Category: হবিগঞ্জ

  • শহর থেকে ৭ বছরের শিশু ধর্ষক গ্রেফতার

    শহর থেকে ৭ বছরের শিশু ধর্ষক গ্রেফতার

    ঢাকার সবুজবাগ বাসাবো এলাকায় ৭ বছরের এক শিশুর ধর্ষক জুবায়ের আহমেদ তালুকদার (২৮) কে হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

    অভিযানের টের পেয়ে পার্শ্ববর্তী বাসার ছাদের ট্যাংকির পেছনে লুকিয়েও শেষ রক্ষা হয়নি তার।

    অবশেষে গতকাল  বৃহস্পতিবার রাত সাড়ে ১০ ঘটিকার দিকে শহরের রাজনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারের পরপরই তাকে ঢাকায় নিয়ে গেছে র‌্যাব-৩ টিমের সদস্যরা।

    গ্রেফতারকৃত  ধর্ষক জুবায়ের লাখাই উপজেলার মুড়াকরি (রোহিতোনশি) এলাকার আকির মিয়া তালুকদারের ছেলে।

    র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন জানান, গত গত ১৬ জানুয়ারী ঢাকার সবুজবাগ বাসাবো এলাকায় সাবলেটে ভাড়া থাকতো শিশুর পরিবার।

    সকালের দিকে পাশের রুমে থাকা জুবায়ের শিশুকে নিজের রুমে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।

    এই ঘটনায়  ২২ জানুয়ারী রাতে সবুজবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়।

    এরই প্রেক্ষিতে মোবাইল ফোনে ট্যাকিংয়ের মাধ্যমে র‌্যাব-৩ এর সদস্যরা বিকেল থেকেই হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় অবস্থান নেয়।

    অভিযানের এক পর্যায়ে রাত সাড়ে ১০ ঘটিকার  দিকে ওই এলাকার একটি বাসার ছাদ থেকে তাকে গ্রেফতার করা হয়।

    সাখাওয়াত হোসেন আরো জানান, শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

    সেখানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়ে শুক্রবার প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে।

  • ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে আত্বহত্যা করল এক পুলিশ সদস্য

    ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে আত্বহত্যা করল এক পুলিশ সদস্য

    নিজের ইস্যু করা অস্ত্র দিয়ে শাহ মো. কুদ্দুস (৩১) নামে হবিগঞ্জের এক পুলিশ সদস্য আত্মাহত্যা করেছেন।

    বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর মিরপুর-১৪ নম্বর পুলিশ লাইন মাঠে এ ঘটনা ঘটে।

    নিহত পুলিশ সদস্য হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাসিন্দা বলে জানা যায় । তবে তার পিতা ও গ্রামের নাম এখনও জানা যায়নি।

    কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিমউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, নিহত পুলিশ সদস্য মিরপুর-১৪ নম্বর ব্যারাকে থাকতেন, পদবি ছিলো নায়েক।

    এক প্রশ্নের জবাবে ওসি বলেন, তার ফেসবুক স্ট্যাস্টাসের কথা আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি।

  • হবিগঞ্জের ভূয়া এসপি রাহুল যেভাবে প্রতারণা করে

    হবিগঞ্জের ভূয়া এসপি রাহুল যেভাবে প্রতারণা করে

    হবিগঞ্জের ভূয়া এএসপি নিলান্দ্রী শেখর রাহুল গোপ (৩৫) আটক হওয়ার পর বেড়িয়ে এসেছে অনেক কাহিনী।

    তাকে আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে এ পর্যন্ত ঢাকাসহ বিভিন্ন থানায় ১২টি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।

    এর মধ্যে উল্লেখযোগ্য মামলা হলো কণ্ঠশিল্পী মেহজামিন মেরিন এর সাথে বিয়ের নামে প্রতারণার মামলা।

    মেহেরিনের বরাত দিয়ে ভাটারা থানার এসআই বেলায়েত হোসেন ভূইয়া জানান, ১৯ সালের ২০ অক্টোবর ঢাকার একটি অভিজাত এলাকার বিয়েতে পরিচয় হয় মেরিনের সাথে রাহুল গোপের।

    এএসপি পরিচয় জেনে ২ সন্তানের জননী স্বামী পরিত্যাক্তা মেহেরিন রাহুলের প্রেমে পড়ে যায়।

    এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মেহেরিনের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেয় রাহুল।

