Category: হবিগঞ্জ

  • বৃন্দাবন কলেজের অধ্যক্ষ এর উপর হামলায় মামলা

    বৃন্দাবন কলেজের অধ্যক্ষ এর উপর হামলায় মামলা

    হবিগঞ্জের সর্বোচ্চ  বিদ্যাপীঠ বৃন্দাবন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক  জনাব দেওয়ান জামাল উদ্দিন চৌধুরীর উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

    জানা গেছে, গতকাল ১৭ই আগষ্ট,  সোমবার বিকেলে অধ্যাপক দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী নিজে বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন।

    এর আগে এই ঘটনায় গত শনিবার এক যুবককে আটক করেছে পুলিশ।

    প্রসঙ্গত- গত ১৪ই আগষ্ট,  রোজ  শুক্রবার সন্ধায় কলেজের পুকুরে স্থানীয় কিছু লোক নিত্যদিনের ন্যায় লুকিয়ে বড়শি দিয়ে মাছ ধরছিল। এ সময় কলেজের  ভারপ্রাপ্ত অধ্যক্ষ  তাদের কে  নিষেধ করেন, এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায়। পরবর্তীতে  স্থানীয় লোকজন এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়।

  • হবিগঞ্জে বিআরটিএ এর উদ্যেগে চালকদের প্রশিক্ষণ

    হবিগঞ্জে বিআরটিএ এর উদ্যেগে চালকদের প্রশিক্ষণ

    হবিগঞ্জ বিআরটিএ উদ্যেগে পেশাজীবি গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।

    আজ ১৭ই আগষ্ট, রোজ সোমবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ যুব উন্নয়ন প্রশিক্ষণ হল রুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    উক্ত কর্মশালায় সভাপতি ছিলেন উপ-পরিচালক (ইন্জিনিয়ার) মো. নুরুজ্জামান।  অতিথি হিসেবে  ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. বাধন আচার্য্য, ট্রাফিক সার্জেন্ট তোফাজ্জল হোসেন প্রমুখ।

    অনুষ্ঠান পরিচালনা করেন মোটরযান পরিদর্শক মো. শরফউদ্দিন আকন্দ এবং সার্বিক সহযোগীতায় ইন্দ্রজিৎ বিশ্বাস।

    অনুষ্ঠানে বক্তাগণ বলেন, জীবনের আগে জীবিকা নয়, গাড়ী চালানোর ক্ষেত্রে  কখনও প্রতিযোগীতা নয়, নিরাপদে গন্তব্যে পৌছানো আসল লক্ষ্য। যেকোন যাত্রা শুরুর পূর্বে অবশ্যই যানবাহন পরীক্ষা করে নিতে হবে, কোন অবস্থায় ত্রুটিযুক্ত যানবাহন নিয়ে রাস্তায় বের হওয়া যাবেনা। সরকার এবং আইনশৃংখলা বাহিনী মানুষের জানমালের নিরাপত্তার জন্য কঠোর অবস্থানে আছে। তাই এই ব্যাপারে প্রত্যেক চালককে আরো সচেতন হতে হবে।

  • চুনারুঘাটে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

    চুনারুঘাটে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়  মাস্ক পরিধান করায় ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    আজ  ১৭ই আগষ্ট, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চুনারুঘাটে স্বাস্থ্যবিধি মেনে  ব্যবসা পরিচালনা করা ও মধ্য বাজার যানযট মুক্ত রাখতে অভিযান চালায় চুনারুঘাট উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

    এই অভিযানে নেতৃত্ব দেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল

    এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ওসি (তদন্ত ) চম্পক দাম।

    এ সময় মাস্ক পরিধান না করে ব্যবসা পরিচালনা করার জন্য ৬ জনকে অর্থদন্ড প্রদান করা হয়।

    এছাড়া মধ্য বাজারসহ চুনারুঘাট সড়কে যানজট মুক্ত করতে প্রশাসনের বিভিন্ন তৎপরতা দেখা যায়।

    এবং গাড়ী ফার্কিং করা জন্য একটি যাত্রীবাহী বাসসহ ৮ টি অটোরিকসা সিএনজি আটক করা হয়। তাদের বিরুদ্ধে  মামলা  ও হয়েছে।

  • শেখ হাসিনা মেডিক্যাল কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা

    শেখ হাসিনা মেডিক্যাল কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা

    কোটি টাকা আত্মসাতের অভিযোগে হবিগঞ্জের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ানসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রকৃত দামের চেয়ে অতিরিক্ত দামে বই কিনে এক কোটি ঊনত্রিশ লক্ষ তেত্রিশ হাজার একশত একুশ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। মামলার অপর আসামি হলেন নির্ঝরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আফসানা ইসলাম কাকলী।

    রবিবার(১৬ আগস্ট) দুদকের উপ-সহকারী পরিচালক সহিদুর রহমান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ানের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছে দুদক।

    অধ্যক্ষ ডাঃ সুফিয়ান
    ছবি; শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ সুফিয়ান।

    কমিশনের উপ-সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামি হলেন পুনম ট্রেড ইন্টারন্যাশনালের এসএম নজরুল ইসলাম নুতন।

