Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে স্বামীর লিঙ্গ কর্তন করে পালিয়ে গেলো স্ত্রী

    হবিগঞ্জে স্বামীর লিঙ্গ কর্তন করে পালিয়ে গেলো স্ত্রী

    হবিগঞ্জের  চুনারুঘাট উপজেলায় বউয়ের অনুমতি ছাড়া ২য় বিয়ে করার খেসারত দিতে হলো এক প্রবাসিকে।
    নিজের বিশেষ অঙ্গ হারিয়ে ওই প্রবাসি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। স্বামীর অঙ্গ ব্যাগে ভরে বড় বউ নিরুদ্দেশ।

    সর্ব মহলে আলোচিত এই ঘটনাটি ঘটেছে রবিবার রাত ২টার সময় উপজেলার গাজীপুর ইউনিয়নের পাহাড়ী গ্রাম আলীনগরে। আহত স্বামী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

    এলাকাবাসিরা জানান, আলীনগর গ্রামের ইছাক মিয়া (৩৫) একই গ্রামের ছিদ্দিক আলীর কন্যা দিলারা খাতুনকে বিয়ে করেন ৮/১০ বছর আগে। এরা বর্তমানে দুই সন্তানের জনক-জননী। ১৫ বছর ধরে ইছাক সৌদি আরব আছেন।

    বিগত ৩ বছর আগে তিনি দেশে এসে একই ইউনিয়নের উসমানপুর গ্রামের এক যুবতীকে বিয়ে করেন কিন্তু সেই বিয়ে মেনে নিতে পারছিলেন না বড় বউ দিলারা। ২য় বিয়ে করার কারণে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লেগেই থাকতো।

    লকডাইনের ২০ দিন পুর্বে প্রবাসি ইউসুফ বাড়িতে আসেন। বাড়ি আসার পর স্ত্রী দিলারার অমতে তিনি ছোট বউর বাড়িতে যাতায়াত অব্যাহত রাখেন। রবিবার রাতে খাবার দাবার শেষে বড় বউর স্বামীকে আদর করে পিঠা খেতে দেন। পিঠা খেয়ে তিনি অচেতন অবস্থায় বিছানায় ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ২ টায়, সময় এবং সুযোগে দিলারা স্বামীর লিঙ্গ কেটে নেন।

    ইছাকের শোর চিৎকারে এলাকাবাসি ঘটনাস্থলে এসে আহত ইছাককে হাসপাতালে প্রেরন করেন।

    এলাকাবাসীরা জানান, সিলেট ওসমানী হাসপাতালের চিকিৎসক বলেছেন, ১২ ঘন্টার মধে কাটা অঙ্গ সংযোজন না করলে রোগীকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। অনেক খোঁজাখুঁজি করে পলাতক বড় বউ’র ব্যাগে থাকা সেই অঙ্গ নিয়ে আত্মীয়রা সিলেটের পথে যাত্রা করেছেন।

  • শায়েস্তাগঞ্জে মাস্ক ব্যবহার না করায় জরিমানা

    শায়েস্তাগঞ্জে মাস্ক ব্যবহার না করায় জরিমানা

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা সরকারি নির্দেশনা অমান্য করে মুখে মাস্ক ব্যবহার না করায় দুই জনকে ১২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

    আজ রোববার (১৪ জুন) দুপুরে দাউদনগর বাজারে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার।

    স্থানীয় সূত্রে জানায়- এক পান দোকানদার মুখে মাস্ক ব্যবহার না করায় ২০০ টাকা ও এক মহিলা ক্রেতাকে ১০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বলেন- সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ধারায় তাদেরকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

  • হবিগঞ্জে ৪০০ পরিবারে ত্রাণ বিতরণ

    হবিগঞ্জে ৪০০ পরিবারে ত্রাণ বিতরণ

    হবিগঞ্জ শহরে ১০০ স্বর্ণকার, ১১০ জন পরিবহন শ্রমিক, ১০০ জন রাজমিস্ত্রী, ৩৫ জন হকারসহ মোট ৪০০ জন অসহায় গরীব পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

    আজ রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তবহিল থেকে এসব ত্রাণ বিতরণ করেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির

    এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে ইসরাত,  হবিগঞ্জ পৌর মেয়র মিজানুর রহমান মিজান প্রমুখ।

  • জামিন পেলেন আমার হবিগঞ্জের সম্পাদক সুশান্ত দাশ গুপ্ত

    জামিন পেলেন আমার হবিগঞ্জের সম্পাদক সুশান্ত দাশ গুপ্ত

    ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের ২৩ দিন পর জামিন পেয়েছেন দৈনিক আমার হবিগঞ্জের প্রকাশক, সম্পাদক, আমার এমপির ডটকমের প্রতিষ্ঠাতা সুশান্ত দাশ গুপ্ত। রবিবার হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামালের আদেশে তিনি জামিন পান।

    বেলা ১২টায় হাইকোর্টের ২১ নম্বর এজলাসে মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ ও বিবাদী পক্ষে অংশ নেন সুপ্রিমকোর্ট বারের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট এম আমিন উদ্দিন ও ব্যারিস্টার শাকিল রেদোয়ান কবীর।

    উভয়পক্ষের শুনানি শেষে বিচারপতি আশরাফুল কামাল জামিন আবেদন মঞ্জুর করেন।

    এর আগে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট ও জেলা দায়রা জজ আদালতে সুশান্তের জামিন আবেদন নামঞ্জুর হয়।

    গত ২১ মে ভোরে হবিগঞ্জ শহরে চিড়াকান্দি এলাকায় দৈনিক আমার হবিগঞ্জ অফিস থেকে গ্রেফতার হন সুশান্ত।

    ২০ মে মধ্যরাতে হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির বাদী হয়ে সুশান্ত দাশ গুপ্ত , নির্বাহী সম্পাদক নুরুজ্জামান মানিক বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন ও প্রতিবেদক তারেক হাবিবকে আসামি করে হবিগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

  • হবিগঞ্জে একসঙ্গে তিন নবজাতকের জন্ম

    হবিগঞ্জে একসঙ্গে তিন নবজাতকের জন্ম

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রেখা আক্তার (৩০) নামের এক নারী একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন।

    আজ শনিবার (১৩ জুন) দুপুরে জেলা শহরের সেন্ট্রাল হাসপাতালে তিনি প্রসব করেন। তিন সন্তানের মধ্যে সবাই ছেলে।

    রেখা আক্তার উপজেলার নোয়াগাও গ্রামের দিনমজুর আব্দুল বাছেতের স্ত্রী। এক সঙ্গে তিন সন্তান জন্মের খবর গ্রামে ছড়িয়ে পড়ে।

    সেন্ট্রাল হাসপাতালের ডাক্তার রাজিব রায় বিষয়টি নিশ্চিত করে বলেন- মা সহ তিন সন্তানের শারীরিক অবস্থা ভালো। তিনি বলেন- পরিবারটি খুবই গরিব।

    নবজাতক তিনটির বাবা আব্দুল বাছেত বলেন- রেখার প্রসব ব্যথা উঠলে গ্রামের লোকজন সহযোগিতায় জেলা শহরের বেসরকারি সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে এই হাসপাতালেই তার প্রসব হয়।

  • বানিয়াচঙ্গে প্রেমের ফাঁদে ফেলে যুবককে অপহরণ

    বানিয়াচঙ্গে প্রেমের ফাঁদে ফেলে যুবককে অপহরণ

    হবিগঞ্জের বানিয়াচঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যুবককে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে মুক্তিপন দাবী করেছে অপহরণকারীরা।

    পরে অপহৃতের স্বজনরা কয়েক দফায় ২০ হাজার টাকা দিলেও ফের মুক্তিপণ দাবী করে তারা। এক পর্যায়ে বিষয়টি পুলিশ জানতে পারলে মোবাইল টেকিংয়ের মাধ্যমে বানিয়াচংয়ের ৪নং ইউনিয়ন পরিষদ এর নিকটবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

    এ সময় প্রায় ৩ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অপহৃত যুবক আনিছুর রহমান রাম্মি (২৪) কে উদ্ধার ও ৪ অপহরণকারীকে আটক করা হয়।