    পরে বিয়ে না করে রাহুল নানা রকম টালবাহানা শুরু করে। এক পর্যায়ে সে গা-ঢাকা দেয়।

    পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর মেহেরিন জানতে পারে সে ভূয়া এএসপি এবং একজন প্রতারক। এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে সবুজবাগ থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন।

    এরকম আরো নারী ও পুরুষের সাথে এএসপি পরিচয় দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এই প্রতারক রাহুল।

    প্রসঙ্গ, গত ১৯ জানুয়ারি রাতে কুড়িলে অবস্থিত হোটেল প্রগতি ইন থেকে অভিযুক্ত রাহুলকে নারীসহ গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ।

    এই সময় তার কাছ থেকে বাংলাদেশ পুলিশের আইডি, একটি নোকিয়া মোবাইল, একটি আইফোন, ১৯ লাখ টাকা ও একটি ব্যাগ উদ্ধার করা হয়।

    গত ১৪ জানুয়ারি হোটেল প্রগতি ইনে পুলিশের আইডি কার্ড দেখিয়ে এএসপি পরিচয়ে রুম ভাড়া নেয় অভিযুক্ত রাহুল গোপ। পরে ১৬ জানুয়ারি হোটেল কর্তৃপক্ষ ভাড়া চাইতে গেলে বিভিন্ন অজুহাত দেখাতে থাকে।

    সন্দেহ হলে ভাটারা থানা পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পুলিশ হোটেল প্রগতি ইনে উপস্থিত হয়ে অভিযুক্তের পরিচয় জানতে চাইলে বিভিন্ন অজুহাত দেখাতে শুরু করে।

    এক পর্যায়ে তিনি ভূয়া পুলিশ পরিচয়ে হোটেলে অবস্থান করছেন বলে স্বীকার করে এবং মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে এসআই বেলাল ভূইয়াকে।

    ভূয়া এএসপি রাহুল বানিয়াচং উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের বিথঙ্গল গোয়াল হাটি সুদি ব্যবসায়ী অজিত গোপের পুত্র ও শহরের উত্তর শ্যামলীর বাসিন্দা।

    অনুসন্ধানে জানা যায়, রাহুল ৬ মাস পূর্বে হবিগঞ্জ বানিজ্যিক এলাকার উত্তরা কমপ্লেক্সের সংলগ্ন পূর্বে পুরান মুন্সেফীতে ৯০ লাখ টাকায় একটি ৩ তলা অট্টালিকা ক্রয় করে ওই ভবনটিকে ৫তলায় রূপান্তরিত করেন।

    এই সংস্কার কাজ ব্যয় হয় প্রায় অর্ধকোটি টাকা। তার পিতার নামে এই “অজিত ভবন” হিসাবে নামকরণ করা হয়।

    সুরম্য অট্টালিকাটি বাংলাদেশ পুলিশের ডিজাইন ও রংয়ে দৃশ্যমান রয়েছে। যে কেউ দেখলে মনে হবে এটি পুলিশের কোন উধ্বতন কর্মকর্তার বাড়ী।

    ভূয়া এএসপি রাহুল গোপ নিয়মিত হবিগঞ্জ যাতায়াত করতেন (পুলিশ ডিএমপি/পুলিশ এসএমপি) স্টিকার সম্ভলিত একটি বিলাশ বহুল গাড়ীতে।

    তার স্বীকারোক্তি মতে ঢাকার একটি বাসা থেকে পুলিশের বিভিন্ন পোশাক, সিল, জুতা, বেইজ, লগু, বাশি, খেলনার পিস্তলসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

    ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান জানান, ইতোমধ্যে বিভিন্ন জেলা থেকে ভুক্তভোগীরা থানায় এসে অভিযোগ করেছেন।

    রাহুলের বিরুদ্ধে ৭দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরো রহস্য বেরিয়ে আসবে।

    হবিগঞ্জ থানার পুলিশকেও খোঁজ খবর নেয়ার জন্য বলা হয়েছে।

    এদিকে গতকাল বুধবার রাহুল অপকর্মের সংবাদ প্রকাশ হলে সদর থানার একদল পুলিশ তার বিলাসবহুল বাসায় অভিযান চালান। কিন্তু ওই বাসায় কাউকে খোঁজে পাওয়া যায়নি।

    এ ব্যাপারে সদর থানার ওসি মোঃ মাসুক আলী বলেন, ভুক্তভোগীরা যদি থানায় এসে অভিযোগ করে তাহলে প্রতারক রাহুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তার সাথে কারা জড়িত তাদেরকেও খোঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

