Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জকে রেড জোন ঘোষণা করলো স্বাস্থ্য অধিদপ্তর

    হবিগঞ্জকে রেড জোন ঘোষণা করলো স্বাস্থ্য অধিদপ্তর

    করোনাভাইরাস প্রতিরোধে হবিগঞ্জ জেলাকে সম্পূর্ণ লকডাউন (রেড জোন) করার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

    আজ রোববার (৭ জুন) সকাল থেকে স্বাস্থ্য অধিদফতর এই লকডাউন কার্যকরের জন্য ব্যবস্থা নিয়েছে। এর আগে শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের  করোনা তথ্য সম্পর্কিত ওয়েবসাইট এ তালিকা প্রকাশ করা হয়।

    তালিকায় দেখানো হয়েছে হবিগঞ্জ জেলাকে রেড জোনের আওতাভুক্ত করে পুরোপুরি লকডাউন।

    উল্লেখ্য- এই পর্যন্ত হবিগঞ্জ জেলায় ২০৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২১ জন। এছাড়া জেলায় ১ শিশুসহ দুইজন করোনায় মারা গেছেন।

  • চুনারুঘাটে সরকারি চালসহ আটক ১

    চুনারুঘাটে সরকারি চালসহ আটক ১

    হবিগঞ্জের চুনারুঘাটে সরকারি চালসহ কাজল মিয়া নামের ১জনকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। আটক কাজল মিয়া উপজেলার মিরাশী ইউনিয়নের রতনপুর গ্রামের সিরাজ মিয়ার পুত্র।

    গতকাল শনিবার (৬ জুন ) দিবাগত রাত ১টায় উপজেলার নালমুখ বাজারের দোকান থেকে চালসহ কাজল মিয়াকে আটক করেন চুনারুঘাট থানার ওসি ( তদন্ত) চম্পক দাম

    ওসি তদন্ত চম্পক দাম বলেন, গোপন সংবাদে খবর পেয়ে তিনি কাজল মিয়ার দোকানে তল্লাশী পরিচালনা করেন। এতে ১৮ বস্তা সরকারি সিল মোহর বস্তাযুক্ত চালসহ তাকে আটক করা হয়।

  • মসজিদের জায়গা দখলের প্রতিবাদে শায়েস্তাগঞ্জে  মানববন্ধন

    মসজিদের জায়গা দখলের প্রতিবাদে শায়েস্তাগঞ্জে মানববন্ধন

    হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের দক্ষিন লস্করপুর (ভাংগার পাড়) জামে মসজিদের জায়গা অবৈধ দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

    শনিবার(৬ জুন) বেলা ১১ ঘটিকায় শায়েস্থাগঞ্জ পুরান বাজারে মসজিদের মসুল্লী ও এলাকাবাসী এক মানব বন্ধন করেন।

    মানববন্ধনে অংশগ্রহনকারীরা বলেন, বিগত কিছুদিন পুর্বে একই গ্রামের বাসিন্দা আব্দুল হামিদ ও তার দুই পুত্র আপন ও তুহিন মসজিদের পুকুর পাড়ের সামনের জায়গা দখল করে বাড়ি-ঘর এবং দোকান বানিয়ে কতিপয় মানুষের কাছে দখল বিক্রি করে আসছে। দখল উচ্ছেদের প্রতিবাদ করলে মসজিদের মুসল্লী ও এলাকাবাসীর সাথে আব্দুল হামিদ গংদের বিরোধ দেখা দেয় এবং আব্দুল হামিদের নেতৃত্বে নগ্ন হামলার শিকার হন এলাকার দুই যুবক। আহত সোহান আহমেদ নানু মিয়া বাদী হয়ে হামিদ গংদের বিরুদ্ধে মামলা দায়র করেন।

    মামলা সূত্রে জানা যায়, গত ১৬/০৫/২০২০ তারিখে মসজিদের জায়গা দখলের বিষয়াদী নিয়ে হবিগঞ্জ সদর থানায় অবগতি পূর্বক রাত অনুমান ১০ টায় সোহান আহমেদ নানু ও ইসমাইল মিয়া মোটর সাইকেল যোগে বাড়ী ফিরার পথে পরিকল্পনা অনুযায়ী স্থানীয় লেঞ্জাপাড়ায় আব্দুল হামিদ ও তার দুই পুত্র তাদেরকে প্রানে হত্যার উদ্যেশে মারধোর করলে গুরুতর অবস্থায় তাদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

    এ বিষয়ে মামলা দায়ের করলে আব্দুল হামিদের দুই পুত্র আপন ও তুহিনকে গ্রেফতার করে স্থায়ীয় প্রশাসন।

