Category: হবিগঞ্জ

  • শহরে এক দোকানে ৩০ হাজার টাকা জরিমানা

    শহরে এক দোকানে ৩০ হাজার টাকা জরিমানা

    হবিগঞ্জে শহরের মাষ্টার কোয়াটারমুখে মেসার্স সায়াদত টেলিকম এন্ড স্টোরে মেয়াদোত্তীর্ণ পানীয়জাত দ্রব্য ও শিশু খাদ্য বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

    আজ বুধবার (১৫ জানুয়ারী) দুপুর সাড়ে ১২ ঘটিকার দিকে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা।

    জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে জনস্বার্থে এই ভ্রাম্যমাণ আদালত অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।

  • মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু

    মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু

    হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির আয়োজনে মাসব্যাপী কৃষি শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে।মঙ্গলবার বিকাল ৪টায় স্থানীয় নিউ ফিল্ড মাঠে ফিতা কেটে উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

    এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি’র প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু ডাইরেক্টর অব্দুর রহমান, আনিচ্ছুজ্জামান আনিছ ও ফজলে রাব্বি রাসেল প্রমুখ।

    উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন- এই কৃষি শিল্প ও বানিজ্য মেলা হবিগঞ্জের মানুষদেরকে বিনোদন দেয়ার জন্য আয়োজন করা হয়েছে। যাতে করে কেউ এ বাণিজ্য মেলাকে কেন্দ্র করে অপ্রীতিকর কোন ঘটনা ঘটাতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরও বলেন- প্রতিটি ষ্টলে মুল্য তালিকা থাকতে হবে। অন্যথায় প্রশাসন আইননানুগ ব্যবস্থা গ্রহন করবে।

    এ বছর মেলায় মোট ১১০টি স্টল রয়েছে। এতে বিভিন্ন ধরণের সামগ্রী ছাড়াও ছোট বাচ্চা জন্য খেলাধুলার ব্যবস্থা রয়েছে। পরে মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান অথিতিবৃন্দ।

  • খোয়াই নদীতে হাত-পা বাঁধা স্কুল ছাত্রের লাশ উদ্ধার

    খোয়াই নদীতে হাত-পা বাঁধা স্কুল ছাত্রের লাশ উদ্ধার

    হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চরহামুয়া এলাকার খোয়াই নদী থেকে ইসমাঈল হোসেন বিদয় (১২) নামে এক স্কুল ছাত্রের হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    গতকাল সোমবার দুপুর ১২ টায় স্থানীয় লোকজন সদর থানায় খবর দিলে ওসি মোঃ মাসুক আলীর নেতৃত্বে ওসি অপারেশন দৌস মোহাম্মদসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে, সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

    নিহত স্কুল ছাত্র উপজেলা উত্তর তেঘরিয়া গ্রামের সৌদি প্রবাসী ফারুক মিয়ার পুত্র। সে তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। সন্দেহভাজন জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।

    সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

    এদিকে, দাফন না করে লাশবাহী ফ্রীজ গাড়িতে রাখা হয়েছে লাশটি।

    জানা গেছে তার প্রবাসী পিতা সোমবার বিকেলেই সৌদি আরব থেকে দেশে আসার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

    আজ মঙ্গলবার দেশে ফেরত এসে লাশ দাফন করবেন বলে জানা গেছে। এই নৃংশস হত্যার ঘটনায় জেলায় জুড়ে তোলপাড়। অনেকের মধ্যে ভীতি সৃষ্টি হয়েছে।

    প্রসঙ্গত, গত ১১ জানুয়ায়ী সে নিখোজ হয়েছিলো এবং এই মর্মে হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন তার মা শাহেনা আক্তার।

    এর পর থেকেই শিশুটিকে   খুঁজতে নামে পুলিশ। হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুক আলী জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।

    নিহত বিদয়ের গায়ে অসংখ্য আঘাতের চিহৃ রয়েছে। তদন্ত চলছে আশা করা যায় খুব শীঘ্রই হত্যার রহস্য উদঘাটন করা হবে।

