় অফিসিয়ালি শনাক্ত করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সহায়তা করা হবে।

    সোমবার (১১ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার মন্দবাগ এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ‘তূর্ণা নিশীথা’র সঙ্গে সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করা ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক।