Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে নতুন ৭ জন করোনা শনাক্তসহ মোট ১৭১ জন

    হবিগঞ্জে নতুন ৭ জন করোনা শনাক্তসহ মোট ১৭১ জন

    হবিগঞ্জে আস্তে আস্তে বেড়ে চলছে করোনা রোগির সংখ্যা। আজ নতুন করে সাত জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে হবিগঞ্জ জেলায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৭১ জন।

    বৃহস্পতিবার বিকেলে জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জল এ তথ্য নিশ্চিত করেন। এবং তিনি আরো বলেন, আজকে আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ৬ জন এবং চুনারুঘাটের ১জন। তাদের মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন।

    মিস্টার মুখলিছুর রহমান আরো বলেন, এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ৮২ জন, মৃতের সংখ্যা ১ জন।

  • ভারতীয় নাগরিকের পিটুনীতে বাংলাদেশী নিহত, ৪ দিনেও হস্তান্তর হয়নি লাশ

    ভারতীয় নাগরিকের পিটুনীতে বাংলাদেশী নিহত, ৪ দিনেও হস্তান্তর হয়নি লাশ

    মোঃজাকির হোসেনঃ ভারতীয় নাগরিকদের হাতে নির্মম ভাবে খুন হয়েছে বাংলাদেশী নাগরিক লোকমান হোসেন (৩২)। গরুচোর অপবাদ দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

    গত ২৪ মে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের মোহনপুর এলাকায় তার ফুফুর বাড়ি যাচ্ছিলেন তিনি। ভারতের ত্রীপুরা রাজ্যের মোহনপুর চা বাগানে পৌছতেই এক দল ভারতীয় নাগরিক লোকমান হোসেন কে পথরোধ করে গরুচোর সন্দেহে এলোপাতাড়ি পিটাতে থাকে, এ সময় সে চোর না বেড়াতে এসেছে এমন আকুতি বার বার জানালে ও তাকে এলোপাপাড়ি পিটুনিতে অবশেষেে প্রান টা চলে গেল।

    গরু চোর সন্দেহে গনপুটুনীতে তার মৃত্যুর খবর ত্রীপুরার গনমাধ্যম সম্প্রচার করে। মৃত ভেবে ভারতীয়রা লোকমান কে বাংলাদেশ সীমান্তের অদুরে একটি জঙ্গলে ফেলে রাখে। খবর পেয়ে পশ্চিম ত্রীপুরা রাজ্যের সিধাই থানা পুলিশ মূমূর্ষ অবস্হায় উদ্বার করে একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে লোকমানের মৃত্যু হয়।

    ভারতীয় নাগরিকের হাতে বাংলাদেশী নিহত লোকমান মিয়া মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের মালঞ্চ পুর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে। আজ বুধবার বিকালে বি জিবি বিএস এফ এর পতাকা বৈঠক হয় ১৯৯৪/৪ এস পিলারে নিকট।

    ভারতের পক্ষে ১২০ ব্যাটালিয়নের মোহনপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর শশি কান্ত ও বাংলাদেশের পক্ষে নেত্বত্ব দেন ৫৫ বিজিবির ধর্মঘর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন।

    ভারতের পশ্চিম ত্রীপুরা রাজ্যের মোহনপুর সীমান্ত দিয়ে লাশ হস্তান্তর করার কথা ছিল। কিন্তুু ভারতীয় পুলিশ ময়না তদন্ত, সুরতহাল রিপোর্ট আনুসাংগিক কাগজ পত্র ছাড়া লাশ হস্তাস্তর করতে চায়। এতে বাংলাদেশের প্রতিনিধিরা অস্কৃকৃতি জানায়।

    ভারতীয় নাগরিকের পিটুনীতে বাংলাদেশী নিহত

    নিহতের পরিরার সুত্র জানান লোকমান মিয়া বাড়ি পাশ দিয়ে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতের মোহনপুরে তার ফুফুর বাড়ি যাচ্ছিলেন ছিলেন। পথেরমধ্যে ভারতীয় নাগরিকদের রোষানলে পরে নির্মম ভাবে খুন হন। ।

