Category: হবিগঞ্জ

  • মরনোত্তর চিকিৎসা অনুদান পেলেন নবিগঞ্জের সাংবাদিক

    মরনোত্তর চিকিৎসা অনুদান পেলেন নবিগঞ্জের সাংবাদিক

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার তরুন সংবাদিক মিজানুর রহমান সোহেল মৃত্যুর ৮ মাস পর পেলেন চিকিৎসার জন্য সরকারি অনুদান!

    শুক্রবার (৫ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর ত্রাণ (অর্থ) তহবিল থেকে ৫০ হাজার টাকার চেক মরহুম সাংবাদিক সোহেলের মায়ের হাতে তুলে দেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ ।

    এসময় উপস্থিত ছিলেন, প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সিনিয়র সহসভাপতি আশাহিদ আলী আশা, সহ-সভাপতি মতিউর রহমান মুন্না, এনটিভি প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ছনি চৌধুরী প্রমুখ।

    এমপি শাহনওয়াজ মিলাদ বলেন, সোহেল সাংবাদিকতা পেশার পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগের একজন নিবেদিতকর্মী ছিলেন। আমরা সব সময় সাংবাদিক সোহেলের পরিবারের পাশে আছি।

    এর আগে ২০১৯ সালের ১৪ নভেম্বর দিবাগত রাত আড়াইটায় না ফেরার দেশে চলে যান উপজেলার উদীয়মান এই সাংবাদিক সোহেল।

    তিনি জাতীয় দৈনিক থেকে শুরু করে একাধিক স্থানীয় দৈনিকে নিয়মিত কাজ করেছেন। সাংবাদিক সোহেল দীর্ঘদিন মরণব্যধী লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। চিকিৎসা করিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে দেশের বড় বড় বেসরকারি হাসপাতালেও। শেষ পর্যন্ত চিকিৎসার অর্থ জোগান দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে তার পরিবারকে।

  • মাধবপুরে নো থ্যাংকস সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    মাধবপুরে নো থ্যাংকস সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    গিরি ধন সরকারঃ হবিগঞ্জের মাধবপুরে নো থ্যাংকস সামাজিক সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী বর্তমান বিশ্ব ও দেশীয় করোনার বিরূপ পরিস্থিতির মধ্যে ঘরোয়া আয়োজনে অনাড়ম্বর ভাবে পালিত হচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকী।

    শুক্রবার (৫-জুন) সকালে এ সময় উপস্থিত ছিলেন নো থ্যাংকস সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক অলক রায়, উপদেষ্টা টিটু দে সরকার, নান্টু রায়, রবিন বনিক, অজয় রায়।

    আরও উপস্থিত ছিলেন নো থ্যাংকস সামাজিক সংগঠনের সভাপতি নয়ন রায় সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী এবং উপস্থিত ছিলেন সাংবাদিক লিটন পাঠান ও নো থ্যাকসের সলক সদস্যরা।

    অনুষ্ঠান শেষে আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নো থ্যাকস সামাজিক সংগঠনের পক্ষ থেকে মসজিদ ও মন্দিরসহ ও আসে পাশের এলাকায় বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে।

    এ সময় নো থ্যাকস সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক অলক রায় বলেন, গত তিন চার মাস ধরে পৃথিবীর মানুষ এক প্রকার ঘরবন্দি প্রকৃতির ওপর চালানোর অবিচার কমে আসায় প্রকৃতি যেন নিজেকে মেলে ধরেছে ফিরেছে স্বমহিমায়। তবে সেই শিক্ষা করোনার পরও থাকবে কিনা এখন সেটিই দেখার বিষয়।

    অনুষ্ঠান শেষে সকল সমস্যদের মাঝে খাবার বিতরণ করা হয়।

  • মাধবপুরে গাঁজাসহ ৩জন আটক

    মাধবপুরে গাঁজাসহ ৩জন আটক

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর বাজার এলাকা থেকে আড়াই কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    আটককৃতরা হল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চাঁদপুর চরবাগড় গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে শাওন হোসেন(১৯),ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার গংগোধবাসা বাড়ী গ্রামের কালাম ফকিরের ছেলে সোহেল ফকির (২৩) এবং ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকার মমিন হোসেনের ছেলে আকাশ হোসেন (২১)।

    বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সামীউন্নবী চৌধুরী জানান, শুক্রবার সকালে ধর্মঘর বিওপির হাবিলদার মহসিন হোসেন এর নেতৃত্বে বিজিবির টহলদল ধর্মঘর বাজার এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে এবং তাদের নিকট থাকা ব্যাগ তল্লাশী করে ২ কেজি ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করে।

    আটককৃতদের বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

  • হবিগঞ্জ সদরে করোনা উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

    হবিগঞ্জ সদরে করোনা উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

    হবিগঞ্জ সদর উপজেলা বহুলা গ্রামে করোনা উপসর্গ নিয়ে মনিরুল ইসলাম (৪৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড উবাহাটা গ্রামে নানার বাড়িতে স্বাস্থ্য বিধি মেনে জানাযা শেষে দাফন করা হয়েছে তাকে।

    মৃত মনিরুল ইসলাম সদর উপজেলার বহুলা গ্রামের তার শশুড়বাড়ি থেকে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে সদর হাসপাতালে ভর্তি হয়। এবং আজ দুপুরে হাসপাতালে মারা যান।

    মৃত মনিরুল ইসলাম নাসিরনগর উপজেলার নুরপুর গ্রামের বাসিন্দা মোঃ জমির আলীর পুত্র। তিনি ঢাকায় বসবাস করতেন এবং সেখানে ব্যবসা করতেন।

    নিহতের মামা সাবেক পৌর কাউন্সিলর হাজী আব্দুল মজিদ জানান, তার ভাগিনা মনিরুল ইসলাম দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত ছিলেন।

    হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার শাখাওয়াত হোসেন রুবেল বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা উপসর্গে মারা যাওয়ায় স্বাস্থ্য বিধি মেনে জানাযা শেষে নিহতের নানার বাড়ি কবর স্থানে দাফন করা হয়েছে।

  • শায়েস্তাগঞ্জে কোয়ারেন্টাইনে থাকা ১০ জনের নমুনা সংগ্রহ ও মাস্ক না পড়ায় ৪ জনকে জরিমানা

    শায়েস্তাগঞ্জে কোয়ারেন্টাইনে থাকা ১০ জনের নমুনা সংগ্রহ ও মাস্ক না পড়ায় ৪ জনকে জরিমানা

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ছালেক মিয়ার বাড়ির ভাড়াটিয়া সুমন মোহন্ত করোনা উপসর্গে মারা যাওয়ার পর তার সাথে বসবাসকারী পাঁচ যুবকসহ সংশ্লিষ্ট ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

    বুধবার বিকালে জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জলের ত্বত্তাবধানে এসব নমুনা সংগ্রহ করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়রের বাসার ভাড়াটি সুমন মোহন্ত যেহেতু করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন তাই তার সাথে থাকা ৫ যুবকসহ সংশ্লিষ্ট ১০ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।

    অপরদিকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য সরকারের নিদের্শনা অমান্য করে মুখে মাস্ক না পড়ায় উপজেলার দুই পথচারী ও দুই ব্যবসায়ীকে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

    বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলা সদরে দাউদনগর বাজারে অভিযান চালিয়ে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ ধারায় জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার ।

    নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মুখে মাস্ক ব্যবহার না করায় পথচারী রুনা আক্তারকে ২০০ টাকা, বায়জিদ মিয়াকে ৫০০ টাকা ও আল মদিনা হোটেল রেষ্টুরেন্টের মুন্নাকে ২ হাজার, ব্যবসায়ী নয়ন মিয়াকে একই অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি আদেশ অমান্য করে মাস্ক না পড়ে বাইরে ঘোরাফেরা করায় দুইজন ও দুই ব্যবসায়ীকে একই অপরাধে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের কমিটি গঠন

    চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের কমিটি গঠন

    চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরাম এর ২০২০ সালের কমিটির অনুমোদন দেয়া হয়েছে। বুধবার (৩ জুন) হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ এমদাদুল ইসলাম সোহেল ও সাধারন সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিনের সাক্ষরিত বিবৃতিতে কমিটি অনুমোদন দেয়া হয়।

