Category: হবিগঞ্জ

  • মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজে অনলাইন ক্লাস চালু

    মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজে অনলাইন ক্লাস চালু

    গিরি ধন সরকারঃ করোনা শুধু বাংলা বা ভারত নয়, সারা বিশ্বের জীবনধারা বিপর্যস্ত করে দিয়েছে। রেহাই নেই সর্বস্তরের শিক্ষারও। লকডাউন বা গৃহবন্দিদশার ২ মাস ধরে বাংলাদেশে শিক্ষাথীরা পরিস্থিতি একেবারে ওলটপালট হয়ে গিয়েছে বলে মনে করছে শিক্ষাথীরা।

    করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় বন্ধ রয়েছে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান। বন্ধকালীন সময়ে সরকারি উদ্যোগে মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের জন্য সংসদ টেলিভিশনের মাধ্যমে পাঠদানের সুযোগ থাকলেও ব্যবস্থা নেই উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের।

    এ অবস্থায় বন্ধকালীন সময়ে উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম অব্যাহত রাখতে হবিগঞ্জের মাধবপুরে মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষিকারা অনলাইনে ক্লাস দিয়ে যাচ্ছেন। বিশেষ করে এইচ.এস.সি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে গত শুক্রবার (১৫ মে) থেকে মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজের শিক্ষকরা অনলাইনে ক্লাস দিয়ে যাচ্ছেন।

    “মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজ, মাধবপুর, হবিগঞ্জ” এই গ্রুপের মাধ্যমে ও শিক্ষকরা নিজের ফেসবুক থেকে ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত করে যাচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট শাখার বাংলা প্রভাষক আহমাদুর রহমান।

    বিশেষ করে এইচ.এস.সি পরীক্ষার্থীসহ সকল বিভাগের ছাত্র/ছাত্রীদের মনোযোগ সহকারে ফেসবুক লাইভে দেখার জন্য অনুরোধ জানানতিনি।

    তিনি আরো জানান, শিক্ষার্থীরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে কিছু যদি শিখতে পারে তাহলে এটাই আমাদের সার্থকতা।

    মাহিবুর রহমান তিয়ান নামে এক শিক্ষার্থী জানান, অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা এই কয়েকদিনে অনেক নতুন কিছু শিখতে পেরেছি। তবে আমাদের কলেজ বন্ধ হওয়ার সাথে সাথে এই উদ্যোগটি নিলে অনেক ভাল হতো।

    নাইমুল ইসলাম নাইম নামে আরেক শিক্ষার্থী জানান, আমি আগে সারাদিন এই লকডাউনে ঘরে বসে মোবাইলে গেইম খেলে সময় কাটাতাম। যখন শুনতে পেরেছি আমাদের কলেজে অনলাইন ক্লাস শুরু হয়েছে তখন থেকেই আমি ক্লাসে যুক্ত হই বাসায় থেকে ফেসবুকের মাধ্যমে ক্লাসে অংশগ্রহন করছি।

    ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হোসনা জাহান, হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক শংকরি রাণী রায়, ফিন্যান্স ব্যাংকিং ও বিমা বিষয়ের প্রভাষক প্রণয় কুমার, (বাংলা) প্রভাষক হাছিনা আক্তার, (মার্কেটিং বিষয়ের) প্রভাষক ইসতিয়াক আলম ভূঁইয়া, বি.এম শাখার বাংলা প্রভাষক আহমাদুর রহমান, রসায়ন বিষয়ের প্রভাষক সোনামনি দাস সৌরভ, বাংলা বিষয়ের প্রভাষক নিয়মিত ক্লাস চালিয়ে যাচ্ছেন।

    নাছরীন আক্তার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক মোহাম্মদ নজরুল ইসলাম, (উচ্চতর গণিত) বিষয়ের প্রভাষক মোহাম্মদ আবু সাঈদ এম.এ.এ মিজান (সহ অধ্যাপক) বিজ্ঞান মানবিক, বিএস ও বিএম বিভাগের ক্লাস নিচ্ছেন।

    এই অনলাইন ক্লাস কার্যক্রম চালু করাতে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা। তারা জানান- করোনার কারণে কলেজ বন্ধ হয়ে যাওয়ায় আমাদের ছেলে মেয়েরা পড়ালেখা থেকে অনেক পিছিয়ে যাচ্ছিল এই লকডাউনে থেকে ছেলে-মেয়েরা মোবাইলে গেইম, টিকটক ভিডিও, ফেসবুক চ্যাটিং-এ সময় কাটাতো। এখন এই অনলাইন ক্লাস শুরু হওয়াতে তারা আবার লেখাপড়ার দিকে মনোযোগি হচ্ছে।

    কলেজের শিক্ষকরা ছাত্র ছাত্রীদেরকে নিয়ে ক্লাস শুরু করার প্রথমেই করোনার বিষয়ে সচেতন থাকতে বলে যাচ্ছেন। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ও সবসময় বাসার ভিতরে থাকতে সতর্ক করে যাচ্ছেন।

    মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজের প্রিন্সিপাল জাহির উদ্দিন বলেন, হবিগঞ্জ জেলা প্রশাসক ও এই কলেজের সভাপতি মোহাম্মদ কামরুল হাসান ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ১৫ মে থেকে এ কার্যক্রম চালু করা হয়।

  • ফোন করলেই ইদ উপহার নিয়ে হাজির ফয়সাল

    ফোন করলেই ইদ উপহার নিয়ে হাজির ফয়সাল

    হবিগঞ্জের দ্বীপশিখা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফয়সাল বিন কামরুজ্জামান কে ফোন করলেই ইদ উপহার নিয়ে হাজির হয়ে যান।

    ফোন করলেই ইদ উপহার হিসাবে সেমাই, নুডলস,চিনি, ময়দা,পেয়াজ, লবন, পোলাউর চাউল নিয়ে হাজির হয়ে যান অসহায় দিনমজুর গরীবদের বাড়িতে।

    এরই মাঝে ২০০ পরিবারকে এসব উপহার দিয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতকোত্তর শেষ করা ফয়সাল বিন কামরুজ্জামান।

    মহামারী করোনায় বিপর্যস্ত তার নিজ এলাকা হবিগঞ্জ জেলার দক্ষিন বানিয়াচং এবং সদর উপজেলার কিছু পরিবারকে এসব উপহার সামগ্রী পৌছিয়ে দিয়েছেন।

    হবিগঞ্জ নিউজ কে ফয়সাল বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্র রাজনীতি ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলাম,সামাজিক দায়বদ্ধতা থেকে মূলত এসব সাহায্য করা, আমার নিজের কোন সামর্থ্য নাই  আমাদের দ্বীপশিখা ফাউন্ডেশন,এবং কিছু বন্ধু ছোটভাইদের আর্থিক সহযোগিতায় এসব উপহার পৌছে দিচ্ছি,সমাজের বিত্তবান সবার উচিত এসব অসহায় মানুষদের পাশে থাকা।”

  • মাধবপুরে গলায় ছুরি চালিয়ে মোটরসাইকেল ছিনতাই

    মাধবপুরে গলায় ছুরি চালিয়ে মোটরসাইকেল ছিনতাই

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলার তেঁতুল তলা এলাকা থেকে রিপন মিয়া নামের এক যুবকের গলায় ছুরি চালিয়ে পালসার (pulser) মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

    গতকাল শুক্রবার(২২ মে) রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।

    জানা যায়- রিপন মিয়া মোটরসাইকেল চালিয়ে তার বাসায় যাওয়ার পথে বাঘাসুরা ইউনিয়নের তেঁতুল তলা এলাকায় পৌছালে একদল সন্ত্রাসী  তার উপর হামলা চালায়।

    এ সময়  তার গলায় ছুরি চালিয়ে আহত করে পালসার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। (যার নাম্বার হবিগঞ্জ ল- ১১০৭০৫)।

    পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় রিপন মিয়াকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

  • বানিয়াচংয়ে দ্বীপশিখা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

    বানিয়াচংয়ে দ্বীপশিখা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

    হবিগঞ্জের বানিয়াচং উপজেলায়  করোনায় বিপর্যস্ত অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌছে দিচ্ছে সামাজিক সংগঠন দ্বীপশিখা ফাউন্ডেশন।

    গত ১৮ মে থেকে সংগঠনটির সভাপতি সাইফুদ্দিন জাভেদ এবং সাধারণ সম্পাদক ফয়সাল বিন কামরুজ্জামানের সার্বিক তত্বাবধানে বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের শাহপুর, দক্ষিন সাঙ্গর, মক্রমপুর সদর উপজেলার কাশিপুর,সহ বিভিন্ন গ্রামে প্রায় ১২০ টি অসহায় পরিবারের মাঝে তেল, চাল, চিনি,সেমাই, নুডলস, ময়দা সহ অন্যান্য ঈদ সামগ্রী দেওয়া হয়।

    দ্বীপশিখা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান জানায়,এটা আমাদের স্বল্পপরিসরে সেবা,আমরা আরো ব্যাপকভাবে মানুষদের পাশে দাঁড়াতে চেষ্টা করব। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় কিছু ক্ষুধার্ত অনাহারী মানুষের মুখে হাসি ফোটাবে।আমি সবাইকে আহবান করব যারা বিত্তশালী তারা যেন এই মহামারী দুর্যোগে মানুষের পাশে দাঁড়ান।

    তিনি আরো জানায়,ঈদের আগের দিন পর্যন্ত তাদের এই কার্যক্রম চলবে। এতে উপস্হিত ছিলেন সংগঠনটির সদস্য হাবিব, জানে আলম, শহীদুল, সাইফুর, ফুজাইল সাইফুর, ইমন, মাহমুদ সহ অন্যরা,উপস্থিত ছিলে।

