Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে নিজের টাকায় অসহায় মানুষের খাদ্য পৌছে দিচ্ছেন এএসপি

    হবিগঞ্জে নিজের টাকায় অসহায় মানুষের খাদ্য পৌছে দিচ্ছেন এএসপি

    সৈয়দ আব্দুল মান্নানঃ  হবিগঞ্জে নিজের বেতনের টাকায় অসহায় মানুষের ঘরে খাবার পৌছে দিচ্ছেন এ.এস.পি পারভেজ আলম চৌধুরী। বিশ্বজুড়ে “করোনা”দুর্যোগে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ-বাহুবল সার্কেলের এএসপি পারভেজ আলম চৌধুরী সচেতনতার বার্তা নিয়ে প্রতিনিয়ত চষে বেড়াচ্ছেন “বাজার থেকে গ্রামীন জনপদে ।

     

    জীবনের ঝুঁকি নিয়ে “ভয়কে জয়” করা তার এ ক্লান্তিহীন পরিশ্রম নজর কেড়েছে সাধারণ মানুষের। তিনি তাঁর সরকারী দায়িত্বের পাশাপাশি বাহুবল – নবীগঞ্জের অসহায় মানুষের পাশে খাবার নিয়ে নীরবে দাড়াচ্ছেন। ঈদ পালনে যারা সন্তানদের নিয়ে বিপাকে পড়েছেন তাদের ঘরে ঘরে নীরবে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন।

    এমন মানবিক একজন পুলিশ কর্মকর্তা সান্নিধ্য পেয়ে আত্মতৃপ্তি লাভ করেছে বাহুবল – নবীগঞ্জ উপজেলা বাসী।ঈদ ঘনিয়ে আসলেও থেমে নেই তাঁর এ মহৎ কার্যক্রম।

  • অসহায়দের ঘরে ইদ সামগ্রী দিলেন ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রকি

    অসহায়দের ঘরে ইদ সামগ্রী দিলেন ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রকি

    মহামারী করোনায় বিপর্যস্ত হবিগন্জ শহরের দেড়শ অসহায় পরিবারের ঘরে ঘরে ইদ উপহার সামগ্রী পৌছে দিয়েছেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রকি।

    এসব পরিবারের মাঝে তিনি সেমাই নুডলস চিনি দুধ এসব জিনিষ পৌছে দেন।

    জেলা ছাত্রদল নেতা রকি হবিগঞ্জ নিউজকে বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এসব জিনিষ অসহায় দের মাঝে এসব ইদ সামগ্রী পৌছিয়ে দিয়েছি সবার, বিত্তবান সবার উচিত এই সময়ে অসহায়দের পাশে থাকা তাহলেই করোনার এই সংকট সবাই মিলে কাটিয়ে উঠা সম্ভব।”

  • শায়েস্তাগঞ্জে এতিমদের ইদ সামগ্রী দিলো সেনাবাহিনী

    শায়েস্তাগঞ্জে এতিমদের ইদ সামগ্রী দিলো সেনাবাহিনী

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের বিভিন্ন মাদ্রাসার এতিমদের মাঝে নগদ টাকা ও ইদ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।

    আজ শনিবার (২৩ মে) দুপুরে সেনাবাহিনীর সদস্যরা শায়েস্তাগঞ্জ উপজেলার মিরান শাহ (রঃ) হিফজুল কুরআন মাদ্রাসা, খাদিজাতুল কুবরা (রঃ) হিফজুল কুরআন মহিলা মাদ্রাসা ও জগতপুর সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসাসহ ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন এতিমের মাঝে ইদ উপহার হিসেবে চিনিগুড়া চাল, সেমাই, চিনি, দুধ, তেল আর ডাল বিতরণ করেন। এছাড়া প্রতিটি মাদ্রাসায় নগদ ১ হাজার ৫শ টাকা করে দেয়া হয়।

    সেনাবাহিনীর সিলেট ক্যান্টনমেন্ট ১৭ পদাতিক ডিভিশনের ১৩ ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন নুর ফয়সাল মেহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলায় ৫টি মাদ্রাসা ছাড়াও চুনারুঘাট ও মাধবপুরের আরও ৪টি মাদ্রাসার এতিম ও দুস্থ প্রায় ১২০ জন শিশুর মাঝে সেনা প্রধানের নির্দেশে ইদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে, যাতে করে অন্য শিশুদের মতো করে এতিম শিশুরাও ইদ উদযাপন করতে পারে।

    তিনি বলেন, এমনিতেই করোনার কারণে মানুষ চরম বিপদে আছেন। আমাদের সামান্য ইদ উপহার অনেক এতিম শিশুর মুখে হাসি ফোটাবে। এতেই আমাদের স্বার্থকতা।

  • বাহুবল দেওয়ান সৈয়দ আব্দুল বাছিত ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার বিতরণ

    বাহুবল দেওয়ান সৈয়দ আব্দুল বাছিত ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার বিতরণ

    হবিগঞ্জের বাহুবল উপজেলার মীরপুর ইউনিয়নে দেওয়ান সৈয়দ আব্দুল বাছিত ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন খতম, দোয়া, মিলাদ মাহফিল ও ইফতার বিতরণ করা হয়েছে।

    গত বুধবার (২০ মে) উপজেলার মীরপুর ইউনিয়নে কোর্ট আন্দর সাহেব বাড়ি এলাকায় প্রতি বছরের ন্যায় এবারও দেওয়ান সৈয়দ আব্দুল বাছিত ফাউন্ডেশন এর উদ্যোগে মীরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম দেওয়ান সৈয়দ আব্দুল বাছিত স্বরণে সারাদিন ব্যাপি নিজ বাড়িতে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে।

    দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন কোর্ট আন্দর হযরত সৈয়দ শাহ গেছুদারাজ ওরফে লুত শাহ (রহঃ) এর মাজার শরীফ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রুকন উজ্জামান।

    দোয়ার পূর্বে এলাকা সহ আশপাশ গ্রামে প্রতিটি পরিবারে ঘরে ঘরে ইফতার গুলো পৌছে দেয়। দোয়া ও মিলাদ মাহফিলে এলাকার মুসল্লী, মাদ্রাসা ছাত্র, এতিম-মিসকিন, ভিক্ষুকরা উপস্থিত ছিলেন।

  • শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদকে ঈদ সামগ্রী উপহার দিলেন লন্ডন প্রবাসীর ভাই

    শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদকে ঈদ সামগ্রী উপহার দিলেন লন্ডন প্রবাসীর ভাই

    হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর এর হাতে ঈদ সামগ্রী উপহার দিলেন লন্ডন প্রবাসী রকিব আহমেদ এর ছোট ভাই রিপন আহমেদ।

    গত ২০ মে দুপুরে শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজার সোনালী ব্যাংকের সামনে শায়েস্তাগঞ্জের মহলুল সুনাম এলাকার স্থায়ী বাসিন্দা ও লন্ডন প্রবাসী সমাজ সেবক মোঃ রকিব আহমেদ কিছু ঈদ সামগ্রী ও মাক্স হাতে তুলে দেন তার ছোট ভাই রিপন আহমেদ।

    এছাড়া বর্তমান পরিস্থিতিতে লন্ডন প্রবাসী রকিব আহমেদ ব্যক্তিগত উদ্যোগে শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাব সহ অন্যান্য ক্লাবে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন।

    নিঃস্বার্থ এ সমাজ সেবক নীরবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন রকিব আহমেদ। এ সময়ে এ উপহার ও সামগ্রী প্রদান করায় অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকরা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • ঝুঁকি নিয়ে কাজ করছে শায়েস্তাগঞ্জ থানা আইনশৃংখলা বাহিনী

    ঝুঁকি নিয়ে কাজ করছে শায়েস্তাগঞ্জ থানা আইনশৃংখলা বাহিনী

    সৈয়দ আখলাক উদ্দিন মনসুরঃ প্রাণঘাতী করোণা ভাইরাস সংক্রমণ বিস্তার প্রতিরোধে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হোসেন নেতৃত্বে পুলিশ ইউনিটের সকল সদস্য উপজেলায় কার্যকর ভূমিকা পালন করছেন। তারা কাজ করছেন জীবনের ঝুঁকি নিয়ে।

    স্বাস্থ্যবিধি মেনে সামাজিক সুরক্ষা নিশ্চিত রাখতে নানা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছে শায়েস্তাগঞ্জ থানা আইন শৃংখলা বাহিনী সর্বোপরি উপজেলায় লক ডাউন নিশ্চিত করা হচ্ছে।

    করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন প্রতিরোধের ফোকাল পয়েন্ট হচ্ছে, আক্রান্তদের জরুরী সেবা। সেই সেবা প্রদানের লক্ষ্যে কুইক রেসপন্স টিম ঘটন করেছে থানা পুশিল।

    তাছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্য বিভাগকে সার্বিক সহযোগীতা ও আক্রান্তদের হোম কোয়ারেন্টিনে নিয়ে আসছে থানা পুলিশ সদস্যরা।

    জরুরী সেবার আওতাধীন যানবাহন, সর্ব সাধারণের অপ্রয়োজনী ঘোরাঘুরি বা চলাচল নিয়ন্ত্রণে উপজেলা প্রধান সড়ক, হাইওয়ে সড়ক, উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও পৌর শহরের পাড়া মহল্লায় সড়কগুলো পুলিশি টহল জোরদার করেছেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হোসেন।

    এছাড়া উপজেলার পার্শ্ববর্তী বাহিরের জন সাধারণের প্রবেশ নিয়ন্ত্রণে স্থায়ী পুলিশি চেক পোষ্ট স্থাপন সহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উপজেলা পৌর শহর ও ইউনিয়নের হাট বাজারে জন সাধারণের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ হাটবাজার গুলো পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার এর তত্বাবধানে উন্মুক্ত জায়গায় স্থানান্তর করা হয়েছে।

  • চারশত পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন ফ্রান্স প্রবাসী সোহেল রানা

    চারশত পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন ফ্রান্স প্রবাসী সোহেল রানা

    এম এ রাজাঃ অজানা এক আতঙ্কের নাম করোনা ভাইরাস। এই ভাইরাসের কারণে সারাদেশে চলছে লক ডাউন এতে করে দূর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা।

    এই পরিস্থিতিতেও সুদূর প্রবাসে বসেও কাঁদে যার মন সে হচ্ছে ৪ং নং ইউনিয়নের ফ্রান্স প্রবাসী শেখ মোহাম্মদ সোহেল রানা।

    আজ ২২ শে মে রোজ শুক্রবার পইল নতুন বাজার মাঠে আবারও চারশত পরিবারের মধ্যে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করিয়েছেন শেখ মোঃ সোহেল রানা।

    উত্ত খাদ্য সামগ্রী বিতরণের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং আদর্শ রিচি ইউনিয়নের চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি মিয়া মোহাম্মদ ইলিয়াস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কোহিনুর আলম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান সিতু, কৃষকদলের আহবায়ক আশরাফুল আলম সবুজ, হবিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজ, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক জি কে ঝলক, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য সৈয়দ আশরাফ আহমেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ইতিপূর্বে আরো তিনশত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করিয়েছেন ফ্রান্স প্রবাসী শেখ মোঃ সোহেল রানা।