Category: হবিগঞ্জ

  • নবীগঞ্জে ঢাকা ফেরত গার্মেন্টস কর্মী করোনায় আক্রান্ত

    নবীগঞ্জে ঢাকা ফেরত গার্মেন্টস কর্মী করোনায় আক্রান্ত

    ঈদ উপলক্ষে বাড়ি এসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন একজন গার্মেন্টস কর্মী। তার বাড়ী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাঁক ইউনিয়নে রাধাপুর গ্রামে ।

    পুরো উপজেলায় বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ জন। গতকাল সোমবার (২৫ মে) রাত নয়টায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

    স্বাস্থ্য বিভাগ সূত্রে আরো জানা যায়, ওই মহিলা স্বপরিবারে ঢাকায় বসবাস করতো। গত কয়েকদিন আগে ঢাকা থেকে ঈদ উপলক্ষে বাড়ি আসেন তারা। আক্রান্তদের হাসপাতালে আনার প্রস্তুতি চলছে।

    স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা গতকাল রাতে জানান, আজ সোমবার রাত ৯টায় ১ জন স্বাস্থ্য কর্মীর নমুনার ফলাফল হাতে পেয়েছি। এর মধ্যে উপজেলায় ২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন।

    তিনি আরও জানান, নবীগঞ্জে আজ ২২ জনের রির্পোট এসেছে এর মধ্যে ২১জনের রিপোর্ট নেগেটিভ ও ১ জনের পজেটিভ রির্পোট তারা হাতে পেয়েছেন।

  • ঈদ উপলক্ষে সাতছড়ি ও চা-বাগানে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনা

    ঈদ উপলক্ষে সাতছড়ি ও চা-বাগানে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনা

    গিরি ধন সরকারঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতছড়ি জাতীয় উদ্যান, সুরমা চা বাগান, তেলিয়াপাড়া চা বাগানে হাজারো মানুষের ঢল নেমেছে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে সরকার অযথা ঘর থেকে বেরুতে নিষেধ করলেও তা মানছে না। ঈদ উপলক্ষে শত শত মটরসাইকেল ও ব্যাক্তিগত গাড়ী নিয়ে এসব পর্যটন এলাকায় ছুটে আসছে লোকজন।

    এদের সামাল দিতে হিমসিম খাচ্ছে পুলিশ। হঠাৎ করে বাইরে থেকে এতো লোকজন আসায় এসব এলাকায় বাড়ছে করোনা ঝুঁকি। পাশাপাশি কিশোর বয়সী ছেলেদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর ফলে ঘটছে সড়ক দুর্ঘটনা।

    ২৬মে (সোমবার) সকাল থেকে দুপুর পর্যন্ত তেলিয়াপাড়া ও পার্শ্ববর্তী সুরমা চা বাগান এলাকায় ৩ টি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। তার মধ্যে একটি প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ। বাকি দুটি মোটরসাইকেল দুর্ঘটনা।

    এতে বেশ কয়েকজন আহত হয়েছে। তবে কারুর গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এই সুযোগে মাদকাসক্ত কিছু যুবক ডুকে পরছে মাদক সেবনের পরিচিত স্পষ্ট গুলোতে।

    শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এসব পর্যটক ঠেকাতে অস্থায়ী চেকপোস্ট বসিয়েছে। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা হবিগঞ্জ নিউজকে জানন, “হাজার হাজার মানুষ আসছে সাতছড়ি জাতীয় উদ্যান ও চা বাগানে ঘুরতে। তাদের বিদায় করতে আমাদের হিমসিম খেতে হচ্ছে।”

  • হবিগঞ্জে ঈদের জামাত হয়নি কেন্দ্রীয় ঈদগাহে ; প্রধান খতিব নামাজ পড়ালেন কোর্ট জামে মসজিদে

    হবিগঞ্জে ঈদের জামাত হয়নি কেন্দ্রীয় ঈদগাহে ; প্রধান খতিব নামাজ পড়ালেন কোর্ট জামে মসজিদে

    বছরে দু’বার মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালিত হয় সারা বিশ্বে। প্রতি বছর মুসলমানদের আনন্দ উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আযহা বেশ ঝাকজমকভাবেই উদযাপিত হয়। কিন্তু সারাবিশ্বে চলমান করোনা মহামারির কারণে এবছর বিশ্বের বিভিন্ন দেশে দেখা গেছে ভিন্ন ভিন্ন চিত্র। এর ব্যতিক্রম নয় হবিগঞ্জ জেলাও।

    প্রতি বছর হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ২ টি কেন্দ্রীয় জামাত অনুষ্টিত হত। কিন্তু করোনার কারণে এ বছর জাতীয় নির্দেশনা অনুযায়ী দেশের কোথাও খোলা মাঠে বা ঈদগাহে অনুষ্টিত হয়নি ঈদের জাম’আত।

    হবিগঞ্জের ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতর ও ঈদ উল আযহায় ০২ টি জামাত হত। প্রধান জামাত সচরাচর সকাল ০৮ টায় ও সানি জাম’আত সকাল ০৯ টায় অনুষ্টিত হত।