  • মাধবপুরে প্রত্যয় স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যােগে ঈদ বস্ত্র বিতরণ

    মাধবপুরে প্রত্যয় স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যােগে ঈদ বস্ত্র বিতরণ

    মোঃজাকির হোসেনঃ করোনায় দেশের এই দুর্যোগ মুহূর্তে মুসলমান গরীব অসহায় মানুষের কথা চিন্তা করে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানুষের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ করেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রত্যয় স্বেচ্ছাসেবী যুব সংগঠন।

    ২১ মে বৃহস্পতিবার বিকেলে মাধবপুর উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়নের পূর্ব আন্দিউড়া গ্রামে গরীব অসহায় ৫০ জন মানুষের মাঝে প্রত্যয় স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সদস্যরা ঈদ বস্ত্র বিতরণ করেছে এসব বস্ত্রের মধ্যে ছিল নতুন শাড়ি নতুন লুঙ্গি ইত্যাদি।

    প্রত্যয় স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সভাপতি মহিন উদ্দিন সাধারণ সম্পাদক শেখ ইমন আহমেদের পরিচালনায় এসব বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়।

    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন মোহাম্মদ আবজল চৌধুরী, বিশেষ অতিথি আব্দুল মান্নান খান। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রত্যয় স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আপন মিয়া ওসমান মিয়া কোষাধক্ষ্য মোহাম্মদ সাদ্দাম হোসেন সাংগঠনিক সম্পাদক কুদ্দুস মিয়া, ইকবাল হোসেন প্রচার সম্পাদক আলামিন মিয়া।

    সংগঠনের সদস্য জুয়েল মিয়া,জুলহাস মিয়া,সুজন চৌধুরী অন্যান্য কয়েকজন সদস্য জানান, সমাজের প্রতিটি মানুষ যদি নিজের সাধ্যানুযায়ী এভাবে গরিব-অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসেন, তাহলে অনেকেই স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারবেন। তারা সমাজের বিত্তবানসহ অন্যান্য লোকদের সাধ্যানুযায়ী এসব গরিব-অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।

    এ সময় উপস্থিত সকলেই প্রত্যয় স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রশংসা ও শুভকামনা জানান।

  • শায়েস্তাগঞ্জে এই প্রথম কলেজ ছাত্র করোনায় আক্রান্ত

    শায়েস্তাগঞ্জে এই প্রথম কলেজ ছাত্র করোনায় আক্রান্ত

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় এই প্রথম এক কলেজ ছাত্রের করোনা ভাইরাস (কোভিড-১৯) পজিটিভ শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত ওই যুবক হবিগঞ্জ পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র। সে শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর গ্রামের বাসিন্দা।

    বৃহস্পতিবার (২১মে) রাত ১১টার দিকে উপজেলার কমিনিউটি ক্লিনিকে ওই ছাত্রের করোনা পজিটিভ রিপোর্টের খবর আসে।

    জানা যায়- গত ১৬ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট পাঠানো হয়। বৃহস্পতিবার ১১টার দিকে ওই ছাত্রের নমুনায় করোনা পজিটিভ ধরা পড়ে।

    রিপোর্ট পজিটিভ আসায় করোনা আক্রান্ত কলেজ ছাত্রকে শুক্রবার বাড়ি থেকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

    কলিমনগর কমিনিউটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রভাইডার আল আমিন ইমরান জানান, ওই কলেজ ছাত্রের শরীরে কোন উপসর্গ ছিল না। সে ইচ্ছা করেই তার নমুনা দিয়েছিলো কমিনিউটি ক্লিনিকে। নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার রিপোর্ট পজিটিভ ধরা পড়ে।

    শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের কলিমনগর গ্রামের মেম্বার শামীমুর রহমান জানান- করোনা আক্রান্ত রোগীর স্থায়ী নিবাস হবিগঞ্জ সদরে হলেও কিছুদিন আগে ওই যুবক কলিমনগর গ্রামের ভোটার হয়েছে।

    হবিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাধন আচার্য বলেন- এ পর্যন্ত শায়েস্তাগঞ্জের ২৫ জনের করোনা পরীক্ষা করানো হয়। তবে এই প্রথম ওই কলেজ ছাত্রের করোনা পজিটিভ আসে।

    শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হোসেন বলেন- শুক্রবার করোনা রোগীর বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হবে।

  • হবিগঞ্জ শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা আর নেই

    হবিগঞ্জ শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা আর নেই

    হবিগঞ্জের ঐতিহ্যবাহী শচীন্দ্র ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা বাবু শচীন্দ্র লাল সরকার আজ সকাল ৮ ঘটিকায় মারা গেছেন

    তিনি একাধারে  হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর ও শিক্ষানুরাগী ছিলেন। তিনি মধুমিতার মালিক ছিলেন।

    শিক্ষা ক্ষেত্রে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করে গেছেন তিনি।

    তার মৃত্যুতে শোক জানিয়েছেন সুশীল সমাজের নাগরিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন স্তরের মানুষেরা৷