Category: হবিগঞ্জ

  • চুনারুঘাটে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে প্রধানমন্ত্রীর ঘর উপহার

    চুনারুঘাটে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে প্রধানমন্ত্রীর ঘর উপহার

    চুনারুঘাট উপজেলার আদিবাসী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ১৪ টি সেমিপাকা ঘর বরাদ্দ দেয়া হয়েছে।

    বুধবার (১৯ আগষ্ট) সকাল ১১ টায় আহাম্মবাদ ইউনিয়নের ১ টি ঘরের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন উপজেলা সেচ্ছাসেবলীগের সাধারণ সম্পাদক ও আহাম্মদাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু৷

    এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্লাবন পাল ও উপ সহকারি প্রকশৌলি মনির জমদ্দার, ইউপি সদস্য নটবর রুদ্র পালসহ অনেকেই উপস্থিত ছিলেন।

  • মাধবপুরে অস্ত্রপাচার ছাড়াই একসঙ্গে তিনটি সন্তানের জন্ম

    মাধবপুরে অস্ত্রপাচার ছাড়াই একসঙ্গে তিনটি সন্তানের জন্ম

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের রহিমা বেগম নামের এক নারী অস্ত্রপাচার ছাড়াই একসঙ্গে তিনটি সন্তান জন্ম দিয়েছেন।

    বুধবার (১৯ আগষ্ট) সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে তিনি সন্তান প্রসব করেন। তিন সন্তানই মেয়ে।

    রহিমা বেগম উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউরি গ্রামের আব্দুস সালামের স্ত্রী। এক সঙ্গে তিন সন্তান জন্মের খবর গ্রামে ছড়িয়ে পরলে নারী-পুরুষ তার বাড়িতে ভিড় করেন।

    তিন সস্তানের শারীরিক অবস্থা ভালো। মাও সুস্থ্য আছেন বলে জানিয়েছেন মা-মনি প্রজেক্টের প্যারামেডিক্স নাইস খাতুন। তিনি বলেন, সিজার ছাড়াই তার হাতেই একে একে তিনটি সন্তান প্রসব হয়েছে। পরিবারটি খুবই গরীব। তিন সন্তানের মধ্যে ১ম সন্তানটির ওজন ১কেজি ৫০০ গ্রাম, ২য় সন্তানটির ওজন ১ কেজি ৭০০ গ্রাম ও ৩য় সন্তানটির ওজন ১ কেজি ৩০০ গ্রাম। তাদের শিশু ডাক্তার দেখানো পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু তারা টাকা না থাকার কারনে ডাক্তার না দেখিয়ে বাড়িতে চলে গেছে।

    নবজাতক তিনটির বাবা আব্দুস সালাম বলেন, তার ঘরে ৪ বছরের আরেকটি ছেলে সন্তান রয়েছে।

  • মানবতার মাইলফলক তৈরি করলেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ রোমন ফরাজী

    মানবতার মাইলফলক তৈরি করলেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ রোমন ফরাজী

    মোঃ তোফাজ্জল হকঃ করোনা প্রাদুর্ভাবের পর থেকেই সারাদেশেই সাধারণ মানুষের মাঝে ছিল কাজ হারানোর উৎকণ্ঠা আর সংশয়। ছিল পরিবার পরিজন নিয়ে স্বাভাবিক নিয়মে দিন কাটানোর ভয়। এমন পরিস্থিতিতে এই দুর্যোগময় অবস্থায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসে সরকারের পাশাপাশি বেসরকারি কিংবা বিভিন্ন স্বেচ্ছাসেবী নানা প্রতিষ্ঠান। এসময় অসহায় শ্রমিকদের পাশে দাঁড়িয়ে ছিলেন তরুণ সমাজসেবক মোহাম্মদ রোমন ফরাজী।

    বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ‌এডঃ মাহবুব আলী এমপি ও চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর ও মনোয়ারা-আজিজ ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনাভাইরাসের কারণ কষ্টে দিন কাটানো প্রায় তিন হাজার লোকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

    মোহাম্মদ রোমন ফরাজী তিনি নিজ উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক সচেতনতামূলক লিফলেট ও মাক্স বিতরণ করেন।

    মনোয়ারা-আজিজ ফাউন্ডেশন নিজ উদ্যোগে প্রায় দুই হাজার লিফলেট বিলি করেন। এবং এক হাজার মাক্স বিতরণ করে ছিলেন নানা শ্রেণী মানুষদের মাঝে।

