Category: হবিগঞ্জ

  • জেএসসি-জেডিসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন এমপি আবু জাহির

    জেএসসি-জেডিসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন এমপি আবু জাহির

    হবিগঞ্জে জেএসসি, জেডিসি ও ভোকেশনাল পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এবং জেলা আওয়ামী লীগের অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    গতকাল শনিবার বেলা ১২টার দিকে তিনি প্রথমে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় তার সাথে ছিলেন হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শামছুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিনসহ কর্মকর্তাবৃন্দ।

    হবিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

    প্রথমদিনে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত জেএসসি ও ভোকেশনালের বাংলা এবং জেডিসির কুরআন মাজীদ ও তাজবীদ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

  • হবিগঞ্জে সমবায়ের মাধ্যমে হাজার লোকের কর্মসংস্থান

    হবিগঞ্জে সমবায়ের মাধ্যমে হাজার লোকের কর্মসংস্থান

    হবিগঞ্জে ১৯ কেন্দ্রীয় সমিতির মাধ্যমে ৯২১টি সমবায় সমিতি কাজ করছে। এই সমিতিগুলো দারিদ্র বিমোচনের লক্ষ্যে মৎস্য চাষ, হাঁস-মুরগি ও গবাদি পশু পালনের মত উৎপাদনমুখী খাতে আবর্তক ঋণ, পল্লী ঋণ ও ক্ষুদ্র ঋণ দিয়ে সদস্যদেরকে স্বাবলম্ভি করছে।

    সমবায়ের মাধ্যমে হবিগঞ্জ জেলায় ১ হাজার ৮৭৮জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সমিতিগুলো থেকে সরকার বছরে ৩ লাখ টাকা অডিট ফি এবং আরও ৫০ হাজার টাকা ভ্যাট পেয়ে থাকে। শনিবার সকালে ৪৮তম জাতীয় সমবায় দিবসের আলোচনায় এই তথ্য জানানো হয়।

    বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জ জেলা সমবায় বিভাগের উদ্যোগে শনিবার সকালে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে হবিগঞ্জ শহরের প্রধান সড়র প্রদক্ষিণ করে।

    পরে টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডঃ মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।

    আত্মনির্ভরশীল হতে হবে যুব সমাজকে-এমপি আবু জাহির

    জেলা সমবায় অফিসের পরিদর্শক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ আবুল কাশেম। বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শামসুজ্জামান ও হবিগঞ্জ সদর উপজেলা সমবায় কর্মকর্তা হাসনা হেনা।

  • মুক্ত মঞ্চ নতুন করে নামকরণের দাবিতে সমাবেশ

    মুক্ত মঞ্চ নতুন করে নামকরণের দাবিতে সমাবেশ

    হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সরকারি ভূমিতে স্থাপিত মুক্ত মঞ্চের নাম পরিবর্তন করে হবিগঞ্জ জেলার গুণীজনদের নামে নামকরণের দাবি জানানো হয়েছে। এ দাবীতে গতকাল সকালে স্থানীয় টাউন হল প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিশিষ্ট সমাজকর্মী পিযুষ চক্রবর্তীর সভাপতিত্বে ও নাগরিক আন্দোলনের নেতা হুমায়ূন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী তাজউদ্দিন সুফী, এড: জুনায়েদ আহমেদ, খোয়াই থিয়েটার হবিগঞ্জ এর সভাপতি এড: নীলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্কশুভ্র রায়, চৌধুরী মহিবুর নূর ইমরান, উদীচি শিল্পীগোষ্ঠী সাধারণ সম্পাদক কাউছার আহমেদ, পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ কুমার বণিক, এড: জিলু মিয়া, এড: তুষার মোদক, শফিকুল ইসলাম, অপু চৌধুরী, সাংস্কৃতিক কর্মী পার্থ সরাথি রায়, কবি ও সাহিত্য কর্মী মনসুর আহমেদ, কৌশিক আচার্য্য পায়েল, রজত রায় প্রমুখ।
    সভায় বক্তারা বলেন, অনতিবিলম্বে মুক্ত মঞ্চের নাম পরিবর্তন করে হবিগঞ্জ জেলার যে কোন গুণীজনের নামে নামকরণ করতে হবে। বক্তারা আরও বলেন, হবিগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ বিভিন্ন জনপ্রতিনিধি হবিগঞ্জে বসবাসরত নাগরিকবৃন্দ, সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দের সাথে কোনরকম পরমর্শ না করে তিনি নিজেই নিজের নামে মুক্ত মঞ্চের নামকরণ করেন। যা হবিগঞ্জের ইতিহাসে খুবই দুঃখজনক। এ রকম কর্মকান্ড কোন অবস্থাতেই কাম্য নয়। হবিগঞ্জের কিছু কুচক্রী মহল জেলা প্রশাসককে বিভ্রান্ত করে এরূপ কাজ করিয়েছে। তাদেরকে চিহ্নিত করে তাদের থেকে দূরে থাকার জন্য বর্তমান জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানানো হয়। সভাপতি তার বক্তৃতায় বলেন অনতিবিলম্বে হবিগঞ্জের সর্বস্তরের মানুষের সঙ্গে পরামর্শ করে সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জের পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হবে।

