Category: হবিগঞ্জ

  • বাহুবলে প্রবাসী ঐক্য সংস্থার পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করেছেন এমপি মিলাদ গাজী

    বাহুবলে প্রবাসী ঐক্য সংস্থার পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করেছেন এমপি মিলাদ গাজী

    সংযুক্ত আরব আমিরাতস্থ, প্রবাসী বাহুবল ঐক্য সংস্থার পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

    আজ বুধবার দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন, হবিগঞ্জ-১(বাহুবল-নবীগঞ্জ)আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নেওয়াজ মিলাদ।

    এসময় আরো উপস্থিত ছিলেন, ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান বশির, হুমায়ূন রশিদ জাবেদ, ছাত্রলীগ সভাপতি জুনায়েদ আহমদ প্রমুখ।

  • হবিগঞ্জে করোনায় সুস্থ হয়ে আজ আরও ১১ জন বাড়ি ফিরলেন

    হবিগঞ্জে করোনায় সুস্থ হয়ে আজ আরও ১১ জন বাড়ি ফিরলেন

    হবিগঞ্জে করোনা জয় করে ফলের ঝুড়ি ও নগদ টাকা নিয়ে আজও বাড়ি ফিরেছেন ১১ জন । আজ দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ড থেকে তাদেরকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে ।

    জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রত্যেককে ফলের ঝুড়ি ও নগদ অর্থ প্রদান করা হয়।

    জেলা প্রশাসন সূত্র জানায়, আজকের ছাড়পত্রপ্রাপ্ত ১১ জনের রিপোর্ট পুনরায় নেগটিভ আসায় তাদেরকে আনুষ্ঠানিকভাবে হাসপাতাল থেকে বিদায় দেয়া হয় ।ইতিপূর্বে দুই দফায় মোট ১১ জনকে সুস্থ্য ঘোষণা করে বাড়ীতে পাঠানো হয়েছে । এ নিয়ে জেলায় মোট ২২ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ।

    তাছাড়াও আজ হবিগঞ্জে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৫ জন।

    শনাক্ত হওয়া ১৫ জনের মধ্যে পুরুষ ১০,মহিলা ৫।

    আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদরের ২ জন,লাখাই এর ১ জন, নবীগঞ্জ এর ৫ জন, আজমিরিগঞ্জ এর ৫ জন, এবং চুনারুঘাট ২ জন রয়েছেন।

    সর্বশেষ তথ্য অনুযায়ী হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত ১ শ’ ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন । এর মাঝে সুস্থ হয়েছেন ২২ জন, মারা গেছে এক শিশু। আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, ওসি, পুলিশ সদস্য, নার্সসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা-কর্মচারি রয়েছেন।

  • মাধবপুরে সোনার বাংলা ছাত্রসংগঠনের খাদ্য সামগ্রী বিতরণ

    মাধবপুরে সোনার বাংলা ছাত্রসংগঠনের খাদ্য সামগ্রী বিতরণ

    মোঃজাকির হোসেনঃ “মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না।” এরই পরিপ্রেক্ষিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সরকারি ত্রাণ এর পাশাপাশি ব্যক্তিগত ও বিভিন্ন সংগঠনের এাণ সামগ্রী অব্যাহত রয়েছে।

    মাধবপুর উপজেলা মানুষ অত্যন্ত দয়ালু দানশীল ও পরোপকারী বিশ্ব মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় দিনমজুর নিম্নআয়ের পরিবারের খাদ্য সংকটের কথা চিন্তা করে নিজের অসহায়ত্ব কাউকে বলতে না পারায় খাদ্য সংকটে ভুগছিলো এমন পরিবারের জন্য মাধবপুর উপজেলার সোনার বাংলার ছাত্র সংগঠন উপজেলার কয়েকটি ইউনিয়নে (১১ এবং ১২ ই মে) সোমবার ও মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় দিনমজুর নিম্নআয়ের পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

    প্রতিটি খাদ্যসামগ্রীর প্যাকেট ছিল তৈল, মুড়ি, ছোলা বুট, পাউডার দুধ, সাবান, কলা, শশা ইত্যাদি।

    এ সময় উপস্থিত থেকে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেন সোনার বাংলা ছাত্র সংগঠনের সভাপতি হৃদয় এস, এম, শাহ আলম, সাধারণ সম্পাদক এস, কে মহিউদ্দিন, যুগ্য সাধারণ সম্পাদক মোঃ জহির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক নূর আহমেদ, ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

  • শায়েস্তাগঞ্জে মাঠ পর্যায়ে দুই সাংবাদিককে পিপিই দিলেন শিল্পপতি সরোয়ার

    শায়েস্তাগঞ্জে মাঠ পর্যায়ে দুই সাংবাদিককে পিপিই দিলেন শিল্পপতি সরোয়ার

    সৈয়দ আখলাক উদ্দিন মনসুরঃ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার মাঠ পর্যয়ের দুই সাংবাদিককে পিপিইসহ হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান দিলেন সারোয়ার গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি মো. সরোয়ার আলম (শাকিল)।