    লোকমানের মৃত্যুর খবর জানার পর তার লাশ দেশে ফিরে আনার ব্যাপারে দু দেশের সীমান্ত রক্ষী দের মধ্যে কয়েক দফা আলোচনা শেষে সকল প্রকার আনুষ্টানিকতা শেষে বুধবার বিকালে মোহনপুর সীমান্ত দিয়ে লোকমান মিয়ার মরদেহ হস্তান্তর করার কথা ছিল।

    কিন্তুু ভারতের পশ্চিম ত্রীপুরার সিধাই থানা পুলিশ লোকমান মিয়ার মৃত্যু সংক্রান্ত কাগজ পত্র নিয়ে আসেনি।তারা হত্যাকান্ড কে অপমৃত্যু বলছে।

    সিধাই থানা ওসি মাধবপুর পুলিশের ইন্সপেক্টর মোরর্শেদ আলম কে মৌখিক ভাবে অবগত করেন বাংলাদেশী নাগরিক লোকমান মিয়া কে সিধাই থানার গোপাল নগর গ্রামে আহত অবস্হায পাওয়া যায়। পরে তাকে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।

    এ ব্যাপারে মোর্শেদ আলম ময়না তদন্ত রিপোট সহ আনুষাংগিক কাগজ পত্র সহ লাশ ফেরত চান। কিন্তুু কাগজ পত্র ছাড়া লাশ হস্তান্তর করতে চাইলে বাংলাদেশের প্রতিনিধিরা কাগজ ছাড়া লাশ গ্রহনে অনিহা প্রকাশ করে ভারতীয় রা লাশ ফেরত দেয়নি।

    নিহতের ছোট ভাই হুমায়ুন বলেন, আমার ভাইকে হত্যা করা হয়েছে। ভারতীয় গনমাধ্যমে প্রচার হয়েছে। অথচ কাগজ পত্র ছাড়া লাশ ফেরত দিতে চায়। আমরা পরিবার বাংলাদেশের বিজিবি, পুলিশের মাধ্যমে কাগজ পত্রসহ লাশ চাই।

    হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির সহকারী পরিচালক নাসির উদ্দিন চৌধুরী বিষয় টি নিশ্চিত করেছেন।

  • বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত শতাধিক

    বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত শতাধিক

    হবিগঞ্জের বাহুবলে বিলে হাঁস পালন কে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের শতাধিক লোকজন আহত হয়েছেন।

    আজ বুধবার (২৭ মে) বেলা ২ ঘটিকা থেকে উপজেলার অলুয়া ও ভেড়াখাল চানপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।

    সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে।

    এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষ চলছিল। সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে দাঙ্গা পুলিশ মোতায়ন করা হয়েছে।

    স্থানীয়রা জানায়, সংঘর্ষে আহতের সংখ্যা বাড়তে পারে।

  • হবিগঞ্জের সদরে পতিত জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

    হবিগঞ্জের সদরে পতিত জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

    হবিগঞ্জের সদর উপজেলায় পতিত জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কালা মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। এদিকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ।

    মঙ্গলবার (২৬ মে) বিকেলে সদর উপজেলার রিচি ইউনিয়নের তিতখাই-কাশিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কালা মিয়া কাশিপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে। আহতদের অনেককেই আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিয়া মো. ইলিয়াছ জানান, তিতখাই-কাশিপুর গ্রামের অনাবাদী একটি মাঠ নিয়ে দু’পক্ষে বিরোধ এবং মামলা চলছিল। নেতৃত্বে ছিলেন কাশেম আলী এবং করিম মিয়া। গ্রামের বেশিরভাগ মানুষ ছিলেন কাশেমের পক্ষে। মঙ্গলবার বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষ জড়িয়ে পড়েন। এ সময় কাশেম আলীর পক্ষভুক্ত কালা মিয়া মারা যান।

    হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

  • বানিয়াচংয়ে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার

    বানিয়াচংয়ে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার

    হবিগঞ্জের বানিয়াচংয়ে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৬ মে) সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের পাহারপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, বানিয়াচং থানাধীন ১৪ নং মুরাদপুর ইউপির পাহারপুর গ্রামের পশ্চিম মির্জাপুর-গরচিয়া খালের উত্তর পাড়ে পানির মধ্যে উক্ত অজ্ঞাতনামা মহিলার লাশ পাওয়া যায়। তার আনুমানিক বয়স ৬৫ হতে ৭০ হবে।

    যদি কোন ব্যক্তি উক্ত মহিলাকে শনাক্ত করতে পারেন তাহলে অফিসার ইনচার্জ বানিায়াচং থানা বরাবর যোগাযোগ করার জন্য বলা হইল।

    যোগাযোগঃ
    বানিয়াচং থানা
    অফিসার ইনচার্জ (০১৭১৩৩৭৪৪০৪)
    ডিউটি অফিসার (০১৭৩৩২৪১০৫১)

  • মাধবপুরে জমি নিয়ে দু-পক্ষের সংঘর্ষে নিহত ১

    মাধবপুরে জমি নিয়ে দু-পক্ষের সংঘর্ষে নিহত ১

    হবিগঞ্জের মাধবপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে মর্তুজ আলী নামে এক বৃদ্ধ নিহত ও নারী সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৫ জন কে আটক করেছে।

    প্রত্যক্ষদর্শি ও পুলিশ সূত্রে জানাযায়, ওইগ্রামের নিহত মর্তুজ আলী ও আব্দুল মালেকের পুত্র মকবুল আলীর মাঝে ৫৮ শতক জমি নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। বিরোধ পূর্ন জমিতে মকবুল দখলে গেলে প্রতিপক্ষ সামছুল হক বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠি সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের নারী সহ কমপক্ষে ১০ জন আহত হয়।

    মাধবপুরে জমি নিয়ে দু-পক্ষের সংঘর্ষে নিহত ১

    গুরুতর আহতদের মধ্যে বৃদ্ধ মর্তুজ আলীকে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। ফজলুর রহমান নামে আরেক বৃদ্ধের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

    মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন সত্যতা নিশ্চত করে বলেন, “বিরোধপূর্ণ জমি নিয়ে দু-দলের সংঘর্ষ বাধার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় ৫ জন কে আটক করা হয়েছে।”

  • শায়েস্তাগঞ্জে চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

    শায়েস্তাগঞ্জে চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

    শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির মামলায় হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক অপু দত্ত (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অপু দত্ত শায়েস্তাগঞ্জ পৌরসভার বড়চর গ্রামের অমল দত্তের ছেলে।

    বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. মোজ্জামেল হোসেন।

    সোমবার (২৫ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার এস.আই কমলা কান্ত দাশের নেতৃত্বে একদল পুলিশ বড়চর এলাকায় অভিযান চালিয়ে অপু দত্তকে গ্রেপ্তার করা হয়।

    এর আগে গত ৩১ মার্চ শায়েস্তাগঞ্জ এগ্রো ফার্মের মালিক সৌরভের পাল চৌধুরীর কাছে চাঁদা চেয়ে না পেয়ে তার উপর হামলা করে প্রসেনজিৎ দেব, অপু দত্ত ও ফরিদসহ একদল যুবক। এতে সৌরভ পাল চৌধুরী গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

    এর পরের দিন সৌরভ পালের বড় ভাই সৌমেন পাল চৌধুরী বাদি হয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ দেব, সাবেক ছাত্রলীগ নেতা অপু দত্ত ও ফরিদ মিয়াসহ ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।