Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জের চুনারুঘাটে রাসুল (সাঃ) ও তাঁর স্ত্রীকে নিয়ে কটুক্তি: জনতার বিক্ষোভ

    হবিগঞ্জের চুনারুঘাটে রাসুল (সাঃ) ও তাঁর স্ত্রীকে নিয়ে কটুক্তি: জনতার বিক্ষোভ

    মহানবী সাঃ কে কটুক্তি করা নিয়ে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৯নং রাণীগাঁও ইউনিয়ন বাজারে শত শত জনতার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    জানা যায়, উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাচঁ গাতিয়া গ্রামের ক্ষেত্রমোহন দেব নাথ এর ছেলে নারায়ণ দেবনাথ পিন্টু নামক এক হিন্দু যুবকের ফেইসবুক আইডিতে ইসলাম ধর্ম, নবী মুহাম্মদ (সাঃ) ও তার স্ত্রীদেরকে নিয়ে করা বিভিন্ন কুটুক্তির স্ক্রিনশট ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই প্রেক্ষিতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে স্থানীয় মুসল্লিরা।

     

    নারায়ণ-দেবনাথ-পিন্টু
    আলোচিত সেই স্ক্রিনশট

    এ নিয়ে গতকাল ৪ মে (সোমবার) তারাবি নামায বাদ রাণীগাঁও বাজারে মিছিল করে নবী সাঃ কে কটুক্তি করায় নারায়ণ দেবনাথ পিন্টুর শাস্তি দাবি করে শত শত মুসল্লী।

    জনতার মিছিলের ব্যক্তবে মাওলানা৷ নিয়াজুর রহমান নিজাম বলেন, আমার আইনি প্রক্রিয়ার মাধ্যমে নারায়ণের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। এবং তাকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি কার্যকর করার দাবিও জানান তিনি।

    নারায়ণ-দেবনাথ-পিন্টু
    আলোচিত সেই স্ক্রিনশট

    এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় বিশিষ্ট মুরব্বি আবিদুর রহমান হবিগঞ্জ নিউজকে বলেন, “আমরা তার ফেসবুক থেকে রাসূল সাঃ কে নিয়ে কটুক্তিমুলক লেখা পেয়েছি। যা ধর্ম অবমাননার শামিল। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন এর সঠিক তদন্ত করে অপরাধীদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে।”

    হবিগঞ্জের চুনারুঘাটে রাসুল (সাঃ) ও তার স্ত্রীকে নিয়ে কটুক্তি
    জনতার সমাবেশের একাংশ

    এছাড়া চুনারুঘাট থানার ওসি তদন্ত চম্পক ধাম হবিগঞ্জ নিউজকে বলেন, “বিষয়টি নিয়ে এখনো তদন্তা চলমান, তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

  • হবিগঞ্জে নতুন করে আরো ১২ জনের করোনা শনাক্ত!

    হবিগঞ্জে নতুন করে আরো ১২ জনের করোনা শনাক্ত!

    হবিগঞ্জে নতুন করে আরো ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এই ১২ জনের মধ্যে চুনারুঘাটের ৮ জন, নবীগঞ্জ ২ জন, বাহুবল ১ জন, লাখাই ১ জন।

    এ নিয়ে জেলায় মোট শনাক্ত ৮৮ জন, মৃত্যু ১ জন।

    সূত্র : ডেপুটি সিভিল সার্জন, হবিগঞ্জ।

  • ০৫ বন্দি মুক্তি পেল হবিগঞ্জ কারাগার থেকে

    ০৫ বন্দি মুক্তি পেল হবিগঞ্জ কারাগার থেকে

    করোনার কারণে হবিগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ ক্ষমায় পাঁচ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। রবিবার (৩ মে) বিকেল তিনটার দিকে তাদের মুক্তি দেওয়া হয়।

    মুক্তিপ্রাপ্তরা হলেন, জেলার মাধবপুর উপজেলার রুবেল মিয়া, নবীগঞ্জ উপজেলার শিবলী বেগম, ইমন চৌধরী, ইমরান চৌধুরী ও বানিয়াচং উপজেলার মনির মিয়া।

    বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ কারাগারের জেলার মোঃ জয়নাল আবেদীন ভূইয়া। তিনি বলেন, বন মামলায় ১০ হাজার টাকা জরিমানা থাকায় চুনারুঘাট উপজেলার সুজন মুন্ডা ও চন্দ্র মুন্ডা নামে দুজন মুক্তি পাচ্ছেন না। তবে তারা জরিমানা পরিশোধ করলে তাৎক্ষণিক মুক্তি দেয়া হবে।

    তিনি বলেন, মুক্তিপ্রাপ্ত সকলেই ভ্রাম্যমাণ আদালতসহ অন্যান্য মামলায় ছয় থেকে এক বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। পর্যায়ক্রমে এ কারাগার থেকে এ ৭ জনসহ ৬২ জন মুক্তি পাবেন।

  • হবিগঞ্জে আজ আরো ১ জনের করোনা শনাক্ত!

    হবিগঞ্জে আজ আরো ১ জনের করোনা শনাক্ত!