    প্রধান জামাতে ইমামতি করতেন কেন্দ্রীয় ঈদগাহের প্রধান খতিব জনাব গোলাম মোস্তফা নবীনগরী এবং সানি জামাতে ইমামতি করতেন কাজী নাজমুল হোসাইন।

    জাতীয় নির্দেশনা অনুযায়ী ঈদগাহে এ বছর জামাত নিষিদ্ধ হওয়ায় জেলার সকল স্থানীয় জামে মসজিদে ঈদের জামাত আদায় করার সিদ্ধান্ত হয়।

    হবিগঞ্জের প্রাচীন ও ঐতিহ্যবাহী কোর্ট জামে মসজিদ কমিটি সিদ্ধান্ত নেয় মসজিদে ০৩ টি জামাতের মাধ্যমে ঈদের নামাজ আদায় করার।

    প্রথম জামাত অনুষ্টিত হয় সকাল ০৭ ঘটিকায়, দ্বিতীয় জামাত অনুষ্টিত হয় সকাল ০৮ টায় এবং সর্বশেষ তথা তৃতীয় জামাত অনুষ্টিত হয় সকাল ০৯ ঘটিকায়।

    কেন্দ্রীয় ঈদগাহে জামাত না হওয়ায় কোর্ট জামে মসজিদের প্রধান জামাতে ইমামতি করেন হবিগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ও কোর্ট জামে মসজিদের সম্মানিত খতিব জনাব গোলাম মোস্তফা নবীনগরী।

    দ্বিতীয় জামাতে ইমামতি করেন জনাব মুফতি মুজিবুর রহমান খান আল ক্বাদেরী এবং তৃতীয় জামাতে ইমামতি করেন হাফেজ মো. রেজাউল করিম।

    জামাতে মুসল্লিদের সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে দেখা গেছে। তাছাড়াও মাস্ক ও নামাজের বিছানা নিয়ে অধিকাংশ মুসল্লিদের মসজিদে প্রবেশ করতে দেখা গেছে। তাছাড়াও বাসা থেকে অযু করে মসজিদে আসার ঘোষণা থাকলেও অনেক মুসল্লিদের মসজিদে এসে অযু করতে দেখা গেছে। তবে আলেম ওলামাদের মতে অধিকাংশ মুসল্লিরা বাসা থেকেই অযু করে মসজিদে এসেছেন।

    এছাড়াও শহরের প্রায় প্রত্যেকটি জামে মসজিদেই ঈদের জামাত অনুষ্টিত হয়েছে। তবে শহরের চৌধুরী বাজার জামে মসজিদ, কোর্ট জামে মসজিদ ও বাইতুল আমান জামে মসজিদে তিনটি বড় জামাত অনুষ্টিত হয়েছে।

  • মাধবপুরে ঈদ উপলক্ষে মিষ্টিমুখ করালেন নো থ্যাংকস নামের সামাজিক সংগঠন

    মাধবপুরে ঈদ উপলক্ষে মিষ্টিমুখ করালেন নো থ্যাংকস নামের সামাজিক সংগঠন

    গিরি ধন সরকারঃ হবিগঞ্জ মাধবপুরে রমজানের রোজার শেষে সোমবার (২৫ মে) পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। তবে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে এবারের ঈদে নেই আনন্দের আমেজ। কঠিন এই সময়ে বিশ্বের সকল ধর্মের মানুষদের ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিরাপদে থেকে ঈদ পালনের আহ্বান জানিয়েছেন ও মিষ্টিমুখ কর্মসূচি পালন করেন নো থ্যাংকস নামক সামাজিক সংগঠন।

    হবিগঞ্জের মাধবপুরে নো থ্যাংকস সামাজিক সংগঠনের উদ্যোগে প্রায় ৭০০ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয় আজ। নো থ্যাংকস সামাজিক সংগঠন পৌরসভার ৭নং ওয়ার্ড, ৯ নং ওয়ার্ড ও পাশাপাশি এলাকা সাতবর্গ বিজয় নগর বাজারে মিষ্টিমুখ কর্মসূচি বাস্তবায়ন করেন।

    উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা অলক রায় এই সময় বলেন, আমাদের সংগঠন করোনা নামক মহামারী শুরু থেকে মাঠে আছে মাঠে থাকবে। এই মানুষের পাশে আমরা আছি এবং আগামী দিন ও থাকবো। আমাদের সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের সাধ আছে সাধ্য নাই। তাই আমরা বলব সামাজের বিত্তবানরা এগিয়ে আসেন।

    উক্ত সংগঠন এর সভাপতি নয়ন রায় এই সময় বলেন, আমরা আছি আমরা থাকবো সাধারণ মানুষের মাঝে। তিনি আরো বলেন,আমরা করোনাতে নয় বিভিন্ন দুর্যোগ এ অসহায় মানুষের পাশে আছি এবং মানুষের পাশে আগামীতে থাকবো। আমাদের অঙ্গিকার ই মানব সেবা এবং মানব কল্যাণে কাজ করা।