    স্থানীয়রা জানান, আব্দুল হামিদ একজন ভূমিদস্য সে মসজিদ ও সরকারী জায়গা দখল করে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। মসজিদের জায়গা দখল মুক্ত করতে আন্দোলনে জড়িতদের হামিদ গংরা প্রতিনিয়ত হুমকী দিয়ে আসছে, যে কোন সময় মিথ্যা মামলা বা হামলার শিকার হতে পারেন প্রতিবাদকারীরা। মসজিদ ও সরকারী জায়গা অনতিবিলম্বে দখলমুক্ত করার জন্য এবং নগ্ন হামলার সুষ্টু বিচারে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন মসজিদের মুসল্লী ও এলাকাবাসী।

  • আজমিরীগঞ্জে বজ্রপাতে দুই জনের মৃত্যু

    আজমিরীগঞ্জে বজ্রপাতে দুই জনের মৃত্যু

    হবিগঞ্জের আজমিরীগঞ্জ  উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জনের প্রাণহানি ঘটেছে।

    আজ শনিবার (৬ জুন) সকাল ৯ টায় আজমিরীগঞ্জ উপজেলায় বজ্রপাতে সদর ইউনিয়নের রনিয়া গ্রামের হাওরে মাছ ধরতে যায় পাঁচ যুবক।

    এসময় বজ্রপাত হলে মারফত আলী (১৭), রবিন মিয়া (১৭) ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় আহত হন আরো ৩জন। আহতরা হলেন- মাহাবুর মিয়া(১৩), পলাশ মিয়া (১৫), আল আমিন (১৮)।

    আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন তরফদার নিহতদের বিষয়টি নিশ্চিত করেন।

  • হবিগঞ্জে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

    হবিগঞ্জে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

    হবিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ  ছাত্রলীগ নেতা মো. আবু সাঈদ সোহাগ কে গ্রেফতার করেছে র‌্যাব-৯। এ সময় তার কাছ থেকে ৫২০ পিস ইয়াবা, মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।

    আটককৃত সোহাগ হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ও তারুণ্যের আলো সামাজিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক।

    র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান- শুক্রবার ৫ জুন সন্ধ্যা ৬টায় চুনারুঘাট উপজেলার আসামপাড়া এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ি ইয়াবা পাচার করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-৯ এর একটি অভিযানিক দল।

    এ সময় সেখান থেকে মাদক ব্যবসায়ি ছাত্রলীগ নেতা সোহাগকে আটক করে র‌্যাব। পরে তার দেহ তল্লাশী করে ৫২০ পিস ইয়াবা পাওয়া যায়।

    এ সময় র‌্যাব তার কাছ থেকে একটি মোটরসাইকেল, ২টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে। সে একজন পেশাধার মাদক ব্যবসায়ি বলে জানায় র‌্যাব। এদিকে, শনিবার ভোররাতে র‌্যাব তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করে।

    এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, ছাত্রলীগ নেতা সোহাগকে কারাগারের প্রেরণের প্রক্রিয়া চলছে।

  • শায়েস্তাগঞ্জে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

    শায়েস্তাগঞ্জে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ছেলেকে ঘরে আনতে গিয়ে বজ্রপাতে আছকির মিয়া (৫০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    শনিবার (৬ জুন) সকাল ৯টায় উপজেলার চন্ডিপুর গ্রামের যানি নদীর পাশে এ ঘটনা ঘটে।

    মৃত আছকির মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে ।

    জানা যায়, শনিবার সকালে আছকির মিয়ার ছেলে মোঃ আরিফ মিয়া বাড়ির পার্শ্ববর্তী যানি নদীতে মাছ ধরার জন্য যায়। এ সময় ঝড় বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। । এসব দেখে আছকির মিয়া তার ছেলে আরিফ কে আনতে যাচ্ছিলেন চন্ডিপুর যানি নদীতে। সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি।

    তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    নুরপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওর্য়াডের মেম্বার মোঃ ফারুক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • হবিগঞ্জে আজ ১৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২০৮ জন!

    হবিগঞ্জে আজ ১৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২০৮ জন!

    হবিগঞ্জে দিনে দিনে বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। আজ নতুন করে আরো ১৪ জনের শরিরে করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২০৮ জনে।

    শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৮ টায় হবিগঞ্জ নিউজকে ১৪ জনের আক্রান্তের তথ্য নিশ্চিত করেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জল।

    ডাঃ মুখলিছুর রহমান জানান, ১৪ জনের মধ্যে চুনারুঘাট উপজেলার ১০ জন, সদর উপজেলার ২ জন, নবীগঞ্জ উপজেলার ১ জন, আজমিরীগঞ্জ উপজেলার ১ জন রয়েছেন।

    তিনি আরো জানান আক্রান্তের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৫ জন এবং মারা গেছেন ১ জন।