Category: হবিগঞ্জ

  • অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে সাতছড়ি জাতীয় উদ্যান

    অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে সাতছড়ি জাতীয় উদ্যান

    পরিবেশ, জীববৈচিত্র্য রক্ষা ও বনজ-সম্পদ উন্নয়নের জন্য জনসমাগম ঠেকাতে সাতছড়ি জাতীয় উদ্যানসহ বিভিন্ন উদ্যান আগামী অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

    রোববার (২৬ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৪ তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

    কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন,
    উপমন্ত্রী হাবিবুন নাহার, দীপংকর তালুকদার, নাজিম উদ্দিন আহমেদ, মো.রেজাউল করিম বাবলু এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন।

    বৈঠকে উল্লেখ করা হয়, দেশের জলজ জীববৈচিত্র্য বিশেষ করে ডলফিন সংরক্ষণে টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে ‘গুরুত্বপূর্ণ জলজ প্রতিবেশ ব্যবস্থাপনার
    জন্য রক্ষিত এলাকা সম্প্রসারণ’ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এপ্রকল্পের অন্যতম সফলতা হচ্ছে- মৎস্য সম্পদের ওপর নির্ভরশীল এক হাজার পরিবারকে প্রশিক্ষণ এবং বিকল্প আয় বৃদ্ধিমূলক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

    প্রত্যেকটি পরিবারকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সাথে সংযুক্ত করা হয়েছে। ডলফিনের গবেষণা ঘাটতি বিশ্লেষণ এবং আবাসস্থল সংরক্ষন সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাবলি সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারের ব্যবস্থাকরা হয়েছে।

    কমিটি সংসদের আগামী অধিবেশনে ‘নির্মল বায়ু আইন ২০১৯’ উপস্থাপনের সিদ্ধান্ত নেয়।

    বৈঠকে খসড়া ‘বন সংরক্ষণ আইন-২০২০’, একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ওজলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম থেকে ৫ম সভার
    সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি, করোনাকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ বিভিন্ন উদ্যানে জনসমাগম না হওয়ায় পরিবেশ, জীববৈচিত্র্য রক্ষা ও বনজ সম্পদের যে উন্নয়ন হয়েছে সে সম্পর্কে সংশ্লিষ্ট দফতরে প্রতিবেদন,করোনাকালে বাঘ, হাতি ও ডলফিনের মৃত্যু সম্পর্কে সংশ্লিষ্ট দফতরের এবং
    চট্টগ্রামে পাহাড় কাটার ঘটনার বিষয়ে পরিবেশ অধিদফতরের বক্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, বন অধিদফতরের প্রধান বন সংরক্ষকসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

  • বিশ্বে করোনায় মৃত প্রায় ৬ লাখ ৫০ হাজার

    বিশ্বে করোনায় মৃত প্রায় ৬ লাখ ৫০ হাজার

    বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বাড়ছেই। শেষ খবর অনুযায়ী, আজ রোববার রাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ ৫০ হাজার ১৬২ জনে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

    ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের এক কোটি ৬৩ লাখ পাঁচ হাজার ১৩৩ জন। তাদের মধ্যে বর্তমানে ৫৬ লাখ ৮৭ হাজার ১০০ জন চিকিৎসাধীন এবং ৬৬ হাজার ২৩৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

    এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৯৯ লাখ ৬৭ হাজার ৪০৩ জন সুস্থ হয়ে উঠেছে।

    এদিকে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরো ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে দুই হাজার ৯২৮ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ২৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট দুই লাখ ২৩ হাজার ৪৫৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

    রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

  • ফ্রেন্ডস ওয়েলফেয়ার ট্রাস্ট বানিয়াচং এর উদ্যোগে শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    ফ্রেন্ডস ওয়েলফেয়ার ট্রাস্ট বানিয়াচং এর উদ্যোগে শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    ফ্রেন্ডস ওয়েলফেয়ার ট্রাস্ট বানিয়াচং এর উদ্যোগে এল.আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শতাধিক গরীব,অসহায় ও কর্মহীন পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