    মনোয়ারা-আজিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ রোমন ফরাজী বলেন, ‘এভাবেই প্রতিদিন আমাদের সামর্থ্য অনুযায়ী
    আমাদের পরিবারের প্রতিষ্ঠিত মনোয়ারা-আজিজ ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করছি। এরই ধারাবাহিকতায় প্রত্যেক রাতে কিছু খাদ্যসামগ্রী দিয়ে তাদের পাশে থাকার ক্ষুদ্র প্রচেষ্টা করেছি মাত্র।

    আল্লাহর কাছে দোয়া করি যেন বেশি বেশি দান করার তৌফিক দেন। যেন গরিব, দুঃখী, অসহায়, শ্রমজীবী মানুষদের পাশে থাকতে পারি সবসময়।

    রোমন ফরাজী চুনারুঘাট উপজেলার কিংবদন্তী নেতা, বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক, বঙ্গবন্ধুর স্নেহধন্য, স্বর্ণ পদকপ্রাপ্ত ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামীলীগের প্রতিষ্ঠাতাকালীন সাধারণ সম্পাদক ও পরে সভাপতি দায়িত্ব পালন করেন ২০১৩ সাল পর্যন্ত। এবং তিনি চুনারুঘাট সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ও শিশু নিকেতন কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা এবং ৩ নং দেওরগাছ ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান মৃত আলহাজ্ব আজিজুর রহমান ছুরক আলী সুযোগ্য পুত্র।

    মোহাম্মদ রোমন ফরাজী। তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সদস্য সচিব চুনারুঘাট উপজেলা শাখা।

  • আজমিরীগঞ্জে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ২ জন আটক

    আজমিরীগঞ্জে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ২ জন আটক

    আজমিরীগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ০২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাত ৩ টায় উপজেলার শিবপাশা ইউনিয়নে অভিযান চালিয়ে বাঁধন মিয়া (১৬ ) মনিরুলকে (১৫ ) আটক করে আজমিরীগঞ্জ থানা পুলিশ।

    ধর্ষিতার পারিবারিক ও স্থানীয়রা জানান, সোমবার বিকাল আনুমানিক ৪ টায় সদর ইউনিয়নের বিরাট (ভাটীপাড়া) গ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী এ কিশোরী বাড়ির পিছনে গোবর উঠাতে যায়, তখন প্রতিবেশী ইউপি সদস্য এবং ভারপ্রাপ্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (সাবেক) মশক আলী মিয়ার পুত্র বাঁধন মিয়া বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে প্রলোবন দেখিয়ে তার গোয়াল ঘরে নিয়ে মুখে গামছা বেধে ধর্ষণ করে। এর পরপরই ধর্ষক বাঁধনের বন্ধুও চাচাতো ভাই একই গ্রামের আবুল মিয়ার পুত্র মনিরুল গোয়াল ঘরে প্রবেশ করে পুনরায় কিশোরীকে ধর্ষণ করে।

    এসময় মেয়ের ফিরতে দেরী দেখে ধর্ষিতার মা বাড়ির পিছনে মেয়েকে খুঁজতে গিয়ে মশক আলীর গোয়াল ঘরে গোঙ্গানির শব্দ শুনতে পান। তখন তিনি গোয়াল ঘরে প্রবেশ করে দেখেন দুই ধর্ষক তাদের পরনের কাপড় পরছে এবং কিশোরীর মুখ বাধা অবস্থায় পরনের কাপড় ঠিক করার চেষ্টা করছে।

    তখন দুই ধর্ষক ধর্ষিতার মা’র পায়ে ধরে বিষয়টি মীমাংসা চেষ্টা করে।

    এর পর ধর্ষকের পরিবার পরিজন বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় ভাবে শেষ করার কৌশল অবলম্বন করে। ধর্ষিতার মা বিষয়টি আঁচ করতে পেরে আজমিরীগঞ্জ থানায় খবর দেন।

    খবর পেয়ে তাৎক্ষনিক আজমিরীগঞ্জ থানার এস আই জয়ন্ত তালুকদার এ এস আই জাহাঙ্গীরসহ পুলিশের একটি দল বিরাট (ভাটীপাড়া) গ্রামে গিয়ে কিশোরীকে থানায় নিয়ে আসেন। অপর দিকে দুই ধর্ষক পুলিশের খবর পেয়ে পার্শ্ববর্তী ৫নং শিবপাশা ইউনিয়নে পালিয়ে যায়।

    রাতে আনুমানিক ২টায় আজমিরীগঞ্জ থানার এস আই মফিদুল, এস আই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল ৫ নং শিবপাশা ইউনিয়নে সাড়াশি অভিযান চালিয়ে দুই ধর্ষককে আটক করেন।

    এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (আজমিরীগঞ্জ -বানিয়াচং সার্কেল) শেখ মো. সেলিম বলেন, খবর পেয়ে আমরা ভিকটিমকে উদ্ধার করি এবং সেই সাথে তাৎক্ষনিক অভিযান চালিয়ে ধর্ষকদের আটক করা হয়েছে। এ বিষয়ে কিশোরীর মা বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

  • রাজিউড়া ইউনিয়নে মৃত মহিলার নামেও উত্তোলন হচ্ছে ভিজিডির চাল!

    রাজিউড়া ইউনিয়নে মৃত মহিলার নামেও উত্তোলন হচ্ছে ভিজিডির চাল!

    হবিগঞ্জের রাজিউরা ইউনিয়নে মৃত নারীর নামেও ভিজিডির চাল উত্তোলন করা হচ্ছে। ৮ মাস আগে মারা যাওয়া এক নারীর নামে জুন মাসেও চাল উত্তোলন করা হয়েছে বলে জস্না গেছে। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগও দেয়া হয়েছে।

    এতে উল্লেখ করা হয়, রাজিউড়া ইউনিয়নের শংকরপাশা গ্রামের রহিমা খাতুন আট মাস আগে মারা গেছেন। তবে তার নামে ভিজিডি কার্ড এখনো চলমান রয়েছে। জীবিত থাকতে একবারের জন্যেও তিনি চাল পাননি। বরাদ্দকৃত চাল তার নামে উঠছে ১৫ মাস ধরেই। অথচ কিছুই জানে না তার পরিবার।

    মৃত রহিমা খাতুনের ছেলে জাহাঙ্গীর মিয়া জানান, তার মা জীবিত থাকতে ১৫ মাস আগে ভিজিডি কার্ড করে দেয়ার কথা বলে এনআইডি কার্ডের ফটোকপি ও ছবি নিয়েছিলেন ইউপি চেয়ারম্যান এনামুল হক আহমেদ শেখ কামাল। মাসে ৩০ কেজি চাল পাওয়ার আশায় তখন এসব দিয়েছিলেন। সঙ্গে ৩ হাজার টাকাও দেয়া হয়। কিন্তু এখন কার্ড পাওয়া তো দূরের কথা ফেরত পায়নি ৩ হাজার টাকাও।

    ভিজিডি কার্ডের তথ্যে দেখা গেছে, গত ৮ জুন মলাই চানের স্ত্রী মৃত রহিমা খাতুনের নামে সর্বশেষ ভিজিডির ৩০ কেজি চাল উত্তোলন করা হয়েছে।

    রাজিউড়া ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক আহমেদ শেখ কামাল জানান, সামনে নির্বাচন আসছে। তাই এখন একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটি সম্পূর্ণ মিথ্যা।

    তিনি বলেন, কার্ড ইস্যু করেন মেম্বাররা। তারাই এটি বণ্টনও করেন। এখানে চেয়ারম্যানের কিছুই করার নেই। মেম্বাররাই বলতে পারবেন এটি কে বা কারা উত্তোলন করেন।

    এ ব্যাপারে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন রুবেল জানান, আমরা চেয়ারম্যান শেখ কামালের বিরুদ্ধে লিখিত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ছেলে ও বউয়ের হামলায় মা হাসপাতালে

    ছেলে ও বউয়ের হামলায় মা হাসপাতালে

    নবীগঞ্জে ছেলে ও পুত্রবধুর হামলায় গর্ভধারিনী মা আহত হওয়ার খবর পাওয়া গেছে।

    মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নবীগঞ্জ বাউসা ইউনিয়য়ের মাইজগাঁও গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল খালেক ওরফে ময়না মিয়ার স্ত্রী নিলু বানু (৬৫) কে হামলা করে তার ছেলে মিলন ও তার স্ত্রী জনি বেগম।

    জানা যায়, নিজের বসতভিটা ছেলে মিলন ও তার স্ত্রী জনি বেগমের নামে লিখে দেওয়ার জন্য তারা জোর-জবরদস্তি চালায়। এতে মা নিলু বানু রাজী না হলে তার উপর হামলা চালায় তারা। হামলায় নিলু বানু গুরুতর আহত হলে তাকে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

    এদিকে নিলু বানুর ছেলে অভিযুক্ত মিলনের সাথে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায় নি।

  • শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নতুন সভাকক্ষ উদ্বোধন

    শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নতুন সভাকক্ষ উদ্বোধন

    সৈয়দ আখলাখ উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নতুন সভাকক্ষ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় সভাকক্ষ উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান

    এ সময়ে উপস্থিত ছিলেন, মাননীয় সরকার বিভাগ উপ-পরিচালক নরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান ও মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, উপজেলা কর্মকর্তা সুধাংসু, নাজির মোঃ উস্তার মিয়া প্রমুখ।