Category: হবিগঞ্জ

  • বিয়ের চাপ দেয়ায় প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা

    বিয়ের চাপ দেয়ায় প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা

    নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটের চাঞ্চল্যকর তামান্না আক্তার প্রিয়া (১৪) নামের কিশোরীকে হত্যাকান্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। গ্রেফতারে পর পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে জড়িত এবং একাই সে হত্যা করেছে বলে দায় স্বীকার করে নিহত তামান্নার চাচাত ভাই ও প্রেমিক আলমগীর।

    বুধবার দিবাগত গভীর রাতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক এর নেতৃত্বে একদল পুলিশ বাহুবল উপজেলার মিরপুর ইনিয়নের চন্দ্রছড়ি গ্রামে অভিযান চালিয়ে দুই সন্তানের জনক ঘাতক আলমগীর (২৫) কে গ্রেফতার করে।

    সে নিহত তামান্নার আপন চাচাত ভাই এবং একই গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।

    বৃহস্পতিবার ঘাতক আলমগীরকে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে হাজির করা হলে আলমগীর ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এসময় সে হত্যা কান্ডের সাথে জড়িত বলে দায় স্বীকার করে।

    জানা যায়, হত্যা মালমার একদিনের মাথায় প্রযুক্তির মাধ্যমে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার পর ঘাতক প্রেমিক আলমগীরকে তার শশুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

    আলমগীর পেশায় একজন রাজ মেস্ত্রী। দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ জেলা থেকে রাজমিস্ত্রীর কাজ করে। মাঝে মধ্যে বাড়িতে আসত। বাড়ির খোজ খবর নিতে হঠাৎ একদিন তার মেজু চাচীর মোবাইলে ফোন করে আলমগীর। তখন ফোন রিসিভ করে তামান্না আক্তার প্রিয়া। তখন তার সাথে বেশ কয়েক মিনিট কথা হয় তাদের মাঝে।

    এর পর থেকে মাঝে মধ্যে চাচীর নাম্বারে ফোন দিয়ে কথা বলতো দুজনে। গোপনে চলতে থাকে তাদের প্রেম। এরই সুবাধে তারা একাধিকবার শারীরিক সর্ম্পকে মিলিত হয়।

    তামান্নার সাথে দৈহিক সম্পর্কের এক পর্যায়ে সে ৩ মাসের অন্তঃসত্বা হয়ে পড়ে। অন্তঃসত্ত্বা হওয়ায় চাপ কাটাতে গর্ভপাত করাতে চেয়েছিল আলমগীর।

    তামান্না প্রেমিক আলমগীরকে বিয়ের জন্য একাধিকবার চাপ সৃষ্টি করে। কিন্তু ঘটনার দিন মানিকগঞ্জ যাওয়ার কথা বলে বাড়ির পাশ্ববর্তী উপজেলার দুধপাতিল গ্রামের শাল বাগানে নিয়ে যায়। সেখানে আলমগীর ও তামান্না মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে আলমগীর উত্তেজিত হয়ে তামান্নাকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যাকান্ডে সে একাই জড়িত বলে জানায়।

    তার মৃত্যু নিশ্চিত হলে সকাল ৭টা পর্যন্ত লাশ পাহাড়া দেয় আলমগীর। যাহাতে করে শেয়াল কুকুর লাশ না খেয়ে ফেলে। এর পর সে তার শশুর বাড়ি মিরপুরে পালিয়ে যায়। হত্যার দায় স্বীকার করে এমনই লোমহর্ষক বর্ণনা আদালতে দেয় ঘাতক আলমগীর।

    উল্লেখ্য, গত মঙ্গলবার ১১টায় দুধপাতিল মহুরী ছড়ার পাশে বন্দের বাড়ি পশ্চিমে সাল বাগানে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই মোস্তফা কামালের নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় মৃত দেহটি উদ্ধার করেন।

    একশত পিস ইয়াবাসহ যুবক আটক

    এঘটনায় তামান্নার পিতা বাদী হয়ে ঘাতক আলমগীরকে আসামী করে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর হত্যার ক্লু উদঘাটন এবং আসামী গ্রেফতার করতে মাঠে নামে পুলিশ। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ঘাতক আলমগীরকে গ্রেফতার করা হয়।

    এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক জানান, হত্যা মালমার একদিনের মাথায় প্রযুক্তির মাধ্যমে মুল আসামীকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি।

    তিনি আরও বলেন, হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্লা এর নির্দেশে আমরা বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার পর ঘাতক প্রেমিক আলমগীরকে তার শশুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলেই খুবই শীঘ্রই এ মামলার চার্জশীট দাখিল করা হবে।

