Category: হবিগঞ্জ

  • অসহায় শ্রমিকদের ঈদ উপহার দিলেন মোতাচ্ছিরুল ইসলাম

    অসহায় শ্রমিকদের ঈদ উপহার দিলেন মোতাচ্ছিরুল ইসলাম

    গতকাল ২৯ জুলাই বুধবার হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম,

    মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে জেলা প্রশাসক কামরুল হাসান মহোদয়ের মাধ্যমে পরিবহন শ্রমিকদের জন্য বিশেষ বরাদ্ধ হিসাবে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের ধুলিয়াখাল টু রায়ধর/নারায়নপুর/আলাপুর এবং পোদ্দারবাড়ি টু রায়ধর /

    আলাপুর লাইনের অসহায় টমটম,অটুরিক্সা ,টেলাগাড়ি শ্রমিকদের মাঝে ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেন।

  • শায়েস্তাগঞ্জ ট্রাফিক জোনের উদ্যোগে সচেতনতা মুলক স্টিকার বিতরন

    শায়েস্তাগঞ্জ ট্রাফিক জোনের উদ্যোগে সচেতনতা মুলক স্টিকার বিতরন

    সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ হবিগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় ও শায়েস্তাগঞ্জ উপজেলা ট্রাফিক জোনের উদ্যোগে জনসাধারন কে মাস্ক পড়তে উৎসাহ দিতে সচেতনতা মুলক স্টিকার বিতরন কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে।

    বুধবার দুপুরে শায়েস্তাগঞ্জ পৌরসভার রেলওয়ে পার্কিংয়ে কার্যক্রমের উদ্ভোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। এসময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ ট্রাফিক জোনের ভারপ্রাপ্ত ইনচার্জ সার্জেন্ট মোঃ মোস্তাফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা ওসমান আলী মিনু, ট্রাফিক জোনের পুলিশ আমিনুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    প্রায় শতাধিক গাড়িতে সচেতনতা মুলক মাস্ক বিতরন করা হয়। পর্যায়ক্রমে প্রায় ২ হাজার গাড়িতে এ সচেতনতা মুলক এ স্টিকার লাগানো হবে।

  • সদর ও লাখাইয়ের ১ হাজার ৬০০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

    সদর ও লাখাইয়ের ১ হাজার ৬০০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

    চারদিকে অথই জল আর বৃষ্টির আনাগোনার মাঝে হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার প্রায় ২০ টি গ্রামের ১ হাজার ৬০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিয়েছেন অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। প্রতিটি পরিবারগুলোতে পৌঁছে যায় ১০ কেজি করে চাল।

    বুধবার সকালে প্রচন্ড বৃষ্টি। এরই মাঝে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি চৌধুরীবাজার এলাকায় খোয়াই নদীতে গিয়ে উঠেন স্পীড বোটে। এর আগেই চাল বোঝাই একটি নৌকা চলে ত্রাণ নিয়ে গ্রামীন জনপদে। তিনটি স্পীড বোটে জলে পরিপূর্ণ খোয়াই পারি দিয়ে প্রথমে যান লোকড়া ইউনিয়নের চানপুরে। নদী তীরেই অপেক্ষমান শতশত কর্মহীন অস্বচ্ছল নারী-পুরুষ।

    এমপি আবু জাহির কাছে পৌঁছলেই দেখা দেয় তাদের চোখেমুখে আনন্দের ঝিলিক। পরে সংক্ষিপ্ত অনুষ্ঠান করে সবার হাতে তুলে দেন প্রধানমন্ত্রীর উপহার ১০ কেজি করে চাল। এই চাল নিয়ে হাসিমুখে বাড়ি ফিরেন সবাই।

    সেখানে ত্রাণ নিতে এসেছিলেন চানপুর গ্রামের ৯০ বছর বয়সী আবু মিয়া। এমপি’র হাত থেকে চাল নিয়ে তিনি বলেন, আল্লাহ যেন আমাদের এমপিকে বাঁচাইয়া রাখে অনেকদিন। দুই কাঁধে স্ক্র্যাচে ভর দিয়ে চাল নিতে আসেন মূলচান বিবি। তার স্বামী আব্দুল হামিদ বেঁচে নেই অনেক দিন। নেই কোন সন্তানও। মূলচানও চাল পেয়ে আনন্দে প্রাণভরে দোয়া করেন এমপি আবু জাহির এর জন্য।

    চানপুরের পরেই নৌকা ভিড়ে কাশিপুর গ্রামে। সেখানেও একইভাবে তুলে দেয়া হয় প্রধানমন্ত্রীর উপহার। পরে গোপালপুর বাজারে এমপি আবু জাহিরকে পাশে পেয়ে জনস্রোত দেখা দেয়। ত্রাণ বিতরণের পাশাপাশি এমপি আবু জাহির সেখানে তুলে ধরেন তিনি এমপি হওয়ার পর কিভাবে অবহেলিত ওই এলাকার উন্নয়ন করে যাচ্ছেন।

