Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে দুই গাঁজা ব্যবসায়ী আটক

    হবিগঞ্জে দুই গাঁজা ব্যবসায়ী আটক

    হবিগঞ্জে দুই গাঁজা ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দেয়া হয়েছে। রোববার বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজাসহ তাদেরকে আটক করে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসার আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে ১০ দিন করে কারাদন্ড প্রদান করেন।

    তারা হল, হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত আবু মিয়ার পুত্র জাহির মিয়া (৬০) ও একই গ্রামের মৃত উমেদ চন্দ্র দেবনাথের পুত্র চিত্ত রঞ্জন দেবনাথ (৭০)।নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা তাদেরকে গাজাসহ হাতেনাতে আটক করে।

    পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ দিন করে কারাদন্ড দেয়া হয়। একই সাথে তাদেরকে গাজা ব্যবসা আর না করার জন্য সতর্ক করে দেয়া হয়েছে। তারা যদি ফের মাদক বিক্রিতে জড়ায় তা হলে তাদেরকে আরো বেশি শাস্তি দেয়া হবে বলেও তাদেরকে অবগত করা হয়েছে।

  • নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সারওয়ার,সম্পাদক কিবরিয়া

    নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সারওয়ার,সম্পাদক কিবরিয়া

    এই প্রথম বারের মত ব্যালট এর মাধ্যমে নবীগঞ্জ উপজেলা প্রেসক্লাব এর নির্বাচন সম্পন্ন হয়েছে।উৎসবমূখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব এর নির্বাচনে অংশগ্রহণ করেন স্থানীয় সাংবাদিকবৃন্দ।

    নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত
    সভাপতি হয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি  সরওয়ার শিকদার।

    সাধারন সম্পাদক মো: আলমগীর মিয়া, সহ-সাধারন সম্পাদকঃ কিবরিয়া চৌধুরী।

  • আজ নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন

    আজ নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন

    আজ রবিবার নবীগঞ্জ শহরস্থ হবিগঞ্জ জেলা পরিষদের ডাক বাংলোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন। এ নির্বাচনে ১৩ পদে লড়ছেন মোট ২০ প্রার্থী। গত মঙ্গলবার সকাল ১০ ঘটিকা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার গোলাম মোস্তফা রফিক ও নির্বাচন কমিশনার ফজলুর রহমানের উপস্থিতিতে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। সভাপতি পদে প্রার্থীরা হলেন, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এম.এ বাছিত, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার ও দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী। সাধারণ সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এম. মুজিবুর রহমান ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মোঃ সেলিম তালুকদার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময় প্রতিনিধি সলিল বরন দাশ ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি কিবরিয়া চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদে বৈচিত্র্যময় সিলেটের প্রতিনিধি আবু তালেব ও সাংবাদিক আকিকুর রহমান সেলিম। এছাড়াও নির্বাহী সদস্য পদে প্রার্থীরা হলেন- দৈনিক কাজির বাজার প্রতিনিধি তোফাজ্জল হোসেন, প্রথম আলোর সাবেক প্রতিনিধি এস.আর চৌধুরী সেলিম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি ফখরুল আহসান চৌধুরী, দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি আনোয়ার হোসেন মিঠু, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি এটিএম সালাম, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সুবিনয় রায় বাপ্পি, দৈনিক সমকাল প্রতিনিধি এম এ আহমদ আজাদ, দৈনিক উত্তরপূর্বের প্রতিনিধি উত্তম কুমার পাল হিমেল, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি শাহ সুলতান আহমেদ, দৈনিক দিনকাল প্রতিনিধি অলিউর রহমান অলি। এদিকে সহ-সভাপতি পদে দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি আশাহিদ আলী আশার কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
    উল্লেখ্য, দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটিয়ে এবারই প্রথম বারের মতো প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত হচ্ছে নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন। নবীগঞ্জের সাংবাদিক সমাজের ঐহিত্যবাহী সংগঠন ‘নবীগঞ্জ প্রেসক্লাব’ এর ইতিহাসে সর্ব প্রথম এই নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মাঝে আনন্দের জোয়ার ও নির্বাচনী আমেজ বিরাজ করছে।