    ট্রাস্টের ত্রান বিতরণ কমিটির আহ্বায়ক মিজানুর রহমান সুফল এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন এল.আর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জাকির হোসেন, বানিয়াচং সিনিয়র ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসেন খান, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিপুল ভূষণ দাস, সহকারি শিক্ষক (অবঃ) মাওলানা মনির উদ্দিন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজল চ্যাটার্জী।

    ট্রাস্টের সদস্য আতিকুল ইসলাম সোহাগ এর পরিচালনায় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন সোহান চৌধুরী, ইত্তেফাক হোসেন।

    এছাড়া উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য এড. সাইদুল ইসলাম শোয়েব, আসাদুজ্জামান, জুয়েল আহমদ, বিনয় দাস, কিপেন্দ্র চন্দ্র, সাজ্জাদুর রহমান ফয়সল, শিবু মিয়া প্রমুখ।

    সবশেষে শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়, অতিথিবৃন্দ তাদের বক্তব্যে গরিব, অসহায় বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

  • মাধবপুরে নদী থেকে এক পুরুষের লাশ উদ্ধার

    মাধবপুরে নদী থেকে এক পুরুষের লাশ উদ্ধার

    মাধবপুর উপজেলার খাষ্টি নদী থেকে অজ্ঞাতনামা পুরুষ এর (আনুমানিক ৪৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    শনিবার (২৫ জুলাই) সকালে স্থানীয় লোকজন খাষ্টি নদীর রুস্তমপুর এলাকায় একটি মেরদেহ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়।

    মাধবপুর থানার এসআই কামরুল ইসলাম ও বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন ঘটনাস্থলে গিয়ে লাশের অবস্থান দেখে নাসিরনগর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নাসিরনগর থানার পরিদর্শক(তদন্ত) কবির হোসেন ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেন।

    মাধবপুর থানার উপ-পরিদর্শক(এসআই) কামরুল ইসলাম জানান, লাশের অবস্থান ছিল নাসিরনগর থানা এলাকায় সেজন্য নাসিরনগর থানা পুলিশকে লাশ বুজিয়ে দেওয়া হয়েছে।

  • প্রায় ক্রেতাশূন্য পশুর হাট, দুশ্চিন্তায় হবিগঞ্জের বিক্রেতারা

    প্রায় ক্রেতাশূন্য পশুর হাট, দুশ্চিন্তায় হবিগঞ্জের বিক্রেতারা

    হবিগঞ্জে করোনা সংক্রমণের ঝুঁকির শঙ্কায় কোরবানীর পশুর হাট বসানো নিয়ে দুটানায় পড়েছিল জেলা প্রশাসন। অবশেষ স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। এতে খামারিরা খুশি হলেও এবার হাটে দেখা দিয়েছে এক সমস্যা। একদিকে করোনায় আর্থিক সংকট অন্যদিকে বন্যা। দুইয়ে মিলে চরম অবস্থায় রয়েছেন হবিগঞ্জের অধিকাংশ মানুষই। যার ফলে ঈদের শেষ মূহূর্তে এসেও প্রায় ক্রেতা শুন্য হবিগঞ্জ জেলার সবচেয়ে বড় পশুর হাট গুলো।

    জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যমতে- এ বছর হবিগঞ্জ জেলায় প্রায় আড়াই হাজার খামার থেকে ৩৫ হাজার গরু, ১৯৬টি মহিষ, ৭ হাজার ছাগল ও ৩ হাজার ৭৬৬টি ভেড়া কোরবানীর পশু হিসেবে নির্ধারণ করা হয়। তবে করোনা সংক্রামণের ভয়ে সামর্থ্যবান অনেক ক্রেতা খামার থেকেই গরু কিনে নেন। এর মধ্যে করোনা ও বন্যার কারণে অনেক মানুষই এ বছর কোরবানী দিতে পারছেন না।

