Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও উচ্চমুল্যে ঔষধ বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে ৮০ হাজার টাকা জরিমানা

    হবিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও উচ্চমুল্যে ঔষধ বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে ৮০ হাজার টাকা জরিমানা

    হবিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও উচ্চমুল্যে মাস্ক ও গ্লাভ বিক্রি করার অপরাধে ৪ ফার্মেসীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    রোববার জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ্র সিংহা এ জরিমানা আদায় করেন।

    হবিগঞ্জ শহরের মোদক ফার্মেসীকে ২০ হাজার টাকা, মদীনা ফার্মেসীকে ৩০ হাজার টাকা, যমুনা ফার্মেসীকে ২০ হাজার টাকা ও ওরিয়েন্টাল ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  • হবিগঞ্জ শহরে দরিদ্র লোকজন ১০ টাকা কেজির চাল পাচ্ছেন বিনামূল্যে

    হবিগঞ্জ শহরে দরিদ্র লোকজন ১০ টাকা কেজির চাল পাচ্ছেন বিনামূল্যে

    হবিগঞ্জ শহরে দরিদ্র লোকজনের মধ্যে ১০ টাকা কেজির চাল বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। হবিগঞ্জ শহরে ওএমএস ডিলারদের কাছ থেকে কার্ডধারী দরিদ্র লোকজন ১০ কেজি করে চাল নিচ্ছেন আর এর দাম পরিশোধ করছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    রবিবার তিনি ২ হাজার বিশেষ ওএমএস কার্ডধারীর পক্ষে নিজের ব্যক্তিগত তহবিল থেকে ২ লাখ টাকা পরিশোধ করেন ডিলারদেরকে। আগামী মঙ্গলবার আরো ২ হাজার লোকের টাকা পরিশোধ করবেন তিনি।

    এছাড়া অন্যান্য বছর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে রমজানে ইফতারের আয়োজন করলেও এ বছর তা না করে আগামী বৃহস্পতিবার আরো ২ হাজার কার্ডধারীর টাকা দেয়া হবে। পরবর্তীতে বাকী কার্ডধারীদের টাকা পরিশোধ করবেন হবিগঞ্জ পৌর মেয়র ও কাউন্সিলরবৃন্দ।

    এমপি আবু জাহির বলেন, করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সকল শ্রেণী-পেশার মানুষের পাশে রয়েছেন। চালু করেছেন বিশেষ ওএমএসের মাধ্যমে চাল বিতরণও। কিন্তু হবিগঞ্জ শহরের কর্মহীন মানুষদের সেই টাকা পরিশোধ করতে কষ্ট হচ্ছে। তাই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি অস্বচ্ছল লোকদের পাশে দাঁড়িয়েছি।

    প্রসঙ্গত, হবিগঞ্জ পৌরসভায় ৯ হাজার ৬০০ জন বিশেষ ওএমএস কার্ডধারী রয়েছেন। যারা প্রতিমাসে ১০ টাকা কেজি দরে ২ মেয়াদে পাচ্ছেন ২০ কেজি করে চাল। কিন্তু করোনা পরিস্থিতিতে অনেকেই কর্মহীন থাকায় এই অল্প টাকা দিতেও বিপাকে পড়েন। এ পরিস্থিতিতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেন এমপি আবু জাহির।

  • শায়েস্তাগঞ্জে ট্রাক চাপায় রিকশা চালক নিহত

    শায়েস্তাগঞ্জে ট্রাক চাপায় রিকশা চালক নিহত

    হবিগঞ্জের  শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম নুরপুর স্থানে ট্রাক চাপায় রিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে দুই জন রিকশা যাত্রী।

    রোববার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের এঘটনাটি ঘটেছে। নিহত রিকশা চালক উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত ছায়েদ আলীর পুত্র গিয়াস উদ্দিন (৩৮)।

    স্থানীয় সূত্র জানা যায় , সিলেটগামী একটি ট্রাক অলিপুরগামী যাত্রীবাহি রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক নিহত হন। আহত দুইজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই মনিরুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

  • হবিগঞ্জে নতুন করে আরো ২ জনের করোনা শনাক্ত

    হবিগঞ্জে নতুন করে আরো ২ জনের করোনা শনাক্ত

    হবিগঞ্জে আজ নতুন করে আরো ২ জনের করোনা শনাক্ত। ১জন লাখাই এর এবং অন্যজন বাহুবল এর বলে জানা গেছে।

    গতকাল দুপুরে পাওয়া খবরে আক্রান্ত ছিল ১২ জন রোগী। পরবর্তীতে সন্ধ্যার পর আরও ৬ জন সহ মোট রোগীর সংখ্যা দাঁড়ায় ৭২ জনে।

    আজ নতুন করে ০২ জন সনাক্ত হওয়ায় এপর্যন্ত জেলায় মোট শনাক্ত ৭৪ জন করোনা পজিটিভ।

  • মাধবপুরে পাহাড়ি ঢলে ভেসে গেল সিমনাছড়ার বিকল্প সেতু

    মাধবপুরে পাহাড়ি ঢলে ভেসে গেল সিমনাছড়ার বিকল্প সেতু

    মোঃ জাকির হোসেন: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াহাটি-মনতলা সংযোগে সিমনাছড়ার উপর ব্রীজটি দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ থাকায় নতুন ব্রীজ নির্মাণ কাজ শুরুতে অস্থায়ী ভাবে নির্মিত বিকল্প সেতু পাহাড়ি ঢলে ভেসে গেছে।