  • একশত পিস ইয়াবাসহ যুবক আটক

    একশত পিস ইয়াবাসহ যুবক আটক

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জের শহরতলীর বড় বহুলা থেকে ১শ পিস ইয়াবাসহ ফয়সল খান (২৭) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।

    আটককৃত যুবক ওই গ্রামের মৃত আলা উদ্দিন খানের পুত্র।

    বৃহস্পতিবার রাত ১১ টায় তাকে আটক করা হয়।

    ডিবি পুলিশ জানায়, শহরতলীর বড় বহুলা গ্রামের ফয়সল খান দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।

    হবিগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

    গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গতকাল রাত ১১ টায় ডিবির এসআই মোজাম্মেল, এসআই আজাদ, এসআই দেবাশীষসহ একদল পুলিশ বড় বহুলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

    ডিবি পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

  • মহাদশমী উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের নিয়ে জেলা প্রশাসকের মধ্যাহ্নভোজ ও আলোচনা সভা

    মহাদশমী উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের নিয়ে জেলা প্রশাসকের মধ্যাহ্নভোজ ও আলোচনা সভা

    বাঙালি সংস্কৃতিতে উৎসব আয়োজনের কোনো কমতি নেই। সব উৎসবই ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বাঙালির জন্য। হৃদয়ে অসাম্প্রদায়িত চেতনা লালন করে বাঙালি প্রতিটি ধর্মীয় উৎসবকে যেন মনে প্রাণে ধারণ করে আসছে যুগ যুগ ধরে। শারদীয় দূর্গোৎসবকে এক মধুর লগ্নে আবির্ভূত করে সাজিয়ে রাখলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। তিনি এই প্রথম দূর্গাপূজা উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে হবিগঞ্জের ধর্মীয় ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। গতকাল বুধবার মহাদশমী উপলক্ষে সনাতনধর্মালম্বীদের নিয়ে তিনি মধ্যাহ্নভোজ ও আলোচনা সভার আয়োজন করেন।

    জেলা সার্কিট হাউজে অনুষ্ঠিত এ মধ্যাহ্নভোজে প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদের এই উদ্যোগের প্রশংসা করেন হিন্দু ধর্মালম্বীরা। সেই সাথে এই উদ্যোগ বাঙালীর হৃদয়ে অসম্প্রদায়িক চেতনাকে আরও সুদৃঢ় করবে বলে মনে করেন। আয়োজিত মধ্যাহ্নভোজে পরিবেশন করা হয় বাংলার ঐতিহ্যবাহি ও সবধরণের সনাতন ধর্মালম্বীদের খাবার। সেখানে আমিষ জাতীয় কোন খাবার ছিল না। পরিবেশন করা হয় ভোজনরসিক বাঙালীর বাহারি ধরণের নিরামিষ জাতীয় খাবারের সাথে মিষ্টি পায়েস।

    আলোচনা সভা ও মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবু জাহির, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহ্ নওয়াজ গাজী মিলাদ, সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, এডভোকেট অহীন্দ্র দত্ত চৌধুরী, পূণ্যব্রত চৌধুরী বিভু, এডভোকেট নলিনী কান্ত নীরু, এডভোকেট স্বরাজ বিশ্বাস, শংখ শুভ্র রায়, অনুপ কুমার দেব মনা ও সাংবাদিক-ব্যাসায়ীসহ সুশীল সমাজের লোকজন।

  • আবরার হত্যাকান্ড: চুনারুঘাটের মুন্না ৫ দিনের রিমান্ডে

    আবরার হত্যাকান্ড: চুনারুঘাটের মুন্না ৫ দিনের রিমান্ডে

    নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এর মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার দ্রুত বিচার দাবি করেছেন আসামি ছাত্রলীগ বুয়েট শাখার গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইশতিয়াক আহমেদ মুন্নার মা।

    ঘটনার পরই পুলিশের হাতে আটক হন মুন্না। মুন্নার মা কুলসুমা আক্তার শেলি দাবি করেন, তার ছেলে এ ঘটনার সঙ্গে জড়িত নয়।

    কারণ হিসেবে তিনি জানান, ঘটনার রাতে মুন্না তার গ্রামের বাড়ি চুনারুঘাট উপজেলার ঘরগাঁও গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে ছিলেন।

    বিয়ের অনুষ্ঠান শেষে রাত সাড়ে ১১টায় মুন্না বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন।

