Category: হবিগঞ্জ

  • শায়েস্তাগঞ্জ ব্যকস নির্বাচনে শিবলু, মুকিত ও টুটুল নির্বাচিত

    শায়েস্তাগঞ্জ ব্যকস নির্বাচনে শিবলু, মুকিত ও টুটুল নির্বাচিত

    শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

    ২০ অক্টোবর রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রধান নির্বাচন কমিশনার প্রভাষক জাহেদুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

    তুমুল লড়াইয়ের মধ্য দিয়ে ছাতা মার্কা প্রতীক ৩৫২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মেসার্স মাসুদা হার্ডওয়্যার ষ্টোর, মের্সাস কাশেম ট্রেডার্স এর স্বত্বাধিকারী, ব্যকস সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম শিবলু।

    ৯১ ভোটের ব্যবধানে পরাজিত তার প্রতিদ্বন্ধি মোঃ শাহিন মিয়া মোমবাতি মার্কা প্রতীকে ২৬১ ভোট।

    মই মার্কা প্রতীক ৩৪৭ ভোট বেশি পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পানাহার হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর স্বত্বাধীকারী মোঃ আব্দুল মুকিত। তার প্রাপ্ত ভোট ৪৭৭। তার প্রতিদ্বন্ধি হাজী মতিউর রহমান মতিন পেয়েছেন মোরগ মার্কা প্রতীক ১৩০ ভোট।

    সহ-সভাপতি প্রার্থী ৬ জনের মধ্যে ৩ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সহ-সভাপতিরা হলেন, মতিউর রহমান রিক্সা মার্কা প্রতীকে ৩৯৯ ভোট, আব্দুল করিম জুয়েল টেবিল মার্কা প্রতীকে ৩২১ ভোট ও সোহেল ভান্ডারী উড়োজাহাজ মার্কা প্রতীকে ৩০৯ ভোট।

    যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ ইয়াছির খাঁন হাত পাকা মার্কা প্রতীকে ৩৪৫ ভোট ও তার প্রতিদ্বন্ধী মোঃ জবরু মিয়া হরিণ মার্কা প্রতীকে ২৪৯ ভোট।

    সংগঠনিক সম্পাদক পদে ৫৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান কনট্রাকশন রাজ ষ্টোন ক্রাশার মিল এর স্বত্বাধীকারী ও প্রয়াত সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক রাজা মিয়ার একমাত্র সুযোগ্য সন্তান এম.এ.জে টুটুল। চশমা মার্কা প্রতীকে তার প্রাপ্ত ভোট সংখ্যা ২৪০।

    তার প্রতিদ্বন্ধি প্রার্থী মোঃ মুহিত মিয়া তালুকদার ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৬ ভোট ও মনিরুল হক তালুকদার রানা নলকূপ প্রতীক নিয়ে ১৬৭ ভোট পেয়েছেন।

    কোষাধ্যক্ষ পদে মোঃ তরিক উল্লাহ প্রজাপতি মার্কা প্রতীক নিয়ে ২০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধি প্রার্থী মোঃ ফারুক মিয়া সাইকেল মার্কা প্রতীক নিয়ে ২০৩ ভোট ও মোঃ বিলাল মিয়া বই মার্কা প্রতীক নিয়ে ১৫১ ভোট পেয়েছেন।

    এদিকে প্রচার ও দপ্তর সম্পাদক পদে কোন প্রতিদ্বন্ধি না থাকায় মোঃ জামাল আহমেদ নির্বাচিত হয়েছেন। ৬৩৬ ভোটের মধ্যে ৬২০ ভোট কাষ্ট হয়েছে।

    উক্ত নির্বাচনে থানা পুলিশ প্রশাসনের নেতৃত্বে একদল পুলিশ নির্বাচনে আইন শৃংঙ্খলার দায়িত্ব পালন করেন। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

    এদিকে নির্বাচন কে ঘিরে সাড়া দিন ছিল উৎসব মুখর পরিবেশ। শায়েস্তাগঞ্জ শহর এলাকার হাট বাজার সহ সর্বত্র ছিল নির্বাচনকে ঘিরে আলোচনা।

