Category: হবিগঞ্জ

  • শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সমপন্ন

    শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সমপন্ন

    সৈয়দ আখলাক উদ্দিন মনসুরঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৭ শে জানুয়ারী সকাল ১১টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সভাপতিত্বে ও বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক জালাল আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা বেগম, উপজেরা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মোঃ ইব্রাহীম মিয়া, সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, মোঃ আব্দুল্লাহ আল মামুন, শিক্ষানুরাগী জবা রায়, কাউন্সিলর শিউলি বেগম, আছমা আব্দুল্লাহ, শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মীর আব্দুল কাইয়ুম, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ।

    এছাড়া আমন্ত্রীত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী, হাজী নুরুল ইসলাম তালুকদার, বিদ্যালয়ের শিক্ষক আলী হায়দার সেলিম, শুয়েব, সাজ্জাদুর রহমান, দেব যানি ধর বর্ষা, হালিমা খাতুন, হেলেনা খাতুন, ডালিম, লিটন প্রমুখ।

    বক্তব্য শেষে বার্ষিক মিলাদ ও মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মীর ইখলাছুর রহমান। দোয়া শেষে ১৯৩ জন শিক্ষার্থীদের হাতে পরীক্ষার বিভিন্ন সামগ্রী তুলে দেন।

  • সফল অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার ১৫ বছর আজ

    সফল অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার ১৫ বছর আজ

    আজ ঐতিহাসিক  ২৭ জানুয়ারী। সাবেক সফল অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার ১৫ বছর পূর্ণ হলো।

    দফায় দফায় তদন্তের বেড়াজালে আটকে থাকা ভয়ানক এ হত্যান্ডের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে প্রায় ৪ বছর পূর্বেই কিন্তু সাক্ষি না আসা, আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় ঠিকমতো আদালতে হাজির না হতে পারাসহ বিভিন্ন জটিলতায় বিচারকার্য এখনও শেষ হয়নি।

    এই অবস্থায় অবিলম্বে এ হত্যাকান্ডের বিচার সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেন নিহতদের পরিবার ও আহতরা।

    তবে বিচার প্রক্রিয়া নিয়ে ক্ষোভের অন্তঃ নেই শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়ার। এখনও এ ঘটনার তদন্ত নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করছেন।

    ২০০৫ সালের এই দিনে হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। সভা শেষে ফেরার সময় দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় তিনি ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ মোট ৫ জন নিহত হন।

    এতে আহত হন জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরসহ ৪৩ জন।

    উক্ত ঘটনায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়। কিন্তু দফায় দফায় তদন্তের বেড়াজালে আটকে থাকে এই মামলাটি।  এ হত্যাকান্ডের বিচার শুরু হয়েছে প্রায় ৪ বছর পূর্বে। এখন পর্যন্ত ১৭১ জন সাক্ষীর মাঝে মাত্র ৪৩ জনের স্বাক্ষ্যগ্রহণ সম্ভব হয়েছে।

    আর বিস্ফোরক মামলার চার্জশিট প্রায় এক বছর পূর্বে দেয়া হলেও নানা জটিলতায় এখনও আসামীদের বিরুদ্ধে চার্জ গঠন করা সম্ভব হয়নি। এ অবস্থায় বিচারকার্যে দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয়েছে।

    এ বিষয়ে হামলায় আহত হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেন, উদীচির সভায় বোমা হামলার ঘটনায় ১৯ বছর পর এসে বিচার হয়েছে। এখানে ১৫ বছর না ১৯ বছর সেটি কোন বিষয় নয়। অপরাধ যারা করে তারা কোনদিন রেহাই পায়না। কিবরিয়া হত্যার সাথে যে বা যারা জড়িত ছিল তাদের বিচারও অবিলম্বে মানুষ দেখতে পাবে ইনশাআল্লাহ।

    সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া মামলার চার্জশিট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ঠিকমতো তদন্ত হয়নি। চার্জশিটও সঠিক নয়। যারা লাইট বন্ধ করেছে, যে গ্রেনেড ছুড়ে মেরেছে তাদের নাম আমরা জানি। কিন্তু তাদের পেছনে কে? কারা আসল মদদ দাতা এবং গ্রেনেডের উৎস কি সেটি তারা জানাতে চায়নি।

    মামলা দু’টির বাদি হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান চার্জশিট সম্পর্কে ড. রেজা কিবরিয়ার মন্তব্যের সমালোচনা করে বলেন, তিনি দীর্ঘদিন পরে এটি সম্পর্কে কেন মন্তব্য করতে গেলেন তা আমি জানিনা।

    চার্জশিট মনোপুত না হওয়ায় আমরা ৩ বার নারাজি দিয়েছি। পরবর্তীতে যখন চার্জশিট এলো তখন সবার কাছেই গ্রহণযোগ্য হয়েছে। বিচারকার্যও শুরু হয়েছে। কিন্তু দীর্ঘদিন পর তিনি এ নিয়ে মন্তব্য করলেন আমি জানিনা।

    হতে পারে রাজনৈতিক প্লাটফর্ম পরিবর্তনের কারণে। তিনি সরকারের সাথে ভিন্ন মত পোষণ করে অন্য একটি রাজনৈতিক দলের অন্তর্ভূক্ত হয়েছেন। এটির কারণেও হতে পারে। তবে আমি বিশ্বাস করি কিবরিয়া হত্যার বিচার বাংলার মাটিতে একদিন হবেই।

    মামলার আইনজীবী সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, হত্যা মামলার মোট সাক্ষি রয়েছেন ১৭১ জন। এর মাঝে ৪৩ জনের স্বাক্ষ্যগ্রহণ করা সম্ভব হয়েছে। কারণ প্রথমত সাক্ষিরা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তাদের ঠিকমতো আনা সম্ভব হয়না।

    এদিকে এ মামলার আসামীরাও সারা দেশে বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের দেখা যায় একই দিন একাধিক আদালতে মামলার তারিখ থাকে। আবার তাদের আনার জন্য নিরাপত্তারও বিষয় জড়িত রয়েছে। ফলে অনেক সময় সাক্ষি এলেও ঠিকমতো আসামীদের হাজির করতে না পারায় স্বাক্ষ্যগ্রহণ করা সম্ভব হয়না। তিনি বলেন, আইনে বলা আছে অবশ্যই আসামীদের উপস্থিতিতে স্বাক্ষ্যগ্রহণ করতে হবে।

    অনেক সময় বিচারকও থাকেননা। আগামী ৪ ফেব্রুয়ারী মামলার পরবর্তী নির্ধারিত তারিখ রয়েছে। তিনি জানান, এছাড়া একই ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার চার্জশিটটি প্রায় ১ বছর পূর্বে দেয়া হয়েছে। কিন্তু আসামীদের অনুপস্থিতির কারণে এটিরও চার্জ গঠন করা সম্ভব হচ্ছেনা।

  • মাধবপুরে সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন সম্পন্ন

    মাধবপুরে সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন সম্পন্ন

    মোঃ জাকির হোসেনঃ ‌”সুস্থ্য দেহ সুন্দর মন, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এই স্লোগান নিয়ে মাধবপুর উপজেলার ধর্মঘরের শিক্ষা প্রতিষ্ঠান সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার  বিতরণী  অনুষ্ঠান ২৬ জানুয়ারি রবিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

    প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন- মাধবপুর উপজেলার আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জনাব রহম আলী।

    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- লেখা পড়ার পাশাপাশি ক্রীড়া-সাংস্কৃতি চর্চা ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মঘর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তোজাম্মেল হক, সজীব মুস্তাফিজ এবং মোহাম্মদ ফিরোজ মিয়া ও আশু মিয়া অবসরপ্রাপ্ত (বিডিআর)।

    সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়

    বিদ্যালয়ে সহকারী শিক্ষক বিশ্বতুষ রায় সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লোকমান হোসেন ভূঁইয়া, পরিচালনা কমিটির সদস্য- মোহাম্মদ আলাউদ্দিন খাঁ, ইমরান আহমেদ তরু, লাল মিয়া এবং সাফিয়া হোসেন।

  • কাল থেকে ধর্মঘট জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন

    কাল থেকে ধর্মঘট জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন

    ঢাকা-সিলেট মহাড়কের মিরপুরে বাস শ্রমিকের উপর হামলার প্রতিবাদে ও মহাসড়কে সিএনজি অটোরিকশাসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে আগামীকাল ২৭ জানুয়ারি সকাল ৬টা থেকে অর্নিদিষ্টকাল ধর্মঘট পালন করবে হবিগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

    গতকাল ধর্মঘটের সমিতির আওতাধীন বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস চলাচল বন্ধ থাকবে।

    গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় সংগঠনের কার্যালয়ে এক জরুরী সভায় এ ধর্মঘটের ঘোষণা করেন হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী।

    সংগঠনের সহ-সভাপতি শাহ হাবিবুর ররহমান আরজু সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সজিব আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, কোষাধ্যক্ষ সেলিম আহমেদ, প্রচার সম্পাদক আলী হোসেন, সদস্য আহমেদ চৌধুরী ছায়েদ, হাজী ফরিদ মিয়া, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কমিটির সদস্য নূরুল আমিন লালন, আব্দুল হাই প্রমূখ।

    সভায় বক্তারা বলেন, হাইকোটের নিষেধাজ্ঞা থাকা স্বত্বেও মহাসড়কে সিএনজি অটোরিক্সাসহ বিভিন্ন অবৈধ যান বাহন চলাচল করছে।

    যার ফলে মহাসড়কে প্রায়ই দুঘর্টনা ঘটছে। পাশাপাশি বাহুবল উপজেলার মিরপুর পয়েন্ট ও শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ পয়েন্টে অবৈধ গাড়ীর শ্রমিকদের হত্যাচারে সংগঠনের আওতাধীন বাসসহ পরিবহনগুলোর শ্রমিকরা নিরাপদে নির্বিঘ্নে চলাচল করতে পারছে না।

    গত ১৮ জানুয়ারী দুপুর প্রায় ১টার দিকে মিরপুর পয়েন্টে হবিগঞ্জ থেকে আউশকান্দি রোডে চলাচলরত ঢাকা মেট্রো জ-১৪-১৮৩০ নং বাস গাড়ীর শ্রমিকদের উপর সিএনজি অটোরিক্সার শ্রমিক নামধারী কিছু সন্ত্রাসী লাঠি, হকিষ্টিকসহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায়।

    বাস হামলায় শ্রমিকরা গুরুতর আহত হয়। পরে তাদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ হাসপাতাল আধুনিক হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়।

    এ ঘটনায় বাহুবল মডেল থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু বাহুবল থানা কর্তৃপক্ষ মামলাটি আমলে নেননি এবং অভিযুক্তদের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নেয়নি।

    এমন পরিস্থিতিতে ১৯ই জানুয়ারি সংগঠনের জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় মিরপুরের ঘটনায় দায়েরকৃত মামলার আসামীদের ২৫ জানুয়ারির মধ্যে গ্রেফতার, মহাসড়কে সিএনজি অটোরিক্সাসহ অবৈধ যানবাহন চলাচল, মিরপুর ও শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ পয়েন্টে যানজট মুক্ত করার দাবি জাননো হয়। অন্যথায় শ্রমিকদের অনিদিষ্টকালে কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত নেয়া হয়।

    ওই সিদ্ধান্তের স্মারক পুলিশ সুপারের বরাবরে দেয়া হয়। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কার্যকরি কোন ব্যবস্থা না নেয়ায় গতকাল জরুরী সভা ডাকে শ্রমিকরা।