    মুন্নার মা বলেন, আমার ছেলেকে পুলিশ আটক করেছে সন্দেহজনকভাবে। আমার ছেলে এমন বর্বর হত্যার সঙ্গে জড়িত থাকার প্রশ্নই আসে না।

    তিনি বলেন, আবরারের স্থলে আমার ছেলে মারা গেলেও আমি পুত্রহারা হতাম। আমি এ হত্যাকান্ডের দ্রুত বিচার দাবি করছি।

    গতকাল মঙ্গলবার মুন্নার গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে, তার পিতা প্রয়াত আহাদ আলী মেম্বার ছিলেন বিএনপির একজন কর্মী। তারা পারিবারিকভাবে বিএনপির সমর্থক। এ পরিবারের সন্তান ইশতিয়াক মুন্না বুয়েটে গিয়ে ছাত্রলীগ নেতা বনে যান।

    আবরার হত্যার মুন্না জড়িত থাকার বিষয়টি গ্রামের বাড়ি চুনারুঘাটে জানাজানি হলে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই তাকে চুনারুঘাটের কলঙ্ক বলে আখ্যায়িত করেছেন।

    কুলসুমা আক্তার গত শনিবার বিকালে তার ৩ ছেলেকে নিয়ে চুনারুঘাটের ঘরগাঁও গ্রামে পীর মোর্শেদ কামালের মেয়ের বিয়ের অনুষ্ঠানে বেড়াতে আসেন।

    গত রোববার রাতে বিয়ের অনুষ্ঠান শেষে রাত সাড়ে ১১টায় বুয়েটের ইশতিয়াক মুন্না বাসযোগে ঢাকায় চলে যান।

    গত সোমবার সকালে ছেলের ফোন না পেয়ে মা কুলসুমা ফোন করলে তার ফোনে কল যায় না। এরপরই মুন্নার এক বন্ধু তার মাকে জানায়, মুন্নার হলে (শেরেবাংলা হল) সমস্যা হয়েছে।

    মুন্না সমস্যায় আছে, এ কথা বলেই সে ফোন কেটে দেয়। পরে কুলসুমা খোঁজ নিয়ে জানতে পারেন তার ছেলে প্রথমে চকবাজার পুলিশ ও পরে ডিবি পুলিশের কাছে রয়েছে। তাকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    তিনি জানান, নিহত আবরারের বাবা যে মামলা করেছেন তাতে তার ছেলে মুন্নার নাম নেই। এ ছাড়া যে ভিডিও ফুটেজ পাওয়া গেছে তাতেও মুন্নার ছবি নেই। তিনি জানান, সে ছাত্রলীগ করত আমি জানি।

    হবিগঞ্জের হামজা যেভাবে লেস্টার সিটির তারকা ফুটবলার

    এ বিষয়ে মুন্নার চাচা ওয়াহেদ আলী জানান, মুন্না রোববার বাড়িতে এসেছিল। রাতে ঢাকা যাওয়ার সময় আমার সঙ্গে বিদায় নিয়ে গেছে।

    একই কথা জানান একই গ্রামের ডা. মুসলিম উদ্দিন বলেন, ইশতিয়াক মুন্নারা ৩ ভাই। সবাই মেধাবী। মুন্না গ্রামের ঘরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময়ই ২০০৮ সালে তারা বাবা মারা যান।

    শেষ খবরে জানা গেছে, ইশতিয়াক মুন্নাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম আদালত।

  • স্কুল ছাত্র নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ

    স্কুল ছাত্র নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ

    শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় স্কুল ছাত্র নিহতের ঘটনায় হাইওয়ে পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে গ্রামবাসী।

    খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যান চলাচল শুরু হয়।

    স্কুল-ছাত্র-নিহত

    রোববার( ৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পশ্চিম বড়চর, কদমতলী, নছরতপুর গ্রামের লোকজন মহাসড়কে বিদ্যুতের খুটি ফেলে যান চলাচল বন্ধ করে দেয়।

    শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

    এর আগে সকাল সোয়া ৯টার দিকে কয়েক জন স্কুল ছাত্র নিয়ে একটি সিএনজি মহাসড়ক দিয়ে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমীতে যাচ্ছিল।

    পথিমধ্যে মহাসড়কের পশ্চিম বড়চর নামকস্থানে হাইওয়ে পুলিশের টহল দেখে সিএনজি চালক গাড়ি আটকের ভয়ে ঘুরিয়ে রেলক্রসিং পাড় হয়ে যাবার চেষ্টা করে।