    শায়েস্তাগঞ্জে ব্যবসায়ী কল্যাণ সমিতির ভোট গ্রহণ শুরু

    নির্বাচনে ফলাফল ঘোষণা দেওয়ার পূর্বে স্বাগত বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ব্যকস এর আহ্বায়ক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, ব্যকস এর সদস্য সচিব মোঃ মোজ্জামিল হক প্রমূখ।

  • ষড়যন্ত্রকারীদের পথের কাঁটা শেখ হাসিনা – আবু জাহির

    ষড়যন্ত্রকারীদের পথের কাঁটা শেখ হাসিনা – আবু জাহির

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, “উন্নয়ন কর্মকান্ড দেখে দিশেহারা দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যত বেশি সফল হবেন, চক্রান্ত তত বেশি গভীর হবে। কারণ ষড়যন্ত্রকারীদের পথের কাঁটা শেখ হাসিনা।”

    তিনি আরো বলেন, “বিচক্ষণতা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম। বিচারহীনতার সংস্কৃতি থেকে এদেশের মানুষকে মুক্ত করেছেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যুদ্ধাপরাধীদের বিচার তিনি নিশ্চিত করেছেন।”

    শনিবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আবু জাহির বলেন, সংগঠনকে আরো শক্তিশালী করতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে।

    দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কোন বিকল্প নেই। তাই প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীকে দক্ষতার সাথে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।

    শায়েস্তাগঞ্জ পৌর আ’লীগের জনসভা

    তাহলেই আওয়ামী লীগ সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে স্বক্ষম হবে।

    ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী নূরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরোর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল, মোহাম্মদ আলী মুন্সী, জায়েদ, মকসুদ আলীসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • ভোলায় নিহতের ঘটনায় বানিয়াচঙ্গে বিক্ষোভ

    ভোলায় নিহতের ঘটনায় বানিয়াচঙ্গে বিক্ষোভ

    বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে হযরত মুহম্মদ (সা.) এর অবমাননাকারির শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে ৪জন নিহত ও বহু সংখ্যক মুসল্লি আহতের ঘটনায় বানিয়াচঙ্গে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা।

    রবিবার (২০ অক্টোবর) আছরের নামাজের পর গ্যানিংগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাঁচারী মাঠ সংলগ্ন সড়কে এক পথসভা অনুষ্ঠিত হয়।

    পথসভায় মাওলানা আব্দুল জলিল ইউসূফী বলেন, “একজন সনাতনধর্মী লোক বিশ্বনবী হযরত মুম্মদ (সা.) কে ব্যাঙ্গ করে ফেইসবুকে স্ট্যাটাস দেয়। এর প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনের ধর্মপ্রাণ মুসল্লিগণের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উস্কানিতে নির্বিচারে গুলি চালায়। এতে ৪জন ভাই শহীদ হন এবং বহু মুসল্লি আহত হন “

    রাসূলকে অবমাননার প্রতিবাদে পুলিশের গুলিতে নিহত ৪

    সুষ্ঠুতদন্ত সাপেক্ষে দোষীদের চিন্থিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন ক্বারী কমর উদ্দিন।

  • মাধবপুরে ১৯ কেজি গাঁজা উদ্ধার

    মাধবপুরে ১৯ কেজি গাঁজা উদ্ধার

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উপজেলার ধর্মঘর সীমান্তবর্তী এলাকা থেকে ১৯ কেজি গাঁজা উদ্ধার করেছে ।

    রোববার সকালে ধর্মঘর কোম্পানি কমান্ডার সুবেদার আবু বক্করের নেতৃত্বে একদল বিজিবি সদস্য উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর স্কুলের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করে।

    শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

    এ সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

    ৫৫ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল এম জাহিদুর রশীদ পিএসসি সত্যতা নিশ্চিত করেছেন।

