Close
Optional callout text
Hello World!

বাংলাদেশের দ্বিতীয় উচ্চ মানব হবিগঞ্জ এর জয়নাল মিয়া!

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের বাসিন্দা জয়নাল মিয়া। লোকমুখে শোনা যাচ্ছে বাংলাদেশের ২য় লম্বা মানুষ জয়নাল মিয়া। তবে সরকারিভাবে এর কোন তথ্য এখনও পওয়া যায়নি।

দরিদ্র পরিবারে জন্ম নেয়া জয়নাল মিয়ার জীবন ভরা দরিদ্রতা তাকে আকড়ে রেখেছে। অত্যন্ত সহজ সরলমনা ৮ ফুটের অধিক লম্বা জয়নাল মিয়া এলাকার ছোট-বড় সবার কাছেই অতি পরিচিত ও প্রিয় একটি মুখ।

বাংলাদেশের ২য় উচ্চ মানব জয়নাল মিয়া

ছোট বেলায় বাবা মা মারা যাওয়ার পর থেকে বড় ভাইয়ের সাথে মিলে মিশে বসবাস করেন তিনি। অভাবের সংসারে ঠিক মত খাওয়ার অভাবে দিন দিন শারিরীকভাবে অচল হয়ে পড়ছেন বলে জানা যায়। আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় সম্বলহীন জয়নাল মিয়ার নেই কোন মাথা গোজার জায়গাও। খাওয়া-দাওয়া আর চিকিৎসার অভাবে দিন দিন বিভিন্ন রোগব্যাধি তাকে গ্রাস করতে চলেছে। বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানা যায়। অধিক উচু বলে কেউ তার সাথে মেয়ে বিয়ে দিতেও রাজি হচ্ছেন না।

জীবনের এ অন্তিম কালে নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য জনাব, শাহনওয়াজ মিলাদ গাজী এমপি মহোদয়ের মাধ্যমে প্রধামন্ত্রীর সাথে দেখা করার কামনা ব্যক্ত করেছেন জয়নাল মিয়া।

এছাড়া উমরপুর গ্রামের যুবসমাজ সহ সচেতন মহল ও সমাজের ধনাঢ্য ব্যক্তিবর্গের একান্ত সাহায্য সহযোগিতাও কামনা করেছেন তিনি।

scroll to top