Category: হবিগঞ্জ

  • কৃষি পণ্যের অতিরিক্ত মূল্য রাখায় আজমিরিগঞ্জে ব্যবসায়ীদের জরিমানা

    কৃষি পণ্যের অতিরিক্ত মূল্য রাখায় আজমিরিগঞ্জে ব্যবসায়ীদের জরিমানা

    আজমিরীগঞ্জে অতিরিক্ত মুল্যে কৃষিপন্য বিক্রয় এবং মেয়াদ উর্ত্তীন কৃষি পণ্য বিক্রয়ের অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে৷

    ১৪ আগষ্ট (শুক্রবার) আজমিরীগঞ্জ সদর বাজারে ভোক্তা অধিকার আইনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

    অভিযানে ধানের বীজের অতিরিক্ত মূল্য নেওয়া এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক দোকানে রাখায় আজমিরীগঞ্জ বাজারের রন্জিত পালকে ২ হাজার, সেকুল মিয়াকে ৩ হাজার, আমির হোসেনকে ৩ হাজার, মোবাশ্বির আলমকে ৩ হাজার টাকাসহ ৪ প্রতিষ্ঠনকে ১১ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়। ভোক্তা অধিকার এই অর্থদন্ড প্রদান করা হয়৷

    অভিযান পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য সচেতনতায় জোর দেন এবং তাদের মধ্যে মাস্ক বিতরণ করেন।

    আজমিরীগঞ্জ থানার এস.আই বিদ্যুৎ দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন৷

    এ সময় সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস বলেন- আজমিরীগঞ্জ বাজারে ধান বীজের দাম অতিরিক্ত রাখা হচ্ছে খবরটি আমি জানতে পারি তাই তৎক্ষনাৎ অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠান যারা অসাধু উপায়ে ধান বীজের দাম বেশি রাখে তাদের জরিমানা করেছি এবং ভবিষ্যৎতে যাতে নায্যমূলে ধান বীজ বিক্রি করে সে ব্যাপারে তাদেরকে নির্দেশ দিয়েছি।

  • মাছ চুরিতে বাধা দেয়ায় বৃন্দাবন কলেজের অধ্যক্ষের ওপর হামলা

    মাছ চুরিতে বাধা দেয়ায় বৃন্দাবন কলেজের অধ্যক্ষের ওপর হামলা

    মাছ চুরিতে বাধা দেয়ায় বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক দেওয়ান জামাল উদ্দিন চৌধুরীর ওপর আক্রমন করা হয়। ঘটনাটি ঘটে আজ সন্ধায় হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পার এলাকায়।

    হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের তিনকোনা পুকুর থেকে দীর্ঘদিন ধরে মাছ চুরি হয়ে আসছে। আজ মাছ চুরি হতে দেখে বাধা প্রদান করেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী। চুরিতে বাধা দেয়ায় অজ্ঞাত নামা আট দশ জন তার উপর হামলা করে।

    প্রত্যক্ষদর্শীরা হবিগঞ্জ নিউজকে জানায়, “এই পুকুর থেকে মাছ চুরি নিত্যদিনের বিষয়। তাদের কাজে কেউ বাধা দেয়না। ভয়ে কেউ তাদের কিছু বলেও না। আজ স্যার বাধা দেয়ায় তাঁর ওপর হামলা করে।”

    নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, “তাদের পিছনে ক্ষমতাসীন দলের বড় বড় কিছু নেতা রয়েছে। তাই তারা দীর্ঘদিন ধরে প্রকাশ্যে পুকুর থেকে মাছ চুরি করে আসছে।”

  • মাধবপুরে চা শ্রমিকদের নগদ অর্থ প্রদান

    মাধবপুরে চা শ্রমিকদের নগদ অর্থ প্রদান

    হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদে সাড়ে ৫ হাজার চা শ্রমিকদের কে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক গৃহীত গ্রামীণ অবকাঠামো কর্মসুচীর আওতায় গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

    প্রধান অতিথি হিসেবে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মো. মাহবুব আলী এমপি

    এই সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন হচ্ছে এদেশের একজন মানুষও গৃহহীন না থাকা। বেকারত্ব কমিয়ে দেশের মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া।

    চা শ্রমিকরা দেশের উন্নয়নে বিশেষ অবদান রাখছে উল্লেখ করে তিনি আরো বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে করোনার এই মহামারীর সময় সবাইকে এগিয়ে আসতে হবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপ-পরিচালক সমাজ সেবা মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মুজিবুল হক তালুকদার ওয়াসিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান মজুমদারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

    এ সময় ৫টি চা বাগানের ৫ হাজার ৫৪৬ জন চা শ্রমিককে ৫ হাজার টাকা করে এককালীন অনুদান প্রদান করা হয়।

  • হবিগঞ্জ জেলায় গণপরিবহনে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

    হবিগঞ্জ জেলায় গণপরিবহনে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

    হবিগঞ্জে গণপরিবহনে শুধু অতিরিক্ত ভাড়া আদায় ছাড়া অন্য কোনো নির্দেশনাই মানা হচ্ছে না। সরকার নির্ধারিত অতিরিক্ত ভাড়া আদায়ের ক্ষেত্রে কঠোর অবস্থান থাকলেও প্রতিটি গাড়িতে অতিরিক্ত যাত্রী পরিবহন করা হচ্ছে। কিছু কিছু বসার জায়গা না থাকলে দাড়িয়েও যাত্রী পরিবহন করা হচ্ছে। এতে বাড়ছে ভয়াবহ করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি।

