Category: হবিগঞ্জ

  • চুনারুঘাটের সীমান্তে গাঁজাসহ আটক ২

    চুনারুঘাটের সীমান্তে গাঁজাসহ আটক ২

    চুনারুঘাটের চিমটিবিল সীমান্তে গাঁজাসহ দুজন কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    এ সময় গাঁজার মালিক দুজন পালিয়ে যায়।

    গতকাল ৮ মে শুক্রবার সন্ধা ৬ টায় সীমান্তের ৭৩ পিলার অদুরে সাড়ে তিন কেজি গাঁজা সহ তাদের কে আটক করা হয়।

    চিমটিবিল ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের জানান শুক্রবার ইফতারের পুর্বে হাবিলদার আনোয়ার এর নেতৃত্বে একদল জোয়ান টহলে বের হলে ৭৩ মেইন পিলারের কাছে ছয়শ্রী গ্রামের ফিরোজ আলীর পুত্র কাজল মিয়া (৪০) ও একই গ্রামের ইয়াকুব আলীর পুত্র জসিম উদ্দিন (২৬) কে ব্যাগ নিয়ে দৌড়াতে দেখে তাদের সন্দেহ হয়।তারাও পিছু নেন। এক পর্য্যায়ে ব্যাগ তল্লাসি করে সাড়ে তিন কেজি গাঁজাসহ তাদের আটক করেন।

    এ সময় একই এলাকার মোল্লার পুত্র কাসেম ও তামসা মিয়ার পুত্র আঃ হক পালিয়ে যায়।

    এ ব্যাপারে আটক ২ ও পলাতক ২জন কে আসামি করে মাদক আইনে চুনারুঘাট থানায় মামলা দায়ের করছে বিজিবি।

  • মাধবপুর নিম্নআয়ের পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

    মাধবপুর নিম্নআয়ের পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

    মোঃজাকির হোসেনঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী বিশ্বব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারীর দুর্যোগে গরীব ও নিম্নআয়ের শ্রমজীবী ১৮০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ৫৫ বিজিবি।

    ৮ মে শুক্রবার সকালে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের উদ্যোগে বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক মাধবপুর উপজেলার সীমান্তবর্তী বড়জ্বালা, ধর্মঘর এবং হরষপুর বিওপি সংলগ্ন খোলা মাঠে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন, ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস,এন,এম,সামীউন্নবী চৌধুরী, ৫৫ বিজিবি অতিরিক্ত পরিচালক নাসির উদ্দিন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এবং কোম্পানী বিওপি কমান্ডারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

    মাধবপুর-নিম্নআয়ের-পরিবারের-মাঝে-বিজিবির-ত্রাণ-সামগ্রী-বিতরণের-বিজ্ঞপ্তি

    বিজিবি’র হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস,এন,এম, সামীউন্নবী চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, করোনা দুর্যোগে মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় গরীব ও নিম্নআয়ের শ্রমজীবী বসবাসকারী অনেক পরিবারকে খাদ্য সংকটে পড়া ১৮০টি পরিবারকে সামাজিক দুরন্ত বজায় রেখে চাল, ডাল, তৈল, আটা, ছোলা, ও লবণ বিতরণ করা হয়েছে।

    উল্লেখিত ত্রাণ সামগ্রী বিতরণ করায় স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণ বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং বিজিবিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

  • পরিবহন শ্রমিকদের খাদ্য সামগ্রী দিলেন এমপি আবু জাহির

    পরিবহন শ্রমিকদের খাদ্য সামগ্রী দিলেন এমপি আবু জাহির

    হবিগঞ্জে করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ৩শ’ ম্যাক্সি, ইমা ও মাইক্রোবাস চালককে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে।

    শুক্রবার জেলা শহরের জুনিয়র হাইস্কুল এন্ড কলেজ মাঠে হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এই সহায়তা বিতরণ করেন।