    মামলার অভিযোগে বলা হয়েছে, অতিরিক্ত মূল্য দেখিয়ে যন্ত্রপাতি কেনার মাধ্যমে দুই কোটি চৌদ্দ লক্ষ সাতচল্লিশ হাজার সাত শত টাকা আত্মসাৎ করেছেন তারা।

  • হবিগঞ্জ শহরে এক নারীকে ছুরিকাঘাত করে হত্যা

    হবিগঞ্জ শহরে এক নারীকে ছুরিকাঘাত করে হত্যা

    হবিগঞ্জ শহরের যশোরআব্দা এলাকায় মর্জিনা আক্তার (৪০) নামে এক নারীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহত নারী মর্জিনা আক্তার যশোরআব্দা খাদ্যগোদাম রোড এলাকার ভিংরাজ মিয়ার স্ত্রী। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে।

    হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) তদন্ত দৌস মোহাম্মদ জানান, নিহত মর্জিনা আক্তারের ছেলে এমরান হোসেনের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয় তার বোনের ছেলে একই গ্রামের বাচ্ছু মিয়ার পুত্র রুবেলের। এরই জেরধরে রুবেল একটি ছুরি নিয়ে এমরানের ঘরে গেলে তাকে না পেয়ে রুবেল তার খালা মর্জিনাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    দৌস মোহাম্মদ আরো জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছেছে। পুলিশ ঘটনার কারণ সম্পর্কে খতিয়ে দেখছে এবং ঘাতক রুবেল ধরতে অভিযান চালাচ্ছে।

  • নবীগঞ্জে এক ব্যবসায়ীর তালাবদ্ধ দোকান আগুন দিয়েছে দুর্বৃত্তরা

    নবীগঞ্জে এক ব্যবসায়ীর তালাবদ্ধ দোকান আগুন দিয়েছে দুর্বৃত্তরা

    নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাঁশডর (দেবপাড়া) গ্রামে শুক্রবার দিবাগত গভীর রাতে এক ব্যবসায়ীর তালাবদ্ধ দোকান ঘরে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত। আগুনে মায়ের দোয়া ভেরাইটিজ ষ্টোর নামে ওই ব্যবসা প্রতিষ্টানের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই ব্যবসায়ীর প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে।

    গ্রামবাসী সূত্রে জানাযায়, জাহির মিয়া হত্যা মামলা দায়েরের পর থেকে আসামি পক্ষের লোকজন গ্রেফতার এড়াতে গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেলে বাদি পক্ষের লোকজন আসামী পক্ষের লোকজনের বাড়ি ঘরে দিনে দুপুরে চুরি, লুটপাট, ভাংচুর এমনকি নারী নির্যাতনের মতো ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনায় আদালতে মামলাও হয়েছে। সর্বশেষ বাদি পক্ষের লোকজন আসামি পক্ষের রুসমত উল্লাহর পুত্র মোঃ আব্দুস সামাদ নামের এক ব্যবসায়ীর তালাবদ্ধ দোকান ঘরে শুক্রবার দিবাগত গভীর রাতে আগুন দেয় বলে জানান ওই ব্যবসায়ী। আগুনে দোকানঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। দোকানের ভেতরে থাকা ফ্রীজসহ বিভিন্ন ধরনের মালামাল’সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

    এ ব্যাপারে তিনি মামলার প্রস্তুুতি নিচ্ছেন বলেও জানা গেছে।

    উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাঁশডর (দেবপাড়া) গ্রামে বৃদ্ধ জাহির মিয়া হত্যাকান্ডের পর থেকে ওই গ্রামে বাদি পক্ষ আসামি পক্ষের লোকজনের বাড়ি ঘরে দিনে দুপুরে চুরি, লুটপাট, ভাংচুর এমনকি নারী নির্যাতনের মতো ঘটনা ঘটিয়ে যাচ্ছে। সর্বশেষ তারা এক ব্যবসায়ীর তালাবদ্ধ দোকান ঘরে শুক্রবার দিবাগত গভীর রাতে আগুন দিয়েছে।

  • বানিয়াচংয়ে ইভটিজিংয়ের দায়ে এক যুবকের ছয় মাসের কারাদণ্ড

    বানিয়াচংয়ে ইভটিজিংয়ের দায়ে এক যুবকের ছয় মাসের কারাদণ্ড

    হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ইভটিজিংয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এক যুবক কে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছেন।

    শনিবার (১৫ আগস্ট) রাত ৮ টার সময় বানিয়াচং উপজেলার ০১নং উত্তর-পূর্ব ইউনিয়নের মজলিশপুর গ্রামের আকিনুর মিয়া (১৯) পিতা আঃ রাজ্জাকে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।

    উল্লেখ আকিনুর একই গ্রামের চতুর্থ শেণীতে পড়ুয়া ৯ বছরের এক মেয়েকে রাত ৭ টার সময় উত্তক্ত করে। এতে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাকে ধরে ফেলে। এই খবর পেয়ে নির্বাহী অফিসার মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে দণ্ড প্রদান করেন।

    এ ব্যাপারে নির্বাহী অফিসার বলেন, “উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আকিনুর কে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।”