Category: হবিগঞ্জ

  • রেড জোনে কঠোর অবস্থানে চুনারুঘাট প্রশাসন

    রেড জোনে কঠোর অবস্থানে চুনারুঘাট প্রশাসন

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলাকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
    রেড জোন এলাকায় মুদি দোকান, ফার্মেসি, নিত্যপ্রয়োজনীয় দোকান ব্যতীত অন্য সকল দোকান বন্ধ থাকবে। রেড জোন এলাকায় যেকোনো ধরনের যানবাহন নিষিদ্ধ।
    এই দিকে রেড জোনে চুনারুঘাট প্রশাসন কঠোর অবস্থানে। মোট ৩৩ টি মামলায় ৬০,৪০০/- টাকা অর্থদণ্ড করা হয়।

    জানা যায় চুনারুঘাট পৌর এলাকা, আমতলী বাজার, কাচুয়া বাজার, শাকির মোহাম্মদ বাজার, শ্রীকুটা বাজার, দুর্গাপুর বাজার, শায়েস্তাগঞ্জ মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মিলটন চন্দ্র পাল এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান খান, জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ। সার্বিক সহযোগিতায় ছিল অফিসার-ইন-চার্জ চুনারুঘাট থানা শেখ নাজমুল হক এবং চুনারুঘাট থানা পুলিশের দুইটি টিম

    সার্বিক নেতৃত্বে মাঠে ছিলেন পৌর মেয়র জনাব নাজিমউদ্দিন শামসু। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সহযোগিতায় ছিলেন কাউন্সিলরগণ এবং তরুণ স্বেচ্ছাসেবকগণ।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সত্যজিত রায় দাশ বলেন, “বিনা প্রয়োজনে কেউ রেড জোন ভুক্ত এলাকায় প্রবেশ করার চেষ্টা করবেন না। সরকার প্রণীত সকল নিষেধাজ্ঞা সবাইকে মেনে চলার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে, অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে”।

  • বৃষ্টির পানি ও কাদামাটিতে বেহাল মাধবপুর সবজি বাজার

    বৃষ্টির পানি ও কাদামাটিতে বেহাল মাধবপুর সবজি বাজার

    মোঃজাকির হোসেনঃ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাধবপুর বাজারে এলাকায় অবস্থিত সবজি বাজারকে মাধবপুর উপজেলা মাঠে স্থানান্তর করে উপজেলা প্রশাসন। সেখানে সামাজিক দূরত্ব বজায় রেখে সবজি ক্রয়ের ব্যবস্থা করা হয়।

    কয়েকদিনের টানা বৃষ্টিতে পানি জমে যায়, হাটার মত অবস্থা নেই বললেই চলে। এতে বিড়ম্বনা ও ক্ষতিতে পড়তে হচ্ছে সবজি বিক্রেতাগণকে।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, মাধবপুর উপজেলা মাঠে কাঁচাবাজারে বিভিন্ন দূরদূরান্ত থেকে মানুষ এসেছে বাজার করার জন্য আবার কিছু ক্ষুদ্র বিক্রেতা নিজের চাষ করা জমির সবজি নিয়ে বসেছেন। কিন্তু বসার মত জায়গায় নেই উচু করে নিচে ইটের স্লব দিয়ে তার ওপর কাঠের পাটাতনের মত করে নিয়মিত দোকানিরা দোকানদারী করছে।

    তাতেও বাধছে সমস্যা। জোরে বৃষ্টি আসলেই ভিজে যায় আলু পেঁয়াজসহ আরও অনেক মালামাল। কাদা পানি মাড়িয়ে বাজার করতে হচ্ছে ক্রেতাদের।

    বাজার সবজি কমিটির সাধারণ সম্পাদক ছোট্টু মিয়া বলেন, সরকার যেখানে আমাদের স্থানান্তর করেছে সেখানেই রয়েছি। কিন্তু ঝড় বৃষ্টি হলে দোকান ঠিক মত করা যায় না। নিচে পানি হয়ে যায় এক হাঁটু।

    ছোট্টু মিয়া আরো বলেন, দোকানদারি করতে অসুবিধা হয়। তারপরও কষ্ট করে দোকান পাট খুলছি। পরিবার পরিজন নিয়ে বাঁচার জন্য দোকান খুলছি। আমরা নিজেরা টাকা ওঠায়ে মাঠে পানি যাওয়ার জায়গা করে দিয়েছি। এমন অবস্থা হলে আমরা দোকান বন্ধ করে দিবো। আমরা বারবার উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি, শুধু আশ্বাস দিচ্ছে।।

    ক্রেতা সাইফুল ইসলাম, আলেম খাঁ সহ আরোও অনেকে বলেন, মাধবপুরে বাজার ভিতরে সবজি বাজার ছিল। করোনার সংক্রমণের কারণে কাচামালের বাজার মাধবপুরে উপজেলা মাঠে। এখানে ক্রেতারা সামাজিক দূরত্ব বজায় রেখে সবজি ক্রয় করলেও আকাশের বৃষ্টির কারণে বাজারে এই অবস্থা সৃষ্টি হয়। যাওয়ার জায়গা নেই। কাদামাটি হয়ে হাঁটু গেরে যাওয়ার অবস্থা।

    এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি  আয়েশা আক্তার বলেন, তরকারি বাজার খোলা, জায়গা ছাড়া অন্যত্রর সরানোর করোনা পরিস্থিতিতে কোনভাবেই সম্ভব না। উনারা আমার সঙ্গে যোগাযোগ করেছে, আমি স্যারের সঙ্গে কথা বলে দ্রুত সমাধান করা হবে।