    ১২ মে দুপুরে শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজার সোনালী ব্যাংকের সামনে সারোয়ার গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী সমাজ সেবক মোঃ সরোয়ার আলম শাকিলের কাছ থেকে এগুলো গ্রহণ করেন শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ও জেলা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুন চৌধুরী।

    এ সময় মেসার্স সরোয়ার আলম এর জি এম মোঃ সাদাত চকদার, সৈয়দ আব্দুল আলীম নাদিম, মোঃ নছিব আলী, সহ প্রমুখরা উপস্থিত ছিলেন।

    এর আগে ডাক্তার ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকসহ মাঠ পর্যায়ের বিভিন্ন ব্যক্তির মাঝেও পিপিইসহ সুরক্ষাসামগ্রী তিনি প্রদান করেন।

    এছাড়া বর্তমান পরিস্থিতিতে এ শিল্পপতির ব্যক্তিগত উদ্যোগে শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রত্যেক ওয়ার্ডের স্থানে স্থানে ২ হাজার কর্মহীন লোকজনের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

    নিঃস্বার্থ এ সমাজ সেবক নীরবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। লোকজন তাঁর এ জনকল্যাণ মুখী কাজের প্রশংসা করছেন। এ সময়ে পিপিই ও সুরক্ষা সামগ্রী প্রদান করায় মাঠের এ দুই সাংবাদিক তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • মাধবপুরে করোনায় দরিদ্র শ্রমজীবী কর্মহীনদের মাঝে নগদ অর্থ প্রদান

    মাধবপুরে করোনায় দরিদ্র শ্রমজীবী কর্মহীনদের মাঝে নগদ অর্থ প্রদান

    মোঃ জাকির হোসেনঃ করোনা ভাইরাসের ফলে শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ায়। হতদরিদ্র কর্মহীন শ্রমজীবী মানুষ যখন খাদ্য সংকঠে ভুগছে। এমন পরিস্থিতিতে কর্মহীন হতদরিদ্র শ্রমজীবী মানুষের পাশে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা কার্যকরী কমিটির সদস্য ফারুক আহমেদ (পারুল)।

    উপজেলার ধর্মঘর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে হতদরিদ্র, অসহায় ও কর্মহীন মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ ইফতার সামগ্রীর জন্য বিতরণ করেন। সোমবার  (১১মে) এসব অর্থ বিতরণ করা হয়।

    নগদ অর্থ বিতরনের কালে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের যুবলীগ সভাপতি মিজানুর রহমান ও ছাত্রলীগ সভাপতি সোহেল আহম্মেদ। ধর্মঘর ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন পাশা,ধর্মঘর ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমান (রানা)ধর্মঘর ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।

    ধর্মঘর ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি ফারুক আহমেদ (পারুল) জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিকাকে জানান, করোনা ভাইরাস সংক্রমনে শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীনদের মধ্যে এটা আমার পক্ষ থেকে সামান্য সহযোগিতা। এই সহযোগিতা অব্যাহত থাকবে।

  • নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের সময় ১ জন আটক

    নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের সময় ১ জন আটক

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের পাশে কুশিয়ারা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ট্রাকসহ মাসাদ মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

    আজ মঙ্গলবার(১২ মে) দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন এই জরিমানা করেন।

    আটককৃত মাসাদ মিয়া দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের বাসিন্দা।

    জানা যায়, দীর্ঘদিন ধরে কুশিয়ারা নদীর তীরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। মাঝে মধ্যে প্রশাসনের অভিযান পরিচালনা করা হলে কিছুদিন বন্ধ থাকে। চক্রটি সুযোগ বুঝে শুরু করে বালু উত্তোলন করে বিক্রির রমরমা ব্যবসা।

    এদিকে, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের নেতৃত্বে একদল পুলিশ সহকারে দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামে কুশিয়ারা নদীর বালুচরে অভিযান চালায়।

    এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকালে বালু বুঝাই একটি ট্রাকসহ মাসাদ মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাসাদ মিয়াকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।

    এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। পরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।

  • চুনারুঘাটে কর্মহীনদের পাশে বিজিবি

    চুনারুঘাটে কর্মহীনদের পাশে বিজিবি

    চুনারুঘাট সীমান্তে কর্মহীন দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    আজ মঙ্গলবার (১২ মে) সকালে চুনারুঘাট উপজেলার গুইবিল, চিমটিবিল ও সাতছড়ি বিজিবি ক্যাম্পের সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিজিবি’র ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএনএম সামীউন্নবী চৌধুরী।

    বিজিবির ত্রান সামগ্রীর মধ্য রয়েছে চাল,ডাল তেল,আটা,ছোলা ও লবন।

    এসময় আরো উপস্থিত ছিলেন বিজিবি’র সহকারী পরিচালক (এডি) নাসির উদ্দিন, সুবেদার মেজর (এসএম) হাবিবুর রহমান,চিমটিবিল ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ আবু তাহের,গুইবিল ও সাতছড়ি ক্যাম্প কমান্ডার, স্থানীয় ইউপি সদস্য নটবর রৌদ্রপাল ও সাংবাদিক জুবায়ের আলম প্রমুখ।