Category: হবিগঞ্জ

  • মাধবপুরে ট্রাক উল্টে নিহত ২

    মাধবপুরে ট্রাক উল্টে নিহত ২

    হবিগঞ্জের মাধবপুরে রড বোঝাই ট্রাক উল্টে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২জন।

    আজ শনিবার (২ মে) বেলা সাড়ে ১২টায় মাধবপুর-মনতলা সড়কের আলাপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

    নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার রায়ের পাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে হবিবুর রহমান (৩৫) ও নোয়াখালি জেলার বেড়মগঞ্জ উপজেলার খাঁনপুর সফিউল্লাহর ছেলে দিদারুল ইসলাম (৩২)।

    মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান– রড ভর্তি একটি পিকআপ মাধবপুর উপজেলার মনতলা থেকে বানিয়াচং যাচ্ছিল। এ সময় ড্রাইভার ও হেলপার ছাড়াও ট্রাকের উপরে ৪ জন শ্রমিক ছিলেন। পথিমধ্যে আলাপুর এলাকায় পৌঁছলে ট্রাকটি রাস্তায় থাকা একটি গর্তে পড়ে উল্টে যায়।

    এতে ট্রাকের উপরে থাকা চারজন রডের নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

    বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

  • করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটির ২১তম দিনের কর্মকান্ড 

    করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটির ২১তম দিনের কর্মকান্ড 

    করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি, হবিগঞ্জ জেলার নিয়মিত চলমান কার্যক্রমের ২১ তম দিনের কর্মসূচি হিসেবে শুক্রবার বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত হবিগঞ্জ পৌরসভা বাজারের কিচেন মার্কেট, কাঁচা বাজার সহ সিনেমা হল রোডে জীবানুনাশক স্প্রে করা হয়।

    এসময় জনসচেতনতামূলক প্রচারনার পাশাপাশি মাস্ক ও হ্যান্ড গ্লাভস্ বিতরন করা হয়।

    উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব ফরহাদ আহমেদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন- সচেতন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক অপু চৌধুরী, ৬ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর শেখ মোঃ নূর হোসেন, সচেতন নাগরিক কমিটির সম্মানিত সিনিয়র সদস্য ও বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ নন্দ দেব রায় নানু, সম্মানিত সদস্য মীর দুলাল, মিনহাদ আহমেদ চৌধুরী, কবি সংসদ বাংলাদেশ, হবিগঞ্জ জেলা শাখার সাহিত্য সম্পাদক এস ডি শিমুল, নিতেশ রায়, রুবেল শীল সহ আরো অনেকে।

  • বাহুবল উপজেলায় ৪ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

    বাহুবল উপজেলায় ৪ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

    হবিগঞ্জের বাহুবল উপজেলার গকুলপুর গ্রামে সাফিয়া আক্তার (৩০) ৪ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত সাফিয়া আক্তার (৩০) নুরুল ইসলামের স্ত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১লা মে) ভোর রাতে নুরুল ইসলামের পুরাতন বসতবাড়িতে।

    সরেজমিন গিয়ে জানা যায়, গত ২০ মার্চ গকুলপুর গ্রামের মখলিছ মিয়া গ্রুপের লোকজন একই গ্রামের প্রতিপক্ষের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষেরই লোকজন আহত হন এবং উভয় পক্ষেরই একাধিক মামলাও হয়। মামলার টাকা যোগান দিতে মখলিছ মিয়ার পঞ্চায়েতের প্রতিটি পরিবারের মাঝে চাঁদা ধার্য্য করা হয়।

    এ হিসেবে ৪ সন্তানের জনক নুরুল ইসলামের পরিবারেও ১০ হাজার চাঁদা ধার্য করা হয়। কিন্তু নুরুল ইসলাম তো দরিদ্র, টাকা দিবে কিভাবে? এ নিয়ে চিন্তায় পরিবারের সবাই। চাঁদার টাকা পরিশোধ করতে মখলিছ মিয়া ও দয়া বিবি সহ পঞ্চায়েতের কয়েকজন বিভিন্ন সময়ে নুরুল ইসলাম ও তার স্ত্রী সাফিয়াকে মানসিকভাবে চাপ সৃষ্টি করা হয়। এক পর্যায়ে স্ত্রী সাফিয়া বাবার বাড়ি চারগাঁও হাবিজপুর চলে যান।

    গত ৩০ মার্চ দিনের বেলায় খুব জরুরীভাবে দয়া বিবি সাফিয়াকে ফোন করে আসতে বলেন। ফোন পেয়ে সাফিয়া বিকাল ৫টারদিকে স্বামীর বাড়িতে আসেন। সন্ধ্যার পরই দয়া বিবি সহ কয়েকজন সাফিয়াকে চাদার টাকার জন্য চাপ দিতে থাকেন। এতে অনিহা প্রকাশ করলে তাকে মানসিক নির্যাতন চালানো হয়।