    যাত্রীবাহীবাস, সিএনজি অটোরিকশা, মিনিবাস কিংবা অন্য কোনো যানবাহন, কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। যাত্রীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হলেও বেশির ভাগ যাত্রী, স্টাফ তা ব্যবহার করেছে না। যারা ব্যবহার করেছেন তারাও সবাই সঠিক পদ্ধতিতে অনুসরণ করেছেন না। বেশির ভাগ গাড়িতে নেই জীবাণুনাশক। কিছু কিছু গাড়িতে জীবাণুনাশক আছে শুধু দেখানোর জন্য, ব্যবহার করা হয় না।

    অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এসব দেখার যেনো কেউ নেই। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের বিস্তার রোধে এব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে মনে করে সচেতন নাগরিক সমাজ।

  • সদরের সাবেক ইউপি চেয়ারম্যানের এক বছরের কারাদণ্ড, ৮৫ লাখ টাকা জরিমানা

    সদরের সাবেক ইউপি চেয়ারম্যানের এক বছরের কারাদণ্ড, ৮৫ লাখ টাকা জরিমানা

    হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদারকে এক বছরের কারাদণ্ড ও ৮৫ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

    বুধবার (১২ আগস্ট) দুপুরে একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তাজউদ্দিনের দায়ের করা চেক জালিয়াতি মামলায় যুগ্ম জেলা জজ-২ এর বিচারক মো. শহিদুল আমিন এ রায় দেন।

    মামলার বাদীপক্ষের আইনজীবী আবুল ফজল বিষয়টি নিশ্চিত করেন।

    মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদার তাবানী কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের জন্য জমি ক্রয় করার লক্ষ্যে বর্তমান চেয়ারম্যান তাজউদ্দিনের কাছ থেকে ৮৫ লাখ টাকা ধার নেন। পরে তিনি ২০১৫ সালের ৫ জানুয়ারি তাজউদ্দিনকে ইসলামী ব্যাংক হবিগঞ্জ শাখার একটি চেক দেন। তখন আব্দুল আওয়াল চেয়ারম্যান ছিলেন।

    একই বছরের ১৫ জানুয়ারি তাজউদ্দিন টাকা তুলতে গেলে ব্যাংক চেকটি ডিজঅনার করে। ফলে ২১ জানুয়ারি তাজউদ্দিন একটি লিগ্যাল নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশের জবাব না পেয়ে ২৬ জানুয়ারি আব্দুল আওয়াল তালুকদারকে আসামি করে যুগ্ম জেলা জজ-২ আদালতে একটি চেক ডিজঅনার মামলা করেন।

    মামলায় উভয়পক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন। এ সময় আসামি আব্দুল আওয়াল তালুকদার এজলাসে উপস্থিত ছিলেন।

  • জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

    জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বুধবার বিকেলে শহরের জে কে এন্ড এইচ কে হাইস্কুল ও কলেজ প্রঙ্গণে  আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    এ সময়, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, জাতির পিতার আদর্শকে সামনে রেখেই আমরা আওয়ামী লীগের রাজনীতি করি। আওয়ামী লীগ সাধারণ মানুষের দল। এ দল ক্ষমতায় থাকলে দেশের মানুষের উন্নতি হয়। দেশ এগিয়ে যায়। আর বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্যের সৃষ্টি করে। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান।

    হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোঃ মিজানুর রহমান, শাহ মাসুক, শেখ মামুন, শাহ মোঃ আলমগীর সোহাগ, অ্যাডভোকেট মোবারক হোসেন ফুল মিয়া, ফজলুল করিম, সরওয়ার হোসেন ভানু, শওকত মিয়া প্রমুখ।

    পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের শুরু এবং পরে মোনাজাত এবং তাবারুক বিতরণের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

  • হবিগঞ্জের বাল্লা সীমান্তে ১২০ কেজি ইলিশ জব্দ

    হবিগঞ্জের বাল্লা সীমান্তে ১২০ কেজি ইলিশ জব্দ

    হবিগঞ্জে চুনারুঘাটস্থ বাল্লা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১২০ কেজি ইলিশ মাছ জব্দ করে নিলামে বিক্রি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    আজ বুধবার (১২ আগস্ট) সকালে বাল্লা সীমান্ত দিয়ে ৫টি প্লাস্টিকের ঝুড়িতে ভর্তি করে ১২০ কেজি ইলিশ মাছ ভারতে পাচারের খরব পেয়ে বিজিবি ক্যাম্প কমান্ডার আইয়ূব আলীর নেতৃত্বে ধাওয়া করলে পাচারকারীরা ঝুড়িগুলো ফেলে দৌড়ে পালিয়ে যায়।

    জব্দকৃত মাছগুলো বাল্লা সীমান্ত এলাকার কাস্টমস কর্মকর্তা ইন্সপেক্টর এস এম আব্দুল আহাদ, বিজিবি সদস্য, সাংবাদিদের উপস্থিতিতে প্রকাশ্যে নিলামে বিক্রি করে দেওয়া হয়।