    শনিরাব (২রা মে) রাতে উপজেলার উজানে ও বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাত হলে বিকল্প সেতু ভেঙ্গে তলিয়ে যায়।

    সরেজমিনে দেখা যায়, উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে সিমনাছড়ার উপর বিকল্প সড়ক-সেতু হিসাবে ইট আর মাটি ফেলে রাস্তা ও সেতু করা হয়েছিল। যা বর্ষার আগেই তলিয়ে গেছে।

    এলাকাবাসীর দাবি, বিকল্প সেতুটি মজবুত ও টেকসই না করলে বর্ষা মৌসুমে নতুন ব্রীজ নির্মাণ কাজে ব্যাঘাত সৃষ্টি হবে।

    উল্লেখ্য যে, এই সড়ক দিয়ে প্রতিদিন ধর্মঘর, চৌমুহনী, বহরা ও শাহজাহানপুর ইউনিয়নের শত শত যানবাহন ও হাজার হাজার মানুষ যাতায়াত করে। যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় এসব মানুষ পড়েছে চরম দুর্ভোগে।

    এই ভোগান্তির জন্য এলাকাবাসী সিমনাছড়া ব্রিজের নির্মাণ কাজের ঠিকাদার প্রতিষ্ঠানকে দায়ী করছে। তাই এলাকার সচেতনমহল পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে একটি সংযোগ সড়ক পুনরায় নির্মাণ করে ব্রীজটির নির্মাণ কাজ শুরু করার জন্য উর্ধতনমহলের সুদৃষ্টি কামনা করছেন।

  • হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ত্রান সামগ্রীতে যুক্ত হচ্ছে সব্জি

    হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ত্রান সামগ্রীতে যুক্ত হচ্ছে সব্জি

    সৈয়দ আব্দুল মান্নান বাহুবল থেকে।। হবিগঞ্জের  জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের প্রশংসনীয় উদ্যোগে জেলার অসহায় মানুষের মাঝে বিতরণ করা খাদ্য সামগ্রীতে যুক্ত হচ্ছে সব্জি।

    হবিগঞ্জে কৃষকের কাছ থেকে সরাসরি সবজি কিনে তা ত্রাণ সামগ্রী হিসেবে অসহায়দের মাঝে বিতরণের উদ্যোগ গ্রহন করছেন । এতে কৃষকের যেমন নায্যমূল্য নিশ্চিত হচ্ছে, তেমনি দরিদ্ররাও পাচ্ছে পুষ্টিকর সবজি।

    শনিবার বিকেলে মাধবপুর উপজেলার রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক বদু মিয়াসহ ১৫ কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে করলা,

    ক্রয়কৃত করলা।

     

    টমেটো, শশা,

    ক্রয়কৃত শসা।

    চিচিঙ্গা,

    ক্রয়কৃত চিচিঙ্গা।

    জিঙ্গাসহ ৯শ কেজি সবজি ক্রয় করেছে জেলা প্রশাসন।

    এসব সবজিগুলো চলমান সরকারি ত্রাণ সহায়তায় চাল-ডালের সাথে দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।

    পর্যায়ক্রমে কৃষকদের কাছ থেকে সরাসরি আরও বেশী পরিমাণ সবজি কেনা হবে।

  • বাংলাদেশের দ্বিতীয়  উচ্চ মানব হবিগঞ্জ এর জয়নাল মিয়া!

    বাংলাদেশের দ্বিতীয় উচ্চ মানব হবিগঞ্জ এর জয়নাল মিয়া!

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের বাসিন্দা জয়নাল মিয়া। লোকমুখে শোনা যাচ্ছে বাংলাদেশের ২য় লম্বা মানুষ জয়নাল মিয়া। তবে সরকারিভাবে এর কোন তথ্য এখনও পওয়া যায়নি।

    দরিদ্র পরিবারে জন্ম নেয়া জয়নাল মিয়ার জীবন ভরা দরিদ্রতা তাকে আকড়ে রেখেছে। অত্যন্ত সহজ সরলমনা ৮ ফুটের অধিক লম্বা জয়নাল মিয়া এলাকার ছোট-বড় সবার কাছেই অতি পরিচিত ও প্রিয় একটি মুখ।

    বাংলাদেশের ২য় উচ্চ মানব জয়নাল মিয়া

    ছোট বেলায় বাবা মা মারা যাওয়ার পর থেকে বড় ভাইয়ের সাথে মিলে মিশে বসবাস করেন তিনি। অভাবের সংসারে ঠিক মত খাওয়ার অভাবে দিন দিন শারিরীকভাবে অচল হয়ে পড়ছেন বলে জানা যায়। আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় সম্বলহীন জয়নাল মিয়ার নেই কোন মাথা গোজার জায়গাও। খাওয়া-দাওয়া আর চিকিৎসার অভাবে দিন দিন বিভিন্ন রোগব্যাধি তাকে গ্রাস করতে চলেছে। বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানা যায়। অধিক উচু বলে কেউ তার সাথে মেয়ে বিয়ে দিতেও রাজি হচ্ছেন না।

    জীবনের এ অন্তিম কালে নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য জনাব, শাহনওয়াজ মিলাদ গাজী এমপি মহোদয়ের মাধ্যমে প্রধামন্ত্রীর সাথে দেখা করার কামনা ব্যক্ত করেছেন জয়নাল মিয়া।

    এছাড়া উমরপুর গ্রামের যুবসমাজ সহ সচেতন মহল ও সমাজের ধনাঢ্য ব্যক্তিবর্গের একান্ত সাহায্য সহযোগিতাও কামনা করেছেন তিনি।