    সভায় সর্বসম্মতিক্রমে আগামীকাল ২৭ জানুয়ারি সকাল ৬টা থেকে অর্নিদিষ্টকাল কর্ম বিরতি (ধর্মঘট) পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

    হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী এ তথ্য নিশ্চিত করে জানান, মিরপুরে বাস শ্রমিকের উপর হামলার প্রতিবাদে ও মহাসড়কে সিএনজি অটোরিকশাসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে আগামীকাল ২৭ জানুয়ারি সকাল ৬টা থেকে অর্নিদিষ্টকাল কর্মবিরতি পালন করা হবে। কর্মবিরতি পালনকালে আমাদের সংগঠনের আওতাধীন সকল প্রকার পরিবহন চলাচল বন্ধ থাকবে।

  • মাধবপুরে চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

    মাধবপুরে চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

    মোঃজাকির হোসেনঃ মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে স্ত্রীর সাথে অভিমান করে পঞ্চাশ মৃধা (৪০) নামের এক চা শ্রমিক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

    শনিবার সকালে হরষপুর ফাঁড়ির ইনচার্জ এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

    পঞ্চাশ মৃধা (৪০) ওই গ্রামের জগবন্ধু মৃধার পুত্র। সম্প্রতি তার স্ত্রী পাশের গ্রামে বাপের বাড়িতে বেড়াতে যায়। গত শুক্রবার পঞ্চাশ মৃধা তার স্ত্রীকে আনতে শশুর বাড়ি যান। কিন্তু তার স্ত্রী বাড়ি না আসায় ওইদিন দিবাগত রাতের বেলা কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে সাড়াশব্দ না পেয়ে জানালা ভেঙ্গে দেখা যায় তিনি ঘরের তীরের সাথে ঝুলে আছেন।

    পুলিশকে খবর দেয়া হলে এসআই রকিবুলের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এসআই জানান, মৃতের ভাই জানিয়েছেন স্ত্রীর সাথে অভিমান করে পঞ্চাশ মৃধা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

  • মাধবপুরে বাস চাপায় পথচারী নিহত

    মাধবপুরে বাস চাপায় পথচারী নিহত

    মোঃ জাকির হোসেনঃ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার দরগাগেইট এলাকায় দ্রুতগামী বাসের চাপায় জানে আলম (৩৫) নামে এক পথচারির মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

    শায়েস্থাগঞ্জ হাইওয়ে পুলিশ জানান, শনিবার সকালে নিহত জানে আলম রাস্তা পারাপারের সময় ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি গাড়ী তাকে চাপা দিলে ঘটাস্থলে তার মৃত্যু হয়। নিহত জানে আলম লাখাই উপজেলার বুল্লা গ্রামের কাছম আলীর ছেলে।

  • হবিগঞ্জে বাস দূর্ঘটনায় নিহত ৩

    হবিগঞ্জে বাস দূর্ঘটনায় নিহত ৩

    হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে নিযন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই নারীসহ বাসে থাকা হেলপার নিহত হয়েছেন।

    ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয় লোকজন। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

    আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কামাইছড়া এলাকার অদূরে পাহাড়ী টার্নিং পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে রশিদপুর গ্যাস ফিল্ডের ক্রেন দিয়ে গাড়ির নিচ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

    নিহতরা হলেন বাসের হেলপার বাহুবল উপজেলার মড়–রা গ্রামের আবু সাঈদ (৩০) ও একই উপজেলার দৌলতপুর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে কমলা বেগম (৩৫)। তাৎক্ষণিকভাবে নিহত অন্য নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত ওই নারী সনাতন ধর্মের বলে জানায় পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী যাত্রীবাহী বাস (হবিগঞ্জ ব ০৫-০০৩১) কামাইছড়া পাহাড়ী এলাকার টার্নিং পয়েন্টে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে রশিদপুর গ্যাস ফিল্ডের ক্রেন দিয়ে বাস উল্টিয়ে নারীসহ তিন জনের লাশ উদ্ধার করা হয়।