Category: হবিগঞ্জ

  • আজমিরীগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ১৫ হাজার টাকা জরিমানা

    আজমিরীগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ১৫ হাজার টাকা জরিমানা

    হবিগঞ্জের  আজমিরীগঞ্জ উপজেলায়  স্বাস্হ্য বিধি নিশ্চিত করতে সকাল থেকে ভ্রাম্যমান আদালতের তৎপরতা। এ সময় ১৫ হাজার টাকা জরিমানা করা হয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে।

    উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন এই অভিযান পরিচালনা করেন।

    আজ ১২ আগষ্ট রোজ বুধবার আজমিরীগঞ্জ সদর বাজারে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরা নিশ্চিত করার লক্ষে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তিনি।

    অভিযানে স্বাস্থ্যবিধি না মানায় আজমিরীগঞ্জ বাজারের প্রকাশ ষ্টোরকে ১ হাজার, চপলা ষ্টোর ২ হাজার, মৃনাল কান্তিকে ৫ হাজার, মন্টি দাসকে ১ হাজার, জয়সেন চৌধুরীকে ২ হাজার, শিরন মিয়াকে ৩ হাজার, আলম মিয়াকে ১ হাজার টাকাসহ সর্বমোট ৭ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

    সংক্রামক রোধ প্র.নি.নি আইন ২০১৮ ২৫/২ ধারায় এই জরিমানা প্রদান করা হয়।

    অভিযানে পরিচালনাকালে আজমিরীগঞ্জ থানার এ এস আই মহসিনের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করেন।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান জানান, স্বাস্থ্যবিধী রক্ষার্থে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাবে।

  • বাহুবলের মন্দিরে রহস্যজনক চুরি

    বাহুবলের মন্দিরে রহস্যজনক চুরি

    হবিগঞ্জ জেলার বাহুবলের জয়পুরে অবস্থিত শ্রীচৈতন্য মহাপ্রভুর মামারবাড়ি শ্রীশ্রী শচী অঙ্গন ধাম মন্দিরে রহস্যজনক চুরি হয়েছে। মহাপ্রভুর মা শ্রীশ্রী শচীমাতার অঙ্গ থেকে সকল স্বর্ণের অলঙ্কার, মহাপ্রভুর অঙ্গের সকল অলঙ্কারসহ পূজার উপকরণ এবং তামা-কাঁসার বাসন চোরেরা নিয়ে গেছে।

    এর ফলে জন্মাষ্টমী উৎসব বাতিল করা হয়েছে। জন্মাষ্টমীর আগের রাতে (১০ আগস্ট দিবাগত রাত) এই তীর্থক্ষেত্রে ঘটে যাওয়া এসব ঘটনায় স্থানীয় হিন্দুদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মন্দিরের তত্তাবধায়ক শ্রী অরুণ দেব বাদী হয়ে বাহুবল থানায় মামলা করেছেন। এতে পুলিশ ১ জনকে আটক করেছে।

    সংশ্লিষ্টরা বলেছেন, জয়পুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর মামারবাড়ি হওয়ায় মন্দিরে শ্রীশ্রী শচীমায়ের কোলে শিশু নিমাইয়ের বিগ্রহ রাখা হয়েছে। উল্লেখ্য, নিমাই পরবর্তী জীবনে সন্ন্যাসব্রত নিলে নাম হয় শ্রীচৈতন্য মহাপ্রভু। সন্ন্যাস নেয়ার বহু পরে পরম বৈষ্ণব ড.মহানামব্রত ব্রহ্মচারিজি মহাপ্রভুর মামারবাড়ি আবিষ্কার কে রন এবং এখানের মন্দিরের শিলান্যাস করেন। সেই থেকে মন্দির ও এই ভূমি তীর্থক্ষেত্রের রুপ নিয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ১০ আগস্ট রাতে চোরেরা মন্দিরের কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে মন্দিরে ঢুকে। নানা জিনিসপত্র নেয়ার পাশাপাশি তারা মহাপ্রভুকে শচীমায়ের কোল থেকে মাটিতে ফেলে দেয়। জন্মাষ্টমীর আগের রাতে রহস্যজনক চুরির কারণে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। এটি শুধু চুরি না অন্য কিছু না সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর প্রচেষ্টা কি না তার কারণ খূজে বের করতে পুলিশকে অনুরোধ করেছেন।