  • ৩ বছরেও ঘোষণা হয়নি হবিগঞ্জ জেলা কৃষকলীগের পুর্ণাঙ্গ কমিটি

    ৩ বছরেও ঘোষণা হয়নি হবিগঞ্জ জেলা কৃষকলীগের পুর্ণাঙ্গ কমিটি

    ৩ বছর পেরিয়ে গেলেও অদ্যবধি পর্যন্ত ঘোষণা করা হয়নি হবিগঞ্জ জেলা কৃষকলীগের পুর্ণাঙ্গ কমিটি। ৩ সদস্য বিশিষ্ট কমিটি দিয়েই নামকাওয়াস্তে চলছে সকল কার্যক্রম। পুর্ণাঙ্গ কমিটি না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ ও হতাশা।

    খোঁজ নিয়ে জানা যায়, ২০১৬ সালের ১৩ অক্টোবর রোজ বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা সার্কিট হাউজে বসে তৎকালীন কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি মোতাহের হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক এডভোকেট সামসুল হক রেজা স্বাক্ষরিত এক পত্রে জেলা কৃষকলীগে সভাপতি হিসেবে হুমায়ুন কবির রেজা, সাধারন সম্পাদক মোক্তার হোসেন বেনু ও নুরুল আমিন উসমানকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। এসময় পুর্ণাঙ্গ কমিটি করতে তাদেরকে ১৫ দিনের সময় বেঁধে দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কিন্তু আজ পর্যন্ত এই কমিটি পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেনি।

    নাম প্রকাশ না করার শর্তে জেলা কৃষকলীগের একাধিক নেতাকর্মীরা জানান, পুর্ণাঙ্গ কমিটি না হওয়ায় আমরা দলীয় কোনো পরিচয় দিতে পারছিনা। তারপরও কি করবো দলের টানে বিভিন্ন কর্মসুচীতে অংশ নিতে হয়। পুর্ণাঙ্গ কমিটিতে দলের নিবেদিক কর্মী ও ত্যাগী ও ক্লিন ইমেজের নেতাদের স্থান দেয়ার জন্যও দাবি জানান তারা।

    জেলা কৃষকলীগের সেক্রেটারি মোক্তার হোসেন বেনু বলেন, “আমরা পুর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য পাঠিয়েছিলাম। কিন্তু তৎকালীন কমিটির সভাপতি বা সেক্রেটারি কি কারণে এই কমিটি অনুমোদন দেন না তার আমার জানা নেই।”

    এ বিষয়ে কথা হয় কেন্দ্রীয় কৃষকলীগের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা জয়নাল আবেদীন এর সাথে। তিনি জানিয়েছেন, আগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বা সেক্রেটারি দুই ধরণের কমিটি দিতে চেয়েছিলেন। এটা নিয়ে তারা ঐক্যে পৌছতে পারেনি। তাই কমিটি অনুমোদন দেয়া হয়নি। আমরা চেষ্টা করে যাচ্ছি এক থেকে দুই সপ্তাহের মধ্যে হবিগঞ্জ জেলার পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার।

    এ বিষয়ে জানতে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি’র সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ব্যস্ত থাকায় তা সম্ভব হয়নি।

  • আলোচিত জেরিন হত্যা: আদালতে জাকির হোসেনের জবানবন্দি

    আলোচিত জেরিন হত্যা: আদালতে জাকির হোসেনের জবানবন্দি

    শরীফ চৌধুরীঃ  দুর্ঘটনা নয় প্রেমে সাড়া না দেয়ায় হবিগঞ্জে সিএনজি চালিত অটোরিক্সা থেকে ফেলে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা করা হয়েছে।

    মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান উদ্দিন প্রধানের আদালতে গ্রেফতারকৃত জাকির হোসেনের জবানবন্দি রেকর্ড করা হয়।

    জানা গেছে, সিএনজি অটোরিক্সায় শ্লীলতাহানীর চেষ্টা চালায় জাকির হোসেন। এ সময় ধস্তাধস্তির এক পর্যায় গাড়ি থেকে লাফ দিতে চায় ওই ছাত্রী।

    অবস্থা বেগতিক দেখে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় জাকির৷ এতে জেরিন গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়।

    সেখানে একদিন চিকিৎসাধীন থাকার পর ১৯ জানুয়ারী মারা যায় এসএসসি পরিক্ষার্থী মদিনাতুল কোবরা জেরিন৷

    আটককৃত জাকিরের স্বীকারোক্তির বরাত দিয়ে মঙ্গলবার রাতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।