    দৈনিক সমাচার এর চুনারুঘাট প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজুকে সভাপতি ও দৈনিক প্রতিদিনের বাণী’র চুনারুঘাট প্রতিনিধি শেখ মোঃ হারুনুর রশিদ সাধারণ সম্পাদক ও দৈনিক চেকপোস্টের এফএম খন্দকার মায়াকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরাম এর কমিটি গঠন করে জমা দিলে জেলা কমিটি তা অনুমোদন করে।

    কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে, দৈনিক সমকালের চুনারুঘাট প্রতিনিধি আলহাজ্ব মোস্তাক আহাম্মদ তরফদার মাসুমকে সিনিয়র সহ-সভাপতি, ডেইলি আওর টাইমের প্রতিনিধি আব্দুল হাই প্রিন্সকে সহ-সভাপতি, জনমত টোয়েন্টিফোর ডটকমের কাজী মিজানকে যুগ্ম-সাধারণ সম্পাদক, দৈনিক আমার হবিগঞ্জের মোঃ ফরিদ মিয়াকে অর্থ সম্পাদক, দৈনিক লোকালয় বার্তার ফারুক মিয়াকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, চা-শ্রমিক ডটকমের লিটন মুন্ডাকে দপ্তর সম্পাদক, দৈনিক আমার হবিগঞ্জের মোঃ হুমায়ূনকে সমাজকল্যাণ সম্পাদক, দৈনিক সময়ের বারুদের মনির সরকারকে প্রবাসী কল্যাণ সম্পাদক করা হয়।

    দৈনিক লোকালয় বার্তার আক্তারুজ্জামান ও দৈনিক আমার হবিগঞ্জের আবেদ আলীকে নির্বাহী সদস্য এবং সৌরভ আহমেদ শুভ, সাপ্তাহিক প্রথম সেবার অপু রায়হান ও অপরাধ বিচিত্রার মোঃ আসাদুজ্জামান খাঁনকে সদস্য করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ১ বছরের জন্য অনুমোদন দেয়া হয়।

    প্রসঙ্গত, চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরাম কমিটির ২০১৯ সালের মেয়াদ শেষ হলে জেলা কমিটি ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং আব্দুর রাজ্জাক রাজুকে সভাপতি ও শেখ মোঃ হারুনুর রশিদকে সাধারণ সম্পাদক মনোনীত করে গত রবিবার (১ লা জুন) ২০২০ সালের নতুন কমিটির লিখিতভাবে ঘোষনা করেন। বুধবার (৩ জুন) পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় জেলা সাংবাদিক ফোরাম।

    উল্লেখ্য, জেলা সাংবাদিক ফোরামের সিদ্ধান্ত কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিয়ম বহির্ভুত আরেকটি বিদ্রোহী কমিটি করেন ২০১৯ সালের বিলুপ্ত কমিটি’র সভাপতি খন্দকার আলাউদ্দিন, সেক্রেটারী রায়হান ও সাংগঠনিক সম্পাদক মীর জুবায়ের।

    সংঘঠন পরিপন্থী কাজ করার জন্য তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ এমদাদুল ইসলাম সোহেল।

  • ৯৯ নামের সাথে ১ মোবাইল নাম্বার দেওয়া সেই চেয়ারম্যান বরখাস্ত

    ৯৯ নামের সাথে ১ মোবাইল নাম্বার দেওয়া সেই চেয়ারম্যান বরখাস্ত

    হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ ১ শাখার উপ সচিব মোহাম্মদ ইফতেকার আহমেদ চৌধুরী এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করেন। হবিগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

    প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী পদত্ত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজন প্রীতির অভিযোগ স্থানীয় তদন্তের প্রমাণিত হয়েছে। জেলা প্রশাসক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। সেই আলোকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

    প্রসঙ্গত চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাইর বিরুদ্ধে নগদ প্রণোদনার তালিকায় একই ব্যাক্তির নামে একাধিক নম্বর ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। এর মাঝে একটি নম্বরে ৯৯ জন, একটিতে ৯৭ জন, একটিতে ৬৫ জন ও একটি নম্বরে ৪৫ জনের নাম দেওয়া হয়েছে।

    এদিকে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার শফিউল ইসলাম তফসিরের বিরুদ্ধে ১০টাকা কেজির চাল আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ ১ শাখার উপ সচিব মোহাম্মদ ইফতেকার আহমেদ চৌধুরী অপর এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করেন।