    মন্দিরের তত্ত্বাবধায়ক শ্রী অরুণ দেব বলেছেন, করোনার কারণে ছোট পরিসরে এবার জন্মাষ্টমীর আয়োজন ছিল। কিন্তু চুরির কারণে ছোট পরিসরে আয়োজন করা জন্মাষ্টমী উৎসবও বাতিল করা হয়েছে।

    মঙ্গলবার সকালে বাহুবল থানার ওসি কামরুজ্জামান এবং হবিগঞ্জের পুলিশ মোহাম্মদ উল্ল্যাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে পুলিশের এসপি দেখেন, মন্দিরের কিছু অংশে সীমানা প্রাচীর নেই। দ্রুত এই সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেন। তাঁর এই উদ্যোগের ফলে ১২ আগস্ট বুধবার থেকে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু হবে।

    জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বলেছেন, এ ঘটনায় যেই জড়িত থাকুক না কেন তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।

    বাহুবল থানার ওসি কামরুজ্জামান বলেছেন, সন্দেহজনকভাবে একজনকে আটক করা হয়েছে। শ্রীশ্রী শচীঅঙ্গনে রহস্যজনক চুরির ঘটনায় নিন্দা জানিয়েছেন বাহুবলের উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার।

    তিনি বলেছেন, জন্মাষ্টমীর দিনে এমন খবর শুনে মনটা খারাপ হয়ে গেছে। এটি আদৌ চুরি না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খূঁজে দেখা হবে বলে জানান তিনি।

    এদিকে, শ্রীশ্রী শচীঅঙ্গন ধাম মন্দিরে চুরি ও বিগ্রহকে অবমাননা করায় ভারত সফররত স্থানীয় সাংসদ মিলাদ গাজী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। দিল্লি থেকেই তিনি এ ঘটনা শুনে তার একান্ত সচিবকে নির্দেশ দেন ঘটনাস্থল পরিদর্শন করার জন্য। পরে একান্ত সচিব বাহুবলের যুবলীগ নেতা হুমায়ুন আহমেদ জাবেদকে নিয়ে মন্দির পরিদর্শন করেন। পরে সাংসদ বাহুবল থানা পুলিশেক দ্রুত অপরাধীকে ধরার নির্দেশ দেন। তীব্র নিন্দা জানিয়েছেন হবিগঞ্জ জেলা তাঁতী লীগের সভাপতি মুদ্দুত আলী।

    বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বাহুবল শাখার সভাপতি নীহার দেব একটি প্রতিনিধি দল নিয়ে শ্রীশ্রী শচীঅঙ্গন ধাম মন্দির পরিদর্শন করেন। তিনিও এ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত আসামী ধরার জন্য প্রশাসনকে অনুরোধ জানান।

    বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি জগদীশ মোদক ও সাধারণ সম্পাদক এডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাসের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল শ্রীচৈতন্য মহাপ্রভুর মামারবাড়ি শ্রীশ্রী শচীঅঙ্গন ধাম মন্দির পরিদর্শন করে।

    এসময় তারা রহস্যজনক চুরির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দ্রুত অপরাধীকে ধরার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান। এরআগে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বাহুবল উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিখিল সাহাও শ্রীশ্রী শচীঅঙ্গন মন্দির পরিদর্শন করেন।

  • নবীগঞ্জ উপজেলায় ভুয়া সিআইডি আটক

    নবীগঞ্জ উপজেলায় ভুয়া সিআইডি আটক

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজার থেকে শোভন মাহমুদ (৩০) নামে ভুয়া সিআইডি আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে ইনাতগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়।

    শোভন মাহমুদ (৩০) রংপুর জেলার কোতয়ালী থানার পশ্চিম বাবুখা গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র।

    পুলিশ জানান, আজ মঙ্গলবার দুপুরে শোভন মাহমুদ নামে ওই প্রতারক ইনাতগঞ্জ বাজার মা
    ফার্মেসীতে এসে ফার্মেসীর মালিক অনিক রায়ের কাছে একপাতা রিভোট্রিল ট্যাবলেট চায়। ফার্মেসীর মালিক প্রেসক্রিপশন চাইলে সে বলে দিতেছি।