  • এনামুল হক মোস্তফা শহীদ এর স্মরণে চক্ষু শিবির উদ্ভোধন

    এনামুল হক মোস্তফা শহীদ এর স্মরণে চক্ষু শিবির উদ্ভোধন

    সৈয়দ আখলাক উদ্দিন মনসুরঃ সিলেট নিঃস্ব সহায়ক সংস্থা (এন এস এস) ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের ব্যাবস্থাপনায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এনামুল হক মোস্তফা শহীদ এর স্মরণে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দরিদ্র ও অসহায় চক্ষু রোগীদের জন্য বিনা মূল্যে চক্ষু শিবির উদ্ভোধনী অনুষ্ঠান পালন করা হয়েছে।

    ১৩ জানুয়ারী (রবিবার) সকাল ৯টায় শায়েস্তাগঞ্জ উপজেলার সাবেক সমাজ কল্যান মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এনামুল হক মোস্তফা শহীদ এর বাংলোতে সিলেট নিঃস্ব সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও কো-অডিনেটর ফজলে মাওলা চৌধুরী ফুয়াদ এর সঞ্চালনায় উদ্ভোধনী চক্ষু শিবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনজুরুল হক, সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, মীর আব্দুল কাইয়ুম, সাঈদ আহমেদ চৌধুরী, দাউদনগর বাজার সিরাজ প্লাজার প্রোপ্রাইটর ফাহিম আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ কামরুল ইসলাম প্রমুখ।

    উদ্ভোধনী শেষে দুপুর ২টা পর্যন্ত বিনা মূল্যে এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী এ চক্ষু শিবিরে ৬ শত রোগীকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এবং বাছাইকৃত ৮১ জন রোগীকে চানী পরা অপারেশনের জন্য মৌলভীবাজার মাতার কাপন বিএনএসবি চক্ষু হাসপাতালে প্রেরণ করা হবে।

    আগামী ১৭ জানুয়ারী শুক্রবার বিকাল আড়াইটায় সমাজ কল্যান বাংলো থেকে রোগী’কে নিয়ে যাবে। সেখানে তাদেরকে বিনামূল্যে চক্ষু অপারেশন ও লেন্স সংযোগ দেওয়া হবে।

    চক্ষু শিবির সেবা প্রদান করেন সিলেট নিঃস্ব সাহয়ক সংস্থা (এনএসএস) ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকরা।

    উক্ত দুটি সংস্থা বৃহত্তর সিলেট বিভাগ প্রত্যেক উপজেলায় হত দরিদ্রদের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, স্যানিটারি লেট্রিন এবং ঘর তৈরী করে সেবা দিচ্ছেন। তাই প্রতি বছর হবিগঞ্জে বিনামূল্যে চক্ষু সিকিৎসা, স্যানিটারী লেট্রিন ও ঘর মেরামত করে দিবেন বলে জানান। শায়েস্তাগঞ্জে এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়ায় হত দরিদ্রদের মাঝে উৎসাহ বেড়েছে।

  • নবীগঞ্জে ওসির বিরুদ্ধে ঘুষের অভিযোগ

    নবীগঞ্জে ওসির বিরুদ্ধে ঘুষের অভিযোগ

    নবীগঞ্জের আলোচিত কামাল হত্যাকান্ডের ঘটনা নিয়ে নবীগঞ্জ থানার ওসি ও ওসি (তদন্ত) এর আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে।

    নিহত কামালের বোন হত্যা মামলার বাদী আনোয়ারা খাতুন লিখিত ভাবে এই অভিযোগ করেন।

    লিখিত অভিযোগে তিনি বলেন, গত বছরের ১৬ ডিসেম্বর পূর্ব বিরোধের জের ধরে মামলার প্রধান আসামী জসীম মেম্বারসহ তার সহযোগীরা তার ভাই কামাল মিয়াকে হত্যা করে।

    এই ঘটনায় তিনি বাদি হয়ে ২৭ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের পর নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান ও ওসি (তদন্ত) আমিনুল ইসলাম তার কাছে ৫ লাখ টাকা দাবি করেন।

    তিনি তাদের দাবিকৃত ৫ লাখ টাকা দিতে না পারায় মামলাটি ভিন্নখাতে নেন।

    আসামীর নিকট থেকে মোটা অংকের টাকা গ্রহণ করে আলোচিত এই হত্যা মামলার অন্যতম স্বাক্ষী শরীফ মিয়াকে গ্রেফতার করেন।