    শুক্রবার বিকেলে শহরের গরুর বাজারে গিয়ে দেখা যায়- অন্য বছরের তুলনায় গরু অনেক কম উঠেছে। একই সাথে ক্রেতা সমাগমও অনেক কম। তবে বেশ কয়েকটি বড় গরু বাজারে উঠলেও সেগুলোর চারপাশে শুধু দর্শনার্থীরাই ছিলেন।

    ব্যবসায়িদের দাবী – গরুর দাম অন্য বছরের তুলনায় অনেক কম। এছাড়া সারাদিনে দু’একজন ক্রেতার দেখাও মিলছে না। এতে সারা বছর অনেক টাকা খরচ করে পালিত গরুগুলো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন খামারিরা। যে ক্রেতারাই আসছেন তাদেরও নজর ছিল ছোট ছোট গরুর দিকে।

    অন্যদিকে ক্রেতারা বলছে- করোনায় ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকার কারণে আর্থিক টানাপোড়ানে রয়েছেন তারা। ফলে অন্যবছর বড় গরু কিনলেও এবছর তা সম্ভব হচ্ছে না। যার কারণে সাধ্যের মধ্যে ছোট গরুর কেনার আগ্রহ তাদের বেশি।

    এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে জেলার বিভিন্ন উপজেলাগুলোর বাজারগুলোতেও একই অবস্থা। বাজারে গরু উঠলেও ক্রেতা সমাগম ছিল না একদম।

  • হবিগঞ্জের ৯ টি উপজেলায় ৪০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

    হবিগঞ্জের ৯ টি উপজেলায় ৪০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

    হবিগঞ্জের ৯ টি উপজেলায় জেলা প্রশাসনের নির্দেশে অবৈধ কারেন্ট জাল দিয়ে মৎস্য শিকারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ ও জেলা মৎস্য অধিদপ্তর । কোনো কোনো অভিযানে নিজেই সশরীরে উপস্থিত থেকে জেলেদের কাছ থেকে অবৈধ কারেন্টের জাল ও বেড় জাল জব্দ করছেন জেলা প্রশাসক কামরুল হাসান৷

    গত ৩ দিনে ৩৮ হাজার ৫০০ মিটার কাঁথা, বেড় জাল (মূল্য আনুমানিক ৩৮ লাখ ৫০ হাজার টাকা) ও ৮৯ হাজার মিটার কারেন্ট জাল ,মূল্য আনুমানিক ৮৯ হাজার টাকা।

    অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে৷ শুক্রবার (২৪ জুলাই ) জেলা প্রশাসক বানিয়াচংয়ের হাওরে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করার সময় তার উপস্থিতিতে প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জেলেদের কাছ থেকে জব্দ করা হয়৷

    বৃহস্পতিবার (২৩ জুলাই) মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনূভা নাশতারানের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ৮ হাজার ৫০০ মিটার অবৈধ বেড় জাল আটক করা হয়। একইদিনে নবীগঞ্জ উপজেলার এসিল্যান্ড সুমাইয়া মমিন এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে নবীগঞ্জ বাজার থেকে প্রায় ২৫ কেজি (আনুমানিক ১৩ হাজার মিটার ) কারেন্ট জাল জব্দ করা হয়।

    এসময় একজনকে ১০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়। বাহুবল উপজেলার এসিল্যান্ড খৃষ্টফার হিমেল রিছিল এর নেতৃত্বে স্নানঘাট এলাকার হাওর থেকে প্রায় ৫ হাজার মিটার কাথা জাল ও ১০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা ও পুড়ানো হয় ।

    বানিয়াচং উপজেলার এসিল্যান্ড ইফফাত আরা জামান ঊর্মির নেতৃত্বে গন্ধর্বপুর গ্রামের হারুনিয়া হাওর থেকে প্রায় ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

    জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান খানের নেতৃত্বে কালারডোবা ও লুকড়া ইউনিয়নের হাওর এলাকা থেকে প্রায় ২০ হাজার মিটার অবৈধ জাল, ভেসাল জাল ও ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা ও পোড়ানো হয়।

    অবৈধ কারেন্ট জাল ও কাথা জাল ব্যবহার করে মৎস্য আহরণের বিরুদ্ধে হবিগঞ্জ জেলায় পরিচালিত অভিযানে গত ২২ জুলাই থেকে গতকাল ২৪ জুলাই পর্যন্ত ৩ দিনে সর্বমোট প্রায় ৩৮ হাজার ৫০০ মিটার কাথা জাল ও ৫৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা ও পোড়ানো হয়৷ যার আনুমানিক মূল্য প্রায় ৩৮ লক্ষ ৫৪ হাজার টাকা।

    জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন-অবৈধ কারেন্ট জাল ও বেড়,কাথা জাল ব্যবহার করে মৎস্য শিকারের বিরুদ্ধে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

  • হবিগঞ্জ জেলায় মাসিক বেতনে রেড এক্স ডেলিভারি-তে ডেলিভারি ম্যান নিয়োগ

    হবিগঞ্জ জেলায় মাসিক বেতনে রেড এক্স ডেলিভারি-তে ডেলিভারি ম্যান নিয়োগ

    বাংলাদেশে ২০১৬ সালে যাত্রা শুরু করে ২০১৯ সালে বেস্ট স্টার্ট আপ কোম্পানী হওয়া “শপআপ” এর “রেড এক্স ডেলিভারি”-তে “ডেলিভারি ম্যান” পদে হবিগঞ্জ জেলায় মাসিক বেতন ও প্রতি ডেলিভারিতে আকর্ষণীয় কমিশনের ভিত্তিতে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে পারবেন সরাসরি একেবারে নিচে দেওয়া লিংকের মাধ্যমে।

    এলাকাঃ হবিগঞ্জ।

    প্রয়োজনয়ী যোগ্যতাসমূহঃ
    * শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে ক্লাস ৮ পাশ হতে হবে।
    * নিজস্ব বাইসাইকেল / মোটর সাইকেল থাকতে হবে।
    * নিজস্ব স্মার্টফোন থাকতে হবে।
    * সৎ, পরিশ্রমী ও ভাল ব্যবহারের অধিকারী হতে হবে।

    চাকরির দায়িত্বসমূহ:
    * বাই সাইকেল/ মোটর বাইক এর মাধ্যমে কাষ্টমারের ঠিকানায় পণ্য ডেলিভারি করা এবং পণ্যের মূল্য সংগ্রহ করা।
    * হোম ডেলিভারি পরিসেবার জন্য সবসময় প্রস্তুত থাকা।
    * কাষ্টমারের তথ্য, বিক্রয় তথ্য, অন্যান্য অনুমোদন রিপোর্ট অফিসে সময় মত পাঠানো।
    * এছাড়াও বিভিন্ন ইস্যুতে সুপারভাইজারকে রিপোর্ট করা।

    সুযোগ-সুবিধাসমূহঃ
    * মাসিক বেতন সুবিধা: ৩,০০০/- টাকা
    * প্রতি ডেলিভারিতে আকর্ষণীয় কমিশনঃ ৫০/- টাকা
    * মোটর সাইকেল থাকলে প্রতিদিন জালানি খরচ ১০০/- টাকা
    * বাৎসরিক উৎসব ভাতা
    আবেদনের জন্য এই ফরমটি পূরণ করুনঃ https://forms.gle/P77KrTTJxFAhTA9h9

    যোগাযোগঃ
    ইনামুল আসিফ লতিফী
    এক্সিকিউটিভ- রিক্রুটমেন্ট এন্ড ট্রেইনিং
    রেড এক্স ডেলিভারি, শপআপ।
    মোবাইলঃ +8801715460946
    ইমেইলঃ enamul.latifee@shopf.co