    ঈদে নো থ্যাংকস একটি সামাজিক সগংঠনে মিষ্টি মুখ করানোতে হতদরিদ্র মানুষ গুলো খুব খুশিহন। তারা বলেন, এই মহামারী মধ্যেও সংগঠন এর সদস্যরা আমাদের কে মিষ্টি মুখ করলো। তাদেরকে আল্লাহ মঙ্গল করুক এই কামনাই করি।

  • জেলাবাসী কে ঈদের শুভেচ্ছা জানালেন নো থ্যাংকস সামাজিক সংগঠনের উপদেষ্টা টিটু সরকার

    জেলাবাসী কে ঈদের শুভেচ্ছা জানালেন নো থ্যাংকস সামাজিক সংগঠনের উপদেষ্টা টিটু সরকার

    গিরি ধন সরকারঃ হবিগঞ্জ জেলাবাসী কে ঈদের শুভেচ্ছা জানালেন নো থ্যাংকস সামাজিক সংগঠনের সন্মানিত উপদেষ্টা টিটু সরকার। হবিগঞ্জ জেলা সহ দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন
    হবিগঞ্জের মাধবপুর পৌরসভার নোয়াগাঁও ৯নং ওয়ার্ড এর বাসিন্দা টিটু সরকার।

    টিটু সরকার গণমাধ্যম কর্মীদের জানান, বিগত ঈদের মতো ২০২০ইং সালের আসন্ন ঈদুল ফিতর (রোজার ঈদ) এর আনন্দ তেমন ভাবে উপভোগ করতে পারবে না দেশবাসী। কেন উপভোগ করতে পারবে তা আপনারা সবাই জানেন। নোভেল করোনাভাইরাসের কারনে আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে এসেছে আমরা জানি।

    কোভিড-১৯ এর মহামারিতে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ২১০টি দেশের কয়েক লাখ মানুষ মৃত্যুবরণ করেছে।

    পরিস্থিতি যাইহোক জীবনযাত্রা ও সময়তো আর থেমে থাকে না, আমাদের সবাইকে পবিত্র রমজান মাসে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে সবার কল‍্যাণে জন্যে দোয়া চাইতে হবে। ঈশ্বর যে সবাই সুস্থ রাখেন।

    সেই সাথে সর্বস্তর মানুষ কে আমার ভালোবাসা ও সম্মান, বড়দের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেশবাসী সবাই কে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, ঈদ মোবারক।

    তিনি আরও বলেন, আমরা দূর থেকেও ঈদের আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করতে পারি, বর্তমান করোনা পরিস্থিতি কেমন আমরা সবাই অবগত আছি, আসুন সবাই শারীরিক, সামাজিক দূরত্ব মেনে চলি। সেই সাথে আবার সকলের সুস্বাস্থ্য কামনা করছি, আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা” ঈদ মোবারক।

  • মাধবপুরে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    মাধবপুরে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৩০ কেজি ভারতীয় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
    আজ (২৪ মে) রোববার ভোর রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির মোরশেদ আলমের নেতৃত্বে গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ৩০ কেজি ভারতীয় গাঁজাসহ নূরুল ইসলামের ছেলে কামাল হোসেন (৩৫) কে গ্রেপ্তার করেন।

    কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলম আটকের সত্যতা নিশ্চিত করেন।

    তিনি জানান, গ্রেপ্তারকৃত কামালের বসতঘর তল্লাশি করে উল্লেখিত পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে এসআই মোজাম্মেল হোসেন বাদী হয়ে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

  • বাবু শচীন্দ্র লাল সরকারের দাহ কার্য সম্পূর্ণ

    বাবু শচীন্দ্র লাল সরকারের দাহ কার্য সম্পূর্ণ

    বিশিষ্ট শিক্ষানুরাগী দানবীর, শচীন্দ্র কলেজ সহ বিভিন্ন স্কুল কলেজের প্রতিষ্ঠাতা বাবু শচীন্দ্র লাল সরকারের দাহ কার্য সম্পন্ন করেছেন।

    এতে এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি নিজে উপস্থিত ছিলেন।

    দানবীর বাবু শচীন্দ্র লাল সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও বিদেহী আত্মার শান্তি ও শ্রদ্ধা নিবেদন করছেন এমপি জননেতা আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান

    গতকাল  বেলা ২ টার দিকে শচীন্দ্র কলেজ প্রাঙ্গণে শচীন্দ্র লাল সরকারের দাহ কার্য সম্পন্ন হয়। শচীন্দ্র কলেজ প্রাঙ্গণে উনার শেষ কৃত্য সম্পন্ন হবে এটা ছিল উনার পুর্ব নির্ধারিত সিদ্ধান্ত (শেষ ইচ্ছে)।

    এর আগে তিনি গতকাল আনুমানিক ৬ টার দিকে ঘাটিয়া বাজার উনার নিজ বাসায় মারা যান। উনার মৃর্ত্যুতে শোক জানিয়েছেন সর্বস্তরের জনগণ।