    আনোয়ারা খাতুন লিখিত বক্তব্যে আরো বলেন, তার ভাগ্নে ফারুক মিয়াকে আটক করে ক্রসফায়ারের ভয় দেখিয়ে মিথ্যা জবানবন্দি নিয়ে হত্যা মামলাটি ভিন্নখাতে নেয়ার প্রয়াস চালাচ্ছেন। এতে হার্টের রোগী শরীফ ও ফারুক মানসিকভাবে বিপর্যস্থ হয়ে পড়েছেন। তারা এখন স্বাভাবিক অবস্থায় নেই। তিনি আদালতের মাধ্যমে ফারুকের প্রকৃত জবানবন্দি নেয়ার দাবি জানান। তিনি ঘটনার সুষ্টু তদন্ত দাবি করেছেন।

  • শায়েস্তাগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

    শায়েস্তাগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

    সৈয়দ আখলাক উদ্দিন মনসূরঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আনন্দ শোভযাত্রা পালিত হয়েছে।

    শনিবার (১১ জানুয়ারী) সকাল ১০ টায় অর্থ মন্ত্রণালয়ের উদ্দোগে ও শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ শেভাযাত্রা বের হয়।

    ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ হতে সকল শ্রেণী পেশার মানুষ এবং স্কুল কলেজের ছাত্র/ছাত্রী ও শিক্ষকদের কে নিয়ে আনন্দ শোভাযাত্রা র‌্যালী নিয়ে বের হয়ে শহরের প্রধান সড়ক দিয়ে থানা পর্যন্ত যায় এবং সেখান থেকে প্রদক্ষিণ করে বালিকা বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে এসে সমাপ্ত হয় এ র‌্যালী।

    সকলের মাথায় লাল সবুজের ক্যাপ, শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের লগো সম্মিলিত সাদা রঙ্গের গেঞ্জী শোভাযাত্রাকে সুন্দর করে তোলেছে।

    উক্ত শোভাযাত্রা র‌্যালীতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা, রোভার স্কাউট, প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব, রিপোটার্স ক্লাব, সাংবাদিক ফোরাম, বিভিন্ন সরকারী-বেসরকারী অফিসের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্র/ছাত্রী, উপজেলা প্রত্যেক ইউনিয়নের ও পৌর শহর থেকে আ’লীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা সহ বিভিন্ন পেশার মানুষ আনন্দ শোভাযাত্রা র‌্যালীতে স্বতস্পূর্ত অংশ গ্রহণ করে।

    শায়েস্তাগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

    সকাল ১১ টায় বালিকা বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনি হয়। সাড়ে এগারটায় বিদ্যালয় মাঠে উন্মোক্ত মঞ্চে ‘‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’’ শির্ষক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমী সুপারভাইজার জগদীশ দাশ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

    স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা রমা পদ দেব, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহিন, বীর মুক্তিযোদ্ধা প্রাণেশ দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ মামুন, এসআই আব্দুল মুকিত চৌধুরী, সদর উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, জেলা সাংবাদিক ফোরাম সহ সভাপতি মামুন চৌধুরী, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, যুগ্ন সম্পাদক অপু দাশ, কোষাধ্যক্ষ মীর আব্দুল কাইয়ুম, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ সহ প্রমুখ।

    আলোচনা শেষে বিদ্যালয়ে শিশু কিশোরদের বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরষ্কার বিতরণ করা হয়।

  • মাধবপুরের ছাত্রলীগ নেতা গাঁজাসহ গ্রেপ্তার

    মাধবপুরের ছাত্রলীগ নেতা গাঁজাসহ গ্রেপ্তার

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাঈম বিন ইসলাম (২৭) ও তার সহযোগী ফয়সল মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

    গ্রেপ্তারকৃত নাঈম বিন ইসলাম উপজেলার নারায়ণপুর গ্রামের শেখ আব্দুল আলীর ছেলে ও ফয়সল চারাভাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। গ্রেপ্তারকৃত নাঈম মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিন বিন ইসলাম ও নোয়াপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মিয়ার ভাতিজা।

    গত বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি প্রাইভেট কারসহ তাদের আটক করে পুলিশ। পরে প্রাইভেটকার তল্লাশি করে ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

    আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ জানান, “মাদক ব্যবসায়ীরা প্রাইভেট কারে করে মাধবপুর সীমান্ত এলাকা থেকে গাঁজার একটি চালান নিয়ে আশুগঞ্জ টোল প্লাজার দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সিলেট মহাসড়কের খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের ব্যবহৃত প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১৩-৯০৫৬) টি আটক করে। এ সময় প্রাইভেটকার তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় “

    মাদক পাচারে জড়িত থাকার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আশুগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।