    এ সময় হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    সরকারি সহায়তা হিসেবে কর্মহীন হয়ে যাওয়া ছোট যানবাহন (ইমা, ম্যাক্সি ও মাইক্রোবাস) চালকদের হাতে চাল এবং আলু তুলে দেয়ার সময় করোনা সংক্রমন মোকাবিলায় সকলকে সতর্ক থাকার আহবান জানানো
    হয়।

    এছাড়াও যে যার জায়গা থেকে সকলকে সতর্ক থাকতে উদ্বুদ্ধকরণের জন্য অনুরোধ জানান নেতৃবৃন্দ।

    সহায়তা বিতরণকালে এমপি আবু জাহির বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশজুড়ে কর্মহীনদের সহায়তা অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এর ধারাবাহিকতায় হবিগঞ্জেও এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা। ভাইরাসটির সংক্রমন রোধে সবাই সতর্ক
    থাকুন এবং অন্যকে সতর্ক থাকতে উদ্বুদ্ধ করুন।

  • চুনারুঘাটে পরকীয়া করতে গিয়ে মোমিন ডাক্তার গণধোলাই সহ আটক!

    চুনারুঘাটে পরকীয়া করতে গিয়ে মোমিন ডাক্তার গণধোলাই সহ আটক!

    চুনারুঘাটে পরকীয়া করতে গিয়ে ধরা খেলেন ডাক্তার মোমিন উদ্দিন। তিনি চুনারুঘাট হাসপাতালের আরএমও।

    বৃহস্পতিবার রাতে চুনারুঘাট পৌর শহরের একটি বাসাতে পরকীয়া করতে গিয়ে জনতার হাতে ধরা খান তিনি। স্থানীয় যুবকরা গণধোলাই দিয়ে সেই ডাক্তারকে পৌর কমিশনার আঃ হান্নানের জিম্মায় ছেড়ে দেন। পরকীয়ার বিষয়টি এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে।

    এলাকাবাসীরা জানান, হাসপাতালের আরএমও ডাক্তার মোমিনের সাথে এক প্রবাসীর স্ত্রীর পরকীয়া চলছিলো।

    এলাকাবাসী কয়েকবার তাকে বারন করার পরও মোমিন সেই নিষেধ না মেনে ওই নারীর সাথে পরকীয়া চালিয়ে যান। ওই নারী জনৈক মনোহর আলীর ভাড়াটিয়া বলে জানা যায়।

    বৃহস্পতিবার রাতে ডাঃ মোমিন পৌর শহরে অবস্থিত সেই বাসায় গেলে হাজী আওয়াল নামে এক ব্যক্তি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ডাক্তারকে আপত্তিকর অবস্থায় আটক করে । এসময় উত্তেজিত জনতা তাকে গন্ধোলাই দেয়। খবর পেয়ে পৌর কমিশনার আঃ হান্নান ঘটনাস্থলে এসে ডাঃ মোমিনকে তার জিম্মায় নেন।

    এ ব্যাপারে ডাক্তার মোমিন কোন কথা বলতে চান নি তবে হাসপাতালের টিএইচও ডাঃ মোজাম্মেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ দিকে বিশ্বস্থ একটি সুত্র জানায়, বিগত সময়ে এক নার্সের সাথেও তার পরকীয়া ছিলো।

  • ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম গ্রহণ করা শিশুকে আগামী ৪ বছর উপহার প্রদান করবেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম

    ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম গ্রহণ করা শিশুকে আগামী ৪ বছর উপহার প্রদান করবেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম

    মানুষের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম । সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি ছুটে চলেছেন জনতার দ্বারে ।

    গত ০৬ মে ২০২০ ইং রোজ বুধবার সকালে নিজ অর্থায়ণে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা কমপ্লেক্সের মা ও নবজাতক শিশুর জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন মোতাচ্ছিরুল ইসলাম।