  • হবিগঞ্জ সদর উপজেলায় অনুষ্টিত হয়ে গেল ৪১ তম জাতীয় বিজ্ঞান মেলা

    হবিগঞ্জ সদর উপজেলায় অনুষ্টিত হয়ে গেল ৪১ তম জাতীয় বিজ্ঞান মেলা

    গত ১৯ শে ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় হবিগঞ্জ সদর উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব, মোতাচ্ছিরুল ইসলাম মেলার শুভ উদ্ভোধন ঘোষণা করেন। এরই মাধ্যমে ৪১ তম জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের কার্যক্রম শুরু হয়।


    এর পর বিভিন্ন স্কুল কলেজের ছাত্র/ছাত্রীরা তাদের উদ্ভাবনী নিয়ে মেলায় অংশগ্রহন করে।

    ২১ ডিসেম্বর পর্যন্ত টানা তিন দিন চলে মেলা।শেষ দিন সমাপনী অনুষ্টানের মাধ্যমে এবং পুরস্কার বিতরণ এর মাধ্যমে শেষ হয় মেলা।

    সমাপনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাখাওয়াত হোসেন রুবেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা, হবিগঞ্জ।

    সভাপতিত্ব করেন, মো: জিয়া উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, হবিগঞ্জ।

    মেলায় অলিম্পিয়াড প্রতিযোগিতায় ১ম ও ২য় স্থান অধিকার করেছে বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীরা এবং ৩য় স্থান অর্জন করেছে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।

    স্টলে সিনিয়র গ্রুপে ১ম স্থান অর্জন করেছে হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট, গোপায়া, হবিগঞ্জ।

    ২য় স্থান অর্জন করেছে হবিগঞ্জ সরকারি পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।

    এবং ৩য় স্থান অর্জন করেছে বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ।

    মেলায় অংশগ্রহণকারী জুনিয়র গ্রুপে ১ম স্থান অর্জন করেছে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়।

    ২য় স্থান অর্জন করেছে বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

    এবং ৩য় স্থান অর্জন করেছে হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ।

  • ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ মারা গেছেন।

    ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ মারা গেছেন।

    ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ মারা গেছেন।শুক্রবার রাত সাড়ে ৮টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

    যে সব বাংলাদেশি তাদের কর্মগুণে বিশ্বজুড়ে পরিচিত, ফজলে হাসান আবেদ তাদের একজন। ১৯৭২ সালে তার হাত ধরে যাত্রা শুরু করা ব্র্যাক এখন বিশ্বের সবচেয়ে বড় এনজিওগুলোর একটি।

    ফজলে হাসান আবেদের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।

    গত ২৭ নভেম্বর ফজলে হাসান আবেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার অসুস্থতা সম্পর্কে তখন কিছু জানায়নি ব্র্যাক কর্মকর্তারা।

    মৃত্যুর পর ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “তিনি ব্রেন টিউমারে আক্রান্ত অবস্থায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।”

    ফজলে হাসান আবেদের স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং তিন নাতি-নাতনি রয়েছে।

    ব্র্যাক কর্মকর্তারা জানান, সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ফজলে হাসান আবেদের মরদেহ রোববার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ঢাকার আর্মি স্টেডিয়ামে রাখা হবে।

    শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে জানাজা হবে। জানাজার পর ঢাকার বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

    ১৯৩৬ সালে জন্মগ্রহণকারী ফজলে হাসান আবেদের উচ্চতর পড়াশোনা হয় লন্ডনে, হিসাব বিজ্ঞানে।

    ৩৬ বছর বয়সে ব্র্যাক প্রতিষ্ঠার পর থেকে ২০০১ সাল পর্যন্ত সংস্থার নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন ফজলে হাসান আবেদ। ৬৫ বছর বয়সে নির্বাহী পরিচালকের পদ ছেড়ে চেয়ারপারসন হন তিনি। কয়েক মাস আগে তিনি চেয়ারপারসনের পদ ছেড়ে অবসরে যান।