    বিশেষ করে সেখানকার উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণ কাজ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য পাকা রাস্তা তৈরীর পাশাপাশি ব্রীজ নির্মাণে ৫ কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করেন তিনি।

    এলাকার সন্তান হিসেবে আবু জাহির এমপি ওই জনপদের মানুষের ভালবাসার কথাও তিনি স্বীকার করেন অকপটে। পাশাপাশি আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নৌকার পাশে সবার সবার সমর্থন থাকবে কি না সেই কথা বললে উপস্থিত জনতা হাত তুলে তাকে সমর্থন জানায়।

    গোপালপুর-যাদবপুরের পর তিনি লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত রাখেন। ভরপূর্নি গ্রামে ত্রাণ বিতরণ শেষে চলে যান মাদনা বাজারে। সেখানে পানিবন্ধি থাকার পরও এমপি আবু জাহিরকে এক নজর দেখার জন্য নারী-পুরুষের উপস্থিতিতে রীতিমতো জনসভায় রূপ নেয় ত্রাণ বিতরণ স্থল।

    শুধু ত্রাণ বিতরণই নয়; জনগণকে করোনা সম্পর্কে সচেতন করেন এবং মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধও জানান এমপি আবু জাহির।

    এসময় তিনি বলেন, করোনা মহামারির সাথে সাথে দেশে একাধিক দুর্যোগ চললেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবকিছু সফল ভাবে সামাল দিচ্ছে সরকার। এই দুর্যোগে কেউ যেন অভূক্ত না থাকে, সে ব্যাপারে সরকার বদ্ধপরিকর।

    খোয়াই নদীর পর বিস্তীর্ণ হাওর পারি দিয়ে ধলেশ্বরী ও মেঘনা নদীর তীরবর্তী লোকজনের দুঃখ দুর্দশা অবলোকন এবং সহায়তা বিতরণ কার্যক্রমে সন্ধ্যা পেরিয়ে গেলেও এতটুকু ক্লান্ত হননি তিনি। সাথে থাকা নেতাকর্মীদের তিনি বলেন, এই জনগণই আমাকে আজ সম্মানের জায়গায় বসিয়েছে। তাদের পাশে থাকতে পারলেই আমি আনন্দ পাই। যখন এমপি ছিলাম না তখনও আমি ছুটে গেছি এই প্রত্যন্ত এলাকার জনগণের কাছে। তিনবার এমপি হয়ে অবস্থার অভুতপূর্ব উন্নতি হওয়ায় এলাকার দৃশ্যপট বদলে গেলেও করোনা এবং বন্যার জন্য জনগণ দুর্দশায় পতিত হয়েছে। সরকারের পাশাপাশি নেতাকর্মীদেরকেও এদের কাছে থাকতে হবে।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, জেলা আওয়ামীলীগ এর সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আকরাম আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, জেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শঙ্খ শুভ্র রায়, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাডভোকেট সৈয়দ আফজাল আলী দুদু, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুর রহমান, লুকড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, সাবেক চেয়ারম্যান আমীর আলী, প্রমুখ।

  • শায়েস্তাগঞ্জে টমটম চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    শায়েস্তাগঞ্জে টমটম চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পৌর এলাকার দুইশত টমটম চালকদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা যুবলীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ফজল উদ্দিন তালুকদার। এছাড়াও করোনাভাইরাসের শুরু থেকে কর্মহীন হয়ে পড়া পৌর এলাকার সাড়ে ৮ হাজার দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

    আজ সকাল ১১ টার দিকে শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ প্রাঙ্গণে ফজল উদ্দিন তালুকদারের ব্যক্তিগত উদ্যোগে ২শত টমটম শ্রমিকদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, তেল, পেঁয়াজ ও ময়দা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পাঁচগ্রাম ঐক্যপরিষদের সভাপতি আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মাসুক, সাবেক পৌরকাউন্সিলর রাহেল সরদার, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিতার আহমেদ, নজরুল ইসলাম মেম্বার, যুবলীগ নেতা মোঃ সুয়েব আহমেদ, ছাত্রলীগ নেতা মাসুম তালুকদার, তোষার তালুকদার মিজান ও শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তি।

    সূত্রে জানা যায়- করোনাভাইরাসের শুরু থেকে এপর্যন্ত শায়েস্তাগঞ্জ পৌরসভার ৯ টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার সাড়ে ৮ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছেন ফজল উদ্দিন তালুকদার। তিনি জানিয়েছেন দেশের এই ক্রান্তিকালে মানুষের পাশেই আছেন এবং ভবিষ্যতেও থাকতে চান।

  • হবিগঞ্জ শহরে কর্মহীনদের পাশে বৃন্দাবন কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন

    হবিগঞ্জ শহরে কর্মহীনদের পাশে বৃন্দাবন কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন

    হবিগঞ্জ শহরে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে যাওয়া ভিডিওগ্রাফারদেরকে আর্থিক সহায়তা দিয়েছে বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকে।

    গতকাল রাতে দৈনিক খোয়াই কার্যালয়ে আয়োজিত মানবিক এই সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান।

    বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, যায়যায়দিনের হবিগঞ্জ প্রতিনিধি মোঃ নূরুল হক কবির, দৈনিক খোয়াইয়ের ব্যবস্থাপনা ও বার্তা সম্পাদক সাইফ আহছান, বাংলানিউজটোয়েন্টিফোর ডট কমের হবিগঞ্জ প্রতিনিধি বদরুল আলম, দৈনিক খোয়াইর স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম, দৈনিক খোয়াই’র সার্কুলেশন ম্যানেজার সাইফুল ইসলাম প্রমুখ।

    প্রধান অতিথি’র বক্তব্যে মেয়র মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার করোনায় বিপাকে পড়া জনগোষ্ঠীর মাঝে সহায়তা বিতরণ করে যাচ্ছে। হবিগঞ্জ পৌরসভার পক্ষে সার্বক্ষণিক আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছি আমরা। এসবের বাইরেও হবিগঞ্জের প্রবাসীদের এই সংগঠন যেভাবে কাজ করে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। এ সময় তিনি পৌর নাগরিকদের সেবা নিশ্চিতে সাংবাদিকসহ সকলের পরামর্শ এবং সহযোগিতা কামনা করেন।

    বিশেষ অতিথি’র বক্তব্যে প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী বলেন, করোনা পরিস্থিতিতে প্রায় পুরোপুরি কর্মহীন হয়ে পড়েছেন হবিগঞ্জের ভিডিওশিল্পীরা। প্রবাসী নেতৃবৃন্দের এই সহায়তায় তারা অনেক উপকৃত। এজন্য তিনি সংগঠনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এ ধরণের সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে ড. জহিরুল হক শাকিল বলেন, করোনা একটি স্বাস্থ্যগত সমস্যা হলেও এর অর্থনৈতিক প্রভাব ভয়াবহ।

    বাংলাদেশে ইতোমধ্যে অনেক লোক কর্মহীন হয়ে পড়েছে। যা ভবিষ্যতে আরো বাড়বে। সরকারের একার পক্ষে এ সমস্যা সমাধান করা সম্ভব নয়। এ প্রেক্ষিতে বিত্তবানদের পাশাপাশি প্রবাসীদেরকে এগিয়ে আসতে হবে। সহায়তা প্রাপ্তরা বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকের সভাপতি আলী নেওয়াজ মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ নিয়ামুল হক মাক্সিম, কোষাধ্যক্ষ মুকিত চৌধুরী ও সাইফুল ইসলাম হেলালসহ সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গাঁজাসহ প্রাইভেটকার চালক আটক

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গাঁজাসহ প্রাইভেটকার চালক আটক

    শায়েস্তাগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মো. জয়নাল আবেদীনকে (৪০) নামে এক প্রাইভটকার চালককে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। তিনি সিলেটের দক্ষিণ সুরমার চকরাইপুর গ্রামের বাসিন্দা।

    সোমবার (২৭ জুলাই) রাত ৯ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারও জব্দ করা হয়।

    শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুব হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিলেটগামী (ঢাকা মেট্রো-গ-১১-২০৭৫) নং প্রাইভেটকার বেপরোয়া চালিয়ে নতুন ব্রিজে এসে একটি সিএনজিকে ধাক্কা দিয়ে বিকল হয়ে যায়। সন্দেহ হলে কারটি তল্লাশি করা হয়। এসময় কার থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে গাঁজা পরিবহনের জন্য চালককে আটক করা হয়।

    শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তফিকুল ইসলাম তৌফিক বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।

  • হবিগঞ্জে আত্মসমর্পণ করলো ৭৫ জন চোরাকারবারী

    হবিগঞ্জে আত্মসমর্পণ করলো ৭৫ জন চোরাকারবারী

    হবিগঞ্জে বিজিবির কাছে আত্মসমর্পণ করেছে ৭৫ জন চোরাকারবারী।

    জানা যায়, আজ সোমবার (২৭ জুলাই) হবিগঞ্জ বিজিবির সদর দপ্তরে অধিনায়ক লে. কর্ণেল এসএনএম সামীউন্নবী চৌধুরী কাছে তারা দুপুরে আত্মসমর্পণ করে।

    ‘হবিগঞ্জের চোরাকারবারী সব ধরনের অপরাধ থেকে দূরে অঙ্গীকার’ এ বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন- লে. কর্ণেল এসএনএম সামীউন্নবী চৌধুরী, হবিগঞ্জে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ইউপি মেম্বার চোরাকারবারী ফয়েজ প্রমূখ।
    উক্ত সভায় ৭৫ জন চোরাকারবারি সকল প্রকার অপরাধ থেকে দূরে থাকার অঙ্গীকারবদ্ধ হয়।