  • আত্মনির্ভরশীল হতে হবে যুব সমাজকে-এমপি আবু জাহির

    আত্মনির্ভরশীল হতে হবে যুব সমাজকে-এমপি আবু জাহির

    হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাাসিনা দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের জন্য কাজ করে যাচ্ছেন।
    গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে যুব কল্যাণ তহবিল, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, সরকার সারাদেশে শিক্ষার প্রসার ঘটিয়েছে। ধনী-দরিদ্র সকলের সন্তানই এখন উচ্চ শিক্ষার সুযোগ পায়। যে কারণে সরকারি চাকুরীর প্রতিযোগিতা শুরু হয়েছে। সকলের পক্ষে সরকারি চাকুরী পাওয়া সম্ভব নয়। তাই যুব সমাজকে আত্মনির্ভরশীল হতে হবে। সেক্ষেত্রে তথ্য প্রযুক্তি ও কারিগরী শিক্ষার বিকল্প নেই।
    তিনি আরো বলেন, ১৯৯৬ সালে হবিগঞ্জের কৃতি সন্তান সাবেক অর্থমন্ত্রী মরহুম শাহ এএমএস কিবরিয়া আমাদের দাবির পরিপ্রেক্ষিতে হবিগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এখানে ৭২টি ট্রেডে প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি তরুণ-তরুণীদের ঋণ প্রদান করা হয়। এখানে এসে প্রশিক্ষণ নিতে হবিগঞ্জের শিক্ষিত তরুণ-তরুণীকে এখানে এসে প্রশিক্ষণ নেয়ার আহবান জানান এমপি আবু জাহির।
    হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি মোঃ আলমগীর খান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ ফখর উদ্দিন।
    অনুষ্ঠানে ৬টি নিবন্ধিত ক্লাবকে ১ লাখ ২৫ হাজার টাকা এবং ১২ জন প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ তরুণীর হাতে ৪ লাখ ৮০ হাজার টাকার চেক তুলে দেন এমপি আবু জাহির। এছাড়াও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
    এর আগে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে জাতীয় যুব দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। এছাড়াও বর্ণাঢ্য র‌্যালি, চারা গাছ রোপন এবং মাছ অবমুক্তকরণ কার্যক্রমে অংশ নেন অতিথিবৃন্দ।

  • নবীগঞ্জে হচ্ছে জালালাবাদ বিশ্ববিদ্যালয়

    নবীগঞ্জে হচ্ছে জালালাবাদ বিশ্ববিদ্যালয়

    নবীগঞ্জ উপজেলার দিনারপুর এলাকায় নতুন জালালাবাদ বিশ্বদ্যিালয় স্থাপন করার কার্যক্রম শুরু হচ্ছে।

    বর্তমানে আউশকান্দি বাজার এলাকায় একটি কমিউনিটি সেন্টারে পাঠদানসহ অফিসিয়াল কার্যক্রম শুরু হবে আগামী জানুয়ারি মাসে।

    সেই প্রস্তুতি শুরু করেছেন জালালাবাদ এসোসিয়েশন ঢাকা। গতকাল বুধবার জালালাবাদ এসোসিয়েশন সুত্রে এ খবর জানা গেছে।

    প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে প্রস্তাবিত জালালাবাদ বিশ্ববিদ্যালয় উপদেষ্টা কমিটি ও জালালাবাদ বিশ্ববিদ্যালয় প্রকল্প বাস্তবায়ন কমিটর যৌথ সভা গতকাল বুধবার জালালাবাদ ভবনে অনুষ্ঠিত হয় ।

    জালালাবাদ এসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুরের পাহাড়ি এলাকায় জালালাবাদ সাইন্স, টেকনোলজি ও ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য এক সভা অনুষ্ঠিত হয় ।

    জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি সি এম তোফায়েল সামি সাবেক অর্থমন্ত্রী এমএ মুহিতকে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রথম চেয়ারম্যান করার জন্য প্রস্তাব করলে সর্বসম্মতি ক্রমে তা গৃহীত হয়।

    ড. জামিলুর রেজা চৌধুরী ও ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এর তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় স্থাপনের টেকনিক্যাল বিষয়ের কাজ হবে।

    সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবকে অর্থমন্ত্রী এম এ মুহিত , সাবেক সভাপতি সি এম তোফায়েল সামি, ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ভূমি দাতা অধ্যাপক সালমা মুকুল ভূমি দাতা আতাউর রহমান আতা, সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, আব্দুল কাদির মাহমুদ, সি এম দেলোয়ার রানা, সৈয়দ জগলুল পাশা, সচিব জালাল আহমেদ, বর্তমান সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দিন আহমদ, আব্দুল আহাদ চৌধুরী, আকবর হোসেন মঞ্জু, চৌধুরী ফুয়াদ আহমেদ, মো. আমিনুল বর চৌধুরী, মাহমুদা আকতার মীনা, সৈয়দ মোশতাক আহমদ, মো. এহছান এলাহি, জাফর রাজা চৌধুরী, শাহাবুদ্দিন শুভ, মো. শফিকুল ইসলাম প্রমুখ।

    জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালেয়র জমি পরিদর্শন সহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

    বর্তমান সাধারণ সম্পাদক এড জসিম উদ্দিন আহমদ আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

    জালালাবাদ এসোসিয়েশন এর সহ সভাপতি জালাল আহমেদ জানান, আমরা আগামী বছর প্রথমে দিকে বিশ্ব বিদ্যালয়ের কার্যক্রম শুরুর চেষ্টা করছি।

    বর্তমানে আউশকান্দি বাজারের একটি কমিউনিটি সেন্টারে অফিসিয়ালভাবে কার্যক্রম শুরু হবে। পরবর্তী স্থায়ীভাবে স্থানান্তর করা হবে।

  • হামলা ভয় উপেক্ষা করে রাজপথে থাকুন // জয়নুল আবেদীন

    হামলা ভয় উপেক্ষা করে রাজপথে থাকুন // জয়নুল আবেদীন

    বিএনপির ভাইস চেয়ারম্যান সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি জয়নুল আবেদীন বলেছেন- দেশের গণতন্ত্রের জন্য আন্দোলন করে বিএনপি, আর বাদী হয়ে মিথ্যা মামলা দেয় পুলিশ। একটি স্বাধীন দেশের জন্য এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। তিনি বুধবার হবিগঞ্জ জেলা বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    এডভোকেট জয়নুল আবেদীন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন- গণতন্ত্র পুনরুদ্ধার ও গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে ইশপাত কঠিন আন্দোলন গড়ে তুলুন। পুলিশের মামলা-হামলার ভয় উপেক্ষা করে রাজপথে থাকুন। আইনী সহায়তা বাংলাদেশ আইনজীবি ফোরাম দিবে। সকল মামলার দায়ভার আমরা বহন করব। বিনা খরচে দেশের সকল আদালতে মামলা পরিচালনা করব।

    তিনি বলেন- বিএনপি রাজপথে আন্দোলন করছে বাংলাদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করতে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে। কিন্তু ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। তারা আইনের শাসনকে কুক্ষিকগত করে বিএনপিকে দামিয়ে রাখার চেস্টা করছে। মিথ্যা মামলায় ফরমায়েশী রায় দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক করে রেখেছে। জামিনযোগ্য মামলায় জামিন দেয়া হচ্ছে না। কিন্তু তাদের জানা নেই আওয়ামীলীগ বাংলাদেশের শেষ সরকার নয়। আওয়ামীলীগের পতন হবে, আবার গণতন্ত্র ফিরে আসবে, গণমানুষের দল বিএনপি আবারও ক্ষমতায় আসবে, সেই দিন আর বেশি দুরে নয়। তাই ইশপাত কঠিন আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন। নির্দেশনা আসলেই রাজপথে ঝাপিয়ে পড়েন।

    বাংলাদেশ আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট হাজী নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ, বাংলাদেশ আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট আমিনুল ইসলাম।

    সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান, হাজী এনামুল হক, আজিজুর রহমান কাজল, এডভোকেট এস এম বজলুর রহমান, নুরুল ইসলাম নানু, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, মিয়া মোঃ ইলিয়াছ, জালাল আহমেদ, সফিকুর রহমান সিতু, মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট ফাতেমা ইয়াসমিন, সৈয়দ মুশফিক আহমেদ, এমদাদুল হক ইমরান, রুবেল আহমেদ চৌধুরী, শামছুল আলম, খালেদুর রশিদ ঝলক প্রমুখ।

  • লাখাই-বানিয়াচং ও চুনারুঘাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ৩

    লাখাই-বানিয়াচং ও চুনারুঘাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ৩

    লাখাই-বানিয়াচুং ও চুনারুঘাটে  পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১ জন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।নিহতরা হলো চুনারুঘাট উপজেলার সদর ইউপির জাজিউতা গ্রামের নিতাই দেবনাথের পুত্র হৃদয় দেবনাথ (২২), বানিয়াচং উপজেলার গরিব হোসেন মহল্লার আতাবুর মিয়ার ছেলে তানভীর আহমেদ (৭) ও লাখাই উপজেলার আমানউল্লা পুর গ্রামের পাভেল মিয়ার ছেলে হুসাইন মিয়া (৩)। বুধবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত এ ঘটনা ঘটেছে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত জানান, বুধবার বিকেলে তানভীর আহমেদ স্কুল শেষে বাড়ি ফিরছিল। এসময় হবিগঞ্জগামী একটি মাইক্রোবাস তাকে রাস্তার পাশে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে স্থানীয় একটি কিন্ডার গার্টেনের নার্সারীর ছাত্র।এদিকে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, বুধবার রাত ৯টার দিকে চুনারুঘাট বাজারে একটি ট্রাক দুই মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হৃদয় দেবনাথ মারা যায়। গুরুতর আহত অবস্থায় অপরজনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনতা ট্রাকটি আটক করেছে।অপর দিকে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক জানান, বুধবার বিকেলে লাখাই থেকে চাল বুঝাই একটি ট্রাক বামৈ বাজারে আসার পথে শিশু হুসাইন মিয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়ান তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।