    তাছাড়াও উক্ত অনুষ্ঠানে তিনি আগামী ৪ বছর হবিগঞ্জ সদর উপজেলার প্রত্যেক ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স-এ জন্ম গ্রহণ করা প্রত্যেক শিশুকে বিশেষ উপহার প্রদানের ঘোষণা করেন। একইসাথে ঐদিন দুপুর বেলা প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রাপ্ত খাদ্য সামগ্রী অত্র ইউনিয়নে গৃহবন্দি ও কর্মহীন মানুষের মাঝে উপহার হিসাবে পৌছে দেন।

    বিকালে একই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গৃহবন্দী, কর্মহীন মানুষের মাঝে মোতাচ্ছিরুর ইসলামের ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী খাদ্য সামগ্রী পৌছে দেন। এক পর্যায়ে খাদ্য সামগ্রী শেষ হয়ে যাওয়ায় তিনি উপস্থিত কিছু সংখ্যক মানুষকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

    এ সময় ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরু ও ইউনিয়ন সদস্যগণসহ অত্র এলাকার মুরুব্বিয়ানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • বেতনের টাকায় অসহায়দের ঘরে খাবার পৌছে দিচ্ছেন এ. এস. পি পারভেজ

    বেতনের টাকায় অসহায়দের ঘরে খাবার পৌছে দিচ্ছেন এ. এস. পি পারভেজ

    বিশ্বজুড়ে নতুন মহামারির নাম করোনা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। মহামারির এই সময়ে যার যা কিছু আছে তা নিয়ে এ যুদ্ধে শামিল হয়েছেন মানবতাবাদীরাও। কেউ কেউ একে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবেও আখ্যায়িত করছেন।

    নিজের উপর অর্পিত দায়িত্বের উর্দ্ধে উঠে মানবতার এ যুদ্ধে যে ক’জন মহান ব্যক্তি নিজেকে উজার করে লড়ছেন তাদের মধ্যে একজনের নাম পারভেজ আলম চৌধুরী । তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার।

    কখনও সচেতনতার বার্তা, কখনও কর্মহীন মানুষের ঘরে উপহার সামগ্রি নিয়ে প্রতিনিয়ত চষে বেড়াচ্ছেন “বাজার থেকে গ্রাম” । জীবনের ঝুঁকি নিয়ে “ভয়কে জয়” করা তার এ ক্লান্তিহীন শ্রম নজর কেড়েছে সাধারণ মানুষের।

    জানা যায়, তিনি তার বেতনের টাকা থেকে দুটি উপজেলার বহু কর্মহীন মানুষের ঘরে নিরবে নিজ হাতে উপহার সামগ্রী (খাদ্য সামগ্রি) পৌছে দিচ্ছেন। এসব উপহার সামগ্রি বিতরণের কোন ছবি তিনি ফেসবুক কিংবা কোন প্রচার মাধ্যমে প্রকাশ করেন না । উপহার সামগ্রির মধ্যে রয়েছে চাউল, ডাল, আলুসহ নানা নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য।

    এছাড়াও তিনি সরকারী দায়িত্বের অংশ হিসেবে প্রতিনিয়ত সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা, বাজার মনিটরিং, হোম হোমকোয়ারেন্টাইন তদারকিসহ ক্লান্তিহীন ভাবে করোনা মোকাবেলায় অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছেন।

  • আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৫০

    আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৫০

    হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী-শিশু ও পুলিশসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

    গুরুত্বর অবস্থায় বেশ কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ৮০ রাউন্ড শটগানের গুলি নিক্ষেপ করে।

    আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।

    স্থানীয় সূত্রে জানা যায়- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য (মেম্বার) শাজাহান এবং আক্তার মিয়া গংদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।

    এ জেরে গত এক মাস আগেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময়ও বিপুল সংখ্যক লোকজন আহত হয়। বৃহস্পতিবার সকালে আবারও উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।

    খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (আজমিরীগঞ্জ সার্কেল) মো. শেখ সেলিম বলেন- ‘খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৮০ রাউন্ড শটগানের গুলি নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় স্থানীয়দের পাশাপাশি ৫ পুলিশ সদস্যও আহত হয়েছেন।

    বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।