    আনিছুর রহমান আজমিরীগঞ্জ উপজেলার শরীফ নগর গ্রামের শফিক মিয়ার পুত্র। আটককৃতরা হল, বানিয়াচং উপজেলার জাতুকুর্ণ পাড়া মাইজের মহল্লার মৃত মোক্তাদির হোসেনের পুত্র মনির হোসেন (২৪), যাত্রাপাশা কান্দিপাড়া মহল্লার আশাদুল হকের পুত্র হেলাল মিয়া (২০), একই এলাকার সালা উদ্দিনের পুত্র জাহেদ মিয়া (২০) ও জাতুকুর্ণপাড়া মাইজের মহল্লার ধনু মিয়ার পুত্র আলমগীর মিয়া (১৯)।

    পুলিশ জানায়, সাথী নামে এক জনৈক মেয়ে আনিছুর রহমানকে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে। এক পর্যায়ে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তাকে কৌশলে দেখা করার কথা বলে বানিয়াচংয়ের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে আসা হয়। পরে তাকে অপহরণ করে একটি ঘরে রাখা হয় এবং তার পরিবারের লোকজনের কাছে মুক্তিপণ চাওয়া হয়। নিরুপায় হয়ে আনিছুর রহমানের পরিবারের সদস্যরা তাকে ছেড়ে দেয়ার জন্য দুই বারে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা দেয় অপহরণকারীদের। কিন্তু তাতেও কাজ হয়নি।

    এক পর্যায়ে তারা আজমিরীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবগত করলে আজমিরীগঞ্জ থানা পুলিশ বানিয়াচং থানার (ওসি) এমরান হোসেনকে অবগত করেন। পরে বিষয়টি বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিমকে অবগত করা হয়। এর পরপরই বিষয়টি নিয়ে অভিযানে নামে পুলিশ। তাৎক্ষণিক মোবাইল টেকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান সনাক্ত করে ৩ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় ভিকটিমকে একই সাথে আটক করা হয় ৪ অপহরণকারীকে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

    এ ঘটনায় পুলিশের এমন সফল অভিযানে ওই এলাকায় জনমনে স্বস্থি নেমে এসেছে। আর এতে করে অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম ও ওসি এমরান হোসেনের দক্ষতায় মুগ্ধ হয়েছেন স্থানীয় এলাকাবাসি।

    বানিয়াচং থানার (ওসি) এমরান হোসেন  জানান, ইতিমধ্যে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার করা হয়।

  • হবিগঞ্জের চৌধুরী বাজারে টমটম উল্টে আহত দুই

    হবিগঞ্জের চৌধুরী বাজারে টমটম উল্টে আহত দুই

    হবিগঞ্জের চৌধুরী বাজারে ভাঙা রাস্তার গর্তে টমটম উল্টে দুইজন আহত হয়েছেন।
    আজ শুক্রবার (১২ জুন) শুক্রবার সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে।

    এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয়। এ ছাড়াও গত বুধবার রাতেও একই স্থানে ট্রাক এবং মোটর সাইকেলের দুর্ঘটনা ঘটে। যদিও ভাগ্যক্রমে দক্ষ চালক হওয়াতে মোটরসাইকেল আরোহীরা বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যান তবে দুজনেই পায়ের মধ্যে হালকা ব্যাথা পেয়েছেন। যদিও কর্তৃপক্ষ জরুরী ভিত্তিতে এ রাস্তাটি সংস্কারের জন্য কাজ শুরু করেছেন। তবে ইতিপূর্বে বেশ কয়েকবার এই রাস্তাটি মেরামত করা হয়েছে।

    সচেতন মহল অভিযোগ করে বলেন নিম্নমানের কাজ হওয়ার কারণে কিছুদিন যেতে না যেতেই আবার রাস্তা ভেঙ্গে গর্তের সৃষ্টি হয় আবারও মানুষের দুর্ভোগের শুরু হয়। তাই হবিগঞ্জের সচেতন মহলের দাবি এবার যেন পূর্বের মতো নিম্নমানের কাজ না হয় অন্তত কিছু দিন যেন মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে এই অনুযায়ী যেন কর্তৃপক্ষ ভালো মানের কাজ করেন।