    এ সময় অনিক ট্যাবলেট বের করলে শোভন বলে সে সিআইডির সাব ইনন্সপেক্টর। প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বিক্রির অপরাধে তিনি ফার্মেসীর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

    পরে অনিক দুই হাজার টাকা দেন। টাকা দেবার পর অনিকের সন্দেহ হলে এলাকার লোকজনের সহযোগিতায় তাকে আটক করেন।

    প্রতারক শোভন জানায়, সে গত বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা কারাগার থেকে বের হয়েছে। তার কাছে কোন টাকা না থাকায় ভুয়া সিআইডি সেজে এ কাজ সে করেছে। সে হবিগঞ্জ শহরের একটি হোটেলে রুম নিয়ে বসবাস করছে।

    খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির একদল পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাকে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।

    এ ব্যাপারে ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির এ.এস.আই আব্দুস সামাদ আজাদ জানান, গত প্রায় এক মাস আগে সে বাহুবল বাজারে সেনাবাহিনীর লোক পরিচয় দিয়ে প্রতারনাকালে স্থানীয় জনসাধারন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। জেল থেকে বের হয়ে আবারও সে প্রতারনা চালিয়ে যাচ্ছে।

    ফার্মেসীর মালিক অনিক রায় জানান, সে সিআইডি পরিচয় লোক বলে পরিচয় দেয়। প্রথমে আমি বুজতে পারিনি। পরে এলাবাসীর সহযোগিতায় তাকে আটক করি।

    ইনাতগঞ্জ পুলিশ পরিদর্শক শামছুদ্দিন খাঁন বলেন, শোভন মাহমুদ ভুয়া সিআইডি সেজে ইনাতগঞ্জ বাজারের মা ফর্মেসীতে ৫০ হাজার টাকা জরিমানা করে। এ সময় এলাকাবাসী তাকে আটক করেন। প্রকৃতপক্ষে সে সিআইডি নয়। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে।

  • হবিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির অফিস উদ্বোধন

    হবিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির অফিস উদ্বোধন

    হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন অফিস উদ্ধোধন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ ৯ আগস্ট রবিবার বাদ এশা বদিউজ্জামান খান সড়কস্হ ইউনিটির নতুন অফিসে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়৷

    সভাপতি শেখ আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ আজিজ সেলিমের পরিচালনায়
    উপস্হিত ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ইসমাঈল হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জাহির, সাবেক সভাপতি ও হবিগঞ্জের জনতার এক্সপ্রেসের সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশান এর সভাপতি মোঃ নাহিজ, যমুনা টিভির প্রতিনিধি প্রদীপ দাস সাগর, একাত্তর টিভির প্রতিনিধি শাকিল চৌধুরী, নিউজনাউ২৪ এর জেলা প্রতিনিধি শরিফ চৌধুরী, মানবকন্ঠের প্রতিনিধি পাবেল খান চৌধুরী, দৈনিক আজকের পত্রিকার মফস্বল সম্পাদক আজিজুর রহমান শায়েল, সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া চৌধুরী, বিজয়ের প্রতিধ্বনির বার্তা সম্পাদক সাইফুর রহমান তারেক, পল্লী টিভির জেলা প্রতিনিধি অপু আহমেদ রওশন, বিজয়ের প্রতিধ্বনির আফতাবুর রহমান সেলিম, দৈনিক খোয়াইর স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী, দৈনিক প্রভাকরের স্টাফ রিপোর্টার জাহেদ আলী মামুন, প্রভাকরের স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল হাই, বিজয়ের প্রতিধ্বনির স্টাফ রিপোর্টার ফয়সল আহমেদ প্রমুখ৷