    তিনি বলেন, গত ১৮ জানুয়ার রিচি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় সিএনজি অটোরক্সা থেকে ধাক্কা দিয়ে ফেলে আহত করা হয় জেরিনকে। পরদিন ১৯ জানুয়ারী সকালে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    প্রথমে ধারণা করা হয়ছিল দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। যার ফলে পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই তার দাফন করান৷ কিন্তু বিষয়টি পুলিশের সন্দেহ হয়৷ তদন্ত করত গিয়ে হত্যাকাণ্ডের বিষয়টি বেরিয়ে আসে।

    গ্রেফতার করা হয় সদর উপজেলার ধল গ্রামের জাকির হোসনকে। নিহত এসএসসি পরিক্ষার্থী মদিনাতুল কোবরা জেরিন স্থানীয় রিচি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরিক্ষার্থী ছিল৷ সে সদর উপজলোর ধল গ্রামের আব্দুল হাইর মেয়ে।

  • কলেজ ছাত্রীকে গণধর্ষণে আসামি গ্রেফতার

    কলেজ ছাত্রীকে গণধর্ষণে আসামি গ্রেফতার

    চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি ফজলুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট ক্যাম্পের একটি  দল মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে সিলেটের দক্ষিণ সুরমা থেকে গতকাল রবিবার সকাল সাড়ে ১১ঘটিকায় সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আসামী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মথুরাপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে ফজলুর রহমান (২৪)।

    র‌্যাব সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা থানাধীন চন্ডিপুর এলাকা থেকে হবিগঞ্জের সাতছড়ি উদ্যানে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার ৩নং আসামী ফজলুর রহমান।

    গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। ফজলুর রহমানের আটকের সত্যতা নিশ্চিত করেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. সামিউল আলম।

    প্রসঙ্গত, হবিগঞ্জ সদরের বাতাসর গ্রামের শামীম আহম্মেদ মামুনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সরকারি বৃন্দাবন কলেজের ওই ছাত্রীর।

    গত ৭ জানুয়ারি দুপুরে সাতছড়ি জাতীয় উদ্যানে ডেকে নিয়ে প্রথমে তাকে ধর্ষণ করে মামুন। পরে পালাক্রমে গণধর্ষণ করে ফজলুর রহমান, আলী হোসেন, জুনেদ লতিফসহ ৫ জন।

    এক পর্যায়ে জঙ্গল থেকে বেরিয়ে চিৎকার করলে, মেয়েটিকে বাড়ি পৌঁছে দেয় আশপাশের লোকজন।

    গত ৮ জানুয়ারি বুধবার বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন নির্যাতনের শিকার তরুণী।

    মামলার প্রেক্ষিতে ওই দিনই মামুনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

  • ক্যান্সার আক্রান্ত ইউসুফ বাঁচতে এগিয়ে আসুন

    ক্যান্সার আক্রান্ত ইউসুফ বাঁচতে এগিয়ে আসুন

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের কাজির চক গ্রামের মোহাম্মদ আব্দুল আলীর ছোট ছেলে মোহাম্মদ ইউসুফ আলী (২৭) দীর্ঘ দিন থেকে মরণব্যাধি ক্যান্সারে ভুগছেন।

    গত ছয় মাস আগে ইউসুফ আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক প্রফেসর ডাক্তার ফখরুল আহমেদ নিকট চিকিৎসাধীন ছিলেন। কিন্তু টাকার অভাবে এখন আর তার কোন চিকিৎসা হচ্ছে না।

    চিকিৎসকরা জানিয়েছেন তার উন্নত চিকিৎসার জন্য কমপক্ষে ৬ লাখ টাকা প্রয়োজন। ক্যান্সার আক্রান্ত ইউসুফ আলী ও দরিদ্র পিতার পক্ষে এ ব্যয়ভার বহন করা সম্ভব নয়।

    তাই তিনি সরকারসহ সমাজের সহৃদয়বান ও বিত্তবান মানুষের কাছে সাহায্য চেয়েছেন।

    সাহায্য পাঠানোর ঠিকানা:
    মোঃ মোশাররফ হোসেন
    হিসাব নাম্বার-৭০১৭০১০৩২৮০০৪
    ডাচ বাংলা এজেন্ট ব্যাংক,
    মাধবপুর হবিগঞ্জ শাখা।
    বিকাশ পার্সোনাল নং-০১৭৬০৫৭৮০৩৪, যোগাযোগ- মোবাইল-০১৭৪১০৮০৭৮৭।