  • ১২ ডাকাতি মামলা মামলার আসামী গ্রেফতার

    ১২ ডাকাতি মামলা মামলার আসামী গ্রেফতার

    লাখাই (হবিগঞ্জ): হবিগঞ্জের লাখাই উপজেলার স্বজন গ্রামের জালাল মিয়া (৩৫) নামে ১২ ডাকাতি মামলা ও ২ টি সংঘর্ষের মামলার আসামী কে গ্রেফতার করেছে পুলিশ।

    সে ওই গ্রামের মৃত আবু মিয়ার পুত্র।

    রোববার ভোররাত সাড়ে ৩ টার দিকে জেলার মাধবপুর উপজেলার ছাতিইয়ান এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে  পুলিশ তাকে গ্রেফতার করেন।

    লাখাইয়ে মরমী কবি শেখ ভানু শাহ স্মৃতিফলক উন্মোচন

    লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, ডাকাত জালালের বিরুদ্ধে লাখাই থানায় ১১টি ও হবিগঞ্জ সদর থানায় ১টি ডাকাতি মামলা সহ আরো ২টি সংঘর্ষের মামলা রয়েছে।

  • শায়েস্তাগঞ্জে ব্যবসায়ী কল্যাণ সমিতির ভোট গ্রহণ শুরু

    শায়েস্তাগঞ্জে ব্যবসায়ী কল্যাণ সমিতির ভোট গ্রহণ শুরু

    শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫ম কার্যকরি পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

    রোববার সকাল ৯টায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতী ছাড়াই ভোটগ্রহন চলবে বিকাল ৪টা পর্যন্ত।

    ৯টি পদে প্রতিদ্বন্ধিতার করছেন ১৯ জন প্রার্থী। তন্মধ্যে প্রচার ও দপ্তর সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় এই পদে ভোটগ্রহণ হয়নি।

    ৬৩৬ জন ভোটার আগামী তিন বছরের জন্য তাদের ব্যবসায়ী সমিতির নেতা নির্বাচন করবেন।

    এদিকে নির্বাচনকে ঘিরে গত দুই সপ্তাহ যাবত প্রার্থীরা ব্যবসায়ী ভোটারদের দ্বারা দ্বারে প্রচারণা করেছেন। বিভিন্ন প্রতীক সম্বলিত প্রার্থীদের পোষ্টারে পোষ্টারে চেয়ে গেছে শহর।

    ২০ অক্টোবর শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন

    ব্যবসায়ী সমিতির প্রধান নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান- প্রেসক্লাবের দ্বিতীয় তলায় ৪টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। আশাকরি নির্ধারিত সময়ের মধ্যেই সুন্দর ও সুষ্ঠভাবে ভোটগ্রহণ শেষ হবে।

    সহকারি নির্বাচন কর্মকর্তা মঈনুল হাসান রতন জানান- এটি ব্যবসায়ী সমিতির নির্বাচন হলেও অন্যান্য নির্বাচনের চেয়ে কোন অংশে কম নয়। নির্বাচন যাহাতে সুন্দর ও সুষ্ঠ হয় এজন্য উপজেলা ও পুলিশ প্রশাসন আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছেন।

  • মাধবপুরে আগুনে পুড়ে ছাই ৫ বসতঘর

    মাধবপুরে আগুনে পুড়ে ছাই ৫ বসতঘর

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে আগুনে পুড়ে ছাই হয়েছে ৫টি বসতঘর। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ৯টা থেকে পৌনে ১০টা পর্যন্ত উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

    ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর প্রচেষ্টায় পৌনে ১ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

    স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে ওই এলাকার মাতু মিয়ার ছেলে আদম খা এর রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। একপর্যায়ে আদম খা, দুলাল মিয়া, আলী হোসেন ও রুবেল মিয়ার ঘরে ছড়িয়ে পড়ে আগুন।

    খবর পেয়ে মাধবপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষেণে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

    ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা।

    মাধবপুর ফায়ার স্টেশনের ইনচার্জ রকিবুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপন করা সম্ভভ হয়নি। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রন না হলে আরো ঘর পুড়ে যেতে পাড়তো।