    রাতভর নির্যাতনে অতিষ্ট হয়ে ভোর রাতে সাফিয়া তার পুরান বসতবাড়িতে চলে যান। অনেক খোজাখুজির পর তাকে সেই পুরান বসতবাড়িতে সকাল ৯টারদিকে তীরের সাথে ওড়না দিয়ে পেছানো ঝুলন্ত লাশ দেখতে পান প্রতিবেশীগণ। শুরু হয় নানা আলোচনা সমালোচনা। সাফিয়া আত্ম হত্যা করেছে নাকি তাকে হত্যা করেছে এ নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল।

    খবর পেয়ে বাহুবল মডেল থানার ওসি মো: কামরুজ্জামান ও ওসি তদন্ত আলমগীর কবির সহ একদল পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তে প্রেরণ করেন। তবে পুলিশ লাশ মেঝেতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করেন।

    ওসি কামরুজ্জামান বলেন- প্রাথমিকভাবে ফাঁস লাগিয়েই আত্মহত্যা করেছে বলে ধারণা করা হয়। ময়না তদন্ত রিপোর্ট আসলে বুঝা যাবে সবকিছু।

  • মাধবপুরে ৩ কর্মকর্তা করোনায় আক্রান্ত

    মাধবপুরে ৩ কর্মকর্তা করোনায় আক্রান্ত

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩ কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ শুক্রবার সিলেট থেকে পাঠানো রিপোর্টে পজেটিভ ধরা পড়ে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এ এইচ এম ইশতিয়াক মামুন জানিয়েছেন।

    তিনি আরো জানায় যে গত ২৬ এপ্রিল আক্রান্ত ওই তিন কর্মকর্তাসহ বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেটে পাঠানো হয়েছিল। আজ তাদের পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে।

    এ পর্যন্ত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রাদারসহ মোট ৫ জন আক্রান্ত হয়।

    তন্মধ্যে ১ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসাপাতালের আইসোলেশনে, অন্যজন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

  • হবিগঞ্জে নতুন ১২ এবং মোট ৬৬ জন করোনা আক্রান্ত

    হবিগঞ্জে নতুন ১২ এবং মোট ৬৬ জন করোনা আক্রান্ত

    হবিগঞ্জে নতুন করে আরো ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন।

    এদের মধ্যে নবীগঞ্জে ৫ জন, মাধবপুরে ৩ জন, বানিয়াচংয়ে ১ জন, বাহুবলে ১জন, হবিগঞ্জ সদরে ১ জন, চুনারুঘাটের ১ জন আক্রান্ত হয়েছে।

    এ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬৬ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন।

    নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, করোনা ভাইরাস সন্দেহে ১৭০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। তবে ৩৪ জনের মধ্যে রিপোর্ট আসলে ৫ জন করোনায় আক্রান্ত বলে জানানো হয়।

    করোনায় আক্রান্ত সবাই নারায়ণগঞ্জ ফেরত। নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড় ভাকৈড় ইউনিয়নের সোনাপুর গ্রামের ৩ জন। জগন্নাথপুর এলাকার ১ জন। নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের মাধবপুর গ্রামের ১ জন।

  • হবিগঞ্জের এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য ৭ লক্ষ ৬৫ হাজার টাকা প্রদান

    হবিগঞ্জের এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য ৭ লক্ষ ৬৫ হাজার টাকা প্রদান

    হবিগঞ্জের ৭২ টি কওমি মাদরাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য ৭ লক্ষ ৬৫ হাজার টাকা প্রদান করেছেন জেলা প্রশাসক।

    বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এসব টাকা ওই সকল মাদরাসার প্রধানগণের কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

    এসময় জেলা প্রশাসক আলেমদের উদ্দেশ্যে বলেন- বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি এবং মসজিদে সরকারি নির্দেশনা মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। সবাই ঘরে থাকুন। মাননীয় প্রধানমন্ত্রীসহ দেশ ও জাতির জন্য সকলের কাছে করেন।

  • মাধবপুর ধর্মঘরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত চাল বিতরণ

    মাধবপুর ধর্মঘরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত চাল বিতরণ

    মোঃ জাকির হোসেন: হবিগঞ্জের মাধবপুরে ধর্মঘর ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে।

    শুক্রবার (১লা মে) সকালে ধর্মঘর ইউনিয়নের ২০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।

    এসময় উপস্থিত ছিলেন, মাধবপুর উপজেলার সমাজসেবা কর্মকর্তা সোলায়মান মজুমদার, ১নং ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান সামছুল ইসলাম (কামাল), সাংবাদিক জাকির হোসেন, ইউপি সদস্য আশিকুর রহমান (মামুন), আবু ছায়েদ মতিন, কামাল উদ্দিন, আব্দুস সালাম, শফিকুল ইসলাম, আবু মুসা, শাহাবুদ্দিন, মুখলেছুর রহমান, আব্দুল আওয়াল।

    মাধবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোলায়মান মজুমদার বলেন, করোনা পরিস্থিতির কারণে কর্মহীন অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত চাল পৌঁছে দেওয়া হয়েছে। এ সময় করোনা প্রতিরোধে সবাইকে ঘরে অবস্থানের জন্যও পরামর্শ দেওয়া হয়।