  • চুনারুঘাট প্রেসক্লাবঃ সভাপতি কামরুল, সম্পাদক লিটন

    চুনারুঘাট প্রেসক্লাবঃ সভাপতি কামরুল, সম্পাদক লিটন

    হবিগঞ্জের চুনারুঘাট প্রেসক্লাবের ২০২০-২১ সালের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় প্রেসক্লাব ভবনে ক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটনের পরিচালনায় বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন।

    বিকালে প্রধান নির্বাচন কমিশনার মহিদ আহমেদ চৌধুরী – মোঃ কামরুল ইসলামকে (ইত্তেফাক) সভাপতি, মোঃ জামাল হোসেন লিটনকে (যায়যায়দিন) সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করেন।

    অন্যান্য নির্বাচিতরা হলেন সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী (আমাদের সময়), যুগ্ম সম্পাদক মোঃ ইসমাইল হোসেন বাচ্চু (দৈনিক আলোকিত সময়), সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম (কালের কন্ঠ), কোষাধ্যক্ষ রাই রঞ্জন পাল (প্রতিদিন বাংলাদেশ)।

    দপ্তর ও পাঠাগার সম্পাদক ওয়াহিদুল ইসলাম জিতু (নতুন দিন), প্রচার প্রকাশনা ও সাহিত্য সম্পাদক এস এম সুলতান খাঁন (ইনকিলাব), জনকল্যাণ সম্পাদক জুনায়েদ আহমেদ (ভোরের কাগজ), নির্বাহী সদস্য মোঃ আলমগীর হোসেন (দৈনিক যুগান্তর) ও এস আর রুবেল মিয়াকে সদস্য নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট  কার্যকরি কমিটি গঠন করা হয়।

  • শায়েস্তাগঞ্জে দুই দিন ব্যাপি বিজ্ঞান মেলায় সমাপনী ও পুরষ্কার বিতরণ

    শায়েস্তাগঞ্জে দুই দিন ব্যাপি বিজ্ঞান মেলায় সমাপনী ও পুরষ্কার বিতরণ

    সৈয়দ আখলাক উদ্দিন মনসুরঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দুই দিন ব্যাপি ৪১ তম জাতীয় বিজ্ঞান ও পযুক্তি মেলা সমাপনী ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

    গত বুধবার (১৮ই ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বিজ্ঞান মেলার শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার। পরে বিদ্যালয় থেকে বের হয়ে এক বিশাল র‌্যালী নিয়ে পথ প্রদক্ষিন করে।

    এদিকে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমী সুপাভাইজার জগদীশ দাশ তালুকদার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানিয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ নরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা সংরক্ষিত ভাইস চেয়ারম্যান মুক্তা বেগম, শায়েস্তাগঞ্জ পৌর মেয়র মোঃ ছালেক মিয়া, শায়েস্তাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ জহুরচান বিবি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা আক্তার, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আজহার উদ্দিন, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান, ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল প্রধান শিক্ষক নুরুল হক, প্রাণ আরএফএল পাবলিক স্কুল এর প্রধান শিক্ষক স্টিভেন লিউক মালাকার শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জালাল আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, যুগ্ন সাধারণ সম্পাদক অপু দাশ, কোষাধ্যক্ষ মীর আব্দুল কাইয়ুম, রিপোটার্স ক্লাব সভাপতি মোঃ মামুন চৌধুরী, শায়েস্তাগঞ্জ উপজেলা আ’লীগ নেতা উসমান আলী মিনু প্রমুখ।

    শায়েস্তাগঞ্জে দুই দিন ব্যাপি বিজ্ঞান মেলায় সমাপনী ও পুরষ্কার বিতরণ

    পরে উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিজ্ঞান মেলা ও অলিম্পিয়ার্ডে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার বিতরন করেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।