    এসময় সিলেটগামী একটি লোকাল ট্রেন রেলক্রসিংয়ে সিএনজিটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে ২য় শ্রেণীর ছাত্র সোহাগ মিয়া নিহত হয়।

    শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাব কমিটি গঠন

    এঘটনায় গ্রামবাসী মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করে। গ্রামবাসীর অভিযোগ হাইওয়ে পুলিশের ভয়ে আজকের দুর্ঘটনাটি ঘটেছে।

  • শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

    শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

    শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম বড়চর নামকস্থানে ট্রেনের ধাক্কায় সিএনজিতে থাকা (অটোরিকশা) স্কুল ছাত্র নিহত হয়েছে।

    রোববার (৬ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে শায়েস্তাগঞ্জ রেল জংশনের পশ্চিম দিকে আউটার সিগনালের অদূরে এদুর্ঘটনাটি ঘটে।

    নিহত স্কুল ছাত্র উপজেলার নছরতপুর গ্রামের আরেক সিএনজি চালক সেলিম মিয়ার পুত্র সোহাগ মিয়া (৭)।  নিহত সোহাগ মিয়া শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলে ২য় শ্রেণীর ছাত্র।

    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নছরতপুর থেকে তিন জন স্কুল ছাত্র নিয়ে সিএনজি (অটোরিকশা) ইসলামী একাডেমীতে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের পশ্চিম বড়চর নামকস্থানে হাইওয়ে পুলিশের টহল দেখে সিএনজি চালক গাড়ি আটকের ভয়ে ঘুরিয়ে রেলক্রসিং পাড় হয়ে যাবার চেষ্টা করছিল। এসময় সিলেটগামী একটি লোকাল ট্রেন রেলক্রসিংয়ে সিএনজিটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে ২য় শ্রেণীর ছাত্র সোহাগ নিহত হয়।

    এখবর পেয়ে গ্রামবাসী ঢাকা-সিলেট মহাসড়কে বিদ্যুতের খুটি ফেলে যান চলাচল বন্ধ করে দেয় এবং বিক্ষোভ করে।

    সিলেটে ট্রাকের ধাক্কায় চালক নিহত

    গ্রামবাসীর অভিযোগ, সিএনজিটি স্কুল ছাত্রদের নিয়ে মহাসড়ক দিয়ে যেতে পারলে আজকে এই দুর্ঘটনাটি হত না।

    শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

  • শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাব কমিটি গঠন

    শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাব কমিটি গঠন

    শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাব কমিটি গঠন কল্পে গত ৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় সাবেক সমাজ কল্যাণ প্রয়াত মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের বাংলোতে শায়েস্তাগঞ্জ উপজেলা ও পার্শ্ববর্তী উপজেলা সমূহের প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন পত্রিকার প্রতিনিধিদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

    শায়েস্তাগঞ্জ-উপজেলা-অনলাইন-প্রেস-ক্লাব-কমিটি-গঠন

    উক্ত সভায় চুনারুঘাট উপজেলার প্রবীন সাংবাদিক মোঃ হাছান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দীর্ঘ আলোচনার পর সকল সদস্যদের সর্ব সম্মতি ক্রমে বীর মুক্তিযোদ্ধা মনজুরুল হককে সভাপতি, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর কে সাধারণ সম্পাদক, আলী হায়দার সেলিম কে সাংগঠনিক সম্পাদক, মীর আব্দুল কাইয়ূম কে অর্থ সম্পাদক করে একুশ সদস্য বিশিষ্ট্য শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাব ত্রি-বার্ষিক কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।

    হবিগঞ্জ অনলাইন এক্টিভিস্ট ফোরাম এর কমিটি পুনর্গঠন

    উক্ত কমিটির সহ সভাপতি হলেন দেওয়ান সৈয়দ সারোয়ার রেজা, মোঃ হাছান আলী, জালাল আহমেদ, গোলম মোক্তাদির চৌধুরী মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী, অপু দাশ, সমাজ কল্যাণ সম্পাদক নাদিরা সুলতানা, সাহিত্য ও সংস্কৃতি, ক্রীড়া সম্পাদক, মোঃ আব্দুর রাজ্জাক, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাহাব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. নজরুল ইসলাম, কার্য নিবাহী সদস্য নূরুল ইসলাম শাহজাহান, আব্দুস সামাদ মেম্বার, সৈয়দ আরিফ উদ্দিন সৈকত, সানিউল হক, নাজিউর রহমান (জেমি), এইচ আর রুবেল, আঃ মোতালিব প্রমূখ।