  • হবিগঞ্জে গাড়ি চোর চক্রের তিন সদস্য আটক

    হবিগঞ্জে গাড়ি চোর চক্রের তিন সদস্য আটক

    হবিগঞ্জে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২টি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
    আজ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ উল্লা (বিপিএম, পিপিএম) সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

    আটককৃতরা হলো- মালেক মিয়া, আশিক মিয়া ও সেলিম মিয়া। উদ্ধারকৃত প্রাইভেটকার ২টি গাজীপুর জেলা থেকে চুরি করে নিয়ে এসেছে বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত করেছে।

    সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ ঊল্লা বলেন-১৬ জুন চুনারুঘাটে গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদে ভিত্তিতে সংবাদ পায় ৪/৫ জন গাড়ি চোর চক্রের সদস্য তাদের নিধারিত ক্রেতার কাছে চোরাই গাড়ি বিক্রির জন্য রাজার বাজার পূবালী ব্যাংকের সামনে রাস্তায় অবস্থান করছে। এই সংবাদ পেয়ে সেখানে গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

    আটককৃতদের কাছ থেকে ২টি প্রাইভেটকার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা চুনারুঘাটের গাজীপুর গ্রামের রফিক মিয়া ও হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের আনু মিয়া সহায়তায় ৩টি প্রাইভেটকার ১টি পিকাপ ভ্যান, মোটর সাইকেলসহ ৫০টি গাড়ি বিভিন্ন ক্রেতার কাছে বিক্রি করেছে বলে খবর পাওয়া গেছে।

  • বাহুবলে সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও অপরাধ দমনে অভিযান

    বাহুবলে সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও অপরাধ দমনে অভিযান

    হবিগঞ্জের বাহুবল উপজেলায় সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও অপরাধ দমনে উপজেলা প্রশাসন প্রতিনিয়ত সাড়াশি অভিযান চালাচ্ছেন। উপজেলার রূপাইছড়া এলাকায় মুদির দোকানের পেছনে জুয়ার আড্ডার খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন । প্রশাসনে উপস্হিতি টের পেয়ে জুয়ারীরা পালিয়ে যায়।

    এ সময় জুয়ার সরজ্ঞাম জব্দ করা হয় এবং দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশটি প্রদান করেন স্নিগ্ধা তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাহুবল।

    অপরদিকে বিকেলে পুটিজুরী ইউনিয়নের ববানপুর মৌজার সরকারি খাস খতিয়ানের ৫টি পুকুর পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি খৃষ্টফার হিমেল রিছিল। স্বাস্থ্যবিধি না মানায় এবং মূল্য তালিকা না থাকায় রূপাইছড়াতে এক ব্যবসায়ীকে ১০০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশটি প্রদান করেন খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাহুবল।

  • মাধবপুরে মাস্ক না থাকায় ১২ জন কে জরিমানা

    মাধবপুরে মাস্ক না থাকায় ১২ জন কে জরিমানা

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাজারে সরকারি নির্দেশনা না মেনে চলাফেরা করায় এবং মাস্ক ব্যবহার না করায় ১২ জনকে জরিমানা করা হয়েছে।

    আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাধবপুর বাজার, বাস স্টেশন, উপজেলা প্রাঙ্গণ, সহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব না মেনে চলাফেরা করা এবং মাস্ক ব্যবহার না করায় ১২ ব্যক্তিকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। তাদের সবাইকে জনপ্রতি ৫০০ টাকা করে জরিমানা করা হয়।পরে তাদের সবাইকে জরিমানা করে ছেড়ে দেয়া হয়।

    এ সময় ভ্রাম্যমাণ আদালত ১২ জনের কাছ থেকে ৬ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার

  • হবিগঞ্জে আজ করোনায় নতুন শনাক্ত ২১

    হবিগঞ্জে আজ করোনায় নতুন শনাক্ত ২১

    হবিগঞ্জে আজ নতুন করে আরো ২১জন করোনা ভাইরাসে আক্রাক্ত হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ জনু) সকালে এতথ্য নিশ্চত করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জল

    তিনি জানান- আক্রান্তদের মধ্য একজন সাংবাদিক রয়েছেন এবং একজন পুলিশ, বাকীরা অন্যান্য পেশার। এ নিয়ে জেলায় মোট ২৬১ জন রোগী শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে চুনারুঘাট ১১ জন, সদর ৫ জন, মাধবপুরে ৪ জন ও নবীগঞ্জ ১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৬৭, মৃত্যু ৪ জন।

  • হবিগঞ্জের উপর থেকে সরে যেতে পারে  ” লাল জোন সংকেত “

    হবিগঞ্জের উপর থেকে সরে যেতে পারে ” লাল জোন সংকেত “

    হবিগঞ্জকে গ্রিন জোন হিসেবে দেখতে চায় জেলা স্বাস্থ্য বিভাগ। তাই রবিবার (১৪ জুন) হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ সুপারিশ সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কাছে পাঠানো হয়েছে।

    সোমবার (১৫ জুন) জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ওই পত্রে হবিগঞ্জের সাতটি উপজেলাকে গ্রিন ও দুইটি উপজেলাকে হলুদ জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    সবুজ জোন হিসেবে চিহ্নিত উপজেলাগুলো হলো আজমিরীগঞ্জ, বানিয়াচং, হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, লাখাই, মাধবপুর ও নবীগঞ্জ। হলুদ জোন হিসেবে বাহুবল ও চুনারুঘাটকে চিহ্নিত করা হয়েছে।

    এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় হবিগঞ্জকে রেড জোনের আওতায় রাখা হয়েছিল।