    হবিগঞ্জে আজ আরো ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে । তিনি একজন মহিলা, হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা এবং বয়স ২৮ ।

    এর আগে আজ সন্ধ্যার পর হবিগঞ্জ জেলার জেলা প্রসাশক এর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। এবং গত কাল পর্যন্ত জেলায় মোট শনাক্ত ছিল ৭৪ জন।

    এপর্যন্ত মোট শনাক্ত ৭৬, মৃত্যু ১।

    সূত্র : ডেপুটি সিভিল সার্জন, হবিগঞ্জ।

  • বানিয়াচংয়ে সুদখোরের হামলায় নারী সহ ৫ জন আহত

    বানিয়াচংয়ে সুদখোরের হামলায় নারী সহ ৫ জন আহত

    বানিয়াচং এর যাত্রাপাশায় এক সুদখোরের হামলার একই পরিবারে নারীসহ ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

    আজ সোমবার (৪ এপ্রিল) সকাল ১০ টায় বানিয়াচং উপজেলার যাত্রাপাশায় এলাকার চিহ্নিত সুদখোর জুয়েল মিয়া ঠাণ্ডাই ও তার গংরা ধারালো অস্ত্র দিয়ে মঞ্জুর আলী নামে এক ব্যক্তি ও তার পরিবারের উপর হামলা চালিয়ে ৫ জনকে গুরুতর আহত করে বলে অভিযোগ পাওয়ায় গেছে।

    গুরুতর আহত সুহেল (২৫) জাবির আহমদ (৩২) মঞ্জুর আলী (৫০) কে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানা গেছে।

    স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত এক ডাক্তার জানান, আহত সুহেলের অবস্থা খুবই গুরুতর। তার মাথায় ১০ টা সেলাই লেগেছে, বাকী আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

    মঞ্জুর আলী জানান, সুদখোর জুয়েলের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন, সেই টাকার শোধসহ অনেক আগেই পরিশোধ করা হয়েছে। আজ সকালে আবারও টাকা চেয়ে মঞ্জুর আলীকে ডেকে নিয়ে জুয়েল তাঁর ঘরে আটক করে রাখার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে মঞ্জুর আলীর বাড়ি লোকজন তাকে কেন আটকিয়ে রেখেছে জানতে চাইলে জুয়েল গংরা তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে আহত করেন বলে দাবি তাদের। জানা গেছে এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন মঞ্জুর আলী।

  • একজন মানবিক উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম

    একজন মানবিক উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম

    মহামারি করোনা ভাইরাস বিস্তার রোধে সরকারি বিধিনিষেধ মেনে মানুষ এখন একপ্রকার গৃহবন্দি হয়ে আছে। অনেক পরিবার কর্মহীন হয়ে অসহায়ভাবে জীবনযাপন করছে। সরকারি এবং বেসরকারি নানা উদ্যোগে অসহায়-দরিদ্রের মাঝে সাহায্য সহযোগিতা করা হচ্ছে।

    প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সারা দেশের ন্যায় হবিগঞ্জ সদর উপজেলাও আবদ্ধ। এই আবদ্ধ সদর উপজেলায় কর্মহীন হয়ে পড়া নিম্ন ও মধ্য আয়ের হাজারো পরিবারের মাঝে গত ৩০ এপ্রিল খাদ্য সামগ্রী বিতরণ করেছেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান জনাব মোতাচ্ছিরুল ইসলাম।

    গত (৩০শে এপ্রিল) অন্যান্য দিনের মতই রিচি ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে হবিগঞ্জ সদর উপজেলার পক্ষ থেকে গরিব,দু:স্থদের মাঝে যথাযথ সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করেন এবং করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন হবার আহবান জানান তিনি।

    এর পাশাপাশি সদর উপজেলার লুকড়া ইউনিয়নে অসহায় কর্মহীন মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন।

    এছাড়াও একইদিনে জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে জামেয়া ইসলামীয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদ্রাসায় মাদ্রাসায় ত্রান সামগ্রী বিতরন করেন মোতাচ্ছিরুল ইসলাম।

    কারোনা ভাইরাস প্রতিরোধে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সকলকে নিরাপদ দুরত্ব বজায় রেখে কাজ করার আহবান জানান এবং ইতিমধ্যে রিচি ইউনিয়ের চেয়ারম্যান ,মেম্বার ও গ্রাম পুলিশগনের মাঝে মাস্ক,গ্লাভস ও স্যানিটাইজার বিতরণ করেন।

    এছাড়াও উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের উদ্যোগে নিররবিচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করণের লক্ষ্যে ডাক্তারদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, মাস্ক,গ্লাভস বিতরন করেন।

  • হবিগঞ্জের ডিসি করোনায় আক্রান্ত

    হবিগঞ্জের ডিসি করোনায় আক্রান্ত

    হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসানের  করোনা পরীক্ষায়  পজিটিভ এসেছে।

    এনিয়ে হবিগঞ্জে জেলা প্রশাসনের মোট পাঁচজন কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন।

    সোমবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান। 

    তিনি জানান, রোববার (৩ মে) প্রাপ্ত প্রতিবেদনে ডিসির করোনা শনাক্ত হয় এবং পরীক্ষার জন্য পুনরায় নমুনা পাঠানো হয়েছে।

    এর আগে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে করোনা আক্রান্ত হন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের নাজির। তারা সবাই মাঠ পর্যায়ে কর্মরত ছিলেন।

    জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, হবিগঞ্জে মোট করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৫ জনে। এদের মধ্যে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী ২৩ জন। সরকারি কর্মকর্তা-কর্মচারী ৯ জন। অন্যরা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।