  • মাছুলিয়া সূর্য তরুণ ক্লাবের পরিচিত সভা অনুষ্ঠিত

    মাছুলিয়া সূর্য তরুণ ক্লাবের পরিচিত সভা অনুষ্ঠিত

    মাছুলিয়া সূর্য তরুণ ক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ শনিবার ৮ই আগষ্ট  বিকালে মাছুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌর মেয়র মোঃ মিজানুর রহমান মিজান, ( মাছুলিয়া সূর্য তরুণ ক্লাবের প্রধান উপেদেষ্টা) এবং বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল( উপেদেষ্টা) এবং মাছুলিয়া, মাহমুদাবাদ, শায়েস্তানগর ও অনন্তপুরের বিশিষ্ট  মুরুব্বীগণ এতে উপস্থিত ছিলেন। এতে সকলেই তাদের মূল্যবান বক্তব্য দিয়েছেন এবং ক্লাবের নতুন কমিটির জন্য মূল্যবান দিক পরামর্শ দিয়েছেন।

    উক্ত ক্লাবের সদস্য মোঃসাইফুল ইসলাম হবিগঞ্জ নিউজ কে জানান, তাদের এই ক্লাবের দ্বারা সমাজের সার্বিক উন্নয়ন এবং সকলে মিলে মিশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

    এই অনুষ্ঠান সুন্দর ভাবে সকলের অংশগ্রহণে সমাপ্তি করার জন্য মাছুলিয়া সূর্য তরুণ ক্লাবের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

  • আজমিরীগঞ্জে বাল্য বিবাহ ভেঙ্গে দিলো প্রশাসন

    আজমিরীগঞ্জে বাল্য বিবাহ ভেঙ্গে দিলো প্রশাসন

    হবিগঞ্জের আজমিরীগঞ্জে অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর বাল্য বিবাহ ভেঙ্গে দিয়েছে প্রশাসন। আর বাল্য বিবাহের কারণে বর-কনের উভয় বাবাকে জরিমানা করা হয়েছে ৫ হাজার টাকা।

    আজ শুক্রবার (৭ই আগস্ট) সকাল ১১ঘটিকায় আজমিরীগঞ্জ উপজেলার ৪ নং কাকাইলছেও ইউনিয়নের গরদাইর বড় হাটী গ্রামে এ বিয়ের আয়োজন করা হয়েছিলো।

    জানা যায়, শুক্রবার উপজেলার বড় হাটী গ্রামের মুর্শেদ মিয়ার ছেলে ও সৌলরী STDP মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র তারেক মিয়ার (১৮) সাথে সৌলরী STDP মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ও একই গ্রামের সগলু মিয়ার মেয়ের বিয়ের আয়োজন করা হয়।

    বিয়ের বিষয়টি জানতে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর খাঁন। তিনি বাল্য বিয়েটি বন্ধ করে দেন। একই সাথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নদী আক্তারের পিতা সগলু মিয়া (৫০) এবং তারেক মিয়ার পিতা মুর্শেদ মিয়াকে (৪৮) ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করেন ৷

    উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন বলেন, বাল্য বিবাহ রোধে উপজেলা জুড়ে এমন অভিযান অব্যাহত থাকবে ৷

  • জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন অনুষ্ঠিত

    জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন অনুষ্ঠিত

    ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সদস্য সম্মেলন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ই আগষ্ট ) নুরুল হেরা কমপ্লেক্স ভবন হবিগঞ্জে এ সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।

    জেলা সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা জমিয়তের মুহতারাম ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ মাওলানা সামছুল হক ছাদী ।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি সিদ্দীকুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় যুব জমিয়ত সভাপতি হাফিজ মাওলানা তাফহীমুল হক হবিগঞ্জী,
    প্রধান বক্তার বক্তব্য রাখেন-কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সংগ্রামী (ভারপ্রাপ্ত) সভাপতি এখলাসুর রহমান রিয়াদ।

    উক্ত সদস্য সম্মেলনে ফখরুল ইসলামকে সভাপতি, ওয়াসিক বিল্লাহ হিব্বানকে সাধারণ সম্পাদক ও ইমরান আহমাদকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।

    জেলা ছাত্র জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ এবং ইলিয়াস আহমদের যৌত পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন -কেন্দ্রীয় জমিয়তের সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল জলীল ইউসুফী, জেলা জমিয়তের অর্থ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ , প্রচার সম্পাদক ডা. এম এ করীম আজহার, জেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা মামনুনুল হক, সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন সহ জেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ।